Rika 's Poem
I am a Poem Writer.
15/06/2025
#বাবা_আমার_হারিয়ে_গেল
#কবিতা
বাবা আমার হারিয়ে গেল পায় না খুঁজে আর
বুকের মাঝে জমে আছে হাজার কষ্টের ভার,
আদর করে বলে না কেউ কেমন আছিস মা
এখন আমার ভুবন জুড়ে শুধু আঁধার কালিমা।
বাবার ছবি ভাসে যে রোজ দুটি চোখের পাতায়
বাবাই ছিল আকাশ সম মাথার উপর ছাতায়,
সমস্যা হোক না যতই বাবা দিতেন সঠিক বিধান
পায় না এখন খুঁজে তোমায় দুঃখে কাঁদে প্রাণ।
তোমায় ছেড়ে থাকতাম যখন আমি পরের ঘরে
ভাবতাম হয়তো হবে দেখা কিছু দিনের পরে,
এখন যে আর সেই আশাও নেই ভাঙলো চিরতরে
প্রথম থেকে স্মৃতি গুলি ভীষণ মনে পড়ে।
ফোন'টা বেজে উঠতো যখন ছেড়ে আসতাম কাজ
ওপাশ থেকে বলতো বাবা কেমন আছিস মা আজ,
সব ভালো আছে তো মাগো খেয়েছিস কি তুই
ইচ্ছে করতো দৌড়ে গিয়ে বাবার বুক'টা ছুঁই।
সেই ইচ্ছে আজ কল্পনা শুধু গুমরে কাঁদে মন
তোমার মত পায় না খুঁজে এমনই একজন,
সকল কাজে আগলে রাখবে তোমারি মতন
আমার ভুবন শূন্য আজি শূন্য যে ভীষণ।
তোমার চোখের কষ্টে আজো কাঁদে আমার চোখ
তোমার ব্যথার সেই অনুভব ভাসায় আজো বুক
ফাঁকি দিয়ে সে দিন বাবা কেনো গেলে চলে ?
যাবার বেলায় হয়নি দেখা কোন সে ভুলের তরে।
বাবা তোমার আশীর্বাদে রাখিও গো আমায়
আর জনমে তোমার যেন দেখা আমি পাই,
যেথায় থেকো ভালো থেকো জনম জনম ধরে
তোমার কথা পড়লে মনে বারিধারা ঝরে।
©®Rika...
#বাবা দিবসে পৃথিবীর সমস্ত বাবার চরণে প্রনাম,🙏🏼 ভালবাসা ❤️ ও বিনম্র শ্রদ্ধাঞ্জলী 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
#কবিতা বে-স্বাদ
সব স্বপ্নের রঙ হয় না
সব কথার জবাবও হয় না,
সব শব্দ ভাষা পায় না
জীবন কাহারো থেমে রয় না।
গন্তব্য সবার থাকে
এগুনো'টা সহজ হয় না,
নিত্যদিনের চলার স্রোতে
ভাঙা গড়ার শেষ হয় না।
দূর্বিষহ জীবন যাপন
চারিদিকে বৈরী হাওয়া,
কখনো বৃষ্টি কখনো রোদ্দুর
প্রবল তাপে মানিয়ে নেওয়া।
সব কষ্টের ভাগ হয় না
সব কপোলে সুখ সয় না,
সবাই হয়ত মানুষ বটে
মনুষ্যত্বের আঁচ পায় না।
সব মনে তো মানবতার
আদতে আবাদ হয় না,
কাম লালসায় ছুঁয়ে আছে
বিশ্ব হৃদে দিচ্ছে হানা।
©®Rika...
#কবিতা-" অভিশপ্ত "
-2025
কিছু মানুষের সামনে চেহারা'টা
জ্বল জ্বল করা'টা যথেষ্ট নয়,
কারো হৃদয় দেহ মন টুকরো করে
নিজেকে শক্তিধর ভাবাতে মূর্খামি রয়।
কারো জীবন 'কে নিয়ে খেলা করা
কোন সামর্থ্যের প্রকাশ নয়,
পূর্ণতা দানে সামর্থ্য আসে
জগতে প্রকাশে জয়।
খেয়ালিপনায় অন্তের পথে কেবল
নিজেকে চালনা নয়,
আপন হৃদয়ে ভালবাসা'কে খোঁজা
ভাল থাকার আশ্রয়।
অন্তের পথে যতই না হাঁটা
হবে না সত্যের সূচনা,
বিভীষিকা হয়ে বিপথ সতত
জীবন'কে দেবে হানা।
অজ্ঞানতা প্রলেপ দিয়েছে ঐ চর্মচোখে
ভালো মন্দের তফাৎ বুঝে না মুখোশে লুকে।
আপন করে দেখি বিনাশের মেঘ ওড়ে,
ললাট জুড়ে করে ভাগ্য নৃত্য!
জীবন'টায় শুধু আগে পরে অভিশপ্ত।
©®Rika...
08-02-25.
#কবিতা -"কুয়াশার চাদর গায়ে "
-2025
বন পাহাড় শহুর গেরাম
কুয়াশার চাদর গায়ে,
সূর্যিমামা চুমু দিয়ে যাই
ধরণীর আলতো পায়ে।
শিশিরের স্নানে মত্ত দুর্বা
শীতল করে হিয়া,
সতেজ ফসলে উল্লাস হানে
প্রকৃতির অপূর্ব মায়া।
শিষ দিয়ে যাই দোয়েল শ্যামা
ফসলের উদ্যানে,
কৃষাণীর মুখে ফুটে রবি
খুশির বান আনে।
কনকনে শীতে হৃদয় ছুঁয়েছে
এলো হাওয়ায় দুলে চুল,
পথ প্রান্তর সবুজে ঘিরিছে
স্রোতের টানে তটিনীর কূল।
ধুলিকনায় মৃদু শিহরণ জাগে
দূরে ছুটে চলে মাস্তুল,
সম্ভাবনার জোয়ারে সাঁতরাই
ভাঙে-গড়ে দূ'কুল।
#©®Rika.....
- 30-01-2025.
#কবিতাঃ কোন একদিন
#লেখকঃ রিখা (আঃ)শর্ম্মা
কোন একদিন নিরব নিঃশব্দে ঘুমিয়ে যাবো
সকল ক্লান্তিগুলো ম্লান হয়ে যাবে সেদিন
এক নিমিষেই ----
তুমি জাগানোর প্রয়াস করবে হয়তঃ
কিন্তু ; সেই ঘুম আর ভাঙবে না।
কোন অনুরোধ অভিযোগ থাকবে না
তোমার পথে বিভীষিকা ও না
উন্মুক্ত দুর্দান্ত ছুটবে তুমি
পাপিয়া তোমার নীড়ে ফিরবে না।
তোমার প্রিয়তি তোমায় নিষেধ করবে না
কারণ মরুতটে কখনো সজীবতা ফিরে না,
জোৎস্নার স্বাদ হয়তো কখনো অমাবস্যা খুঁজে না
কঠিনতার বাজারে সরলতা কেউ আজ পূজে না।
বাস্তবতায় মুখ খুললে এ সমাজ নাকি বর্জ্র বলে
মানবিকতা যা হবে হোক তেলেজলে মিশলে চলে,
নরখাদকও আজ কাল দেখি চোখ পরে লজ্জায়
হারামির সাথে মেলানি সমাজের সততা আজ সাঁতরাই।
--------------------------------------------------------------------------
©®Rika...
#কবিতা
রচনাকালঃ-১২/০৮/২০২৪ইং।
মানবতা কাঁদছে আজো
--------------------------------
রিখা শর্ম্মা (আচার্য্য)
মানবতা কাঁদছে আজো ঘরের কোনে বসি
চব্বিশে এসেও কেন আজো বিভৎস সব ছবি,
দুর্ভিক্ষ দেখিছি জয়নুলের তুলিতে একাত্তর ইতিহাসে
আজো কেন গোলা-বারুদ লাশের বন্যা ভাসে।
আজো কেন রক্তের নেশায় হায়েনারা ছুটে
আজো কেন অসহায়ের সর্বস্ব গিয়ে লুটে,
আজো কেন ছাত্র-জনতা,পুলিশের বুকে গুলি
আজো কেন হানাহানি নারীদের লুটে নেয় তুলি।
কেমন স্বাধীনতা, কেমন মানুষ চেতনা সবার প্রাণে
জীবন দানিছেন মহান স্রষ্টা ভুলেছি তাঁরও মানে,
কি'বা অধিকার আছে বল মানুষ তাঁরি সৃষ্টি ধ্বংসের,
আমরা কেবল তাঁরি সেবক কি প্রয়োজন জাত-বংশের।
শক্তি, ক্ষমতা পাওয়া মানে তো অপচয় করা নয়
যথার্থ ব্যবহারে প্রাপ্তি ঘটে জীবনে গৌরব, জয়
ক্ষমতায় মানুষ অন্ধ হয়ে কাউকে করো গুম
কখনো মানুষ নাও গো কেড়ে মানুষের চোখের ঘুম।
প্রাণের বদলে প্রাণ নেওয়া তো কেবল প্রতিশোধ
ক্ষমার মাঝেই আছে মহত্ত্ব জানেন আজো ত্রি-লোক,
প্রতিহিংসা প্রতিশোধ থেকে হয়না প্রাপ্ত কিছু
মৈত্রীর মাঝে সদা একাকার জীবনের মাহাত্ম্য টুকু।
মানুষ তোমরা করো কেন আজো মানুষে মানুষে বিভেদ
শেষ যাত্রা তো একেই গাড়িতে সবারি এক উদ্দেশ,
কিসের নেশায় ভুলেছ মানুষ স্রষ্টার আদর্শ, নীতি
আমরা সবাই তাঁরি বান্দা শুধু তাঁর চরণে থাক মতি।
ভেদাভেদ ভুলো মানুষে মানুষে বাড়ুক মৈত্রীর টান
স্রষ্টার গানে ভরুক ধরণী পুলক ফুটুক প্রাণ,
শান্তি ফিরুক সবার ঘরে উশৃংখলতার হোক অবসান
মানবতার চেয়ে বড় কিছু নাই নাহি কিছু মহীয়ান।
-------------------------------------------------------------------------
©®Rika
তারিখঃ- ১০/০৭/২০২৪ইং।
রচনাকালঃ-০১/০৫/২০২৪ইং।
ঘুণে ধরা সমাজ
---------------------
রিখা আচার্য্য শর্ম্মা
ঘূণে ধরা সমাজে বাঁচি
খেয়েছে শুধু পোকায়,
যতই ভালো বল না তুমি
তোমায় ভাবে খোকায়।
জানে না তারা খোকার যে জোর
আছে কি বৃদ্ধার গায়,
তারপরও কুসংস্কারের বাণী শোনান
চাওয়া পাওয়ার শেষ নাই।
অমঙ্গলের বাণী শোনাই
বাগড়া সকল কাজে,
খোকার চেয়ে বেশি নিপুণ
এই যুগে কে আছে।
ঠাকুর পূজেন সকাল সন্ধ্যে
থাকেন দু'চোখ বুঁজে,
ঠাকুর কি থাকেন লুকায় শুধু
গড়া মূর্তির মাঝে।
পেয়েছ কি কখনো ঠাকুরকে তোমরা
সেবেছ কখনো বসে,
আসল ঠাকুর তো তোমাদের সামনে
অঝোর ধারায় কাঁদে।
দাও নি তো কখনো খেতে তাদের
অনাহারে যাদের দিন কাটে,
অসুস্থ দেহে সেবা চেয়েছেন
বার বার কেঁদে কেঁদে।
এত সহজে কি ঠাকুর মিলবে
যদি চোখ দু'টো না মেলো,
সকাল সন্ধ্যা তোমরা মানুষ
ঠাকুর নিয়েই খেলো।
ঠাকুরকে খোঁজো নিজের মাঝে
সকল দেহীর দেহে ,
অসুস্থতায় থাকো পাশে
অন্ন তুলো মুখে।
অপবিত্র অশোচী বলে
ঠেলো না কাউকে দূরে,
কুসংস্কারকে ঝেড়ে ফেলো
মুছে যাক চিরতরে।
রীতি নীতির দোহাই ছাড়
ভাঙ তোমাদের প্রথা,
সারাজীবন ভেবো না তোমরা
এতটাই আমরা বোকা।
------------------------------------------------------------
©রিখা আচার্য্য শর্ম্মা........
#কবিতা
রচনাকালঃ-১৭/০৫/২০২৪ইং।
পাগল পাড়ার কবি
--------------------------
রিখা শর্ম্মা
আর কতটা হৃদয় ছুঁলে
আমার লেখা গুলো কবিতা হবে?
আর কতটা শব্দ হলে
একটা পূর্ণাঙ্গ কাহিনী হবে?
আর কতটা প্রেম হলে
তোমার মাঝে আমায় টেনে নেবে?
আর কতটা দুঃখ দিলে
তোমার হৃদয় শান্ত হবে?
আর কতটা অন্ধকার ঘনালে
তুমি বাতির মত আমায় জ্বালিয়ে দেবে?
আর কতটা কষ্টে রাখলে আমায়
তোমার হৃদয় স্বস্তি পাবে?
আর কতটুক পোড়ালে আমায়
তোমার হৃদয়ে সৌরভ ছড়াবে ?
আর কতটা ভাসালে আমায়
তুমি গঙ্গার স্নানে যাবে ?
আর কতটা ডুবালে আমায়
তোমার মন তৃপ্ত হবে?
আর কতটা ভাঙলে আমায়
তোমার হৃদয় পোক্ত হবে?
আর কতটা নিঃস্ব করলে আমায়
তোমার মন শান্তি পাবে?
আর কতটা দাহ করলে আমায়
তুমি সুখের ছোঁয়া পাবে?
বলতে পারো! এত মায়া কেন'রে বিলাও তুমি
এ মায়ার সংসারে কেই'বা তোমায় ছুঁবে,
দয়া মায়া যদি না থাকে রে তবে
দয়াল নাম'টা তোমার কে দিল রে কবে?
মুচে ফেলো সেই নাম
আমি দেব তব নাম!
শুধু নিষ্ঠুরতায় পাথর হয়ে
ডুবে থাকো না হয় অবিরাম!
আমার নিশ্বাসের মাঝে আর অনুভবে
খুঁজবো না তোমায় কিংবা তোমার ছবি,
আমি না হয় হয়েই গেলাম এক
পাগল পাড়ার কবি।
----------------------------------------------------------------------
©Rika Sharma...
#তারিখ১২ /০৬/২০২৪ইং।
12/06/2024
#কবিতা
#তারিখঃ-১২/০৬/২০২৪ইং।
এমনি কি আর সাধন হয় মা
-------------------------------------
রিখা শর্ম্মা
এমনি কি আর সাধন হয় মা
সাধনায়ও মন লাগে মা,
তোর মন তো উড়নচণ্ডী
একটুতেই যে তর সয় না!
এমনি কি আর সাধন হয় মা,
সাধন করতেও মন লাগে মা।
আসল কথা কি জানিস মা
সাধনায়ও টাকা লাগে মা,
এই জগৎকে দেখেও শিখলি না
কারো কদর কি কেউ করে মা!
এমনি কি আর সাধন হয় মা,
সাধন করতেও মন লাগে মা।
দিনের শেষে খবর নিতে
কারো দ্বারে কি কেউ যায় মা,
লোভ লালসার ভর্তি থলি
চলার পথে কে' ই ছাড়ে মা!
এমনি কি আর সাধন হয় মা
সাধন করতেও মন লাগে মা।
টাকা পয়সা বাড়ি গাড়ি
কারো থেকে কেউ কম চাই না ,
সাধন যদি মন'কে না ডাকে
তাহলে কি আর সাধন হয় মা।
এমনি কি আর সাধন হয় মা,
সাধন করতেও মন লাগে মা।
মন ছাড়া তো সাধন যাত্রায়
কেবল শুধু ভ্রম হয় মা,
কিংবা শুধু ভ্রমন হয় মা!
এমনি কি আর সাধন হয় মা,
সাধন করতেও মন লাগে মা।
তুই কেন মা সাধন করবি?
সাধন যদি নাই ডাক দেয়,
আপনি এসে নাই' দেয় ধরা
এবার নিশ্চয়ই বুঝলি তুই' মা!
এমনি কি আর সাধন হয় মা,
সাধন করতেও মন লাগে মা।
কার'ই বা সাধ্যি আছে ধরায়
আপন বলে মা তাঁকে ধরবে,
সেই ধন'কে সিদ্ধ করবে ,
চলার পথে আর যাই করিস মা!
এমনি কি আর সাধন হয় মা,
সাধন করতেও মন লাগে মা।
----------------------------------------------------------------------
© Rika Sharma
রচনাকালঃ-০৭/০৫/২০২৪ইং।
🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
28/04/2024
#কবিতা
#হাইলাইট
রচনাকালঃ- ২৭/০৪/২০২৪ইং।
খুঁজি মনুষ্যত্ব
-----------------
রিখা শর্ম্মা
খুঁজি নি মণি খুঁজি নি মুক্তো
খুঁজে চলি শুধু মনুষ্যত্ব,
আবাদ করবো মানব মননে
ঘুছাবো মনের লোভ স্বার্থ।
সমাজ থেকে সরিয়ে দেব
যত অন্যায়, হানাহানি
মানুষে মানুষে ভেদাভেদ ভুলাবো
এক ঈশ্বর স্রষ্টা জানি।
অসহায়ের কান্না মুছাবো
অন্ধের ছড়াবো আলো,
অনাহারীর আহার যোগাবো
সবাই কে ভাসবো ভালো।
দেহ আত্মার স্বরূপ শেখাবো
জাত পাতের দ্বন্ধ ঠেকাবো,
অসুস্থ দেহীর সেবিকা হবো
মানবপ্রেমের ব্রতী হবো।
জগৎ মাঝে একটি আসমানই
যেমন আমার, তোমার, সবার
তেমন স্রষ্টা একজনই তিনি
সৃষ্ট আমরা কেবলই তাঁর।
আবাদ করবো সকল প্রাণে
মনুষ্যত্বের বীজ,
শস্য শ্যামলে পরিপূর্ণ
ধরণী হবে সজীব।
মানব মনে মনুষ্যত্বের
জন্মিবে যে'দিন চারা,
সবার মুখে ফুটবে হাসি
দুঃখ থাকবে না ধরা।
পত্রপল্লবে সুসজ্জিত
থাকবে বসুন্ধরা,
হিংসা, দ্বেষ মুক্ত হলে
ঘুচবে অশুভ জরা।
জগৎ সংসারে দেবে সুখ ধরা
মানুষে মানুষে বাড়বে মৈত্রী,
মনুষ্যত্বের খোঁজে দিগন্ত ছাড়িয়ে ছুটি
ভীষণ রকম শুধু মনুষ্যত্ব! তোমায় খুঁজি।
-------------------------------------------------------------------
© সর্বসত্ব সংরক্ষিত........
26/04/2024
#কবিতা
#হাইলাইট
রচনাঃ- ২৬/০৪/২০২৪ইং।
ভিজুক শহর গেরাম
----------------------------
রিখা শর্ম্মা
চারিদিকে খাঁ খাঁ রোদ্দুর
ফাটল ধরল মাঠে,
পুকুর, ডোবা সব শুকালো
শহর, গেরাম ফাটে ।
পশু-পাখি জন-জীবন
মুখ লুকিয়ে কাঁদে,
চাতক পাখি যোগ সাধনায়
মেঘমালার ফাঁদে।
সৃষ্টি জুড়ে দারুণ খরা
প্রকৃতি আজ রুষ্ট,
সূর্য মামার প্রবল তাপে
প্রাণীর বেজায় কষ্ট।
বিশালতম আকাশ তলে
অনল সম ত্যাজ,
ধড়ফড় করে সকল প্রাণে
কারো জীবন শেষ।
পুড়ছে দেহ পুড়ছে ধরা
পুড়ছে দুর্বা ঘাস,
সৃষ্টি জুড়ে দাবদাহ
প্রাণীর চোখে তরাস।
বৃষ্টি মাসি আয় রে আজি
ধরায় ফিরুক প্রাণ,
ধরণী জুড়ে সজীবতার
সকলে গাহুক গান।
ঠাকুর, দেবতা আল্লাহ, খোদা
কোথায় জগৎ স্রষ্টা,
তুমি স্বয়ং থাকিতে ধরায়
কেন করুণ তেষ্টা।
করুণা ধারা দাও ছড়িয়ে
ভিজুক ধরা, শহর, গেরাম
বাঁচুক সৃষ্টি, ভিজুক দৃষ্টি
ভক্তি তে পুড়ুক তোমার নাম।
----------------------------------------------------------
© সর্বসত্ব সংরক্ষিত.............
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Chittagong
