Al-Huda Souk

Al-Huda Souk

Share

Best Place to Buy Perfectly Made Attar and Other Islamic things ... Make sure you follow Us .❤️❤️

24/10/2024

দুনিয়াতে আমরা এসেছিলাম নেক আমলের প্রতিযোগিতার মাধ্যমে জান্নাত নিশ্চিত করতে!
অথচ অন্যের ক্ষতি করার মাঝে এবং স্বার্থ হাসিল করার পিছনে সবাই এত ব্যস্ত হয়ে গেলো যে আসল কাজ ছাড়াই দুনিয়া জীবন শেষ করে ফেলছে!.

সময় একবার চলে গেলে আর আসবেনা !এখনই সময় আসল গন্তব্য খুঁজে বের করার 🌸🖤 ©

12/03/2024

Kasturi Gold ✨

10/03/2024

Kasturi Gold - 6ml

23/02/2024

জুমাবার দরুদ পড়েছেন তো⁉️

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد

(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

- (সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩)

20/02/2024

ফুযাইল ইবনে ইয়ায (রহ.) বলেন,

'যদি তুমি রাত্রি জাগরণে সক্ষম না হও এবং দিনের বেলা সিয়াম পালন করতে না পার, তবে তুমি বুঝে নিবে, তুৃমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। তোমার পাপ তোমার হাতে-পায়ে বেড়ি পরিয়েছে'।

(ইবনুল জাওযী, ছিফাতুছ ছাফওয়া : ২/২৩৮)

19/02/2024

ফারুক আল-আযমের (رضي الله عنه‎‎) পুত্র আব্দুল্লাহ ইবনে উমর رضي الله عنه‎‎ নববী সুন্নাহ পালনে এতটাই দৃঢ় ছিলেন যে, তিনি সাহাবীদের মধ্যে রাসুলুল্লাহ ﷺ'র সবচেয়ে কঠোর অনুকরণকারী বলে বিবেচিত হতেন।

17/02/2024

"দুটি জিনিস হৃদয়কে কঠিন করে দেয়; অতিরিক্ত কথা বলা, অতিরিক্ত আহার করা।"

- সাইয়্যিদুনা আল-ফুদ্বাইল ইবনে আইয়াদ্ব
ইবনে হিব্বান • রওদাত আল-উক্বালা।

15/02/2024

ভালোবাসা কী?

যখন ফজরের নামাজ মিস হয়ে গেলে কষ্টে বুকের বাঁ পাশটা মোচড় দিয়ে ওঠে। যখন এশার নামাজ না পড়ে আপনি ঘুমাতে পারেন না। তখন বুঝে নিবেন আপনি প্রেমে পড়েছেন।

আপনার রবের প্রেমে।❤️

14/02/2024
13/02/2024

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন -

"তোমাদের মধ্যে কেউ যখন এমন অবস্থায় দিন শুরু করে, সে ও তার পরিবার সবাই নিরাপদে আছে, শারীরিকভাবে সুস্থ এবং সেদিনের জন্য খাবারের ব্যবস্থা রয়েছে, তাহলে সে যেন মনে করে দুনিয়ার সবই সে পেয়েছে।

সূত্র: ইবনু মাজাহ ৪১৪১।

05/12/2023

#আমার_ভিতর_বাহিরে__অন্তরে_
#অন্তরে_আছো_তুমি_হৃদয়_জুড়ে_
[ আতর। আমার ভালোবাসার নাম। গত প্রায় এক দেড় বছর পেশাগত ঝামেলায় ছিলাম। ছিল পারিবারিক ব্যস্ততা। আতর ব্যবহার বন্ধ ছিলনা। বন্ধ ছিলনা কেনাও। রিভিও দেয়ার সময় পাইনি। আমার বন্ধুদের সাথে আমার ভালোলাগাটুকু শেয়ার করতে পারিনি।
[ইত্তার -আতর তথা পারফিউম। কনসেন্ট্রেড পারফিউম অয়েল। সোজা বাংলায়- হাত দিয়ে গায়ে মাখার সুগন্ধি। এটা আমার একটা প্যাশন। টাইপ অফ জুনুন। প্রাইমারি স্কুল পাশ করার পর থেকেই সুগন্ধি ব্যবহার করছি। পারফিউম স্প্রে ব্যবহার করা আমাকে রীতিমতো দেওয়ানা বানিয়ে রেখেছে।বিদেশ থেকে কেউ আসার হলে-অন্যকিছু নয়। বলতাম শুধুই পারফিউম আনবেন। বিদেশে বসবাসকারী আত্মীয়স্বজন কারো জন্য কিছু আনুক বা না'আনুক।আমার জন্য অবশ্যই পারফিউম নিয়ে আসতেন। ১৯৮৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পারফিউম স্প্রে মেখে গেছি। ২০০৮ এর পর পারফিউম বন্ধ করে আতর ব্যবহার শুরু করি। আতর ব্যবহার ও অন্যান্যদের হাতে তা লাগিয়ে দেয়ার পরিণতি হিসেবে আমার নাম হয়ে গেছে "আতর ভাই" অফিসে ঢুকলেই ছোট বড় সবাই হাত বাড়িয়ে দিয়ে আমাকে বলেন-ভাই খানিকটা আতর লাগিয়ে দিন। এটি আমি খুব এঞ্জয় করি। একটি চমৎকার অভ্যাস সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে এক শরীর থেকে অন্য শরীরে। অনেক অমুসলিম ভাইও আমার কাছ থেকে আতর চেয়ে নিয়েছেন। এটি আমার খুব ভালো লাগে।অজানা খুশিতে মন ভরে যায়।
[প্রথমে চট্টগ্রামের কতিপয় শোরুম থেকে সংগ্রহ করলেও গত ২ বছর ধরে অনলাইন থেকেও আতর নিচ্ছি। প্রচুর আতর কিনে ব্যবহার করেছি। তারপর অনলাইনে পরিচিত হই বেশ ক'জনের সাথে।বেচাকেনা নয়। শুধু কিনে ব্যবহার করা। নতুন আতর দেখলেই মনে দোলা লাগে। নিদেনপক্ষে সেম্পল কালেকশন করে গায়ে না'মাখলে শান্তি খুঁজে পাই না। গত প্রায় দু'বছরে বেশ কিছু নতুন ফ্লেবার পেয়েছি।কোনোকোনোটার দাম বেশ অনেকটা চড়া হলেও ভালোবাসার তোড়ে উতরে গেছে পকেট খালির কষ্ট। আতরগুলোর মধ্যে ছিল আতর আল কাবা, রয়েল উদ, কস্তুরি গোল্ড,প্লাটিনাম কস্তুরি ,এরাবিয়ান মুস্ক,সওত আল আরব,সিল্কি ফিরদাউস,স্যান্ডেল উদ, ইরবাপুরা,উদ ইস্পহান,মুস্ক আল মদিনা,উদ মুবাক্ষর ,উদ আল লাইল,কালিমাত আম্বের,সাফারি,খামাইলে মুমতাজ,গাজওয়াত আল হিন্দ, বাকাররাত রৌজ,আল খালিজ সুপার,উদ এলিট,টার্কিশ উদ,উদ পাঠান,প্যারিস হিলটন কালা ভুত, খোলাসাত জহুর আল নুকবাসহ আরো কতেক ফ্লেবার। যেসবের নাম মুখে উচ্চারণ করতেও বেশ শিহরণ জাগে। হয়তোবা এটিকে বলা হয় মেটারিয়্যাল ভালোবাসা #

সম্প্রতি আমার ভালোলাগা আরো ব্যপক হয়ে উঠেছে। মন চাইছে আমার সুগন্ধ প্রেম ছড়িয়ে দেই আপনজনদের মাঝেও।

ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে আমার এই পেইজ টি খোলা। যেখানে সম্পুর্ন উদ্যম এবং আমার পুরো জীবনের আতর সম্মন্ধে যত অভিজ্ঞতা রয়েছে তা আপনাদের সাথে শেয়ার করবো। পাশা পাশি আমার ব্যবসায়িক পেইজে আতর এবং অন্যান্য সামগ্রী বিক্রি করা হবে।

আশা করি আপনারা সবাই আমাকে প্রেরনা এবং আমার পেইজ থেকে প্রোডাক্ট কিনে ব্যবহার করে রিভিউ দিবেন এবং পেইজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। যাযাকাল্লাহ।❤️

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Website

Address


Chittagong
Chittagong
4000

Opening Hours

Tuesday 09:00 - 17:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 14:00 - 19:00
Saturday 11:00 - 22:00
Sunday 10:00 - 22:00