Swastey
"Swastey is a feeling to feel better than before." Sw****ka Barua. Makeup is an art of life. Moments got cherished when we laugh with lipstick on our lips.
Passion grows up when a child sees her mom applying cosmetics in front of the mirror. The eyes are great but little mascara makes them brighter. Life looks beautiful with a touch of powder. Though this is not forever, moments are enough to feel put together. We makeup not to hide our blemishes, we makeup to build the life we dream about because we believe in dreams & work hard to fulfill them.
26/06/2023
উনি Swastey 'র একদম প্রথমদিকের ক্রেতা ছিলেন। সেসময় এই লিপস্টিক কম সময় লাষ্টিং করতো আর রঙটাও ছিলো হালকা। কিন্তু এখন সময়ের সাথে চর্চার মাধ্যমে দক্ষতা বেড়েছে, সাথে উন্নত হয়েছে লিপস্টিকের কিছু ব্যাপার। যেমন- লং লাস্টিং আর রঙের গভীরতা। সত্যি কৃতজ্ঞ আপনাদের প্রতি, এত ভালোবাসা, সার্পোট আর ভরসা করে সবসময় পাশে থাকার জন্য।
25/06/2023
Swastey লিপস্টিককের সাথে,
দুই চঞ্চল-চপল বালিকার খুনসুটির সুন্দর মুহুর্ত্ব...
24/06/2023
সহজভাবে ভাবতে গেলে লিপস্টিক তৈরি করা অতটা কঠিন কিছু না, কিন্তু প্রফেশনালভাবে ভাবতে গেলে এই লিপস্টিক বানানো এত কষ্ট সারাক্ষণ একটা মেন্টাল প্রেসারে থাকতে হয়। লিপস্টিক বানানোর সময় অনেক ছবি উঠাবো, ভিডিও করবো কত প্ল্যানিং থাকে কিন্তু টেনশনের চক্করে বাড়তি কিছু করবো তা আর হয়ে উঠে না!!
23/06/2023
স্বস্তি এটা আমার প্রতিষ্ঠান। চেষ্টা করছি এর মধ্য দিয়ে ভালো এবং নতুন কিছুর করার। বর্তমানে স্বস্তি ক্রিমি ম্যাট লিপস্টিক নিয়ে কাজ করছে; যা তৈরি করছি খাদ্য এবং পাশাপাশি বিভিন্ন হালাল উপাদান ব্যবহার করে যা একটা লিপস্টিকের স্থায়ীত্বের জন্য অত্যন্ত জরুরী। আর আপনারা সবাই যেইভাবে এখন থেকে স্বস্তিকে সার্পোট করছেন, অনুপ্রাণিত করছেন, উৎসাহ দিচ্ছেন ছোট থেকে ধাপে ধাপে আরেকটু উপরের উঠার জন্য সত্যি অশেষ কৃতজ্ঞতা। আপনার আছেন, তাই স্বস্তি আছে। আপনাদের প্রতিটা মতামত আমার জন্য সত্যি অনুপ্রেরণাদায়ক।
22/06/2023
প্রতিদিনের হালকা মেকআপ বা টাচআপ হিসেবে লিপস্টিকের প্রতি সবাই দুর্বল। কিন্তু ক্ষতিকর উপাদানের ভয়ে অনেকেই লিপস্টিকের ধারে-কাছে যাই না! তাই আমার চেষ্টা ছিলো, যত কম ক্যামিকেল যা ব্যবহার না করলে নয় এমন উপাদান দিয়ে লিপস্টিক বানানো যা সবাই লাগাতে পারবে নিশ্চিন্তে এবং তা হবে ক্রিমি ম্যাট ফর্মুলায়।
21/06/2023
শুরুতে যেকোনো কিছুর দাম একটু বাড়তি থাকে। কারণ সেসময় পুঁজি কম থাকায়, কাঁচামালও কম সংগ্রহ করার সার্মথ্য থাকে। আর আমরা সবাইতো জানিই, খুচরা যেকোনো কিছুর দাম বাড়তি আর পাইকারী সস্তা। তো আমার লিপস্টিক প্রথম যখন সবার সামনে নিয়ে আসি তখন দাম ছিলো ৬৯০/- টাকা। অথচ এখন দাম হলো মাত্র ৪৫০/- টাকা। দেখেন পাইকারী নিতে পারার কারণে খরচ কমে গেলো আর এতে দামের মধ্যে কতটা পার্থক্য এসেছে!
20/06/2023
খাদ্য উপাদানে তৈরি এই ক্রিমি লিপস্টিকটা, প্রথমবার আলতোভাবে লাগালে হালকা, দ্বিতীয় বারে একটু গাঢ়, তৃতীয়বারে আরেকটু গাঢ়। চতুর্থবারে আরো বেশি গাঢ় এমনই হয়। যত লাগাবেন তত গাঢ় হবে। অর্থাৎ এক লিপস্টিক দিয়ে চাইলেই কখনো সময়বিশেষে হালকা এবং সময়বিশেষে একদম গাঢ় দুইটাই করা যাবে নিমিষেই।
18/06/2023
লিপস্টিক ব্যবহারের পর সবসময় লিপস্টিকটা আগে ঘুরিয়ে সম্পূর্ণটা ক্যাপের ভিতর ঢুকিয়ে নিবেন। তারপর লিপস্টিকের ঢাকনাটা লাগাবেন। লিপস্টিক বানানোর পর আপনারা টাকা দিয়ে কিনে নেন ঠিক। কিন্তু নিজের বানানো লিপস্টিকটার সাথে, যখন দুর্ঘটনা ঘটতে দেখি তখন কষ্ট পাই, কারণ এই লিপস্টিক বানানোর সময় কতটা সর্তকতা অবলম্বন করি আর সচেতনভাবে কাজটা করি একমাত্র আমি জানি তাই এমন কিছু দেখলে কষ্ট লাগে!!
17/06/2023
প্রতিদিনের হালকা মেকআপ হিসেবে লিপস্টিকের প্রতি সবারই দুর্বলতা কাজ করে। কিন্তু ক্ষতিকর উপাদানের ভয়ে অনেকেই লিপস্টিক ব্যবহার করি না আর বাচ্চাদেরও দিই না। তাই এখানে চেষ্টা করেছি যতটা কম, যা ব্যবহার না করলে নয় এমন উপাদান দিয়ে লিপস্টিক বানাতে যা সবাই লাগাতে পারবে নিশ্চিন্তে আর এটা ক্রিমি ম্যাট ফর্মুলাতে বানানো ফলে এক্সটা লিপবাম লাগানোর ঝামেলাও নাই।
16/06/2023
প্রতিদিন ব্যবহারের জন্য লিপস্টিকের চাইতে ভালো সাজ সরঞ্জাম আর হতেই পারে না! সব মেয়েদেরই দুর্বলতা কাজ করে এই লিপস্টিকের প্রতি। কিন্তু ক্ষতিকর উপাদানের ভয়ে অনেকেই লিপস্টিক দিতে চেয়ে দিতে পারেন না; আবার হালাল বা ভেগান লিপস্টিকের দাম বেশি হওয়াতে তা কিনতে পারেন না। তাই সবার জন্য চিন্তা করে এমনভাবে লিপস্টিকটা তৈরি করেছি, যার প্রতিটা উপাদান হালাল ফলে সবাই লাগাতে পারবে নিশ্চিন্তে আর নিরাপদে।
15/06/2023
ক্রিমি ফর্মুলাতে বানানো এই ক্রিমি ম্যাট লিপস্টিকটা ব্যবহার করার সময় কখনোই একদম পুরোটা বের করে নিয়ে তারপর ঠোঁটে লাগাবেন না। কারণ, এতে লিপস্টিক ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ ঠোঁটে লিপস্টিকের রঙ লাগানোর জন্য হালকা একটু জোর আমরা দিই স্বাভাবিক। তাই সবসময় অল্প যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই বের করে তারপর ঠোঁটে লিপস্টিক লাগাবেন।
14/06/2023
"আমাকে দেখতে যেন সুন্দর লাগে" সব মেয়ের মনের স্বাভাবিক এক কল্পনা। সব মেয়ে সুন্দর কিন্তু যত্নের অভাবে বা কাজের চাপে নিজের যত্ন নেওয়ার সময় হয়ে উঠে না।
আর তখনই আমাদের ভরসা গড়ে উঠে, লিপস্টিকের উপর। কারণ দেখতে যত ক্লান্ত লাগুক না কেনো, ঠোঁটে হালকা একটু লিপস্টিকের ছোঁয়া চেহারার মাধুর্য্য অনেকাংশে বাড়িয়ে দেয়, সাথে আত্মবিশ্বাসী করে তোলে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
2no Gate
Chittagong
4209
