Gtc Health Centre Bd

Gtc Health Centre Bd

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gtc Health Centre Bd, Health/Beauty, Chittagong.

28/01/2022

এন্ডোমেট্রিয়োসিস : সহবাসের সময় পেলভিসের গভীরে ব্যথা হতে পারে এন্ডোমেট্রিয়োসিসের অন্যতম লক্ষণ। আমরা জানি যে জরায়ুর ভেতরের স্তরে এন্ডোমেট্রিয়াল টিস্যু বিকশিত হয়, কিন্তু কোনো কারণে এ টিস্যু জরায়ুর বাইরে বিকশিত হলে তাকে এন্ডোমেট্রিয়োসিস বলে। যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট ওমেন’স হেলথের উপাত্ত অনুযায়ী, সে দেশে আনুমানিক ১১ শতাংশ নারীর এন্ডোমেট্রিয়োসিস রয়েছে।

পিআইডি : পেলভিসের গভীরে ব্যথার আরেকটি সম্ভাব্য কারণ হলো পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ (পিআইডি) বা পেলভিসে প্রদাহজনিত রোগ। লাইসেন্সড প্রফেশনাল কাউন্সেলর ওয়েন্ডি এল ডামব্রোফ বলেন, ‘পিআইডি হলো জরায়ু ও ডিম্বনালির একটি ইনফেকশন, যা প্রায়সময় যৌনবাহিত ইনফেকশনের জীবাণু দ্বারা হয়ে থাকে, শুধু তাই নয় অন্যান্য ব্যাকটেরিয়া দ্বারাও এ রোগ হতে পারে। চিকিৎসা করা না হলে পিআইডি ইক্টোপিক প্রেগন্যান্সি বা ডিম্বনালিতে গর্ভধারণ ও সন্তান জন্মদানে অক্ষমতার কারণ হতে পারে, কারণ এ রোগে ডিম্বনালির ভেতর ও বাইরে স্কার টিস্যু জমে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, যার ফলে ডিম্বনালি অতিক্রম করে জরায়ুতে পৌঁছতে পারে না।

28/01/2022

সহবাসের সময় প্রচণ্ড ব্যথা : যন্ত্রণাদায়ক যৌনমিলনের মেডিক্যাল টার্ম হলো ডিসপারিউনিয়া। নারী ও পুরুষ উভয়েই সহবাসের সময় ব্যথায় ভুগতে পারেন, কিন্তু পুরুষদের তুলনায় নারীদের ডিসপারিউনিয়া বেশি হয়। ‘মাই হাসবেন্ড ওন্ট হ্যাভ সেক্স উইথ মি’র লেখক, ক্লিনিক্যাল সেক্সোলজিস্ট ও রিলেশনশিপ এক্সপার্ট ডন মাইকেল বলেন, ‘শারীরিক ও মনস্তাত্ত্বিক উভয় ধরনের ফ্যাক্টর দ্বারা ডিসপারিউনিয়া হতে পারে।’ এ ধরনের সমস্যায় নারী-পুরুষের সম্পর্ক ছিন্ন হতে পারে। ‘গেটিং দ্য সেক্স ইউ ওয়ান্ট’র লেখক ও সেক্স থেরাপিস্ট টামি নেলসন বলেন, ‘সহবাসের সময় ব্যথা উপশম করতে সিলিকন-বেসড লুব্রিকেন্ট ব্যবহার করুন এবং অ্যান্টিহিস্টামিনের ব্যবহার কমিয়ে ফেলুন, কারণ এ ওষুধ ভ্যাজাইনার টিস্যু শুষ্ক করতে পারে। তারপরও ব্যথা অনুভূত হলে গাইনিকোলজিস্ট বা ইউরোলজিস্টের কাছে যেতে দেরি করবেন না।’

অকালে বীর্যপাত : শরীর থেকে বীর্য বের হওয়াকে ইজাকুলেশন বলে। যৌনমিলনে বেশি সময় ধরে তৃপ্তি পেতে প্রত্যেক পুরুষই চাই ইজাকুলেশন দেরিতে হোক। কিন্তু অনেক পুরুষের এই চাওয়া পূরণ হয় না। অনেক পুরুষের স্বাভাবিক সময়ের পূর্বেই ইজাকুলেশন হয়ে যায়- এ সমস্যাকে বলে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা অকালে বীর্যস্খলন। প্রিম্যাচিউর ইজাকুলেশনের ক্ষেত্রে পেনিস ভ্যাজাইনাতে প্রবেশের পূর্বে অথবা প্রবেশ করামাত্র বীর্যপাত হয়। ডা. নেলসন বলেন, ‘এটা মনে রাখবেন যে অধিকাংশ পুরুষ যৌনমিলনের সময় গড়ে চার মিনিট পর্যন্ত বীর্য ধরে রাখতে পারে, তাই আপনার বীর্যস্খলন এর কাছাকাছি সময়ে হলে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, আপনি সম্ভবত স্বাভাবিক রেঞ্জে আছেন।’ কিন্তু প্রতিনিয়ত উত্তেজিত হওয়ামাত্র বীর্যপাত হয়ে গেলে একজন সেক্স থেরাপিস্টের কাছে যান। যেসব পুরুষের অকালে বীর্যস্খলন হয় তারা কেজেল এক্সারসাইজ থেকে উপকার পেতে পারেন।

ভ্যাজাইনার শুষ্কতা : অধিকাংশ নারী এ যৌন সমস্যাটিকে অমীমাংসিত রেখে দেন। ডা. ভেলি বলেন, ‘স্তন্যপান করানো, ঋতুবন্ধের পূর্বে হরমোনগত পরিবর্তন অথবা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে ভ্যাজাইনা শুষ্ক হতে পারে। যেসব নারী বাচ্চাদের বুকের দুধ খাওয়ান, তাদের ইস্ট্রোজেনের মাত্রা কমে যায়- এটি ভ্যাজাইনার পিচ্ছিলতা হ্রাস করে। ঋতুবন্ধের কাছাকাছি সময়ে হরমোনগত পরিবর্তনও পিচ্ছিলতা কমিয়ে ফেলে এবং ভ্যাজাইনার টিস্যুকে পাতলা করে।’ ভ্যাজাইনার শুষ্কতায় লুব্রিকেন্ট ও ময়েশ্চারাইজার সহায়ক হতে পারে।

28/01/2022

(৩)
যেসব যৌন সমস্যা অবহেলা করবেন না

মানব সভ্যতা টিকে থাকার পিছনে যৌনজীবনের গুরুত্ব রয়েছে। সাধারণত শারীরিক ও মানসিক সুখের আশায় পুরুষ নারীর সঙ্গ চায়, সহবাসে লিপ্ত হয়। কিন্তু সুখের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে যৌন সমস্যা। ব্যক্তিভেদে সহবাসের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে- কেউ সুখ পেতে পারে, কেউ হতে পারে অসুখী। এই অসুখী বা অতৃপ্ত হওয়ার কারণ যৌন সমস্যা। অনেকে মাসের পর মাস অথবা বছরের পর বছর যৌন সমস্যায় ভুগলেও চিকিৎসকের কাছে যান না লজ্জায় বা ভয়ে। কিন্তু এটি অবহেলা করা উচিত নয়। যৌন সমস্যা সমাধানের উপায় নিয়ে দুই পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব।

সহবাসের সময় জ্বালাপোড়া: ভেস্টিবিউলোডাইনিয়া হলো সাধারণ একটি সমস্যা। এ অবস্থায় যৌনমিলনের সময় যোনিমুখে জ্বালাপোড়ার মতো ব্যথা অনুভূত হয়। প্রায় সময়ই ভ্যাজাইনার গভীরে নয়, বরং ভ্যাজাইনার ভেস্টিবিউল অংশে পেনিস প্রবেশ করলেই ব্যথা অনুভব হয়। স্ত্রীরোগ বিশেষজ্ঞ লিসা এম. ভেলি বলেন, ‘ভেস্টিবিউলোডাইনিয়ার সাবটাইপ রয়েছে। তাই যৌন সমস্যার বিস্তারিত ইতিহাস, দৃষ্টিলব্ধ পরীক্ষা, পেলভিক ফ্লোরের পেশি ও অস্থি সংক্রান্ত পরীক্ষা ও নিউরোসেন্সরি টেস্টিংয়ের মাধ্যমে এ সমস্যার প্রকৃত ধরন শনাক্ত করে চিকিৎসা করতে হবে।

28/01/2022

(2)
৪. …হস্তমৈথুনও একইভাবে উপকারী। সাইকোলজি অফ ওমেন কোয়ার্টারলির আরেকটি গবেষণায় দেখা গেছে, যে নারীরা প্রায়ই হস্তমৈথুন করেন তারা নিজেদের দেহ সম্পর্কে অনেক বেশি ইতিবাচক অনুভূতি লালন করেন।

৫. যৌনতা এবং হস্তমৈথুন আপনার সার্বিক শারীরিক সুস্থতার সহায়ক হতে পারে। অ্যাডাম অ্যান্ড ইভ এর একটি গবেষণায় দেখা গেছে, ক্রীড়াবিদরা যত বেশি হস্তমৈথুন বা যৌন মিলন করেছে ততই তারা শক্তি, তৎপরতা এবং গতি প্রদর্শন করেছে। পাশাপাশি ফ্রন্টিয়ার্স সাইকোলজিতে প্রকাশিত একটি মেটা-বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের ঠিক আগে যৌন মিলন করলে হয় কোনো প্রভাব পড়ে না আর নয়ত শারীরিক সুস্থতা জোরদার হয়। যা বড় কোনো খেলার আগে যৌনতার প্রভাব সম্পর্কিত জনপ্রিয় চিন্তাগুলোর সম্পূর্ণ বিপরীত।

৬. সম্ভবত এটা কোনো বিস্ময়ের বিষয় নয় যে, যৌন আনন্দ আনন্দময় অনুভূতি সৃষ্টিকারী হরমোনের নিঃসরণ ঘটায়। জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিনের গবেষণা মতে, চুড়ান্ত যৌন সুখানুভূতি ডোপামিন এবং অক্সিটোসিন এর মতো হরমোনের নিঃসরণ ঘটায়। কিন্তু এই উপকারিতাগুলোর অভিজ্ঞতা লাভের জন্য আপনার চূড়ান্ত যৌন সুখানুভূতি লাভেরও কোনো দরকার নেই। বরং শুধু যৌন উত্তেজনা সৃষ্টির ফলেই এই হরমোনগুলো নিঃসরিত হয়। একই রাসায়নিকগুলো মাংসপেশির খিঁচুনি লাঘবেও সহায়ক হতে পারে।

28/01/2022

(1)
যদিও আমরা প্রায়ই যৌন মিলনের
স্বাস্থ্যগত উপকারিতা নিয়ে কথা বলি তথাপি এখনও যৌনতা সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালনকারী একটি সমাজ গঠনে অনেক পথ পাড়ি দিতে হবে। কারণ এখনও অনেক লোকে বিশ্বাস করেন হস্তমৈথুন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

আর নিরাপদ যৌনতা বলেও কিছু নেই। আর পর্ন দেখলে সব সময়ই আসক্তি তৈরি হবে। কিন্তু সত্যটি হলো অসংখ্য উপায়ে যৌনতা এবং হস্তমৈথুন আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে।

কারোরই যেমন কখনও যৌনতায় লিপ্ত হওয়ার জন্য মানসিক চাপ বোধ করা ঠিক নয়। তেমনি এটাও মনে রাখা গুরুত্বপূর্ণ, যৌনতায় লিপ্ত হয়ে অপরাধবোধে ভোগাও উচিত নয়। নিত্যনতুন যৌনতার উদঘাটন করা আপনার জন্য সম্পূর্ণই গ্রহণযোগ্য একটি বিষয়। কারণ এটি আনন্দময় এবং আপনিও তাই চান! যৌনতা, উত্তেজনা এবং চূড়ান্ত যৌন সুখানুভূতি কী করে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে তার উপায়গুলো জেনে নিন :

১. যে নারীরা প্রায়ই যৌন মিলন করেন তাদের স্মৃতিশক্তি প্রখর হয়। আর্কাইভ অফ সেক্সুয়াল বিহেভিওর এর এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, নারীরা যতবেশি যৌন মিলন করেন ততই তারা কোনো শব্দ মুখস্থ করার ক্ষেত্রে ভালো পারফর্মেন্স করেন। গবেষকরা মনে করেন, যৌনতা নারীদের মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাস এর কোষ বৃদ্ধিতে উদ্দীপনা যোগায়।

মস্তিষ্কের এই এলাকাটি স্মৃতি সংরক্ষণের কাজ করে।

২. যৌনতা রক্তচাপ ঠিক রাখার জন্য ভালো। ৫৭ থেকে ৮৫ বছর বয়সে যৌনতায় সক্রিয় নারীরা উচ্চরক্তচাপে ভোগেন না। জার্নাল অফ হেলথ অ্যান্ড সোশাল বিহেভিওর এ প্রকাশিত এক গবেষণায় এমনটাই বলা হয়েছে। পাশাপাশি একটি ট্রোজান এবং সেক্স ইনফরমেশন এবং এডুকেশন কাউন্সিল অফ কানাডার জরিপ মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যৌনতা আরো রোমাঞ্চকর হয়ে ওঠে।

৩. যৌনতা আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারে… অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত যৌনতা কমবয়সী নারীদের জন্য ক্ষতিকর, গতানুগতিক এই ধারণাটি ঠিক নয়। বরং সোশাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স এর একটি গবেষণায় দেখা গেছে, যেসব কলেজ শিক্ষার্থী এ ধরনের যৌন মিলন উপভোগ করেন তাদের আত্মবিশ্বাস বেশি। যদি তারা প্রায়ই তা উপভোগ করে, কিন্তু তারা যদি তা পছন্দ না করে তাহলে প্রায়ই যৌনতা উপভোগ করাটা উপকারী হবে না। এর মানে হলো আপনাকে আপনার আকাঙ্ক্ষাগুলোর ব্যাপারে সৎ হতে হবে। বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন।

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Chittagong