Happy Health
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Happy Health, Health/Beauty, Chittagong.
লেবু আহারে রুচি বাড়ায়- এ কথা প্রায় সবাই স্বীকার করবেন। তাই ভুরিভোজের আগে এক ফালি লেবু না হলে চলেই না। কিন্তু যাদের একটু-আধটু পেটে গ্যাসের সমস্যা রয়েছে কিংবা পেপটিক আলসার রয়েছে, তারা খাবার সময় লেবুকে এড়িয়ে চলেন। তাদের ধারণা, লেবু নিজেই একটি এসিড। পেটে গ্যাসের উদ্রেক করবে, আলসার বাড়াবে এবং সমস্যাকে আরো প্রকট করবে।
এ রকম ধারণা থেকে যারা লেবু খাওয়া থেকে বিরত রয়েছেন, তাদের জন্য একটি সুখবর হলো- ধারণাটি ঠিক নয়। অর্থাৎ লেবু খেলে পেটে গ্যাস হয় না বরং তা উল্টো গ্যাস কমাতে সাহায্য করে। লেবুতে এসিড আছে- এ ধারণাটি ঠিক। তবে এসিড কীভাবে পেটের গ্যাস কমায় ও বদহজম দূর করে এবার সেটিই তুলে ধরছি।
লেবুতে আছে সাইট্রিক এসিড। এই এসিড পাকস্থলীর সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি লবণের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট, পটাশিয়াম সাইট্রেট ইত্যাদি যৌগ তৈরি করে।
এদিকে পাকস্থলী থেকে ক্ষরিত হয় হাইড্রোক্লোরিক এসিড। এই হাইড্রোক্লোরিকের আধিক্য মূলত বুক-জ্বালা, গ্যাসের সমস্যা সৃষ্টি করে। এ ক্ষেত্রে ক্ষারধর্মী সোডিয়াম সাইট্রেট যৌগটি বাড়তি হাইড্রোক্লোরিক এসিডের সঙ্গে বিক্রিয়া করে তা প্রতিরোধ করে। এতে আর বদহজম হয় না। অর্থাৎ লেবু হজমে সুবিধা করে। এ ব্যাপারটি অনেকটা এসিড দিয়ে এসিড নাশের মতো। কাজেই লেবু গ্যাসের সমস্যা বাড়ায়, এসিডিটি তৈরি করে- এ ধারণা ভুল।
15/10/2019
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chittagong
