Dr.Naznin sultana
sevice all time normal delivery and C's in my mother and child care � hysterectomy operation DE&C
27/02/2026
# নরমাল ডেলিভারি
অনেকদিন লিখতে সময় পাই না | কিন্তু আজকে লিখতে হবে পণ করেছি | তাই কষ্ট করে সময় বের করলাম |
রোগীদের বলি নরমাল ডেলিভারি যারা চান সকলে মানষিক ভাবে প্রস্তুত থাকবেন অনেক pain হবে। চেক করে দেখতে হবে | Pain উঠার সাথে সাথে চিৎকার | আমি পারবো না। ম্যাডাম সিজার করেন বললে হবে না |
১ দিন আগে Pain নিয়ে রোগী ভর্তি হল | চেক করে দেখি ২ Cm |
E***a দিয়ে রেখে দিলাম | সকালে Saline
লাগানোর সাথে সাথে রোগীর চিৎকার সে Normal ডেলিভারি করাবে না। সিজার করবে | রোগির লোক, ডাক্তার সকলে বুঝালো | কিন্তু রোগী কিছুতেই Pain নিবে না | সকালে ছুটলাম হাসপাতালে |সিজারের সকল প্রস্তুতি নেয়া হল | রোগীকে বুঝালাম তুমি আমাকে আধা ঘন্টা সময় দাও |আমি নরমাল পারব |
আল্লাহর রহমত রোগী আমার দিকে একবার তাকাল, বলল ধৈর্য্য ধরবে | ওর Progress টা খুব ভালো ছিল | ২০ মিনিট এর মধ্যে ডেলিভারি |
আল্লাহর রহমতে রোগীকে সিজার মুক্ত রাখতে পারছি |
আলহামদুলিল্লাহ |
13/12/2025
# নরমাল ডেলিভারি:
টুইন
গতকাল রাত ৮ টায় একটা ফোন আসল \ ম্যাডাম আমার একটা রোগী খুব সিরিয়াস গ্রামের একটা হাসপাতালে ভর্তি আছে প্রেসার বেশি |টুইন | ওরা পারবে না | আপনার নাম্বার আমার বন্ধু দিয়েছে আমরা আপনার কাছে নিয়ে আসতেছি |
টিম জানালো ৩য় বাচ্চা | আগের baby নরমাল হয়েছে |এখন টুইন |প্রেসার বেশি |ঐ হাসপাতাল সিজার লাগবে বলছে |
চেক করে দেখি 3 cm | হালকা Pain | প্রেসারের ঔষধ দিলাম |
রোগীর লোক বলল নরমাল সিজার বুঝি না | মা বাচ্চা সুস্থ লাগবে |
আল্লাহর উপর ভরসা করে Pain এর Saline দিলাম | Pain বাড়তে লাগল |
১ম baby ধরনীতেপদার্পন করল | 2nd baby
ডেলিভারি করতে গিয়ে একটু বেগ পেতে হলো |
দক্ষতা আর সাহস নিয়ে আল্লাহর সহাযতায় ২য়baby চলে আসল |
২টি babyr কান্নায় Hospital মুখরিত |
Baby দের দেখে মনটা ভরে গেল |
শুকরিয়া আল্লাহর দরবারে |
28/09/2025
অন্য রকম গল্প:
চোখের পানি মোচন:
রোগীর বয়স ৩৮ | কোন baby নাই। এর আগে ৩ বার Conceive করেছে | প্রতিবারই ১৬ সপ্তাহে সুস্থ্য baby গুলো Abortion হয়ে গেল।
এরপর আর baby conceive করছে না। অনেক চেষ্টা করেও যখন Conceive হল না তখন রোগী হাল ছেড়ে দিল | চোখের পানি সঙ্গি করে দিন কাটাতে লাগলো |
বয়স বাড়ে | মাসিক অনিয়মিত |
পেটের একটা সমস্যার জন্য মেডিসিন ডাক্তারের কাছে গিয়ে USG করে রোগী অবাক | ২ মাসের Conceive | রোগী মনে ভয় নিয়ে আমার কাছে আসল |
সব শুনে মনে মনে সিদ্ধান্ত নিলাম আল্লাহ সহায় হলে এই রোগীর মুখে আমি হাসি আনব |
12 সপ্তাহে জরায়ুর মুখ সেলাই করে দিলাম | সাথে ইনজেকশন আর কত প্রকার ঔষধ |
১৬ সপ্তাহ পার করলাম | আল্লাহ রহম করল |
কিন্তু ২৮ সপ্তাহে গিয়ে রোগীর bleeding | রোগীর কান্না | রোগীর Husband এর কান্না |
Hospital ভর্তি দিলাম | কত শত ঔষধ দিলাম |Blood দিলাম।
Blood বন্ধ হল | ১ মাস রোগী ভর্তি |
১ মাস পর রোগীর Pain উঠে সেলাই খুলে baby delivery হল | 1200 gm weight নিয়ে babyr দুনিয়ায় আগমন |
শুরু হল আরেক যুদ্ধ |
NICU তে ২ মাস ভর্তি থেকে ২ কেজি ওজন নিয়ে মায়ের কোলে রাজপুত্র আসল মায়ের চোখের পানি মোছার জন্য |
চেম্বারে আসলে রোগীকে দেখে যোদ্ধা মায়ের চেহারা কেমন হয় দেখলাম | কৃতজ্ঞতা জানাল |দোয়া করল | সকল ডাক্তার যেন এরকম রোগীর পাশে থাকে |
শুকরিয়া আল্লাহর দরবারে | আল্লাহ সর্বোচ্চ বিচারক সর্বজ্ঞানী |
31/07/2025
# নরমাল ডেলিভারি:
আজকে দুপুরেMother & Child Care Hospital এ গেলাম | Duty Dr বলল, ম্যাডাম একটা রোগী এসেছে আপনাকে দেখাবে |
রোগীটা মনোযোগ দিয়ে দেখলাম, | জানলাম বিয়ের ৪ বৎসর | ২টি baby Abortion | এরপর আর baby হচ্ছিল না | ৭ Cycle ঔষধ খেল | হল না |
এরপর injection নিল | আল্লাহ মুখ তুলে তাকাল | conceive হল | ডেলিভারি Date 14.8.25 |
ডেলিভারির জন্য আসল আমার কাছে | examine করে দেখি রোগীর ডেলিভারি লক্ষন আছে | 2.5 cm dilate | বলল ম্যাডাম আমার তো কোন রকম লাগছে না |হেসে বললাম একটু পরে শুরু করবেন কান্না |
Husband কে ডেকে বললাম ভর্তি হন ৷
ইনশাআল্লাহ রাতেই ডেলিভারি হবে |
রোগী বলল, ম্যাডাম babyr গলায় তো নাড় প্যাঁচানো |
ভয় নাই | ভরসা রাখেন | ইনশাআল্লাহ আমি
দেখবো |
রোগীর আস্থা রাখতে পেরেছি | আল্লাহর রহমতে রাত ১০.৩০ এ ৪ বছর পর মায়ের কোলে নেমে আসল রাজকুমারী |
08/07/2025
# নরমাল ডেলিভারি:
অনেকদিন লিখতে ইচ্ছা করছে কিন্তু মনটা খারাপ ছিল তাই লিখিনি | আমি আগেও বলেছি আমার লিখার উদ্দেশ্য হল রোগীদের নরমাল ডেলিভারীতে উৎসাহিত করা এবং নরমাল ডেলিভারী যে একটা ধৈর্য্যের ও কষ্টের Journey এটা বুঝানো |
যেমন: গতকালে যে রোগীটা নরমাল ডেলিভারী হল সে নিজে বিশ্বাস করতে পারছিল না | কারণ বিয়ের আগে তার একটা রোড এক্সিডেন্ট হয় এবং তার পেটে একটা বড় অপারেশন হয় | Spleen বা প্লীহা কেটে ফেলে দেয়া হয় |
MCC LABচেম্বারে নিয়মিত চেকআপে ছিল | শেষ চেকাপে বলল ম্যাডাম আমার কি নরমাল সম্ভব ?
চেক করে দেখি Baby নীচের দিকে আছে ইনশআল্লাহ Pain উঠবে | নরমাল সম্ভব |
গতকাল pain নিয়ে ভর্ত্তি হল Mother & Child Care Hospital এ| রোগী অনেক ধৈর্য্য ধরল | ফলাফল সুন্দরভাবে রাজকন্যার আগমন |
আল্লাহর দরবারে শুকরিয়া | রোগী অনেক দোয়া করল |
03/04/2025
# নরমাল ডেলিভারি
ডাঃ নাজনীন সুলতানার ঈদ ২০২৫:
ঈদের আগের দিন;
সন্দ্বিপের রোগী |পানি ভাংছে Pain আছে ভরায়ুর মুখ খুলে নাই | সন্দিপ থেকে ফোন করে রোগীর মা আমাকে জানাল | স্থানীয় ডাক্তারের পরামর্শ পছন্দ হয়নি | সমুদ্র পাড়ি দিয়ে চট্টগ্রাম এ আসল | ডেলিভারি করলাম রাত ৮ টায় |
ঈদের দিন;
সকালে Kitchen এর ব্যস্ততা শেষে মেয়ের বান্ধবীরা আসল | Mother & Child Care Hospital থেকে ফোন ম্যাডাম আপনার একটা রোগী আসছে Pain নিয়ে | আপনাকে ছাড়া সে ডেলিভারি করবে না | ঈদ মানবো না | কি আর করা মেহমান বাদ দিয়ে মায়ের ১ম baby রাজকুমারকে নিয়ে আসলাম |
ঈদের ২য় দিন:
পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়েছি | রোগীর ফোন | ম্যাডাম পানি যাচ্ছে pain নাই |হাসপাতালে আসতে বললাম | Saline দিলাম | সৈকত থেকে ফিরে মায়ের ১ম baby অনেক কষ্ট করে ডেলিভারি | আলহামদুলিল্লাহ মা ও baby সুস্থ্য |
ঈদের ৩য় দিন:
মায়ের ২য় baby | হালকা Pain | Saline দিলাম | ভালোই progress | পথিমধ্যে 4 cm হওয়ার পর পানি Meconium | রোগীর লোক ডাকলাম ১ ঘন্টা সময় নিলাম | আল্লাহর রহমতে ১ ঘন্টার মধ্যে ডেলিভারি করাতে পারলাম | রাজকন্যা সুস্থ্য পেলাম |
সব baby গুলো ঈদ করতে চলে আসলো |
ঈদ মোবারক
10/02/2025
# নরমাল ডেলিভারি:
মায়ের ২য় baby | ১ম baby র পর R baby হচ্ছিল না।
চট্টগ্রামের অনেক ডাক্তার দেখানো শেষে conceive করলা সারা বছর অন্য Dr দেখালো | ডেলিভারীর জন্য আমার কাছে আসল |
দেখি মায়ের ডায়াবেটিস | ইনসুলিন নেন | Delivery date ১৫/২ |
গতকাল রাত ১২ টায় পানি ভাংলেMother & Child Care Hospital a আসল |
টীম জানাল ম্যাডাম কোন Pain নাই। পানি clean | Saline দিয়ে Pain উঠার জন্য wait করলাম | রাত ৩ টায় Pain উঠল | সকাল ৬ টায় টীম Ambulance পাঠাল |
DriverNazrul Islam Raihan খুব দ্রুত আমাকে নিয়ে আসল | ৬.৩০ এ ডেলিভারি |
৮ বছর পরের baby, মায়ের Diabetes সত্ত্বেও নরমাল করাতে পেরে আল্লাহর নিকট শুকরিয়া |
04/02/2025
# নরমাল ডেলিভারী:
Happy Birthday বাবা ও মেয়ে
রিজভীর ১ম baby, ও খুব চেয়েছিল ওর husband এর জন্মদিনে ও র baby পৃথিবীতে আসুক |
মায়ের চাওয়া 2/2 | ডেলিভারি date 12 / 2 |
1/2 চেম্বারে আসলে examine করে Pain কে আমন্ত্রন জানালাম | রাতেই হালকা Pain শুরু হল। সকালে যখন Mother & Child Care Hospital এ আসল তখন 2.5 cm dilate |
E***a আর জরায়ুর মুখ খোলার Injection দিয়ে Saline শুরু করলাম |
pain শুরু হল | ১ম দিকে রোগী ধৈর্য্য দেখালেও শেষ দিকে চিৎকার আর চিৎকার |
চিৎকার উপেক্ষা করে বাবার সাথে জন্মদিনের কেক কাটার জন্য রাজকন্যাকে নিয়ে আসলাম |
শুভ জন্মদিন
23/01/2025
#নরমাল ডেলিভাবি:
মায়ের ১ম baby | নয়মাস অন্য ডাক্তার দেখিয়েছে | হালকা Pain উঠলে ওনার ডাক্তারকে জানালে ওই ডাক্তার চিটাগাং এর বাহিরে চলে যাওয়ায় রোগীর এক আত্মীয় আমার কাছে নিয়ে আসল রাত ৯টায় |
চেক করে দেখি 1CM | baby একটু বড় হলেও ইনশআল্ল্লাহ পারব | E***a দিয়ে হাটতে বললাম |
ভোর ৫ টায় pain এর Saline শুরু করলাম | Pain বাড়তে লাগল | রোগীর অনেক ধৈর্য্য | অনেক চেষ্টা করেছে | শেষের দিকে বাচ্চার মাথা ফুলে যাচ্ছে দেখে চিন্তায় পড়ে গেলাম |
অবশেষে রাজকন্যা এসে চিন্তামুক্ত করল |
ওজন ৩.৫ কেজি |
মুখ দেখে সত্যিই মনটা ভরে গেল |
রোগী বলল ম্যাডাম আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা |
আলহামদুলিল্লাহ
14/01/2025
# নরমাল ডেলিভারি
মায়ের ১ম baby | |ডেলিভারি date ১১/১ | দুই দিন wait করে ১৩/১ চেম্বারে আসল | হালকা Pain | চেক করে দেখি১.৫ Cm |
রাতেই ভর্তি দিলাম | E***a দিলাম | Pain আসল না |
সকাল ৬টায় Pain এর Saline শুরু করলাম | Pain উঠার ১ ঘন্টা পরই রোগী বেঁকে বসল সে নরমাল করবে না। সিজার করবে |
অনেক বুঝ|লাম | কিন্তু রোগী দেখতে দিচ্ছে না। co-operate করছেনা | আমাকে বলল আমাকে আপনি একটুও ভালোবাসেন না। ভালোবাসলে সিজার করে দিতেন |
রোগীদের Pain উঠলে কত যে কথা বলে!
progress ভালো | ১ ঘণ্টার মধ্যে ডেলিভারি হবে। এখন ভালোবাসার সময় না |
ভালোবাসা দিলাম ডেলিভারির পর মা আর রাজকন্যাকে |
রোগীর Husband পা ছুয়ে সালাম করল চোখের কোনে আনন্দ অশ্রু |
শুকরিয়া আল্লাহর দরবারে | গাড়িতে উঠে বাসায় যাওয়ার সময় ভাবলাম গল্পটা লিখি |
30/12/2024
# নরমাল ডেলিভারি
মায়ের ১ম baby | ৮ মাস পর্যন্ত breech position ( মানে উল্টা)
ঔষধ দিলাম | রোগীকে আশ্বস্ত করে বললাম ইনশআল্লাহ position ঠিক হবে | শনিবার রাত ১০ টায় পানি ভাংলে রোগী আতংকিত হয়ে ফোন করল | চেম্বারে এলে ultra করে দেখি position ঠিক হয়েছে | আলহামদু লিল্লাহ |
রাতেই ভর্তি দিলাম | Pain আসার জন্য wait করলাম | Pain এল না |
পানি clean | Heartbeat ভালো |
Pain এর Saline শূরু করলাম | Pain আসল | সাথে শুরু হলো রোগীর চিৎকার | Husband চিৎকার শুনে বলল ম্যাডাম বেশী Pain | উনাকে আশ্বস্ত করে বললাম Pain যাত বাড়বে তত দ্রুত ডেলিভারি হবে |
মায়ের কষ্টের অবসান করে রাজকুমারীর
আগমন |
আলহামদু লিল্লাহ |
ফলোআপে রোগী বলল ম্যাডাম অনেক কষ্ট | নরমাল ডেলিভারি একটু কষ্ট | এজন্য হয়তো আল্লাহ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত নসিব করেছেন | |
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Boropul, Agrabad, Access Road
Chittagong
