Rimila's Thought
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rimila's Thought, Health/Beauty, Chittagong.
জামাইগুলা দুনিয়ার সবার কন্ট্রিবিউশান মনে রাখে, ওয়াইফেরটা ছাড়া। ওয়াইফের কন্ট্রিবিউশানকে দাবী/হক মনে করে ভুলে যায়, ইম্পরট্যান্স দেয়না। কিন্তু ওয়াইফের জন্য করার বেলায় তাকে সিরিয়ালে রাখে সবার পেছনে, অথবা সিরিয়াল থাকেই না, তখন আর ওয়াইফের কোন হক থাকেনা।
ওয়াইফের জন্য কিছু করা, তাকে ভালোবাসা মানুষ এত বাজে দৃষ্টিতে দেখে কেন? রক্তসম্পর্ক না থাকার পরেও এত গুরুত্বপূর্ণ একটা হালাল সম্পর্ক নিয়ে মানুষ ভোকাল না কেন? এই সম্পর্কটায় ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং, আন্তরিকতা থাকলে আশপাশের মানুষ সহ্য করতে পারেনা কেন? এত জ্বলে কেন? স্ত্রৈণ, বউয়ের আঁচল ধরে ঘোরে এসব টার্ম ইউজ করে জামাই মানুষটাকে লো ফিল করায় কেন? না জানি এসব উপাধি পেতে হয় এই টেনশনে সবসময় শতভাগ চেষ্টা থাকে তাকে ভালোবাসেনা, তার গুরুত্ব কম এমনটা দেখানো। ৯৫% পুরুষগুলাই এমন। দু:খ লাগে এসব শুনলে, দেখলে। 😕😕
29/04/2024
আক্ষেপ বালুকণার মত। জমতে জমতে এক সময় মহাদেশ হয়ে যায়।
এক সময় গিফট হিসেবে ফুল খুব পছন্দ করতাম। চাইতাম কাছের মানুষজন সবসময় ফুল দিক। কিন্তু পাইনি কখনোই। না পেতে পেতে এখন ফুল দেখলেই বিরক্ত লাগে। বিরক্ত লাগলেও এই না পাওয়ার আক্ষেপটা রয়ে গেছে এখনো। এই আক্ষেপ জমতে জমতে মানুষ একসময় পাথর হয়ে যায়, বেঁচে থেকেও হয়ে যায় জীবন্মৃত।
01/01/2024
আমাদের বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ ৭ বছর+
এই লম্বা সময়ে বাবুর জন্য প্রেশার কম ছিলো না। প্রেশার আমার নিজের বাসা বা ইন লজ থেকে আসা তা না। আমার চারপাশের মানুষ জীবন অতিষ্ঠ করে দিয়েছিলো। ক্যান্ট পাবলিকের জবে থাকাকালীন বেবি নেই বলে অযাচিত কত কত কাজ জোর করে চাপিয়ে দেয়া হতো যেগুলো কোনভাবেই আমার ডিউটি ছিলো না। এক শুক্রবারে অন্য কলিগের কাজ জোর করে আমাকে চাপিয়ে দেবার প্রতিবাদ করলে উর্ধতন একজন কলিগ চিৎকার করে খুব বা*জেভাবে বলেছিলেন, "আপনার বাচ্চা পয়দা হোক, এরপরে আপনাকেও ছাড় দেয়া হবে।" আমি জানিনা, বেবি না থাকার কারণে লেবার ল তে কোথাও বাড়তি দায়িত্ব পালন করতে হবে এমন কোন নিয়ম আছে কিনা। আমার কাজে কখনো খুঁত বের করতে না পেরে সেখানের অনেক কলিগ ই বলতেন, "বাচ্চাকাচ্চা নাই তো, হয়না, এ কারণে মাথা ঠান্ডা রেখে কাজ করতে পারে। আমরা প্রেশারে থাকি ভুল তো হবেই।" আবার রাগ দেখালেও বলতেন, "বাচ্চাকাচ্চা হয়না তো, স্ট্রেসে আছে। এ জন্য এত মেজাজ।" ক্যান্ট পাবলিকের জব ছেড়ে চলে আসার পর সেখানের এক প্রোগ্রামে ইনভিটেশন পেয়ে যাবার পর ফ্রেন্ডলিস্টে থাকা এক এক্স কলিগ দেখামাত্রই প্রথম প্রশ্ন করেছিলেন, "ম্যাডাম বেবি কয়টা?" অথচ উনার এ প্রশ্নের উত্তর না জানার কথা না। বাসায় এসে প্রথম কাজ ছিলো উনাকে লিস্ট থেকে রিমুভ করা। বর্তমান চাকরিস্থলে এক কলিগ উনার কাজ আমার উপর জোর করে চাপানোতে আমি প্রতিবাদ করায় টিচার্সরুমে তিনিও চেঁচামেচি করেন, "উনার তো বাচ্চা হচ্ছেনা উনি আমাদের কষ্ট কিভাবে বুঝবে?" অথচ উনাদের আমি একবারও বলিনি আমার বেবি হচ্ছেনা এ ধরণের কিছু, তিনি জাস্ট নিজ দায়িত্ব মনে করে ভেবে নিলেন, আমাকে অপ*মান করার এক উছিলা বের করলেন। এক পুরুষ কলিগ কলেজের স্টুডেন্টদের সামনেই বারবার জিজ্ঞেস করতেন, "ম্যাডাম বাচ্চা নিচ্ছেন না কেন? নাকি হচ্ছেনা?" 🙂
বিয়েবাড়িতে এক রিলেটিভ বলেছিলেন, "বাচ্চা নাও না কেন তোমরা? অবশ্য আজকালকার বেশি পড়াশোনা জানা, চাকরি করা মেয়েরা সংসারের প্রতি, বাচ্চাকাচ্চার প্রতি ইন্টারেস্ট পায়না।" সাথে আরেকজন তাল দিয়েছিলেন, "তোমার ই ইচ্ছা নাই না? বাচ্চাকাচ্চা চাও না। আমাদের ছেলে তো চায়। তোমার মধ্যেই শ*য়তানি সব।" অথচ ব্যাপারটা এমন ছিলো না। নিজেদের মনমত যা ইচ্ছা, যা ভাবেন আমাকে জাস্ট শুনিয়ে দিলেন। বাঁজা, দোষ আছে এই সেই এসব তো কমন এলেগেশনস ছিলো! রিলেটিভদের মধ্যে কনসিভ করলে, বেবি হলে আমাকে না জানানো ছিলো কমন ব্যাপার। ক্লোজ রিলেটিভদের মধ্যে একজনের বেবি হবার পর উনার শাশুড়ী তো আমাকে বাবুটাকে কোলে পর্যন্ত নিতে দেননি যদিও উনি খুব শিক্ষিত মহিলা ছিলেন। সুযোগ পেলেই অনেকেই বলতেন, "বাচ্চাকাচ্চা নাই টাকা পয়সা দিয়ে কি করবা, আমাদের পেছনে খরচ করলেও তো পারো।" যেন বেবি নেই বলে আমাদের কষ্টের ইনকামে সবার অলিখিত অধিকার! আমরা অনেক বেড়াই বলে মানুষ বলতো, "বাচ্চাকাচ্চা নাই, টাকা খরচের জায়গা পাচ্ছিনা। এত বেড়ানোর কি আছে? বাচ্চাকাচ্চা নাই মুখে হাসি থাকবে কেন?" 🙂
সামনের বাসার এক ভাবী থার্ড টাইম কনসিভ করে লিফটে আমাকে বলেছিলেন, "না চাইতেই হয়ে যাচ্ছে ভাবী। অথচ মানুষ চাচ্ছে যে হচ্ছেনা। ভাবী আপনার বেবি নাই কেন? নিচ্ছেন না নাকি হচ্ছেনা?" উনার সাথে পরিচয়ের দ্বিতীয় দিনের কথা এটা। এরপর থেকে বেবি না হওয়া পর্যন্ত কোনভাবেই উনি আমার সামনে পরতেন না। মুখের উপর কতবার দরজা লাগিয়ে দিয়েছেন! 🙂
এমন আরও অসংখ্য ভয়াবহ বা*জে অভিজ্ঞতা নিয়ে আমি দিন পার করেছি। একেকটা সুঁই ফোটানো কথার চাপে কতদিন আমার বালিশ ভিজেছে, শাওয়ার ছেড়ে হাউমাউ করে চোখের পানি ফেলেছি আমি জানি। অথচ আমাদের ও নিজেদের প্ল্যান থাকতে পারে, কারও কোন সমস্যা না থাকলেও আল্লাহর হুকুম হওয়া বলে যে একটা ব্যাপার আছে এসব জেনেও সবাই ওভারলুক করে গেছে। অপমান করার, কথা শোনানোর, খোঁচা মারার সুযোগ কেন কেউ হাতছাড়া করবেন! ফেইসবুকে কোন পোস্ট দিতে পারতাম না, বেবি সংক্রান্ত কিছু শেয়ার করতে বা লাইক দিতে পারতাম না মেসেজ ফোনের বন্যায় ভেসে যেতো আমি প্রেগন্যান্ট কিনা! কি অদ্ভুত! 🙂
আরও কত কত না লেখা কষ্টের, আঘাতের ঘটনা আছে! চাকরি না হওয়া, বিয়ে না হওয়া, সন্তান না হওয়া যেমন আল্লাহর পরীক্ষা এসব মানুষদের সাথে বাকিরা কিভাবে ডিল করছেন বা কেমন ব্যবহার করছেন এটাও কিন্তু আল্লাহর পরীক্ষা এটা কজন মাথায় রাখেন? আমি চাই এসব ভুলে যেতে, তাদের কথা মাথায় না রাখতে কিন্তু আমাকে কথার চাপে যারা অবর্নণীয় কষ্ট দিয়েছে, হাসিখুশি এই আমাকে চুপচাপ কাঠখোট্টা বানিয়ে দিয়েছিলো তাদের কথা আমি কখনো ভুলবো না, কোনদিন মাফ করতে পারবো বলেও মনে হয়না। এই মানুষগুলা এখন যখন পিরিত দেখাতে যায়, খুব যোগাযোগ মেইনটেইন করতে চায় আমার রাগে গা জ্বলে যায়। শুধু দোয়া করি, আল্লাহ আপনাদের হেদায়াত দিন, মানবীয় বৈশিষ্ট্যের প্রয়োগ করা শেখার ব্যবস্থা করে দিন।
মাহাবুড়ির কেমন মাম হতে পারবো জানিনা কিন্তু আমার টুনটুন ঝুনঝুনের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। এসব লিখে রাখলাম যেন সে একসময় জানতে পারে সে আমাকে কতবড় অভিশাপ, মানুষের অপমান, মানুষের দেয়া কষ্ট থেকে মুক্তি দিয়েছে। You are my trophy baby who proved that your mum was never infertile. আল্লাহ তোমার নেক হায়াত বৃদ্ধি করে দিন মা। মাম, পাপা তোমাকে অনেক ভালোবাসি। 🌸🌸
♦'জাজমেন্টাল' টার্মের অর্থ কি?
♦আপনার চিন্তাধারার সাথে অপরজনের চিন্তাধারা না মিললে এবং সেটা সে এক্সপ্রেস করলেই কি তাকে জাজমেন্টাল ট্যাগলাইন লাগিয়ে দিচ্ছেন?
♦মেজরিটি বেসিসে যেটা খারাপ সেটাকে আপনি খারাপ ভাবছেন না কিন্তু বাকিরা ভাবছে বলেই কি বাকিরা জাজমেন্টাল?
♦আপনি যখন সমস্যা শেয়ার করছেন, যেখানে আপনি ভুল সেখানে মানুষ আপনার ভুলকে সাপোর্ট করলে তারা ভালো এন্ড যারা ভুল ধরিয়ে দেবে তারা জাজমেন্টাল?
♦♦♦♦♦♦♦Share your thoughts♦♦♦♦♦♦♦
19/05/2023
নিতুবাবুর্চীর পোর্টফোলিও ♥️
এই অসাধারণ পেইজ নিয়ে আসলে রিভিউ দেবার কিছু নেই নতুন করে। আপু নিজের কাজে এত অসাধারণ! চট্টগ্রাম বেইজড পেইজ হয়ে চট্টগ্রামের বাইরেও নাম ছড়িয়ে পরাটা একটা বিশাল এচিভমেন্ট। কেক হলে তো কথাই নেই। বেকিং ভালোবাসার সুবাদে বিভিন্ন বেকিং বেইজড গ্রুপে আছি। সেখানে যখন দেশের অন্যান্য অনেক ডিস্ট্রিক্ট এর মানুষের লেখায় আপুর সুনাম দেখি আমার নিজের ই বেশ ভালো লাগে।
আপুর অন্য একটা কেক দেখেই এই কেক টা অর্ডার করা। আমার শুধু দুটো রিকোয়ারমেন্ট ছিলো। ফন্ডেন্ট চাইনা, আর বেলুন হবে ৮ টা। আপু নিজের মত করে আরও কিছু ইনোভেশন এড করেছেন। এত সুন্দর কেকটা দেখে আর কাটতে ইচ্ছে করেনা। টেস্টের ব্যাপারে তো কোন কথা হবেনা। ফ্রেশলি বেকড সুপার ডেলিশাস চকোলেট কেক। রেটিং ১০/১০ একদম মাশা আল্লাহ! ♥️♥️
চট্টগ্রাম বেইজড যারা আছেন অনায়াসে আপুর কেক চেখে দেখুন। নিরাশ হবার সুযোগ নেই! 👌🏻👌🏻
19/05/2023
Ety's home made food ☺️
আমসত্ত্ব ♥️
এটার রিভিউ না দিলেই না আসলে! বেশ অনেকদিন ধরে ইনফ্যাক্ট বেশ কিছু বছর ধরে বলা যায়, মনমত আমসত্ত্ব খুঁজছিলাম। মনমত বলতে, আমসত্ত্ব আমি খুব হালকা ঝাল, খুবই হালকা মিষ্টি কিন্তু বেশি টকটক, একটু ময়েস্ট, মোটা পুরুত্বের পছন্দ করি। এমন অসাধারণ আমসত্ত্ব এ যাবত আমার খালা শাশুড়ীর কাছেই পেয়েছি। প্রতিবার তো ওখান থেকে খাওয়ার সুযোগ হয়না। কিন্তু আমি আমসত্ত্বের এতই পাগল, এমন টাইপ খুঁজে যাচ্ছিলাম। পাচ্ছিলাম না। খুঁজতে খুঁজতে অনেক জায়গার ট্রাই করেছি কিছুতেই মনমত হচ্ছিলো না।
কোভিডের সময় এই পেইজের আমসত্ত্বের ছবি দেখে আমার খুব লোভ লাগে। কিন্তু সুন্দরবন কুরিয়ারে গিয়ে রিসিভ করতে হবে বিধায় লকডাউনের মাঝে আর অর্ডার করা হয়নি। ২০২৩ এ এসে কি ভেবে আপুকে নক দিলাম। আপু নড়াইল থাকেন। আল্লাহর নাম নিয়ে অর্ডার করে ফেললাম।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত মজা! একদম ময়েস্ট! মোটেও ড্রাই না। একে তো সফট, এর উপর মোটা কনসিসটেন্সি হওয়ায় কামড় দিলে দাঁত ডুবে ডুবে যায় টাইপ। হালকা একটু বালি লেগেছে মাঝে মাঝে কিন্তু আমার টেস্টবাডের সাথে এটা এত স্যুট করে গেছে বালির ব্যাপারটা আমি ভুলেই গেছি। এক কেজি নিয়েছিলাম। গতকাল এসেছে। এই দুইদিনের মাঝে আমি হাফ কেজি বসে বসে শেষ করে ফেলেছি। আমসত্ত্বখোর বলে কথা! 🥹🥹
14/05/2023
ফ্যাক্ট: ঘরে পালা দেশি মুরগী
রান্নায় বেশি তেল আমার কখনোই পছন্দ না। শাক ছাড়া বাকি সব রান্নায় একেবারে মিনিমাম লেভেলের, যতটুকু না হলেই না তেল ইউজ করে রান্না করি আমি। ঘরে পালা এই দেশি মুরগীটা এক আপুর কাছ থেকে নিয়েছিলাম। আপু কেটেকুটে পরিষ্কার করে দিয়েছিলেন। রান্না শেষে তেলের নমুনা দেখে আমি তো হা! মুরগীটা এতই তেলতেলে ছিলো, কি পরিমাণ তেল ছেড়েছে দেখেন অবস্থাটা! 😬😬
10/05/2023
No doubt that, veggies are love 🥬🥦🫑🥒
15/12/2022
The Lilium ♥️
বেসিক স্কিনকেয়ার মেইনটেইন করা খুব জরুরি, স্পেশালি after 30 it's must at any cost!!!!! অনেকদিন ধরে appropriate স্কিনকেয়ার প্রোডাক্ট খুঁজছিলাম, পাচ্ছিলাম না। লাস্ট ইয়ারে বোধহয় The Lilium এর খোঁজ পাই & there was no looking back!!!!! অথেনটিক কোরিয়ান স্কিনকেয়ার রুটিনে রাখলে সেটা আসলেই কাজ করে, যদি সেটা স্কিনের জন্য সুইটেবল হয় সেটা এখান থেকেই আমার শেখা হয়েছে। Tanjila Shawon এর প্রোডাক্ট নলেজ খুবই ভালো সেটা ওর সাথে কিছুক্ষণ কথা বললেই বোঝা হয়। One just needs to tell her the skin problems and she suggests the exact ones! আমার সবচেয়ে ভালো লাগে, সেল বাড়াতে সে কখনোই অহেতুক কিছু সাজেস্ট করেনা, একটা শেষ না হওয়া পর্যন্ত আরেকটা কিনতে দিতে চায়না, যেটা অধিকাংশ পেইজ থেকেই করা হয়। আর প্রতিটা পারচেজের সবচেয়ে কিউট ব্যাপার হচ্ছে, সাথে পাঠানো ছোট ছোট গিফটসগুলো। ♥️♥️♥️♥️♥️
ছবিতে Lilium থেকে নেয়া আমার বিভিন্ন সময়ের পারচেজ। কিছু রিজনে স্কিনের অবস্থা বরবাদ গেছে তাই আজ কিছু জিনিস রিসিভ করলাম স্কিন কনসার্ন ওয়াইজ I know this time my skin will heal too In shaa Allah!!!! ♥️♥️♥️♥️
07/12/2022
Mandatory curry in winter though there is no winter in Bangladesh 🥲🥲
05/12/2022
An absolutely beautiful piece of art ✨✨✨✨✨
Blumade ♥️
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chittagong
4226
