Life Time Enjoy
আমাদের প্রতিটি পণ্য ভালো।
আমাদের কাছ?
একজন মানুষ আপনার কোন ক্ষতি ছাড়াই উপকার করবে, এটি আপনার মূল্যের চেয়ে বেশি উপকার করবে, এতে আপনার কোন ক্ষতি হবে না ইনশাআল্লাহ।
02/10/2022
ব্রোকলি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এতে প্রচুর ভিটামিন এ থাকায় ত্বকে ব্যাকটেরিয়া সংক্রমণ হতে বাধা দেয়। সর্দি-কাশিও ঠেকাতে পারে ব্রোকলি।ব্রোকলি তে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন কে থাকে। এই উভয় উপাদানই হাড়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।ব্রোকলিতে আঁশ বেশি, চর্বি ও ক্যালরি কম। তাই বেশি পরিমাণ ব্রোকলি খেলে কোনো ক্ষতি নেই। বেশি লৌহ থাকায় ডায়েটের সময় ব্রোকলি থেকে ঝিম ধরা ভাব দূর হয়ে যায়।
02/10/2022
কাঁচা রসুন হাড়ের শক্তি বাড়াতে সাহায্য করে। একটি সময়ের পর মানুষের শরীরের হাড় দুর্বল হওয়া শুরু করে। সকালে প্রতিদিন নিয়ম করে ২ কোয়া রসুন খেলে শরীরের হাড় শক্ত হয়।
01/10/2022
ধনে পাতা খেলে শরীরে খারাপ কোলেস্টরলের মাত্রা কমে যায়, ভাল কোলেস্টরলের মাত্রা
বৃদ্ধি পায়, কারন এতে কোলেস্টেরল এর মাত্রা শূন্য।
ডায়াবেটিসে আক্রান্তদের জন্যে ধনে পাতা বিশেষ উপকারি। এটি ইনসুলিনের
ভারসাম্য বজায় রাখে। তাছাড়া রক্তের সুগারের মাত্রা কমায়।
01/10/2022
শসা খাওয়ার উপকারিতা অনেক।শসার মধ্যে যে পানি থাকে তা আমাদের দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ অপসারণে অনেকটা অদৃশ্য ঝাটার মতো কাজ করে থাকে। নিয়মিত শসা খাওয়ায় কিডনিতে সৃষ্ট পাথরও গলে যায়।
30/09/2022
ডিপ্রেশন থেকে মুক্তি পেতে খেতে পারেন কলা!
যাদের রিলেশন অলরেডি ব্রেকাপ হয়ে গেছে। গালফ্রেন্ড/বয়ফ্রেন্ড চলে যাওয়ার সময় প্রচুর পরিমাণে ছ্যাঁকা দিয়ে গেছে! আর সেসব কথা ভাবলেই বুকের বাম পাশটা কষ্টে চিনচিন করে ওঠে। ওয়াশরুমের দরজা বন্ধ করে ভেউভেউ করে কাঁদতে ইচ্ছে করে।
তাদের জন্য আমার ফ্রী এডভাইস হলো- "কলা খান, ডিপ্রেশন কাটান"। আর বফ/গফকে বলে দিন "টাটা বাই বাই, আমি আর হারাম রিলেশনে নাই, বসে বসে কলা খাই, স্রষ্টার গুণগান গাই!"।
জ্বি হ্যাঁ পাঠক, আজগুবি নয়। সত্যি শুনছেন। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে কলা খেতে পারেন।
কারণ কলাতে থাকে "ট্রিপ্টোফ্যান প্রোটিন"। এই প্রোটিন "সিরোটোনিন" হরমোনে পরিনত হয়। সিরোটোনিন হরমোনকে "হরমোন অফ হ্যাপিনেস" বলা হয়। শরীরে এই হরমোনের মাত্রা বাড়লে মুড ভালো থাকে এবং রিল্যাক্স বোধ হয়। ডিপ্রেশন হাল্কা হয়ে যায়। মনটা ফুরফুরে লাগে।
এছাড়া কলার মধ্যে থাকা ভিটামিন বি৬ শরীরে গ্লুকোজের সামঞ্জস্য বজায় রেখে মুড ঠিক রাখতে সাহায্য করে। তাই ডিপ্রেশনে পাশে রাখুন এক কাঁদি ফরমালিন মুক্ত কলা। চোখ বন্ধ করে ধীরে ধীরে গিলুন আর মনে মনে বলুন "আলহামদুলিল্লাহ"।
কলা খেয়ে শুধু তাকে ভোলা! কিংবা ঠান্ডা করবেন গলা! তা কিন্তু না। এরই সাথে সাথে কলার ক্রিয়েটরের নিপুণ মেকানিজমের কথাও একটু চিন্তা করবেন।
কলা হাতে নিয়ে একটাবার ভেবে দেখুন না, এটাকে কি চমৎকার হলুদ রঙের নরম প্যাকেট করে আপনার রব আপনার জন্য বানিয়েছেন। ছিলে খেতে যাতে সহজ হয় এজন্য চারপাশে চারটি ভাঁজ দিয়ে দিয়েছেন। ভাঁজে ভাঁজে ছিলে শুধু গেলার অপেক্ষা! আবার আপনি খাওয়ার আগেই গাছ থেকে যাতে খসে না পরে এজন্য এর বোটাকে করেছেন শক্ত!
শুধু তাই না, কলাকে তিনি খুব শক্তও করেননি, খুব নরমও করেননি। দিয়েছেন চমৎকার সুঘ্রাণ, মিষ্টতা আর শরীরের জন্য গুরুত্বপূর্ণ সব উপকারিতা।
এতে রয়েছে -
ক্যালসিয়াম, পটাসিয়াম, ফসফরাস, আয়রন, শর্করা, ভিটামিন ও আমিষ।
• কলায় থাকা আয়রন হিমোগ্লবিন তৈরী করে। ফলে রক্ত শুন্যতা কমে।
• কলায় আছে সহজে হজম যোগ্য শর্করা,যা শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে ক্লান্তি দুর করে।
• হজমে সাহায্য করে কলা।
• এ্যাসিডিটি বা গ্যাস্টিক আলসারের রোগীদের জন্য কলা খুব উপকারী।
• কলা যেমন কোষ্ঠকাঠিন্য দুর করে তেমনি পাতলা পায়খানাও দুর করে।
• বাতের ব্যথার জন্য কলা বেশ উপকারী।
• কলার পটাসিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে সাহায্য করে।
• কলা স্ট্রোকের ঝুকি কমায়।
• পাকা বীচি কলার বীজ কৃমিনাশক।
এগুলো তো দূরের কথা, এতো এতো নেয়ামতের ভীড়ে কলা খেয়ে ক্ষুধার জ্বালা যে দূর হয় সেটারই শুকরিয়া কই আমাদের?
Collected
29/09/2022
কলা ও মধু একত্রে খেলে শরীর বেশ ভালো পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট পায়। এমনকি একে অ্যান্টিঅক্সিডেন্টের ‘শক্তির ঘর’ বলা চলে।
মধুতে পলিফেনলস নামের অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর রয়েছে। এটি শরীরের বিভিন্ন সমস্যা কমাতে কাজ করে। আর কলার মধ্যে শক্তিশালী ডায়াটারি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ক্যাটাচিনে ভরপুর। এটি শরীর থেকে ফ্রি রেডিক্যাল দূর করে থাকে
29/09/2022
কালোজিরাতে রয়েছে প্রোটিন, ভিটামিন বি১, ভিটামিন বি২, ভিটামিন বি৩, ক্যালসিয়াম, পাচক এনজাইম, ৫ দশমিক ২৬ মিলিগ্রাম ফসফরাস, ১৮ মাইক্রোগ্রাম লৌহ, কার্বোহাইড্রেট, কেরোটিন, জীবানুনাশক এবং অম্লানশক উপাদান। এছাড়াও রয়েছে লিনোলিক এসিড ও অলিক এসিড। কালোজিরা হরমোন ঠিক রাখতে সহায়তা করে। প্রস্রাব সংক্রান্ত রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।
28/09/2022
কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।
১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।
পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।
আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।
কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।
নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।
যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।
ধন্যবাদ
27/09/2022
সাস্থ্য টিপস ডেক্সঃ
বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।
তিনটি জিনিস একেবারেই ভুলে যান।
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা,
২) অতীত নিয়ে অনুশোচনা,
৩) সবসময় দুঃখে কাতর হওয়া।
চারটি জিনিস খাবার থেকে যত পারুন কমিয়ে নিন।
১) লবন,
২) চিনি,
৩) দুগ্ধ /ডিম জাতীয় খাবার,
৪) স্ট্রাচি/কার্ব জাতীয় খাবার।
চারটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২)সব রকম সবুজ সব্জি , সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম।
সুখে কিংবা দুখে চারটি জিনিস সবসময় সাথে রাখুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়।
পাঁচটি জিনিসের চর্চা রাখুন।
১) রোজা রাখা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪)নিয়মিত শরীর চর্চা করা,
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
ছয়টি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা।
ছয়টি জিনিস কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে পানি পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Muradpur
Chittagong
4000
