ERC, IEB Chittagong Centre
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ERC, IEB Chittagong Centre, Health/Beauty, Chittagong.
27/06/2023
আই,ই,বি চট্টগ্রাম কেন্দ্রের ২০২৩-২০২৫ মেয়াদের নবনির্বাচিত ই,আর,সি নির্বাহী কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুন, আই,ই,বি চট্টগ্রাম কেন্দ্রের নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশিদ, সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড.প্রকৌশলী রশিদ আহমেদ চৌধুরী, প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রাক্তন ভাইস চেয়ারম্যান(ইআরসি) প্রকৌশলী সুমন বসাক, ইআরসির নবনির্বাচিত এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রকৌশলী সুভাষ চক্রবর্ত্তী, নবনির্বাচিত সাধারন সম্পাদক প্রকৌশলী তৌহিদুল ইসলাম, ফিন্যান্স সেক্রেটারী প্রকৌশলী ইমরানুর রশিদ, নির্বাহী সদস্য প্রকৌশলী সাজিদ চৌধুরী, প্রকৌশলী আব্দুল মালেক, প্রকৌশলী মাহমুদুল করিম এবং প্রকৌশলী তুহিন রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
28/09/2020
IEB মেম্বারশিপ কিভাবে করবেন বিস্তারিতঃ
================================
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের জাতীয় সংগঠন। IEB হলো বাংলাদেশে ইঞ্জিনিয়ারদের অভিভাবক সংস্থা। এই সংস্থা টি সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ দ্বারা নিবন্ধিত।
আইইবিতে বর্তমানে সকল প্রকৌশল বিভাগ অন্তর্ভুক্ত। আইইবির প্রধান লক্ষ্য হল পেশাদার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা এবং দেশের প্রকৌশলীদের ক্রমাগত পেশাদারী উন্নয়ন সাধন করা। এটি দেশের ও বিদেশের অন্যান্য পেশাজীবী সংগঠনের ঘনিষ্ঠতা স্থাপন এবং সহযোগিতার কাজ নিরলসভাবে করে যাচ্ছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ -এর অণুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকৌশল বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরা এখানে সদস্য হতে পারেন। বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪১,৫৪৫ জন। যাদের মধ্যে প্রায় ৩০% ফেলো, ৬০% সদস্য এবং বাকিরা সহযোগী সদস্য।
কিভাবে হবেন IEB accredited ইঞ্জিনিয়ার ?
===============================
=========
প্রথমেই দেখতে হবে আপনার ইউনিভার্সিটি কি IEB accredited কিনা
আই.ই.বি হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ যা বাংলাদেশ এর ইঞ্জিনিয়ারদের মিলনমেলা বলা চলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ থেকে শুরু করে সেখানকার ল্যাব সুবিধা, ফ্যাকাল্টি মেম্বার এসবের ওপর বিবেচনা করে সেই নির্দিষ্ট ডিপার্টমেন্ট কে একটি এফিলিয়েশন দিয়ে থাকে। যে সমস্ত ডিপার্টমেন্ট এর এই এফিলিয়েশন আছে সে সমস্ত ডিপার্টমেন্ট এর ছাত্র রা পরবর্তীতে সেই ডিপার্টমেন্ট এর যেকোন ২ জন (আই ই বি মেম্বার) শিক্ষকের সহায়তায় আই ই বি'র একটি ফরম পূরণ করে সেখানকার মেম্বার হতে পারবেন ।
কিন্তু যে সমস্ত ডিপার্টমেন্ট এর এই সুবিধা নেই সে সকল ডিপার্টমেন্ট এর ছাত্র দের আই ই বি এফিলিয়েশন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আবেদন করার জন্য। আই ই বি বিভিন্ন মেয়াদে এই এফিলিয়েশন প্রদান করে থাকে একটি ডিপার্টমেন্ট কে। সেই মেয়াদের মধ্যে যারা বের হবেন তারা আবেদন করতে পারবেন। আর যারা মেয়াদ এর ভেতর পড়বেন না তাদেরকে পরবর্তী মেয়াদ সম্প্রসারণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নীচে কিছু এফিলিয়েশন প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট এর তথ্য পাবেন। এগুলো পরিবর্তন যোগ্য এবং যেকোন সময় পরিবর্তন হতে পারে। তাই আপডেটেড থাকতে আই ই বি'র ওয়েব সাইটে নজর রাখতে পারেন। আই ই বি ওয়েবসাইট
IEB এফিলিয়েশন প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টঃ
http://www.iebbd.org/member/accreditation.jsp
প্রথমেই চেক করে নিন আপনার ইউনিভার্সিটি এই লিস্ট এ আছে কিনা তারপর পরবর্তী স্টেপ এ যেতে পারেন।
=========
কে কোন ধরনের মেম্বার হতে পারবেন ?
তিন ধরনের মেম্বারশিপ রয়েছে IEB এর অধীনে
Fellow Member- FIEB
Member- MIEB
Associate Member- AMIEB
✅ Fellow Member- FIEB এর জন্য যোগ্যতাঃ
==================================
👍 বয়সঃ ন্যূনতম ৩৭ বছর
👍 কমপক্ষে ৫ বছর IEB member হিসেবে থাকতে হবে
👍 অভিজ্ঞতাঃ ১২ বছর
✅ Member- MIEB এর জন্য যোগ্যতাঃ
=============================
👍বয়সঃ ন্যূনতম ২৭ বছর
👍কমপক্ষে IEB associate member হিসেবে থাকতে হবে অথবা 👍২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
✅Associate Member AMIEB
======================
👍 IEB accredited ইউনিভার্সটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে
=========
প্রয়জনীয় ডকুমেন্টস
✅IEB রেজিস্ট্রেশন ফর্ম (এসোসিয়েটেড মেম্বার, মেম্বার , ফেলো মেম্বার এর জন্যে আলাদা আলাদা ফর্ম ফিলাপ করতে হবে)
ফর্ম ডাউনলোড লিংকঃ
http://iebctg.org/online.php
✅ পাসপোর্ট সাইজ ছবি ( ২ কপি )
✅সার্টিফিকেটঃ SSC, HSC/Diploma, B.Sc. Engineering [নোটঃ সার্টিফিকেট, মার্কশিট এর অর্জিনাল কপি দেখাতে হবে]
✅NID ফটোকপি
✅সর্বশেষ ২ বছরের মধ্যে করা ট্রেনিং সার্টিফিকেট ( CSI Etabs, CSI SAFE, Staad.Pro, AutoCAD, TEKLA structure ইত্যাদি যেগুলো সম্প্রতি ২ বছরের মধ্যে করা হয়েছে ) [ Ex: For Civil Engineers]
✅MIEB এর ক্ষেত্রে ১৫০০ শব্দের মধ্যে অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত লেখা ডকুমেন্টস জমা দিতে হবে)
✅FIEB এর ক্ষেত্রে ২০০০ শব্দের মধ্যে অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত লেখা ডকুমেন্টস জমা দিতে হবে)
=========
ফিসঃ
💰 Fellow = 2,300/-
💰Member = 1,900/-
💰Associate Member = 900/-
=========
IEB ফর্ম ফিলাপ করে ফর্ম সহ উল্লেখিত সব ডকুমেন্টস একসাথে করে যেতে হবে IEB তে , IEB এর ৪ তলায় এবং চট্টগ্রামে ২ তলায় মেম্বারশিপ সেকশনে ফর্ম জমা দিয়ে পেমেন্ট ক্লিয়ার করতে হবে।
পরবর্তীতে মেম্বারশিপ হয়ে যাবার পর ক্যাশ মেমো দিয়ে আইডি কার্ড নিয়ে আসতে পারবেন। আইডি কার্ড না নিয়ে আসলেও যদি মেম্বারশিপ হয়ে যায় আপনি অনলাইনে তা দেখতে পারবেন এবং সেই মেম্বারশিপ দিয়ে কাজ করতে পারবেন ।
🚩 মেম্বার হয়ে যাওয়ার পর আপনি সহজেই আপনার মেম্বারশিপ চেক করতে পারবেন ।
মেম্বারশিপ চেক করার লিংকঃ http://www.iebbd.org/member/search.jsp
collected
IEB :: The Institution of Engineers, Bangladesh Praesent commodo cursus magna, vel scelerisque nisl consectetur et. Vivamus sagittis lacus vel augue laoreet rutrum faucibus dolor auctor.
ক্রস ট্রেইনার , স্পিনার বাইক ,ট্রেডমিল অথবা রানিং মেশিন সম্পর্কে জানুন৷
22/09/2020
ইঅারসি কার্যনির্বাহীবৃন্দ
22/09/2020
ইঅারসির প্রাথমিক পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত।
প্রকৌশলীদের মতামত-০১
করোনা পরিস্থিতিতে যারা বাসায় ব্যায়াম করতে চান তাদের জন্য এই ভিডিও খুব উপকারে অাসবে।
17/09/2020
অত্র কেন্দ্রে প্রবেশ করার সময় সকলের প্রতি অনুরোধ স্বাক্ষর বইতে নিজ নিজ নাম, মেম্বারশীপ নাম্বার ও সময় লিপিবদ্ধ করুন।
17/09/2020
17-Sep-20
15/09/2020
15-September-20
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Chittagong
