Healthier Everyday
Alhamdulilla our product is made in a completely natural way and is approved by Bangladesh Sciencelab
01/12/2022
মুলায় থাকা ভিটামিন সি আমাদের দেহে ফ্রি–র্যাডিক্যালগুলোর বিরুদ্ধে কাজ করে এবং দেহের কার্টিজের যেকোনো ক্ষতি প্রতিরোধ করে। ভিটামিন সি কোলাজেন গঠনেও সহায়তা করে। মুলা খেলে বাতের ব্যথাতেও উপশম মেলে। মুলা কোলন, পেট, অন্ত্র, মুখ ও কিডনি ক্যানসারের বিভিন্ন স্ট্র্যান্ডের সঙ্গে লড়াই করতে সহায়তা করে।
01/12/2022
মটরশুটি খুব পুষ্টিকর খাদ্য। এই সবজিতে বেশ ভালো পরিমাণে তন্তু থাকায় পেট পরিস্কার রাখে ও কোষ্ঠকাঠিন্য রোধ করে। মটরশুটি রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে এই সবজি দারুণ কাজ করে ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
30/11/2022
ঢেঁড়স ত্বকের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের টিস্যু পুনর্গঠনে ও ব্রণ দূর করতে সাহায্য করে। ঢেঁড়সের মধ্যে রয়েছে ভিটামিন সি, অ্যান্টি ইনফ্লামেটোরি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান। অ্যাজমার লক্ষণ বৃদ্ধি প্রতিরোধে এবং অ্যাজমার আক্রমণ থেকে রক্ষা করতে ঢেঁড়স বেশ উপকারী। ঢেঁড়স কোলন ক্যানসারের ঝুঁকি কমায়।
30/11/2022
যারা উচ্চ রক্তচাপ কিংবা হাইপারটেনশনে ভুগছেন, তাদের জন্য আলু উপকারী। আলুতে থাকা পটাশিয়াম হাইপারটেনশন থেকে দূরে রাখে। হার্ট অ্যাটাকের আশঙ্কা কমিয়ে দেয়। আলুতে আছে পটাশিয়াম, ভিটামিন বি৬ এবং ভিটামিন সি।
29/11/2022
শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায় কিসমিস। শুকনো কিসমিস খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে উপকার বেশি। কিসমিস ভেজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। প্রতিদিন কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই।
28/11/2022
প্যাশন ফল একটি স্বল্প পরিচিত প্রবর্তনযোগ্য ফল। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এই ফলের বেশ কিছু গাছ থাকলেও এখনো এদেশের মানুষের কাছে এখনো এটি অপরিচিত একটি ফল। এটিকে অনেকে ট্যাং ফলও বলে থাকে। খুব সুস্বাদু ও ভিটামিন সি সমৃদ্ধ এই ফলটির উৎপত্তিস্থান সুদূর ব্রাজিলে
27/11/2022
সফেদার স্বাস্থ্য উপকারিতা
১) সফেদায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন ও ফসফরাস যা হাড়ের গঠন মজবুত করে। ২) সফেদা কনজেশন এবং কাশি থেকে উপশম করতে সাহায্য করে। ৩) সফেদা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। প্রদাহজনক সমস্যা সমাধানে সমাধান করে।
27/11/2022
কিউই ফল বিভিন্ন ভিটামিন যেমন ভিটামিন সি, E এবং B9, ক্যারোটেনয়েড এবং ফাইটোকেমিক্যাল সমৃদ্ধ। এই সবগুলি উপাদান হার্টের পক্ষে উপকারী। কয়েকটি ক্লিনিক্যাল সমীক্ষায় দেখা গিয়েছে, নিয়মিত কিউই ফল খেলে প্রদাহের জ্বালা, কোলেস্টরেলের মাত্রা কমে এবং তা রক্তচাপ রক্ষা করতে সাহায্য করে।
26/11/2022
বিশেষ করে গাবে রয়েছে প্রচুর অ্যান্টি–অক্সিডেন্ট যা সর্দি, জ্বর, কফ-কাশি থেকে শরীরকে রক্ষা করে। উচ্চমাত্রায় খাদ্যশক্তি থাকায় গাব শারীরিক দুর্বলতা কমায়। গাবে থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত করে। রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণেও গাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
26/11/2022
বাঙ্গি এমন একটি ফল যা নানা রোগের উপকার করে থাকে। বাঙ্গি ডায়াবেটিস,উচ্চরক্তচাপ,অ্যাসিডিটি, আলসার, নিদ্রাহীনতা, ক্ষুধামান্দ্যসহ অনেক রোগের প্রতিকার করে থাকে। বাঙ্গি আমাদের দেহের ওজন কমাতে সাহায্য করে। ত্বকের নানা রকমের সমস্যা দূর করতে বাঙ্গি সাহায্য করে থাকে।
25/11/2022
ডুমুর ত্বক এবং চুল এবং নখ ভালো রাখতে সাহায্য করে। ডুমুরের পেস্ট মুখের ওপর মাখলে তা ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে: পর্যাপ্ত ও নিয়মিত পরিমাণ ডুমুর ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। ডুমুর ফাইবারে সমৃদ্ধ অতএব ভাজা খাবার থেকে দূরে থাকার এটি ভালো উপায়।
25/11/2022
মালবেরি ভিটামিন সি, কে এবং পটাশিয়ামে পরিপূর্ণ। মালবেরির মধ্যে থাকা এই ভিটামিন ও মিনারেলগুলো শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। নিয়মিত মালবেরি খেলে আপনি ভাইরাল ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি পাবেন। গরমে অনেকেই পেট ফুলে যাওয়া, গ্যাস, অম্বল, বদহজমের মত সমস্যার সম্মুখীন হন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Chittagong
