Beauty Tips

Beauty Tips

Share

only for girls

30/09/2017

দেখুন এয়ারহোস্টরা কিভাবে চুল সেট করে।শেয়ার করে ওয়ালে রেখে দিতে পারেন।

29/07/2017

এ বর্ষায় ভালো থাকতে আপনার যা একান্ত করণীয়

শুরু হয়ে গেল বর্ষাকাল। অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিললেও বর্ষায় আপনি পাবেন জায়গায় জায়গায় জমে থাকা পানি, যা রোগ-জীবাণুর আঁতুড়ঘর। তাই তখন একটু অসাবধানতার জন্য আপনি আক্রান্ত হতে পারেন ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, চিকুনগুনিয়া, ডায়রিয়া, কলেরা ও হেপাটাইটিস এর মতো ভয়ঙ্কর সব রোগে। বাতাসের অতিরিক্ত আর্দ্রতার কারণে এ সময় সহজে ছড়িয়ে পড়তে পারে ভাইরাল সংক্রমণ। যাদের অ্যাস্থমার সমস্যা বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে তারা সহজেই রোগে আক্রান্ত হয়ে পড়বেন। এছাড়াও এর ফলে ত্বক তার ঔজ্জ্বল্য হারাতে পারে এবং আপনার চুল হয়ে যেতে পারে রুক্ষ। তাই এই সময় নিজেকে সুস্থ রাখতে আসুন জেনে নেয়া যাক কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ।

খাবার খাওয়া

ভাজাভুজি খাওয়া এড়িয়ে চলুন। আর্দ্র আবহাওয়ায় আমাদের হজম ক্ষমতা কমে যায়। তাই বেশি মাছ, মাংস না খেয়ে হাল্কা, সহজপাচ্য রান্না খান।
স্বাস্থ্যকর, সুষম ডায়েট মেনে চলা এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। মৌসুমি ফল যেমন আপেল, আম, বেদানা, নাসপাতি অবশ্যই খান। তবে অতিরিক্ত আম খাওয়া এড়িয়ে চলুন।
কাঁচা শাকসবজি একেবারেই খাবেন না। এর থেকে ব্যাকটেরিয়াল সংক্রমণ ছড়াতে পারে। শাকসবজি ভাল করে ধুয়ে রান্না করে তবেই খান।
বেশি করে তেতো সবজি খান। নিম, করলা যেমন বেশি খাবেন তেমনই পালং শাক, বাঁধাকপি, ফুলকপি এই সময় যত কম খাওয়া যায় তত ভাল।
পানীয় পান করা

বর্ষায় যথেষ্ট পরিমাণে পানি পান করুন।
ক্যাফেইন জাতীয় পানীয় যা আমাদের Body Fluid কমিয়ে শরীরকে পানিশূন্য করে তোলে তা এড়িয়ে চলুন।
সুস্থ থাকতে হার্বাল টি, যেমন: আদা, গোলমরিচ, মধু, পুদিনা, তুলসী চা খেতে পারেন। এই সব চায়ের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে। যা ইনফেকশন দূরে রাখতে আপনাকে সহায়তা করবে।
বৃষ্টি

বৃষ্টি বা পানি জমা রাস্তায় হাঁটবেন না। এর ফলে নানা রকম ভাইরাল সংক্রমণ হতে পারে, যার মধ্যে রয়েছে “লেপ্টোসিরোসিস”। এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে হাত ও পায়ের পাতা এবং নখে ছত্রাক সংক্রমণ হতে পারে

29/07/2017

ত্বকের দাগ দূর করতে কিছু টিপস
মুখের কালো-সাদা ছোপ ছোপ দাগ, ব্রণ বা মেছতার দাগ চেহারার সৌন্দর্য নষ্ট করার জন্য যথেষ্ট। আমরা নানা প্রসাধণী এবং উপকরন ব্যবহার করি এসব দাগ দূর করার জন্য। আজকে আসুন দেখে নিই মুখের দাগ দূর করার ভেষজ কিছু পদ্ধতি।

• মুখের কালো ছোপ দূর করতে ১ চা চামচ ধনিয়া পাতার রসের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে মুখে লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন সকালে উঠে ঠান্ডা পানির ঝাপটায় মুখ ধুয়ে ফেলুন। কয়েকদিন ব্যবহারেই উপকার পেতে শুরু করবেন।

• যাদের মুখে মেছতার দাগ আছে তারা ১ চা চামচ সাদা জিরা গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ সরিষা গুঁড়া ও ১ চা চামচ আটা মিশিয়ে পেস্ট বানিয়ে মেছতার দাগে লাগান। বিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

• আপনার মুখে যদি ব্রণের দাগ থাকে, তাহলে প্রতিদিন গোলাপজল দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন ব্রণের দাগ হালকা হয়ে যাবে।

• মুখে ক্লান্তির ছাপ পড়ে গেলে সেই ছাপ কাটাতে চন্দন বাটা, তুলশি বাটা, গোলাপজল মিশিয়ে গলায় ও মুখে লাগান। দেখবেন ত্বক উজ্জ্বল হয়ে গেছে।

29/07/2017

বাড়িতে বসেই সাজগোজ করার টিপস
সহজ কিছু বিষয় মাথায় রাখলে সহজেই বাড়িতে বসে করতে পারবেন মেকআপ। সে জন্য হাতের কাছে কমপ্যাক্ট পাউডার, গাঢ় শেডের প্যানকেক, মাশকারা, আইশ্যাডো, আইলাইনার, কাজল, লিপস্টিক, লিপলাইনার, কনসিলার, ব্লাশন ব্রাশ ও ফাউন্ডেশন রাখতে হবে।
এসব প্রসাধনসামগ্রী ব্যবহারের নিয়ম জেনে নিন। তাহলে ঘরে বসেই করে ফেলতে পারবেন মেকআপ।
দিনের কোনো অনুষ্ঠানে বা ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। সে ক্ষেত্রে ত্বকে দাগ থাকলে কনসিলার দিয়ে ভালো করে মিশিয়ে নিন ত্বকের সঙ্গে। এরপর কমপ্যাক্ট পাউডার দিন। এতে ত্বক সতেজ দেখাবে।
এবার আসা যাক চোখের সাজে। অনেকে বুঝতে পারেন না, কাজল ও আইলাইনার দেওয়ার আগে আইশ্যাডো ব্যবহার করবেন, নাকি পরে। সাধারণত শুরুতে চোখের ওপরের পুরো জায়গায় আইশ্যাডো দিতে হবে। সে সময় দুই বা তিন শেডের আইশ্যাডো দিতে পারেন। এরপর চোখ সুন্দর দেখাতে চাইলে চোখের পাতার একদম ভেতর দিয়ে কাজল দিন। এবার আইলাইনার বা কাজল চোখের ওপরে বা নিচে দিতে হবে। তবে চোখ আকর্ষণীয় করার জন্য ঘন করে মাশকারা দিতে হবে। একবার মাশকারা দিয়ে কিছুক্ষণ রেখে আবার মাশকারা দিন। খেয়াল রাখবেন, মাশকারা দেওয়ার সময় চোখের ওপরের পাতা ওপরের দিকে উঠিয়ে দিতে হবে। আর পাতাগুলো যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়।চোখের পাশাপাশি ভ্রুও সাজাতে হবে। আইব্রো পেনসিল দিয়ে ভ্রু এঁকে নিয়ে এরপর শুকনো মাশকারা ব্রাশ দিয়ে আঁচড়ে নেবেন।
গরমে ম্যাট লিপস্টিক দিতে হবে। আর রাতের কোনো অনুষ্ঠানে ভারী লিপগ্লস ব্যবহার করতে পারেন। এ ছাড়া লিপস্টিক দীর্ঘক্ষণ ঠোঁটে রাখার জন্য প্রথমে লিপস্টিক থেকে এক শেড গাঢ় লিপলাইনার দিয়ে ঠোঁট আঁকতে হবে। এতে লিপস্টিক ছড়িয়ে পড়ে না। এবার টিস্যু দিয়ে চেপে নিতে হবে।
আর হাতের কাছে পাউডার থাকলে পাউডার দিয়ে চাপ দিয়ে আবার লিপস্টিক লাগাতে পারেন।
পুরো সাজ শেষ হয়ে এলে ব্লাশন ব্যবহার করতে হবে।
আর গালের ফোলাভাব লুকাতে চাইলে গাঢ় শেডের প্যানকেক নিয়ে সেগুলো ঢেকে দিতে পারেন।

29/07/2017

#মেয়েদের_প্রয়োজনীয়_কিছু_বিউট_টিপস

প্রতিটি মানুষই নিজেকে অন্যদের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করতে চায়। ত্বক, চুল বা সাজগোজের কৌশল হচ্ছে আপনার সেই মাধ্যম যেটা কিনা আপনাকে সবার কাছে অনন্য সুন্দর করে তুলে ধরতে পারে। এজন্য আপনাকে অবশ্যই আপনার সঠিক যত্ন নিতে হবে। আপনার জন্য এখানে কিছু টিপস আছে যা আপনি অনুসরণ করে আপনার জীবনধারাই পালটে দিতে পারেন।

-দিনে অন্তত দুবার আপনার মুখ পরিষ্কার করুন। এক্ষেত্রে আপনি মাঝে মধ্যে এলোভেরা ব্যবহার করতে পারেন। কখনো গরম অথবা অতিরিক্ত ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুবেন না।

-গরমে সব সময় হালকা মেক-আপ করুন। এতে আপনাকে দেখতে যেমন স্নিগ্ধ লাগবে তেমনি আপনার নিজের কাছেও অস্বস্তি লাগবে না।

-অতিরিক্ত আই ক্রিম আপনি নখের কিউটিক্যালে ব্যবহার করতে পারেন।

-স্মাজ প্রুফ আই মেক-আপের জন্য ব্লটিং টিস্যু ব্যবহার করুন। এতে করে চোখের চারপাশ থেকে এক্সেস অয়েল বা এক্সেস মেক-আপ রিমুভ করা যায়।

-গরমে কালার করা চুলের রঙ রক্ষা করতে প্রত্যেক সপ্তাহে অন্তত একবার কন্ডিশনিং ট্রিটমেণ্ট করান।

-অনেক সময় আমরা দ্বিধায় ভুগতে থাকি ব্লাশন মুখের কোন অংশটিতে লাগালে সুন্দর দেখাবে। আপনার নাকের চেয়ে ২ আঙ্গুল দূর থেকে ব্লাশন লাগানো শুরু করা উচিত।

-যদি চোখের সাজ অনেক বেশি শিমারি হয় তবে ম্যাট লিপস্টিক লাগালে সুন্দর দেখাবে।

-মেনিকিউর করার পর নখের সৌন্দর্য বজায় রাখতে ২ দিন পর পর নখে ক্লিয়ার নেইল পলিশ লাগান।

-চুল ব্লো ড্রাই করার পূর্বে কোন ভালো মানের ভলিউমাইজিং স্প্রে অথবা হালকা ওজনের জেল ব্যবহার করুন। এতে চুল ঘন দেখাবে।

-ঠোঁট যদি বেশি পাতলা হয় তবে লিপস্টিক লাগানোর আগে স্কিন কালারের কোন লিপ লাইনার দিয়ে ঠোঁটের বাইরে আউটলাইন করুন।

-যখনই ত্বকে কোন পিম্পল দেখতে পাবেন তখন টি ট্রি অয়েল ব্যবহার করা শুরু করবেন।

-গরমের সময় পায়ের ত্বককেও সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে ভুলবেন না। তাই বাইরে বের হবার সময় পায়েও এস পি এফ ৫০ সমৃদ্ধ সানস্ক্রিন লাগাবেন।

-ক্লিন ত্বকের জন্য স্যালিসাইলিক এসিড সমৃদ্ধ ক্লিঞ্জার ব্যবহার করুন।

-চুলের আগা ফাঁটা রোধ করার জন্য প্রথমে হেয়ার আয়রন দিয়ে চুল স্ট্রেইট করে নিন। এরপর হেয়ার রিপেয়ার ক্রিম লাগান।

-মুখে ক্রিম লাগালে তা লক করে রাখার জন্য এর উপর ট্রান্সলুসেণ্ট পাউডার বুলিয়ে দিন।

-যখন কোন অরগানিক বিউটি প্রোডাক্ট কিনবেন তার আগে দেখে নিন এটি এফ ডি এ সারটিফায়েড অরগানিক কিনা।

-গরমের দিনে ফাউণ্ডেশনের বদলে টিনটেড ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

-চুল কার্ল করলে তা যদি অনেকক্ষণ পর্যন্ত টিকিয়ে রাখতে চান তবে চুল সম্পূর্ণ ভাবে শুকানোর পরই চুলে কারলিং মেশিন ব্যবহার করবেন।

সব সময় সালফেট ফ্রি শ্যাম্পু ব্যাবহার করার চেষ্টা করবেন।কেননা সালফেট চুলকে রাফ করে দেয় উপরন্তু চুলের কিউিক্যালকে ড্রাই করে দেয়।কিছু সালফেট ফ্রি শ্যাম্পু এর নাম হল L’Oreal Ever Strong Sulfate-Free Fortify System™, Organix Nourishing Coconut Milk Shampoo, Suave Professionals Almond and Shea Butter Shampoo, TRESemme Naturals Radiant Volume Shampoo With Sweet Orange.

-যদি আপনার কাছে নেইলপলিস রিমুভার না থাকে তবে ক্লিয়ার কালারের নেইল পলিস এর উপর লাগিয়ে নিন। তারপর কটন দিয়ে তুলে ফেলুন। দেখবেন পুরোনো নেইল পলিশ উঠে গিয়েছ।

-চোখের পাতার বেইজ হিসেবে কন্সিলার লাগাতে পারেন।

– স্ট্রেইটনার দিয়ে চুল আয়রন করার সময় কম তাপমাত্রায় করবেন তাহলে চুলের ক্ষতি কম হবে।

-ত্বক থেকে মৃত কোষ তুলে ফেলুন। এটা আপনি সঠিক উপায়ে মুখ করে ধোয়ার মাধ্যমে করতে পারেন। এটা আপনার শরীরের অপ্রয়োজনীয় তেল এবং শুষ্কতা অপসারণ করে আপনার ত্বককে তুলবে প্রাণবন্ত।

-ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য আপনার প্রতিদিন একটি ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। বিশেষ করে শীতকালে আপনার ময়েশ্চারাইজার দিনে অন্তত দুই থেকে তিনবার ব্যবহার করা উচিত। এটি ব্যবহারে আপনার শুষ্ক ত্বক আবার মসৃণ হয়ে উঠবে।

-সব সময় পরিষ্কার মেক-আপ ব্রাশ নেয়ার চেষ্টা করবেন এতে মুখে ব্যাকটেরিয়ার আক্রমণে ব্রন হওয়ার আশঙ্কা কমে যাবে।

-সানস্ক্রিন ত্বকের যত্নের একটি অপরিহার্য উপাদান। এটি আপনার ছোট বয়স থেকেই করা উচিত। এটি এমন একটি পদ্ধতি যেটা সূর্যের রশ্মি দ্বারা আলোড়ন সৃষ্টি করে এবং আপনার ব্রণ দূর করতে সাহায্য করে। শীতকালে এবং মেঘলা আবহাওয়ায় এটি অবশ্যই করা উচিত।

-শুষ্ক ঠোঁট আপনার ক্ষতির অনেক কারণ হতে পারে। এজন্য আপনি আপনার ঠোঁটের সৌন্দর্য রক্ষার জন্য লিপ জেল ব্যবহার করতে পারেন।

-শীতকালে আপনার চামড়া শুষ্ক হয়ে যায়। আপনার ত্বকের স্নিগ্ধতা ফিরে পেতে হিউমিডীফাইয়ার/শুষ্কতা অপসারণ যন্ত্রটি ব্যবহার করতে পারেন।

-আপনি যদি অপর্যাপ্ত পরিমাণে ঘুমান তাহলে আপনার ত্বক ফ্যাকাসে, নিস্তেজ এবং শুষ্ক দেখাবে। তাই আপনাকে প্রতি রাতে অবশ্যই কমপক্ষে সাত থেকে আট ঘণ্টা ঘুমাতে হবে। এটা আপনার ত্বকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

-পানি শরীরের জন্য একটি অপরিহার্য উপাদান। প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট গ্লাস বিশুদ্ধ পানি পান করুন। এটি আপনার ত্বককে সারাদিন প্রাণবন্ত করে রাখতে সাহায্য করবে।

-আপনার খাদ্য তালিকায় ভিটামিন সমৃদ্ধ খাবার রাখুন। এটা আপনার ত্বককে প্রভাবিত করে। পরিমিত পরিমাণে ভিটামিন এ এবং ই সমৃদ্ধ ফল এবং শাক সবজি নিয়মিত গ্রহণ করুন। চর্বি ও তৈলযুক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকুন, এটা আপনার ত্বকে ব্রণ সৃষ্টি করতে পারে।

-প্রতিদিন বাইরে থেকে বাসায় ফিরে হালকা গরম পানিতে লবণ ও লেবুর রস দিয়ে ১০ মিনিট পানিতে পা ভিজিয়ে রাখুন। তারপর পা ধুয়ে ফেলুন। পায়ে কোন দুর্গন্ধ থাকবে না।

-বডি লোশন লাগানোর সব চেয়ে উৎকৃষ্ট সময় হল গোসলের পর পর। কেননা এ সময় স্কিন সহজে লোশন শোষণ করে নেয়।

-৩/৪ মাস পর পর আইলাইনার এবং মাশকারা বদলে ফেলবেন।

-মুখে সব সময় ক্রিমি ক্লিঞ্জার ব্যবহার করবেন। কেননা জেলগুলো ত্বক শুষ্ক করে দেয়।

-এক গ্লাস পানির মধ্যে বরফ দিয়ে ওর মধ্যে মধু, লেবু এবং পুদিনা পাতা দিন৷ সেই জলটা পান করুন৷ এতে ত্বকের চমক বাড়বে।

আশা করি এইসব ছোটখাট টিপস আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।

29/07/2017

দ্রুত সাজগোজের সহজ কিছু টিপস রয়েছে।

অনেক সময় এমন তাড়াহুড়া থাকে যে নিজেকে একটু সাজিয়ে নেয়ার

সময় থাকে না হাতে কিংবা সাজগোজ করতে ভুলেই যান আপনি।

কিন্তু খুব দ্রুত সাজতে পারার কৌশলগুলো যদি জানা থাকে,

তাহলে আর অগোছালো থাকতে হবেনা।

অল্প সময়েই আপনি থাকতে পারবেন একদম টিপটপ।

দ্রুত সাজগোজের টিপস

এমন কিছু কৌশল জেনে নেয়া যাক। -চোখে মাশকারা দিতে ভুলে গেছেন?

চিন্তার কোন কারণ নেই। আপনার হাতে একটু পানি নিয়ে চোখের

পাতায় ছিটা দিন। এটি দারুণ ভাবে কাজ করে।

এতে আপনার চোখের পাপড়িগুলো অনেক ঘন, কালো ও সুন্দর দেখাবে। –

অনেক সময় এমন হয়ে থাকে যে আপনি কোন অনুষ্ঠানে গেছেন কিন্তু

চোখে সাজতে ভুলে গেছেন। তখন সাথে লিপস্টিক থাকলে আপনার

হাতের আঙ্গুলে সামান্য লিপস্টিক লাগিয়ে চোখের পাতায় ঘষে

লাগিয়ে নিন।

প্রতিদিন যাদের বাহিরে যেতে হয় তারা চোখের পাতায় ভেসেলিন

লাগাতে পারেন। এতে চোখের পাতা দীপ্তি ছড়াবে। -লিপস্টিক

লাগানোর আগে ঠোঁটে ফাউন্ডেশন লাগিয়ে নিন। এটা করলে

সারাদিন লিপস্টিকের রঙ ঠিক থাকবে। -ব্রণের উপর ভেসেলিন

লাগিয়ে নিলে ব্রণের লাল ভাব কমবে। ত্বক দেখাবে ফ্রেশ।

-ব্যায়ামের পরে মুখ লাল হয়ে যায়। একটি তোয়ালে বরফ

ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে ২ মিনিট ঘাড়ে চেপে রাখুন।

মুখের লাল ভাব কমে যাবে। -বাহিরে যাওয়ার আগে এক

চিমটি বেবি ওয়েল মাথার চুলে বুলিয়ে নিন। এতে চুলের

উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। -ড্রায়ার ব্যবহার করতে না চাইলে

সকালে গোসলের পরে চুল শুকানোর জন্য পেপার টাওয়েল

বা টিস্যু দিয়ে চুল মুছে নিন এবং ১০ মিনিট বাতাসে

শুকিয়ে নিন। তারপর ভাল কোন স্প্রে দিয়ে স্প্রে করে নিন।

-ফাউন্ডেশন-এর সাথে ভেসেলিন এবং হাল্কা গোলাপি লিপগ্লস

মিশিয়ে নুড লিপস্টিক তৈরি করে ফেলুন নিজেই যা বর্তমানে

খুব চলছে। -আইলাইনার শার্প করার আগে ১০-১৫ মিনিট

ফ্রিজে রাখুন। এতে আইলাইনার শার্প করার সময় ভেঙ্গে

যাবে না।

-তেল দেয়া চুল ধোয়ার সময় না থাকলে বেবি পাউডার ব্যবহার করুন।

সহজ এই টিপস গুলো মেনে চললে অল্প সময়েও আপনি হয়ে

উঠতে পারবেন সুন্দর।

এভাবেই আপনি সম্পন্ন করতে পারেন আপনার

দ্রুত সাজগোজের বিষয়টি।

সিলেট এমসি কলেজের ছাত্রলীগ নেতা কোপাল ছাত্রীকে!! (দেখুন ভিডিওতে 04/10/2016

https://youtu.be/ROlICFxWuak

সিলেট এমসি কলেজের ছাত্রলীগ নেতা কোপাল ছাত্রীকে!! (দেখুন ভিডিওতে Sylet mc college khadiza, কুপিয়ে হত্যা, খাদিজা কে কুপিয়ে হত্যা, ধর্ষণ করে কুপিয়ে হত্যা, সিলেট এমসি কলেজের ছাত্রীকে হত্যা, এমসি কলেজ হত্যা কাণ্ড, কিভাবে কি...

Photos 03/08/2015

রাতে ঘুমানোর আগে পায়ের যত্ন

Tips: কর্মব্যস্ত আপনি বাড়ি ফিরে একটু পানি গরম করে নিন। পা দুটি গরম পানিতে খানিকক্ষণ ভিজিয়ে রাখুন। এতে আপনার সারা দিনের ক্লান্তি যেমন দূর হবে, পাশাপাশি দূর হবে সারা দিনের পায়ে লাগা ধুলাবালি আর ময়লা। ঝামা পাথর দিয়ে গোড়ালি হালকা ঘষেও নিতে পারেন। তার পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

Photos 30/07/2015

সাজগোজের পর কিভাবে make-up তুলতে হবে? - how to remove your makeup?
সেজেগুজে নিজেকে সুন্দর করে তোলা তো হলো। এরপরের করণীয়টা কি সবসময় মনে থাকে! পার্টি থেকে ফিরে আলসেমিতে অনেক সময় মেকআপটা তোলা হয়না। সেই নিয়েই ঘুম। তার ফল? ত্বকে ব্রণ, দাগসহ নানা সমস্যা।
তৈলাক্ত ত্বক হলে পানি দিয়ে মুখ ধুয়ে পুরো মুখে লোশন মেখে কিছুক্ষণ রাখুন। পরে তুলা দিয়ে মেকআপ তুলে ফেলুন।
শুষ্ক ত্বক হলে তুলাতে পানি আর তেল মিশিয়ে তা দিয়ে মুখটা পরিষ্কার করা যেতে পারে।
হালকা মেকআপ করলে তুলায় ক্লিনজার মেখে মুখটা পরিষ্কার করা যেতে পারে।
কম ক্ষারযুক্ত ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
মুখ পরিষ্কার শেষে মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।
ভারি মেকঅঅপ করা হলে এর পর টানা কয়েক দিন মুখে প্যাক ব্যবহার করা ভালো।
ত্বক তৈলাক্ত হলে পাকা পেঁপে বা পাকা কলা চটকে প্যাক তৈরি করে মুখে মাখতে হবে।
চালের গুঁড়া, টকদই, শশা, গাজরের রস, মুলতানি মাটি দিয়ে প্যাক তৈরি করে চাইলে ফ্রিজে রেখেও ব্যবহার করা যেতে পারে।
শুষ্ক ত্বক হলে ময়দা, দুধ, মধু, মুলতানি মাটি দিয়ে পেস্ট করে মুখে ব্যবহার করা যেতে পারে।
চুল নিয়ে হেলাফেলা করা উচিত নয়। চুলের বিশেষ যত্নের কথাও বলেন তিনি।
হেয়ার সেপ্র, আয়রন মেশিন বা বিভিন্ন রকমের হেয়ার ক্রিম ব্যবহারে চুল জট পাকিয়ে যায়। তাই তেল দিয়ে আগে জট ছাড়াতে হবে।
তেল মাখা চুল শ্যাম্পু করে ফেলতে হবে।
ঘুমাতে যাওয়ার আগে ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিন। হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।
নিয়মিত তেলের সঙ্গে মেথি, আমলকী মিশিয়ে মাথায় ম্যাসাজ করা যেতে পারে।
চুলে নিয়মিত মেহেদি দেওয়া ভালো।
চুলের গোড়ায় লেবুর রস দিয়ে ম্যাসেজ করা যেতে পারে। তবে বেশি সময় ধরে না করাই ভালো।
এসব যত্নআত্তির পাশাপাশি পার্টিতে খাবারের দিকেও লক্ষ্য রাখতে বলেন তিনি। তেল-মসলাযুক্ত খাবার খাওয়ার ব্যাপারে নিয়ন্ত্রণ রাখতে হবে। অন্যদিকে ভারী খাবারের সঙ্গে সালাদ আর তরল খাবার বেশি খেতে পরামর্শ দেন তিনি। পাশাপাশি প্রচুর ফলমূল, সবজি খেতে হবে এমনটাই মনে করেন তিনি। কেননা সুস্থ, সুন্দর ও সজীব ত্বক সবারই কাম্য।

info:internet

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Chittagong
4000