I-Health And Life
Welcome to I- health and life, not business, service is our main goal, stay with us to get something
We do not parcel products, we believe parcels, our head office is on the 3rd and 4th floor of Chittagong Muradpur Jalal Plaza.
প্রকৃতি বারবার মুগ্ধ করে আমাদের ☘️
02/09/2022
আসসালামু আলাইকুম
মে"দ ভূ"ড়ি নি'য়ে চি"ন্তিত
🌿আ-পনা"দের চি'ন্তা দূ"র ক"রতে আম-রা নি-য়ে এ"সেছি স-ম্পূর্ণ ন্যাচা"রাল এক'টা সা'প্লি-মে'ন্ট🌿
☘️বাং-লাদেশ সা-য়ে'ন্স ল্যা"ব ক+র্তৃক পরী+ক্ষিত🍀
এ-ইটি ১০০ % কা-জ ক"রবে🌿
বি'স্তা'রিত জা'নতে ই'নব'ক্সে মে'সেজ করুন অথবা পেই'জে দেওয়া নাম্বা'রে কল করু'ন
29/08/2022
এমন কোনো ওষুধ কি আছে যা সব রোগে কাজ করবে? এর উত্তর হলো, না নেই। তবে যাঁরা এমন ওষুধ খুঁজছেন, আমলকী তাঁদের প্রয়োজন অনেকখানি মেটাতে পারে। রোগের নিদান দিতে না পারলেও আমলকী প্রায় সব রোগ দূরে রাখতে সহায়তা করে। ইদানীং সুপার ফুড বলে একটা কথা চালু হয়েছে। যে ফল বা খাবারের গুণাগুণ সাধারণ ফলের তুলনায় অনেক বেশি, সেসব ফলেরই এমন তকমা মেলে। আমলকীর গুণাগুণের কথা বিবেচনা করলে একে সুপার ফুডের চেয়েও এগিয়ে রাখা যায়।
আমলকীতে প্রচুর পরিমাণ ভিটামিন সি ছাড়াও অন্যান্য পুষ্টি উপাদান থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ১০০ গ্রাম আমলকীতে ভিটামিন সি আছে ৪৬৩ মিলিগ্রাম। আমলকীতে পেয়ারার তিন গুণ ও কাগজি লেবুর চেয়ে ১০ গুণ বেশি ভিটামিন সি রয়েছে। এ ছাড়া কমলার চেয়ে ১৫, আপেলের চেয়ে ১২০, আমের চেয়ে ২৪ ও কলার চেয়ে ৬০ গুণ বেশি ভিটামিন সি রয়েছে এতে।
২০০৭ সালে ভারতের বিজ্ঞানী েক তারভাদি ও ভি আগতে এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেন, আমলকীতে প্রচুর ভিটামিন সি থাকলেও এর অ্যান্টি–অক্সিডেন্ট গুণাগুণের পেছনে অন্য পুষ্টি উপাদানের ভূমিকাই বেশি। তাঁদের মতে অ্যান্টি-অক্সিডেন্টরূপে কার্যকারিতার পেছনে মূল ভূমিকা রাখে এলাজিটানিন নামক কিছু পদার্থ। এতে আরও আছে পানিক্যাফোলিন ও পলিফেনল। ফলে ডায়বেটিস, ক্যানসার, লিভারের রোগ ইত্যাদি সবই প্রতিরোধ করে এই ফল।
এক নজরে আমলকীর উপকারিতা: শরীরে ভিটামিন-সির ঘাটতি মেটাতে আমলকীর জুড়ি নেই। ভিটামিন সি–এর অভাবে যেসব রোগ হয়, যেমন: স্কার্ভি, মেয়েদের লিউকেরিয়া, অর্শ প্রভৃতি ক্ষেত্রে আমলকী খেলে উপকার পাওয়া যায়। হৃদরোগীরা আমলকী খেলে ধড়ফড়ানি কমবে। টাটকা আমলকী তৃষ্ণা মেটায়, ঘন ঘন প্রস্রাব হওয়া বন্ধ করে, পেট পরিষ্কার করে। আমলকী খেলে মুখে রুচি বাড়ে। এ ছাড়া পেটের পীড়া, সর্দি, কাশি ও রক্তহীনতার জন্যও খুবই উপকারী। পিত্তসংক্রান্ত যেকোনো রোগে সামান্য মধু মিশিয়ে আমলকী খেলে উপকার হয়। বারবার বমি হলে শুকনো আমলকী এক কাপ পানিতে ভিজিয়ে ঘণ্টা দুই বাদে সেই পানিতে একটু শ্বেত চন্দন ও চিনি মিশিয়ে খেলে বমি বন্ধ হয়। নিয়মিত কয়েক টুকরো করে আমলকী খেলে চোখের দৃষ্টিশক্তি ঠিক থাকে। আমলকী খিদে বাড়ায়, শরীর ঠান্ডা রাখে। বিভিন্ন ধরনের তেল তৈরিতে আমলকী ব্যবহার হয়। আমলকী থেকে তৈরি তেল মাথা ঠান্ডা রাখে। কাঁচা বা শুকনো আমলকী বেটে একটু মাখন মিশিয়ে মাথায় লাগালে খুব তাড়াতাড়ি ঘুম আসে। কাঁচা আমলকী বেটে রস প্রতিদিন চুলে লাগিয়ে দুই তিন ঘণ্টা রেখে দিতে হবে। এভাবে এক মাস মাখলে চুলের গোড়া শক্ত হবে। চুল ওঠা এবং তাড়াতাড়ি চুল পাকা বন্ধ হবে। ডায়াবেটিক রোগীদের জন্য ওষুধের মতো উপকার করে আমলকী।
28/08/2022
আমাদের দেশে গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের রসাল ও মিষ্টি ফল হয়ে থাকে। বিভিন্ন ফলের থাকে নানান পুষ্টিগুণ। ফল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি রোগের বিরুদ্ধে লড়াই করতে শরীরে শক্তি জোগায়। এ ছাড়া প্রায় সব ফলেই পানি থাকায় সেগুলো আমাদের শরীরের পানিশুন্যতাও দূর করতে সাহায্য করে।
আমাদের দেশীয় ফলগুলোর মধ্যে জাম অন্যতম। এ ফলটিতে থাকে খাদ্য শক্তি, আঁশ, ক্যালসিয়াম, লৌহ, শর্করা, ক্যারোটিন, চর্বি, আমিষ ও ভিটামিন-সির মতো গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। এটি ত্বক টান টান করতে ও স্মৃতিশক্তি বাড়াতে অনেক কার্যকরী। এ ছাড়া ফলটির রয়েছে অনেক রকম গুণাবলি। জানুন এটি খাওয়ার কিছু উপকারিতা১. ত্বকের সমস্যা
নিয়মিত জাম খেলে ত্বকের অনেক সমস্যা দূর হয়। এটি ত্বক টান টান করতে সাহায্য করে। এ ছাড়া এটি ত্বকের ব্রণ, ব্ল্যাকহেডস ইত্যাদির সমস্যা দূর করে ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে।
২. হজমশক্তির সমস্যা
অনেকেই হজমজনিত নানা সমস্যায় ভুগে থাকেন। হজমের সমস্যার বিপরীতে জাম অনেক উপকারী ফল হতে পারে। বিশেষজ্ঞদের মতে, জাম হজমশক্তি দ্রুত বাড়াতে সাহায্য। ডায়েটারি ফাইবারের অন্যতম কার্যকরী উৎস হওয়ার কারণে এটি নিয়মিত খাওয়ার ফলে হজমশক্তি বাড়ে ও হজমসংক্রান্ত নানা সমস্যা দূর করে। এ ছাড়া এটি লিভারকে ভালো রাখতেও কার্যকরী।
৩. হৃদযন্ত্রের উপকারী
জামে ফসফরাস ও পটাশিয়ামজাতীয় খনিজ থাকার কারণে এটি হৃদযন্ত্রের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হৃদযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে। একারণে জামের মৌসুমে নিয়মিত এটি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী
জাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। এ ফলটিতে থাকা ভিটামিন বি১, বি২, বি৩, বি৬ ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক উপকারী। এ ছাড়া জামের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে এটি শরীরের ভেতরের এবং বাইরের সংক্রমণকেও প্রতিরোধ করে।
৫. দাঁতের ও হাড়ের জন্য উপকারী
দাঁতকে মজবুত করতে অনেক উপকারী হিসেবে কাজ করে জাম। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও আয়রন থাকার কারণে এটি দাঁত ও হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। আরও ভালো ফল পেতে দুধের সঙ্গে জামের গুঁড়া মিশিয়ে খেতে পারেন।
৬. ডায়াবেটিস রোগে উপকারী
জামে কম গ্লাইসেমিক সূচক থাকার কারণে এটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। এ ছাড়া ডায়াবেটিস রোগীদের ঘন ঘন তৃষ্ণা ও প্রস্রাব এবং দুর্বলতা সমস্য কমাতেও অনেক উপকারী ফল এটি।
28/08/2022
রক্তশূন্যতার ক্ষেত্রে তরমুজ যেমন উপকারী, তেমনই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও তা উপকারী। তরমুজের খোসায় থাকে রসালো ভাব, থাকে জলের পরিমাণ। যা শরীরকে ডিহাইড্রেড হতে দেয় না। এতে ক্যালোরির পরিমাণ কম থাকায়, তা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।1/10 গরম পড়তেই বাজারে উঠছে তরমুজ। গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষা পেতে এই রসালো ফলের দিকে ঝুঁকেছেন অনেকেই। বেলার দিকে তরমুজের জুসই হোক বা খাওয়ার পরের ফল হিসাবে, তরমুজের জুড়ি মেলা ভার। তাছাড়া শরীর ঠাণ্ডা রাখা থেকে শুরু করে, বহু রোগ থেকে সুরক্ষা দেয় তরমুজ। তবে তরমুজের গুণের পাশাপাশি এর খোসার উপকারিতাও একনজরে দেখে নেওয়া যাক। 2/10 তরমুজের গুণ-হার্টের রোগ থেকে মুক্তি দিতে তরমুজ অপরিহার্য। কার্ডিওভ্যাসকুলার রোগ প্রতিরোধে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে, রোগের ঝুঁকি কমাতে তরমুজের জুড়ি মেলা ভার।3/10 তরমুজের গুণ-তরমুজে বহু মিনারেল ও ভিটামিন থাকায় তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তরমুজে থাকা উপাদান চোখ ভাল রাখতে সাহায্য করে।
28/08/2022
একটি পাকা আমে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আপনার শরীরের রক্ত স্বল্পতা দূর করতে এবং হার্ট সুস্থ রাখতে সহায়তা করে। তাই যাদের রক্তস্বল্পতা সমস্যা আছে তারা প্রতিদিন অল্প পরিমাণে হলেও আম খাওয়ার অভ্যাস করতে পারেন। অন্যদিকে যাদের হাড়ের সমস্যা আছে তাদের জন্যও আম বেশ উপকারী একটি ফল।
28/08/2022
প্রোটিন জাতীয় খাদ্য শ্রেনীঃ মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, সীমের বীজ, বাদাম ইত্যাদিতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। পূর্ণ বয়স্ক ব্যক্তির মাথাপিছু দৈনিক ৫০ থেকে ৭০ গ্রাম প্রোটিনের প্রয়োজন হয়। এই শ্রেণীর খাদ্য প্রোটিন ছাড়াও লোহা, ভিটামিন, থায়ামিন, নায়াসিন কালসিয়াম, ফসফরাস সরবরাহ করে থাকে।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Muradpur Jalal Plaza
Chittagong
4000
