Health & Skin care

Health & Skin care

Share

Welcome to Health & skin care, not business, service is our main goal, stay with us to get something

We do not parcel products, we believe parcels, our head office is on the 3rd and 4th floor of Chittagong Muradpur Jalal Plaza.

20/11/2022

হজমশক্তি বাড়ায়: আনারস আমাদের হজমশক্তি বৃদ্ধি করতে বেশ কার্যকরী। আনারসে রয়েছে ব্রোমেলিন, যা আমাদের হজমশক্তিকে উন্নত করতে সাহায্য করে। বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন আনারস খাওয়া অত্যন্ত জরুরি। রক্ত জমাটে বাধা দেয়: দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফল।

20/11/2022

খালি পেটে আপেল খেলে হার্টও সুস্থ থাকে। আপেলে উপস্থিত ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এছাড়াও আপেলে রয়েছে ভিটামিন সি এবং পটাশিয়াম, এই উপাদানগুলো হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমায়। গবেষণায় দেখা গিয়েছে, পরিমাণ মতো আপেল খেলে ২০ শতাংশ স্ট্রোকের সম্ভাবনা কমে।

20/11/2022

পেটের নানা রকম রোগ সারাতে কাঁঠাল উপকারী। কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং অন্ত্রের নড়াচড়া বাড়াতে সাহায্য করে। এতে যে আঁশ থাকে, তা কোলন ক্যানসার প্রতিরোধ করে। অম্লতা ও আলসার ঠেকাতে কাঁঠাল উপকারী।

20/11/2022

খেজুরে থাকা পটাশিয়াম ও সোডিয়াম দেহে উচ্চ রক্তচাপ কমায়। ও বাজে কোলেস্টেরল দূর করে ও শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং খুব অল্প পরিমাণে সোডিয়াম। প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস দেহের খারাপ কলেস্টোরল কমায় এবং ভালো কলেস্টোরলের মাত্রা বৃদ্ধি করে।

20/11/2022

আখের রসে থাকা ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম এর স্বাদকে ক্ষারীয় (স্যালাইন) করে তোলে, এর রসে উপস্থিত এই উপাদানগুলি আমাদের ক্যান্সার থেকে রক্ষা করে। আখের রস অনেক ধরনের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সহায়ক। আখের রস শরীরে প্রাকৃতিক শর্করা সরবরাহ করে এবং খারাপ কোলেস্টেরল কমিয়ে আপনার ওজন কমাতে সহায়ক।

20/11/2022

কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে: ইসবগুলের ভুসি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে দারুণ কাজ করে। এতে উপস্থিত অদ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্য রোগীদের মল নরম করে দেয়। ফলে খুব সহজেই ইলিমিনেশন সম্ভব হয়। তাই প্রতিদিন ঘুমানোর আগে ২ চামচ ইসবগুলের ভুসি ও ১ গ্লাস কুসুম গরম দুধ পান করতে পারেন।

20/11/2022

সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, তোকমা দানা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ, শরীরের জন্য উপকারী কোলেস্টেরল উৎপন্ন করে এবং রক্তে চর্বির পরিমাণ কমায়। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, সুস্থ হার্ট এবং হাড় গঠনে সহায়তা করে। তোকমা গরমকালে দেহের তাপমাত্রা কমাতে সহায়তা করে।

20/11/2022

অ্যালোভেরা কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। এটি ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়িয়ে দেয়। দূষিত রক্ত দেহ থেকে বের করে রক্ত কণিকা বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে দীর্ঘদিন আপনার হৃদযন্ত্র সুস্থ ও সক্রিয় থাকে।

20/11/2022

মূত্রনালির যে কোন সংক্রমণে, রক্তপিত্তে, পেট ফাঁপায়, শিশুদের পেট ব্যথায়, মৃগী রোগীদের পাথরকুচির রস খাওয়ানো হয়। মূত্র পাথর সারিয়ে দিতে সক্ষম পাথরকুচি। এ ছাড়া ব্রণ, ক্ষত ও মাংসপেশী থেঁতলে গেলে, বিষাক্ত পোকায় কামড়ালে এই পাতার রস আগুনে সেঁকে লাগালে উপকার পাওয়া যায়।

20/11/2022

পুদিনাপাতার রস শ্বাসপ্রশ্বাসের নালি খুলে দেওয়ার কাজে সহায়তা করে। ফলে অ্যাজমা এবং কাশির সমস্যায় পুদিনাপাতা বেশ কার্যকর। পুদিনাপাতা গরম পানিতে ফুটিয়ে সেই পানির ভাপ নিলে এবং গার্গল করলে বেশ উপকার পাওয়া যায়। পুদিনাপাতার রস ব্যথানাশক উপাদান হিসেবেও কাজ করে।

20/11/2022

তুলসী পাতা একটি চায়ে তৈরি করে খেলে উপকার পাওয়া যায়। তুলসি জিঙ্ক এবং ভিটামিন সি সমৃদ্ধ। এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্যও রয়েছে। এই গাছের কয়েকটি পাতা গ্রহণ করে এবং এটি তৈরি করে তা তাত্ক্ষণিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে

20/11/2022

চেরিতে পলিফেনল থাকে যা হৃদরোগ, ডায়াবেটিস, মানসিক রোগ, এমনকী ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে। নিয়মিত চেরি খেলে পেশিতে ব্যথা, পেশি ক্ষয়ের মতো সমস্যা দূর হয়। অ্যাথলিটদের পক্ষে চেরি বিশেষ উপকারী। সাইক্লিস্ট, ম্যারাথন রানাররা চেরি ফলের রস খেলে দীর্ঘক্ষণ শক্তি ও দম ধরে রাখতে পারেন।

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Address


Chittagong
4000