Hair Flair
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hair Flair, Health/Beauty, Chittagong.
17/11/2023
ঘরোয়া পদ্ধতিতে চুলের সৌন্দর্য বৃদ্ধি করুন!
*পেঁয়াজের রস: ব্যাপক পরিমাণে সালফার সমৃদ্ধ হওয়ায় এটি চুলের জন্য মহা-উপকারী। চুলের গোড়া শক্ত করতে এর জুড়িমেলা ভার। মাথার খুশকি দূরেও এটি মহা ঔষধ।
*পালংয়ের রস: কথায় রয়েছে-শারীরিক সমস্যার সব সমাধান রয়েছে রান্নাঘরে। চুল পড়া নিরাময়ের ওষুধ আছে এখানে। নিয়মিত পালংয়ের রস (পালংশাক) ব্যবহারে চুল পড়া বন্ধ হয় বজ্রগতিতে। শুধু রস নয়, এটি নিয়মিত খেলে চুলসংক্রান্ত সব সমস্যা দূর হয় নিমিষেই।
*আমলকি: বলুন তো, চুলের চিকিৎসায় সবচেয়ে উপকারী ফল কোনটি? উত্তর-আমলকি। এটি প্রচুর পরিমাণে ভিটামিন সি উপাদানে সমৃদ্ধ। চুলের গোড়া মজবুত ও শক্তিশালী করতে এর বিকল্প নেই। এর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান খুশকি প্রতিরোধেও দারুণ ভূমিকা রাখে।
*কলা, তেল ও মধুর মিশ্রণ: চুলের যত্নে আমরা নানা ধরনের রাসায়নিক ব্যবহার করে থাকি। তবে তা চুলের জন্য মোটেও স্বাস্থ্যকর নয়। এতে চুল পড়ার আশঙ্কা বাড়ে। এক্ষেত্রে আমরা কলা, নারিকেল তেল, অলিভ ওয়েল ও মধুর মিশ্রণ ব্যবহার করতে পারি। নিয়মিত ব্যবহারে ম্যাজিকের মতো চুল পড়া কমে।
*নিমপাতা: নিমের রয়েছে বহু ঔষধি গুণ। চুল পড়া প্রতিরোধেও এটি দারুণ কার্যকর। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। যা চুলে গোড়া নরম করা খুশকি দূর করে পুষ্টি জোগায়। ফলে চুল আরও প্রাণবন্ত ও শক্তিশালী হয়ে উঠে।
16/11/2023
নারীর সৌন্দর্যের একটি রহস্য হচ্ছে চুল। আপনি নিজেকে কীভাবে সাজাবেন তা অনেকটাই নির্ভর করে চুলের ওপর। তাই হালকা সাজ হোক কিংবা ভারি চুলের সাজের বেলায় ছাড় দেয়া অসম্ভব। আর তাই চুলের যত্নও আবশ্যক।
আমাদের দৈনন্দিন জীবনের খাবার যেমন আমাদের শক্তি জোগায় তেমনি চুলেরও খাবার প্রয়োজন তার শক্তি জোগাতে। সঠিক পুষ্টির অভাব চুল যেমন রুক্ষ করে দিতে পারে তেমনি চুলের বৃদ্ধি থেকে শুরু করে চুল পড়া, আগা ফাটা, খুশকি জাতীয় সমস্যা দেখা দিতে পারে।
তাই ঘরোয়া যত্নে আপনার চুল ফিরে পেতে পারে প্রাণ আর আপনি যে কোনো সাজের সঙ্গে চুলের স্টাইল আপনার মনের মতো করে বেছে নিতে পারেন। অন্যদিকে চুলের রুক্ষতার পেছনে কারণ হতে পারেন আপনার প্রতিদিনের রুটিনে থাকা কাজ। কাজের খাতিরে অনেকেই দিনের লম্বা একটা সময় কর্মস্থলে দিয়ে থাকে। আর এতে করে চুল খুব সহজেই বাইরে
ধুলাবালির সংস্পর্শে চলে আসে। যার কারণে চুলের রুক্ষতা দিন দিন বেড়ে গিয়ে চুলের আগা ফাটা কিংবা খুশকির মতো সমস্যায় রূপ নেয়। তাই বাইরে যতটা সম্ভব চুল খোলা না রাখাই ভালো। এছাড়া সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার শ্যাম্পু করা উচিত। এতে চুল ভালো থাকে। শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করুন। খেয়াল রাখবেন যাতে কন্ডিশনার চুলের গোড়ায় না পৌঁছায়। চুলের বাইরের অংশে কন্ডিশনার দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করে ধুয়ে নিন এবং টাওয়েল দিয়ে হালকা করে মুছে নিন। ভেজা চুল কখনোই আঁচড়াবেন না। এতে করে চুলের ক্ষতি হতে পারে। ভেজা চুল বেঁধে রাখবেন না। চুল সম্পূর্ণ শুকিয়ে গেলে বেঁধে নিতে পারেন। চুল বাঁধার ক্ষেত্রে রাতের বেলা ঘুমানোর সময় চুল না বাঁধাই ভালো। এতে করে চুল ভেঙে যেতে পারে। এছাড়া সপ্তাহে তিনদিন গোসলের আগে হালকা গরম তেল চুলে ম্যাসাজ করে নিতে পারেন। যাদের চুল পড়ার সমস্যা আছে তারা নারিকেল তেলের সঙ্গে ক্যাস্টার ওয়েল মিশিয়ে নিতে পারেন। এতে চুল পড়ার সমস্যা দূর হবে। অন্যদিকে ঘরোয়া উপায়ে চুলের যত্নের ক্ষেত্রে মেথি, মেহেদি, ডিমের সাদা অংশ, পিঁয়াজের রস চুলে দিতে পারেন। এতে চুলের গোড়া শক্ত হবে এবং চুলে সিল্কি ভাব আসবে। এসব কিছুর পাশাপাশি প্রতিদিন আট গ্লাস পানি পান করুন সবুজ শাক-সবজি রাখুন খাবার তালিকাতে। এতে করে আপনি যেমন থাকবেন সুস্থ তেমনি আপনার চুলও থাকবে প্রাণবন্ত।
16/11/2023
অ্যালোভেরা বা ঘৃতকুমারীর নানা গুণ অনেকেরই জানা। চুলের যত্নেও অ্যালোভেরার আছে নানা ভূমিকা। চুলের যত্নে কিভাবে কাজ করবে ঘৃতকুমারী?
চুল মজবুত ও লম্বা করতে অ্যালোভেরা বেশ কার্যকর। ভেষজ এ গাছটির ব্যবহার হয়ে আসছে হাজার বছর আগে থেকে। খুশকি দূর করে। অ্যালোভেরা জেলে রয়েছে ছত্রাকবিরোধী এবং জীবাণুনাশক উপাদান, যা মাথার ত্বকের চুলকানি প্রতিরোধ করে। ফলে খুশকি থেকে মুক্ত থাকে চুল। প্রোটিন, ভিটামিন ও মিনারেলে ভরপুর অ্যালোভেরা চুলের ফলিকলকে পরিপুষ্ট করে চুল পড়া কমায়। চুল দ্রুত বড় হতেও সাহায্য করে। অ্যালোভেরায় রয়েছে বিশেষ ধরনের ময়েশ্চারাইজার, এটি আপনার চুলে কাজ করে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে এবং চুলের আর্দ্রতা ধরে রাখে।
~ হেয়ার ফ্লেয়ার 🧡
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Chittagong
