Dr Tamanna Chy

Dr Tamanna Chy

Share

Dietitian & Nutrition Expert

18/05/2024

ছোটবেলায় আমি প্রায় মায়ের কাছে বায়না করতাম নান খাতাই বিস্কুট খাওয়ার জন্য।আমার মা অসাধারণ নান খাতাই বানাতে পারতেন। আমি এই বিস্কুট কিনে খেয়েছি খুব কম।এখন আর মাকে বলিনা মায়ের কষ্ট হবে ভেবে।আজ অনেক দিন পর খেলাম নান খাতাই বিস্কুট , অসাধারণ একেবারে আমার মায়ের হাতের স্বাদ।ধন্যবাদ তানিয়া আপা কে যিনি bakerbees এর স্বত্বাধিকারী। আপা আপনাকে অনেক ধন্যবাদ।

18/05/2024

স্বাস্থ্যের টুকিটাকি :
সুস্থ থাকার জন্য কিছু নিয়ম মেনে চলাই যথেষ্ট :

18/05/2024

সপ্তাহে এক বার অন্তত একটা ডাব খেতে পারলে শরীরের জন্য খুব উপকার। কিন্তু ডাবের যে অনেক দাম মানুষকে এই পরামর্শ দিতেও ইতস্তত লাগে। যাই হোক যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন অবশ্যই পারলে সপ্তাহে অন্তত একবার একটা ডাবের পানি খাবেন।

প্রয়োজন ছাড়া একসাথে একের অধিক ডাব খাবেন না। হাটার পর অতিরিক্ত ঘাম হলে অথবা খেলাধুলার পর ডাবের পানি অনেক উপকারী। হাই প্রেশারের জন্য অনেক উপকারী। তবে প্রতিদিন ডাব না খাওয়াই ভালো। কিডনি রোগীরা ডাক্তার পরামর্শ ব্যাতিত ডাব খাবেন না।

ডাবময় শুভ সকাল সবাইকে ❣️❣️

18/05/2024

বাহ্যিক রুপ, লাবন্য , চেহরা সুরত দেখে মানুষের সাথে মানুষের যে ভালোবাসা হয় সেটা প্রকৃত ভালোবাসা নয় বরং এটা মরিচিকা, মাকড়সার জালের মতো দূর্বল !
শতবার চারিত্রিক গুনাবালি দেখে বিবাহ করুন তাহলে দাম্পত্য জীবনে সুখি হতে পারবেন।❤️

18/05/2024
17/05/2024

ডায়েট ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । তাই খাবার তালিকায় হেলদি সব খাবার রাখতে হবে, যাতে সব ম্যাক্রো/মাইক্রোর চাহিদা পূরন হয়।

ক্যালরি বার্ন করার চেয়ে ক্যালরি ইন্টেক করা অনেক সহজ। একটি বড় পিজ্জা স্লাইস খেতে অনেকের ১মিনিট লাগে,যাতে প্রায় ২৮৫ক্যালরি থাকে। এবার এই এক মিনিটেই এভারেজ কেউ দৌড়িয়ে ১১ক্যালরি বার্ন করতে পারবে। অর্থাৎ ক্যালরি ইন্টেক করতে যে সময় লাগে সেই সময়ে ওই পরিমান ক্যালরি বার্ন করা সম্ভব না।

ওয়েটলস জার্নিতে শারীরিক পরিশ্রম ও (এক্সারসাইজ + সারাদিনের অন্যান্য এক্টিভিটি) খুব গুরুত্বপূর্ণ। তবে আমাদের ডায়েট ঠিক না থাকলে ফ্যাটলস হবে না। এজন্য ক্যালরি ডেফিসিটে ব্যালান্স ডায়েটের গুরুত্ব অনেক। আমাদের ডায়েট এবং ফিজিক্যাল এক্টিভিটি উভয় ক্ষেত্রেই ১০০% ডেডিকেটেড এবং কমিটেড থাকতে হবে।

সুতরাং হেলদিলাইফস্টাইলে ডায়েট এবং শারীরিক পরিশ্রম দুটোই ব্যালান্সড থাকতে হবে। অবশ্যই খাবার সিলেকশনেও সচেতন হতে হবে।

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Nasirabad 2 No Gate
Chittagong
4029