Henna By Jahin
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Henna By Jahin, Beauty, cosmetic & personal care, Chattogram, Chittagong.
Basic to Advance, Professional Bridal & Combo Henna Courses |
Organic Henna Making Course | Organic Cone & Raw Materials (Retail & Wholesale) |
Bridal & Event Booking |
Bridal • Wedding • Holud • Party Events
Online & Offline Classes |
01767953239
29/06/2026
🌿 ৫০%+ Discount Offer চলছে! ✨
একটা প্রশ্ন...
আগামী ৩ মাস পর আপনি কি শুধু পোস্ট দেখবেন? নাকি তখন নিজের কাজের Booking নিয়ে ব্যস্ত থাকবেন? 💚
যারা আজ Skill শেখা শুরু করে, তারাই আগামী Wedding Season-এ Income শুরু করে।
Henna by Jahin নিয়ে এসেছে নতুন Batch!
📅 Batch Start: ১৩ই জুলাই 📲 Online & Offline — দুইভাবেই ক্লাস করতে পারবেন।
কেন এই কোর্স করবেন?
✅ ঘরে বসেই Income শুরু করতে পারবেন
✅ Bridal & Event Booking নিতে পারবেন
✅ Facebook / Instagram থেকে Client পাওয়ার কৌশল শিখবেন
✅ নিজের Brand & Page Grow করতে পারবেন
✅ Mehendi Business শুরু করতে পারবেন
✅ ভবিষ্যতে চাইলে নিজেও Training দিতে পারবেন
যা যা থাকছে
✨ Beginner → Professional Training
✨ Live Class Support
✨ Design Book (PDF) – FREE
✨ Certificate
✨ Complete Guideline + Income Plan
Course Options
🌿 Basic to Advance — ৬ দিন
🌿 Professional Bridal — ৫ দিন
🌿 Combo Pack — ১১ দিন
💍 Henna Art Booking Open Bridal • Non-Bridal • Wedding • Holud • Party 🚗 Home Service Available — All Over Bangladesh
⏳ ৫০%+ Discount Offer সীমিত সময়ের জন্য। আজ Registration করলে Offer Price-এ Join করতে পারবেন।
📩 Inbox Now 📞 01767953239
29/06/2026
বদদোয়াকে কখনো হালকাভাবে নেবেন না।এটি ভাঙা হৃদয়ের সেই দীর্ঘশ্বাস, যা আল্লাহর দরবারে ন্যায়বিচারের আবেদন হয়ে পৌঁছে যায়। তাই কখনো কারও চোখের পানি বা দীর্ঘশ্বাসকে তুচ্ছ ভাববেন না। যে মানুষটি আজ চুপ করে সব সহ্য করছে, হয়তো সে-ই একদিন আল্লাহর কাছে এমনভাবে বিচার চাইবে, যার জবাব দুনিয়াতেই দেখতে হতে পারে।
আমরা অনেক সময় ভাবি, সবকিছু ঠিকঠাক চলছে। অথচ অজান্তেই জীবনের বরকত কমে যায়, শান্তি হারিয়ে যায়, সম্পর্কগুলো ভেঙে পড়ে। সব কিছুর পেছনে একই কারণ থাকে না, কিন্তু মানুষের হক নষ্ট করা এবং কাউকে কষ্ট দেওয়া কখনোই পরিণতিহীন থাকে না।
প্রকৃত শান্তি লুকিয়ে থাকে মানুষের দোয়া, হালাল উপার্জন, পরিষ্কার বিবেক এবং আল্লাহর সন্তুষ্টিতে।
তাই চেষ্টা করুন কারও চোখের পানির কারণ না হয়ে, কারও দোয়ার কারণ হতে। কারণ পৃথিবীতে মানুষের অবস্থান ক্ষণিকের, কিন্তু তার আচরণ ও কর্মের প্রভাব অনেক দূর পর্যন্ত থেকে যায়। 🩶
29/06/2026
একটা মেয়ে নিজের বাবার বাড়িটাকে কেন সারাজীবন মিস করে?
বাবার বাড়িকে মিস করার মানে এই নয় যে সে শ্বশুরবাড়িকে আপন ভাবতে পারেনি।
আসলে মানুষ তার শিকড়কে কখনো ভুলে যায় না।
যে বাড়িতে সে প্রথম হাঁটতে শিখেছে, প্রথম স্বপ্ন দেখতে শিখেছে, যেখানে কোনো অভিনয় করতে হতো না, যেখানে তার রাগ, অভিমান, হাসি সবকিছুই আপন ছিল, সেই বাড়ির জন্য মন তো মাঝেমধ্যেই কাঁদবেই।
আর তারপর একদিন সেই মেয়েটাই নতুন একটা ঘরে আসে। ধীরে ধীরে নতুন মানুষগুলোকে আপন করে, নতুন সংসারকে নিজের ভালোবাসা আর যত্ন দিয়ে গুছিয়ে তোলে। একসময় সেই ঘরও তার নিজের হয়ে যায়।
একটা মেয়ের হৃদয় এত ছোট নয় যে, এক বাড়িকে ভালোবাসতে গেলে আরেক বাড়ির জন্য ভালোবাসা কমে যাবে।
সে বাবার বাড়িকে মনে রাখে স্মৃতির জন্য, আর শ্বশুরবাড়িকে ভালোবাসে ভবিষ্যৎ গড়ার জন্য। দুটোই তার জীবনের অংশ, দুটোই তার আপন। 🏡
28/06/2026
⚽ FIFA World Cup Prediction Contest ⚽
🇧🇷 Brazil vs Japan 🇯🇵
📅 তারিখ: ২৯ জুন
🕚 সময়: রাত ১১:০০টা
🎁 জিতে নিন ২টি Organic Henna Cone – একদম FREE!
অংশগ্রহণের নিয়ম:
1️⃣ কমেন্টে ম্যাচের Score Prediction লিখুন
(যেমন: Brazil 2–1 Japan)
2️⃣ পোস্টটি Public করে Share করুন
3️⃣ Henna by Jahin পেজে Like & Follow করা থাকতে হবে
🏆 সঠিক Score Prediction করা একজন বিজয়ী পাবেন ২টি Organic Henna Cone FREE!
📦 শুধু Delivery Charge প্রযোজ্য।
⏳ Winner ঘোষণা করা হবে ম্যাচ শেষে।
Good Luck Everyone! ⚽💚
একাধিক সঠিক উত্তর হলে Lucky Draw-এর মাধ্যমে ১ জন Winner নির্বাচন করা হবে।
28/06/2026
একজন ভালো স্বামী একটি মেয়ের পুরো জীবনটাই বদলে দিতে পারে। ❤️
একজন নারীর জীবনে শান্তি অনেক সময় বড় বাড়ি, বেশি টাকা বা বিলাসিতায় আসে না; আসে এমন একজন মানুষের মাধ্যমে, যার পাশে দাঁড়িয়ে সে নিজেকে নিরাপদ, সম্মানিত আর ভালোবাসার যোগ্য মনে করতে পারে।
যে স্বামী-
* সংসারকে শুধু “স্ত্রীর দায়িত্ব” মনে না করে, নিজের দায়িত্বও মনে করে।
*স্ত্রীর পরিশ্রমকে স্বাভাবিক ধরে না নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে।
*স্ত্রীর স্বপ্ন, ইচ্ছা আর ব্যক্তিত্বকে মূল্য দেয়।
* পরিবারের সবাইকে ভালোবাসলেও স্ত্রীর প্রাপ্য অধিকার নিশ্চিত করে।
* যে স্ত্রীর সম্মান রক্ষা করে, এমনকি সে উপস্থিত না থাকলেও।
* যে জানে স্ত্রী “কাজের মানুষ” নয়, একজন মানুষ-যারও ক্লান্তি, কষ্ট আর অনুভূতি আছে।
* যে স্ত্রীর পরিবারকেও সম্মান করতে জানে।
* যে নিজের মায়ের ভালো ছেলে হওয়ার পাশাপাশি নিজের স্ত্রীরও ভালো স্বামী হতে পারে।
মনে রাখবেন,
একজন ভালো স্বামীর কারণে একজন নারী শুধু হাসে না, সে মানসিকভাবে সুস্থ থাকে, আত্মবিশ্বাসী হয়, নিজের স্বপ্নগুলোও বাঁচিয়ে রাখতে পারে।
আল্লাহ প্রত্যেক নারীকে এমন একজন জীবনসঙ্গী দান করুন, যার কাছে ভালোবাসার পাশাপাশি সম্মানও থাকবে। আমীন। 🤲
28/06/2026
Basic to Advance Online Batch-এর আপুদের অসাধারণ কিছু কাজ।
মাশাআল্লাহ!
অনলাইন থেকেও এত সুন্দর কাজ করা সম্ভব-যদি শেখার আগ্রহ আর নিয়মিত প্র্যাক্টিস থাকে।👌
Packing your order with care. 🌸
26/06/2026
একজন মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্য তার আত্মসম্মান আর নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা। সুন্দর ভবিষ্যৎ ও নিজের পরিচয় গড়ে তোলাই বেশি গুরুত্বপূর্ণ।
ভাগ্য অবশ্যই আল্লাহর হাতে। কিন্তু সেই ভাগ্যের জন্য চেষ্টা করা আমাদের দায়িত্ব। তাই প্রতিটি মেয়ের উচিত নিজেকে শিক্ষিত করা,দক্ষ করে তোলা এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করা।
আর্থিকভাবে স্বাবলম্বী একজন নারী জীবনের কঠিন সময়গুলোও অনেক বেশি আত্মসম্মানের সঙ্গে মোকাবিলা করতে পারেন। সম্পর্ক টিকে থাকুক বা না থাকুক, জীবনে যাই ঘটুক না কেন-নিজের প্রয়োজনের জন্য কারও কাছে হাত পাততে হয় না। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন,মাথা উঁচু করে বাঁচতে পারেন।
তাই পড়াশোনা করুন। যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না থাকে, তাহলে কারিগরি শিক্ষা বা কোনো দক্ষতা অর্জন করুন। এমন একটি অবস্থান তৈরি করুন, যেখানে নিজের প্রয়োজনের জন্য অন্যের মুখাপেক্ষী হতে না হয়।
আর প্রতিটি বাবা মায়ের প্রতি অনুরোধ-ছেলের মতো মেয়েকেও এমনভাবে গড়ে তুলুন,যেন সে নিজের পায়ে দৃঢ়ভাবে দাঁড়াতে পারে। কারণ একজন স্বাবলম্বী মেয়ে শুধু নিজের জীবনই বদলায় না,একটি পরিবার ও আগামী প্রজন্মকেও শক্ত ভিত্তি উপহার দেয়।
Henna By Jahin
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Chattogram
Chittagong
