During husband and wife

During husband and wife

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from During husband and wife, Health/Beauty, Chittagong.

02/06/2024
01/06/2024

শরীর ফিট রাখতে প্রথম শর্ত স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস গড়ে তোলা। এর সঙ্গে সঙ্গে করতে হবে শারীরিক ব্যায়াম।

শরীর ফিট রাখতে করতে পারেন এই কাজগুলো-

বাইরে যাওয়ার সময় সঙ্গে নিতে পারেন বাদাম, আম‌ন্ড, কাজু, ওয়ালনাট, তিসির বীজ, বাড়িতে তৈরি ভ্যানিলা।বাইরে চকলেট, চিপস না খেয়ে খেতে পারেন এগুলো।

টিভি দেখতে দেখতে খাওয়া যাবে না। যদি এই কাজটি করেন তাহলে খেয়াল থাকবে না আপনি কতটা খাচ্ছেন।

ছোট পাত্রে খাওয়ার অভ্যাস করুন। বেশি বার খান তবে অল্প অল্প। এতে শরীরে খাবারের ভারসাম্য বজায় থাকবে।

খাওয়ার সময় ভালোভবে চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এর ফলে খাবারের জরুরি উপাদান শরীরে প্রবেশ করবে। ফলে গ্যাসের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে।

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। দিনে ১০ মিনিট এ ধরনের ব্যায়াম করলে দুশ্চিন্তার মাত্রা অনেকটা কমে যাবে। হার্টরেট স্বাভাবিক থাকবে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থেকে শরীরও সুস্থ রাখবে।

খাবার খাওয়ার ১৫ মিনিট আগে অথবা পরে পানি খান। এতে হজমশক্তি বাড়বে।

অনেকের খাবার দেখলেই খেতে ইচ্ছা করে। আর এ কারণে ক্ষুধা না লাগলেও খেতে থাকেন অনেকে। এই অভ্যাসটি শরীরের জন্য ভালো নয়। ক্ষুধা পেলে তবেই খেতে হবে।

রান্নাঘরে স্বাস্থ্যকর খাবার রাখুন। প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারের বদলে ফল, সবজি, ডিম, দুগ্ধজাত দ্রব্য রান্নাঘরে রাখুন। এতে কাজ করতে করতে উপকারী খাদ্যগ্রহণের অভ্যাস তৈরি হবে।

01/06/2024

খাবারের পিরামিড দেখে খাদ্যাভ্যাস

শরীর সুস্থ রাখতে সুষম খাবার গ্রহণ করতে হবে। দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন করার জন্য ও নিজেদের কর্মক্ষম রাখতে সুষম খাবারের বিকল্প নেই। খাদ্যের প্রধান ছয়টি উপাদান: শর্করা, আমিষ, স্নেহ বা চর্বিজাতীয় খাবার, ভিটামিন, খনিজ লবণ ও পানি। এগুলো খাবারের তালিকায় সঠিক অনুপাতে উপস্থিত থাকলে তাকে সুষম খাদ্য বলে। নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করলে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি পায়।

সুষম খাদ্যে কোন উপাদান কী রকমভাবে উপস্থিত থাকবে, তা বুঝতে সহজ উপায় হলো খাদ্য পিরামিড দেখে খাওয়া। খাদ্য পিরামিড হলো আমাদের খাদ্য গ্রহণের পরিমাণের ডায়াগ্রাম্যাটিক উপস্থাপনা। আমাদের দেহের জন্য কোন খাদ্য উপাদান কতটুকু অনুপাতে প্রয়োজন, তা নিচ থেকে ওপরে ক্রমান্বয়ে সাজালে এই পিরামিড তৈরি হয়। দৈনিক খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে কি না, তা এই পিরামিড দেখে বোঝা যায়।

সুষম খাদ্য পিরামিডের পাঁচটি স্তর রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় দুটি স্তর দখল করে আছে শর্করা, শাকসবজি ও ফলমূলজাতীয় খাবার। পিরামিডের নিচু স্তরে শর্করাজাতীয় খাদ্য। এর ওপরের স্তরে শাকসবজি ও ফলমূলজাতীয় খাবার। তার ওপরের স্তরে রয়েছে আমিষজাতীয় খাবার। চতুর্থ স্তরে রয়েছে দুগ্ধজাতীয় খাদ্য এবং পঞ্চম স্তরে রয়েছে স্নেহ বা চর্বিজাতীয় খাবার।

শর্করা: সুষম খাদ্য পিরামিডের নিচের সারিতে অবস্থান শর্করাজাতীয় খাদ্যের। আমাদের দেহে শক্তি জোগানের প্রধান উৎস হলো শর্করা। সাধারণত ভাত, রুটি, মুড়ি, খই, চিড়া, ওটস, আলু, নুডলস ও পাস্তা শর্করার প্রধান উৎস। প্রতিদিন ৬-১১ সার্ভিংস শর্করাজাতীয় খাবার গ্রহণ করা উচিত। শর্করাজাতীয় খাবারের মধ্যে জটিল শর্করা, যেমন গমের আটার রুটি, লাল চাল, ওটস—এগুলোকে প্রাধান্য দিতে হবে।

ভিটামিন ও খনিজ লবণ: সাধারণত শাকসবজি ও ফলমূল ভিটামিন ও খনিজ লবণের প্রধান উৎস। রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এই দুটি খুবই জরুরি। দৈনিক ৩-৫ সার্ভিংস শাকসবজি এবং ২-৪ সার্ভিংস ফলমূল গ্রহণ করা উচিত। খাবার তালিকায় গাঢ় সবুজ শাকসবজি, হলুদ ফলমূল, দেশীয় ফলকে প্রাধান্য দিতে হবে।

আমিষ: মাছ, মাংস, কলিজা, ডিম, ডাল, বাদাম ও বীজজাতীয় খাবারে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে। দেহের বৃদ্ধিসাধনে আমিষের বিকল্প নেই। এর মধ্যে প্রাণিজ আমিষের উৎস মাছ, মাংস, ডিম। এগুলোকে প্রথম শ্রেণির আমিষ বলা হয়। অন্যদিকে উদ্ভিজ্জ আমিষের উৎস যেমন ডাল, বীজকে দ্বিতীয় শ্রেণির আমিষ বলা হয়।

31/05/2024

খাওয়ার সঠিক সময়ঃ

সবকিছুরই নিয়ম আছে, এমনকি খাবার খাওয়ারও সঠিক সময় আছে। কেননা খাবার শুধু খেলেই হবে না, কখন খাচ্ছেন তার ওপরও কিন্তু নির্ভর করে শরীরের ভালো-মন্দ।
খাবার খাওয়ার পর, যতই কম খাবার হোক না কেন, তা হজম করতে শরীরের একটা নির্দিষ্ট সময় লাগে। তাই ঠিক সময়ে খাবার খেলে আপনার শরীর তা ঠিকমতো গ্রহণ করতে পারবে। ফলে আপনি হয়ে উঠবেন স্বাস্থ্য-সবল।

সকালের খাবার:
যেহেতু ডিনারের পর অনেকটা সময় শরীর অনেকটা সময় খাবার পায় না তাই সকালের খাবার অর্থাৎ ব্রেকফাস্ট সকাল ৭ থেকে ৮টার মধ্যে সেরে ফেলুন। যদি এ সময়ের মধ্যে সম্ভব না হয় তাহলে সকাল ১০ টার মধ্যে সেরে ফেলুন। তাই ব্রেকফাস্টটা সাড়তে হবে সময়মত।আরও ভালো হয় যদি ঘুম থেকে ওঠার ঠিক আধ ঘণ্টার মধ্যে ব্রেকফাস্ট সেরে ফেলা যায়।

দুপুরের খাবার:
চেষ্টা করতে হবে প্রতিদিন দুপুর সাড়ে ১২ টা থেকে ২ টার মধ্যে দুপুরের খাবার সেরে ফেলা। যদি কোনোদিন দেরি হয়ে যায়, তাহলে চেষ্টা করতে হবে বিকাল ৪ টার আগে যেন সেরে ফেলা যায়।

রাতের খাবার:
ডায়েট মেনে চললে সন্ধ্যা সাড়ে ৭ টার মধ্যে রাতের খাবার অর্থাৎ ডিনার সেরে ফেলা উচিত হবে। আর যদি তা সম্ভব না হয় তাহলে চেষ্টা করতে হবে রাত ৯ টার মধ্যে যেন খাওয়া হয়ে যায়। মনে রাখতে হবে একটু দেরি হয়ে গেলে ক্ষতি নেই। কিন্তু ডিনার সারতে হবে রাত ১০ টার আগে। আর রাতে ভাজাভুজি বেশি খাওয়া যাবে না। এমনটি করলে দেখবেন ওজন বেড়ে যাচ্ছে।

ওজন নিয়ন্ত্রণ টিপস :
ওজন বাড়াতে যদি না চান তাহলে ঘুমাতে যাওয়ার তিন ঘণ্টা আগে ডিনার সেরে নেবেন। যদি আপনি রাত ১০ টায় ঘুমাতে যান তাহলে ডিনার সেরে নেবেন ৭ টার মধ্যে।

13/12/2023

😱সেরা পণ্যটি ডিসকাউন্ট মূল্যে লুফে নিন💯💫

আমাদের থেকে পেয়ে যাচ্ছেন- সল্প বাজেটের মধ্যে বেস্ট প্রিমিয়ার অয়েলটি।🥰

আমাদের থেকে কেনো নিবেন? 🤔
✅ পন্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুবিধা
✅পন্য চ্যাক করে নেওয়ার সুবিধা।
✅দ্রুত হোম ডেলিভারি সুবিধা।
কোনোরকম এডভান্স করতে হবেনা! পণ্য হাতে পেয়ে চেক করবেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে পেমেন্ট করবেন! অ*রিজিনাল এবং আপডেট প্রোডাক্ট দেওয়া হবে 💥

অর্ডার করতে মেসেজ অপশনে ক্লিক করুন ✍️

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Chittagong