Ornalance
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ornalance, Beauty, cosmetic & personal care, Chittagong.
চুল পড়া নিয়ে চিন্তিত?? এখন মৌসুম বদলের কারণে হেয়ার ফল হচ্ছে তীব্রভাবে, যাদের কিছুতেই চুল পড়া বন্ধ হচ্ছে না তারা আমার হেয়ার কেয়ার রেমিডি ফলো করুন।
আজকের রেমিডি বানাতে যা যা লাগবে :-
* মেথি দুই চামচ
* চাল এক মুঠ
*৩,৪ টি আমলকি
* দুটি তেজপাতা
* রিঠা ৩ টি
* ১টি ই ক্যাপসুল
প্রস্তুত প্রণালী :-
বাটিতে মেথি, চাল, আমলকি, তেজপাতা, রিঠা এক সাথে নিয়ে দুই কাপ পানি দিয়ে জাল করে নিতে হবে। পানির রং পরিবর্তন হলে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে স্প্রে বোতলে ঢুকিয়ে নিতে হবে ।
নিয়মিত চুলের গোড়ায় মাসাজ করুন।
অবশ্যই একটি ভালো শ্যাম্পু আর ভালো কন্ডিশনার ইউজ করবেন ।
ভেজা চুল কখনো বেঁধে রাখবেন না, এতে চুলের গোড়া নরম হয়ে আরো বেশি উঠে আসে। প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন সুস্থ থাকুন ভালো থাকুন, পেইজের সাথে থাকুন
পরবর্তী ভিডিও কি নিয়ে চান কমেন্ট করে জানাবেন।
যাদের এক্সট্রিম হেয়ার ফল হয় আজকের রেমেডি তাদের জন্য : যা যা লাগবে....
১০-১১ টি আমলকি
দুই চামচ মেথি
এক চামচ কালিজিরা
একটি ছোট সাইজের পেঁয়াজ
প্রস্তুত প্রণালী ঃ- মেথি কালি জিরা পেঁয়াজ আমলকি সব একসাথে মিক্স করে নিবেন, আমলকি একটু থেঁতো করে নিলে বেশি ভালো হয়, তারপর পাতিলে দুই কাপ এর মত পানি নিবেন, আমি বাটিতে দুই কাপ পরিমাণ পানি নিয়েছি।
চুলায় বসিয়ে ১০-১৫ মিনিট জ্বাল করবেন, কালার চেঞ্জ হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে স্প্রে বোতল বা বাটিতে নিয়ে নিবেন, হাতের কাছে স্প্রে বোতল না থাকলে বাটিতে নিয়ে ছোট তুলার বল নিয়ে ভিজিয়ে চুলের গোড়ায় ভালোভাবে মাসাজ করে নিবেন। অবশ্যই পরিষ্কার চুল এপ্লাই করবেন, শ্যাম্পু করতে চাইলে করবেন না চাইলে পানি দিয়ে ওয়াশ করে নিবেন, সপ্তাহে ৫দিন লাগাবেন ইনশাআল্লাহ হেয়ার ফল কমে যাবে।
নেক্সট কি ধরনের হেয়ার কেয়ার ভিডিও চান কমেন্ট করে জানাবেন।
হাতের কাছে কোন হেয়ার কেয়ার প্রোডাক্ট নেই?? কোন চিন্তা নেই, রান্নাঘরে থাকা দুই তিনটি জিনিস দিয়ে আজকের হেয়ার কেয়ার রেমেডি....
দুটি তেজপাতা চারটির মতো লবঙ্গ কিছু পেঁয়াজের খোসা, একসাথে নিয়ে এক কাপ পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে।
এরপর ছেকে ঠান্ডা করে স্প্রে বোতলে নিয়ে নিতে হবে। গোসলের আগে লাগিয়ে মাথা ভালো ভাবে মাসাজ করে, ভালো একটি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে হবে, অবশ্যই কন্ডিশনার ইউজ করবেন... ভালো ফলাফলের জন্য সপ্তাহে 3 দিন করে লাগাবেন, ইনশাআল্লাহ হেয়ার ফল কমে যাবে ❣️নেক্সট কি ধরনের হেয়ারকেয়ার ভিডিও চান কমেন্ট করে জানাবেন।
01/12/2022
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Chittagong

10/09/2024
09/09/2024