Beauty advisor Shema
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Beauty advisor Shema, Health/Beauty, Chittagong.
08/09/2019
Xiaomi Redmi 7. ৳ 12,000.00. (3/32 GB) Unofficial Blue & Black Available
16/11/2018
শান্তি চান শান্ত হোন
পেজের পক্ষ থেকে সবাইকে ইদের শুভেচ্ছা ও ইদ মোবারক।
Course fee 6900 ৳
ঢাকায় কেউ বিউটি এডভাইজর কোর্স নিতে চাইলে যোগাযোগ করুন কোর্স ফি ৬৯০০ ৳
সুন্দর ত্বকের জন্য কি নিয়মিত পার্লারে যাওয়া জরুরি? নাহ! সুন্দর ত্বক একটু চেষ্টা করলেই পাওয়া যায়। তাও আবার একটু ঘরোয়া যত্নেই ত্বক হয়ে ওঠে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল। বিশেষ করে রাতে ঘুমানোর আগে ত্বকের কিছুটা বাড়তি যত্ন নিতে পারলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় বহুগুণে। জেনে নিন প্রতিদিন রাতে ত্বকের যেসব যত্ন করা উচিত সে ব্যাপারে বিস্তারিত।
০১।মেকআপ তুলে ফেলুনরাতে ঘুমানোর আগে অবশ্যই মেকআপ তুলে ঘুমানোর উচিত। হাজার
আলসেমি লাগলেও কখনই মেকআপ সহ ঘুমানো ঠিক নয়। কারণ মেকআপ সহজ ঘুমালে ত্বকে মেকআপের রাসায়নিক উপাদানগুলো ক্ষতির সৃষ্টি করে। ফলে ত্বক অনুজ্জ্বল হয়ে ওঠে এবং ব্রণের উপদ্রব বৃদ্ধি পায়।
০২। দুটি বালিশ ব্যবহার করুনউঁচু বালিশের ঘুমানোর অভ্যাস করুন। উঁচু বালিশ না থাকলেও কমপক্ষে দুটি বালিশ মাথার নিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ুন। উঁচু বালিশে ঘুমালে ঘুম থেকে ওঠার পরের চোখের নিচের ও মুখের ফোলা ভাব থাকে না।
০৩। পিউরিফাইং মাস্ক লাগিয়ে নিনঘুমাতে যাওয়ার আগেই অবশ্যই ত্বকে কোনো ভালো মানের মাস্ক রাখা উচিত। মুখের দাগ কমানোর কিংবা উজ্বলতা বাড়ানোর জন্য কোনো হারবাল মাস্ক ব্যবহার করতে পারেন ঘুমানোর আগে। অ্যালোভেরার রস ও ব্যবহার করতে পারেন মাস্ক হিসেবে। অ্যালোভেরার রস মুখে লাগিয়ে পুরো রাত রেখে দিলেও ভালো ফল পাবেন।
০৪। হ্যান্ড ক্রিম ব্যবহার করুন সারাদিনের বার বার সাবান ব্যবহার এবং ধুলা ও ময়লায় হাত রুক্ষ হয়ে যায় এবং আমাদের নখ গুলো অসুন্দর হয়ে যায়। তাই রাতে ঘুমানোর আগে হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। এতে সকালে ঘুম থেকে ওঠার পড়ে হাত ও নখ গুলো থাকবে সুন্দর।
০৫। সিল্কের তৈরি বালিশের কভার ব্যবহার করুনসুতি কাপড়ের বালিশের কভার বেশ খসখসে যা চুলের কিউটিকলের জন্য ক্ষতিকর। তাই রাতে ঘুমানোর জন্য সিল্কের বালিশের কভার বানিয়ে নিন। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে।
০৬। চুল বেঁধে ঘুমানরাতে ঘুমানোর সময় আমাদের চুলের তেল, ময়লা ও নানান জীবাণুর কারণে ত্বকে ব্রণের আক্রমণ হতে পারে। ত্বক ব্রণের আক্রমণ থেকে বাঁচতে চাইলে চুল বেণি করে অথবা বেঁধে ঘুমিয়ে পড়ুন। এতে চুলগুলোও যত্নে থাকবে এবং আপনার ত্বকও ভালো থাকবে।
০৭।এক্সফলিয়েটর ব্যবহার করুন
পরিবেশ দুষণ ও সূর্যের অতিবেগুনী রশ্মির প্রভাবে আমাদের ত্বকের ক্ষতি হয় প্রতিদিনই। আর তাই ত্বকের জন্য প্রয়োজন এক্সফলিয়েটর। ঘুমানোর আগে প্রতিদিনই ভালো মানের এক্সফলিয়েটর দিয়ে ত্বক ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে।
০৮। ৮ ঘণ্টা ঘুমান সুন্দর ত্বকের জন্য চাই পরিমিত ঘুম। স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা গভীর ঘুম প্রয়োজন। তাই সুন্দর ত্বক ও চুলের জন্য প্রতিদিন রাতে কমপক্ষে ৮ঘন্টা ঘুমানোর অভ্যাস করা প্রয়োজন।
০৯। আই ক্রিম ব্যবহার করুন বয়স যতই হোক চোখের নিচের ত্বকের যত্নে আই ক্রিম ব্যবহার করাটা জরুরি। নাহলে আপনার চোখ জোড়াকে বড্ড ক্লান্ত দেখাবে।
লেখাটি পছন্দ হইলে শেয়ার করতে ভুলবেন না।
নিয়মিত সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজ এ অ্যাক্টিভ থাকুন।
প্রতিটি মানুষই নিজেকে অন্যদের কাছে সব সময় আকর্ষণীয় করে উপস্থাপন করতে চায়। শরীরের ত্বক, চুল বা সাজগোজের কৌশল হচ্ছে আপনার সেই মাধ্যম যেটা কিনা আপনাকে সবার কাছে অনন্য সুন্দর করে তুলে ধরতে সাহায্য করে। এজন্য আপনাকে অবশ্যই আপনার শরীরের সঠিক যত্ন নিতে হবে। তাই আপনার জন্য এখানে কিছু টিপস আছে যা আপনি অনুসরণ করে আপনার জীবনধারা অনেকটাই পালটে দিতে পারেন।
মেয়েদের প্রয়োজনীয় কিছু বিউটি টিপস
১) আপনার শত বাস্ততার মাঝেও দিনে অন্তত দুবার আপনার মুখ পরিষ্কার করুন। আপনি চাইলে মাঝে মধ্যে এলোভেরা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি কখনো গরম অথবা অতিরিক্ত ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুবেন না।
২) পানি আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য উপাদান। আপনি প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট গ্লাস বিশুদ্ধ পানি পান করুন। এতে করে আপনার ত্বককে সারাদিন প্রাণবন্ত করে রাখতে সাহায্য করবে।
৩) ঠোঁট যদি বেশি পাতলা হয়ে থাকে তবে লিপস্টিক লাগানোর আগে আপনার স্কিন কালারের কোন লিপ লাইনার দিয়ে ঠোঁটের বাইরে আউটলাইন করতে পারেন।
৪)প্রতিদিন বাইরে থেকে বাসায় ফিরে হালকা কুসুম গরম পানিতে লবণ ও লেবুর রস দিয়ে ১০ মিনিট পানিতে আপনার পা ভিজিয়ে রাখুন। পরে পা ধুয়ে ফেলুন। এতে করে আপনার পায়ে কোন দুর্গন্ধ থাকবে না।
৫) আপনার শরীরে (বডি) লোশন লাগানোর সব চেয়ে উৎকৃষ্ট সময় হল গোসলের ঠিক পরপর। কেননা ঠিক এই সময় আপনার স্কিন খুব সহজে লোশন শোষণ করে নিতে পারে।
৬) যদি আপনার চোখের সাজ অনেক বেশি শিমারি মনে হয়ে থাকে তবে ম্যাট লিপস্টিক লাগালে আপনাকে আরও সুন্দর দেখাবে।
৭) গরমে সব সময় হালকা মেক-আপ ব্যবহার করুন। এতে করে আপনাকে দেখতে যেমন স্নিগ্ধ লাগবে তেমনি আপনার নিজের কাছেও অস্বস্তি লাগবে না।
৮) যখনই আপনার ত্বকে কোন পিম্পল দেখতে পাবেন তখন আপনি একটা কাজ করতে পারেন তা হল টি ট্রি অয়েল ব্যবহার করা শুরু করতে পারেন।
উজ্জ্বল ও লাবণ্যময় ত্বক
আপনার ত্বক আরও বেশি উজ্জ্বল ও লাবণ্যময় করে তুলতে ব্যবহার করতে পারেনঃ
অ্যলোভেরাঃ আমাদের ত্বকে পর্যাপ্ত পরিমান পানির অভাবে ত্বকের সজীবতা অনেকাংশে হ্রাস পায়। তাই আমাদের ত্বক সুস্থ ও স্বাভাবিক রাখতে পানি আবশ্যক। আপনি যদি আ্যলোভেরার রস মুখে লাগান তাহলে ত্বকের দাগ দূর হয়। আ্যলোভেরার রস আপনার ত্বকের পানিস্বল্পতা দূর করে লাবণ্য ফিরিয়ে আনতে সাহায্য করে।
মধুঃ দুধের সরের সাথে মধু মিশিয়ে ত্বকে লাগালে আপনার ত্বক হবে নরম আরও বেশি উজ্জ্বল। তবে একটা কথা, শীতকালে এই মিশ্রণটি আপনাকে ত্বক নিয়ে অনেকটাই নিরুদ্বেগ রাখবে। এই ক্ষেত্রে মধু আপনার জন্য বেশ কার্যকর।
চন্দনঃ আপনার বয়সের ছাপ, বিষন্নতা, অযত্ন এবং ত্বকে স্বাভাবিক আলো বাতাসের অভাবে, ত্বকের সতেজতা অনেকাংশে হ্রাস পায়। আপনার সুন্দর ত্বকের জন্য চন্দন গুড়ার সাথে সামান্য হলুদ গুড়া ও দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর পেস্টটি মুখে লাগিয়ে কিছু সময় অপেক্ষা করুন। আপনার ত্বক সতেজ আর সুন্দর করতে এই মিশ্রণটি অনেক বেশি কার্যকর।
হলুদের গুড়াঃ অনেকের ত্বকের বিভিন্ন স্থানে অনাকাক্ষিত বা অবাঞ্চিত লোম থাকে। যা কিনা আমাদের মুখের স্বাভাবিক সৌন্দর্য অনেকাংশে নষ্ট করে। তাই আপনি হলুদের গুড়া, গমের ময়দা ও তিলের তেল এই তিনটি একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে মাখুন। এই মিশ্রণটি আপনার ত্বককে অনাকাঙ্ক্ষিত লোমের হাত থেকে অনেকাংশে রক্ষা করবে।
দুধঃ আমাদের প্রাত্যহিক জীবনে কাজ কর্মের বিভিন্ন সময় ত্বকের ভাজে ভাজে প্রচুর পরিমাণে ধূলাবালি ও ময়লা লেগে বাহ্যিক ময়লা আবরনের স্তর লোমকূপের টিস্যু/কোষে জমা হয়। ফলে দেখা যায় ত্বকে অক্সিজেন প্রবেশ করেত পারে না। এই জন্য আপনি একটা কাজ করতে পারেন, দুধের মধ্যে এক চিমটি লবণ আর লেবুর রস মিক্স করুন। এই দুধ, লেবু ও লবণের মিশ্রণটি আপনার ত্বকের লোমকূপ পরিষ্কার রাখতে সাহায্য করবে।
15/05/2018
ব্ল্যাক হেডসের মতো জেদি সমস্যা মাত্র ১০ মিনিটে দূর করুন
ত্বকে ধূলোবালি জমে হয় হোয়াইট হেডস। আর এই হোয়াইট হেডসই রূপান্তরিত হয় ব্ল্যাক হেডস-এ। ঝটপট মাত্র ১০ মিনিটেই দূর করে দিন ব্ল্যাক হেডসের মতো জেদী সমস্যা। তাও আবার একেবারে ঘরোয়াভাবে। জেনে নিন পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ৫টি ঘরোয়া পদ্ধতি।
১. ডিম
ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন। ত্বকে যেসব জায়গায় ব্ল্যাক হেডস রয়েছে তার ওপর প্রলেপ দিন। এবার এর ওপরে টিস্যু পেপার চেপে চেপে লাগান। ১০ মিনিট পর টিস্যু পেপার মাস্কের মতো টেনে তুলে ফেলুন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
২. টুথপেস্ট
সাধারণ ফ্লুরাইড টুথপেস্ট পুরু করে ব্ল্যাক হেডস আক্রান্ত জায়গায় লাগান। ১০ মিনিট পর শুকিয়ে গেলে খুঁটে খুঁটে তুলে ফেলুন। এরপর উষ্ণ পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন।
৩. বেকিং পাউডার
বেকিং পাউডার, সামান্য লবণ ও পানি একসাথে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার ব্ল্যাক হেডসের ওপর পুরু করে প্রলেপ দিন। ১০ মিনিট পর পানি দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন।
৪. দারুচিনি
দারুচিনি গুঁড়া, মধু ও লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। ব্ল্যাক হেডস আক্রান্ত ত্বকের ওপর পুরু করে লাগান। ১০ মিনিট পর ভালো করে ঘষে ঘষে কুসুমগরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. চালের গুঁড়া
চালের গুঁড়া খুবই ভালো স্ক্রাবার। ব্ল্যাক হেডস দূর করতেও এর জুড়ি নেই। চালের গুঁড়া, সামান্য কর্ণফ্লাওয়ার ও সাদা ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগান। ১০ মিনিট পর মাসাজ করে করে ধুয়ে ফেলুন।
HairPlus Hair Fall Solution :
আপনারা হয়ত আমার সাথে একমত হবেন প্রায় প্রতিটি ঘরে দু’একজন আছেন যাদের অস্বাভাবিক চুল ঝরছে। কারো খুশকী আছে কারো খুশকী নেই অথচ চুল ঝড়ছে।
চুল পড়ার কারণঃ মূলতঃ জীবনযাত্রার কিছু অনিয়ম চুল পড়ার বড় কারন হিসেবে ধরা হয় যেমন-গভীর রাতে ডিনার খাওয়ার অভ্যাস, ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানিয় পান করা, অতিরিক্ত তৈলাক্ত খাবারের অভ্যাস, জল কম খাওয়া, নিয়মিত মাথা পরিস্কার না করা, অধিক এলার্জিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস এছাড়াও খুশকী ? মাথা চুলকানী, সন্তান ধারন করার পর, শারিরীক দুর্বলতা, কোষ্টবদ্ধতা, অনিদ্রা, মানসিক চাপ, কোন কারনে অনেকদিন ঔষধ খেতে হচ্ছে, অপরিকল্পিত হেয়ার কেয়ার অর্থাৎ অতিমাত্রায় কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ও হেয়ার কন্ডিশনার ব্যবহার ইত্যাদি চুল পড়ার প্রধানতম কারন হিসেবে বিবেচিত।
প্রতিকারঃ খুশকী ও চুল করার প্রতিকার এই বিষয়টি সুমন’স অ্যারোমা কনসেপ্ট এর প্রধান বিষয়। কারন হেয়ার কেয়ার প্রোডাক্ট হেয়ার প্লাস এবং এ্যালোভেরা শ্যাম্পু আমরা গত ৮ বছর ধরে ইন্ডিয়া বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের প্রায় সবক’টি দেশে বাজারজাত করছি। ১০ লক্ষেরও বেশি ব্যবহারকারী ইতিমধ্যে আমাদের হেয়ারপ্লাস ও এ্যালোভেরা শ্যাম্পু ব্যবহার করে খুশকী ও চুল পড়ার সমস্যামুক্ত হয়েছেন। হেয়ারপ্লাস পুরোপুরি হারবাল ফর্মূলা, পশুচর্বিমুক্ত, এ্যালকোহলমুক্ত ও প্যারাবেনমুক্ত এই প্রসাধনী নিরাপদভাবে যে কোন বয়সের পুরুষ কিংবা মহিলা খুশকী ও চুল পড়ার হাত থেকে উপকার পাবেন। ক্ষতিকারক কোন প্রভাব আপনার চুলে পড়বে না।
Product Name: Hairplus
MRP: 360/=
মিনি টিপস গুলো জেনে নিন!
১/লেবুর রস বা ভিনিগারে তুলো ভিজিয়ে রাখুন ব্রণের ওপর । খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে
২/মুখে খুব বেশি ঘাম হলে অ্যাস্ট্রিনজেন্ট লোশন ব্যবহার করতে হবে । ভালো করে মুখ ধুয়ে একটু তুলোয় লোশনটি মুখে বুলিয়ে নেবেন । এতে ত্বকের লোমকূপগুলো কিছুটা সংকুচিত হয় । ফলে ঘাম হয় কম
৩/মেকআপ করার আগে ঠান্ডা তরমুজের রস মুখে লাগিয়ে শুকিয়ে নিন । মেকআপ দীর্ঘস্হায়ী হবে ?
৪/ফিটকিরি মেশানো পানিতে মুখ ধুলে ত্বকের টানটান ভাব ফিরে আসে কিছু সময়ের জন্য । এটা ত্বকের জন্য উপকারী
💦
৫//ত্বকে তরতাজা ভাব আনতে ফুটন্ত পানিতে লেবুর রস মিশিয়ে সে ভাপটা মুখে নিন । তবে যাদের পুঁজযুক্ত ব্রণ রয়েছে তারা অবশ্যই এ ভাব নেবেন না
৬/মুখের কালচে ভাব সাময়িক ভাবে দূর করতে হলুদ গুড়োঁ পানিতে মিশিয়ে মুখ ধুয়ে নিন।
৭/খুব তৈলাক্ত ত্বক মসৃণ ও উজ্জ্বল করতে হলে সপ্তাহে একবার মুলতানী মাটির মাস্ক নিবেন । মুলতানী মাটি গুড়োঁ করে একটু গোলাপ পানিতে ভিজিয়ে মুখে মাস্ক নিন । চোখ ও ঠোঁটের আশপাশ বাদ দেবেন । এটি ২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন।
৮/খুব বেশি খুশকি হলে তিনদিনের বাসী টক দই মাথায় ঘষে লাগান। কিছু সময় পর ভালো শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন । এভাবে কদিন করুন । ভালো ফল পাবেন।
৯/চোখ দুটো উজ্জ্বল করে তোলার জন্য সামান্য ভেসলিন আঙুলে নিয়ে চোখের পাতার ওপর লাগান।
১০/মুখ খুব শুকনো দেখালে সামাণ্য ভেসলিন মুখে লাগিয়ে পানির ঝাপটা দিন । এরপর আলতোভাবে ম্যাসাজ করুন।
১১/চা তৈরির পর টি পটে যে চা পাতা পড়ে থাকে তা ঠান্ডা করে দুটুকরো পাতলা কাপড়ে বেধে চোখের ওপার ১০ মিনিট চেপে রাখবেন। ক্লান্তি দূর করে চোখের উজ্জ্বলতা বাড়াবে।
02/02/2018
🌺🌺এক গ্লাস পানির উপকারিতা 🌺🌺
এই শীতে পানি খেতে ইচ্ছে করে না হয়ত বাট এর উপকারিতা গুলো জানুন হয়ত খাবেন.....???
১.🌷এক গ্লাস পানি ঘুম থেকে উঠার
সাথে সাথে যদি আপনি পান করেন,
তবে শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ
সক্রিয় হয়ে যায়। .🌹🌹
২.🌷এক গ্লাস
পানি যদি আপনি খাবার খাওয়ার
আধা ঘণ্টা আগে পান করেন
তবে এটা খাবার হজমে সাহায্য
করবে বেশি।🌹🌹
৩.🌷 এক গ্লাস পানি গোসলের আগ
মুহূর্তে আপনি পান
করলে এটা আপনাকে উচ্চ
রক্তচাপ থেকে বাঁচাতে সাহায্য
করবে।🌹🌹
৪.🌷 এক গ্লাস পানি ঘুমাতে যাওয়ার
আগ মুহূর্তে যদি পান করেন
তবে আপনাকে হৃদরোগ এবং হার্ট
অ্যাটাক থেকে বাঁচতে সাহায্য
করবে।🌷🌷🌷
প্যাক
মাথার ত্বকে চুলকানি, চুল বিবর্ণ হয়ে যাওয়া ও পড়ে যাওয়ার সমস্যার অন্যতম কারণ খুশকি। খুশকি দূর করতে ব্যবহার করতে পারেন ঘরোয়া হেয়ার প্যাক। ডিম ও দই দিয়ে তৈরি হেয়ার প্যাক নিয়মিত ব্যবহারে খুশকি দূর হবে ও চুল পড়া বন্ধ হবে।
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন হেয়ার প্যাক
একটি ডিম ফেটিয়ে নিন।
এক কাপ টক দই মেশান। ভালো করে আবার ফেটান। প্রয়োজনে ব্লেন্ড করে নিতে পারেন।
মিশ্রণটি চুলের গোড়ায় মযাসাজ করুন আঙুলের সাহায্যে।
কিছুক্ষণ ম্যাসাজ করে অপেক্ষা করুন আধা ঘণ্টা।
মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
সপ্তাহে একবার এই হেয়ার প্যাক ব্যবহার করুন। খুশকি দূরে পালাবে।
ডিম ও দইয়ের হেয়ার প্যাক ব্যবহার করবেন কেন?
দই প্রাকৃতিকভাবে মাথার ত্বক ময়েশ্চারাইজ করে। ফলে শুষ্কতা দূর হওয়ার পাশাপাশি দূর হয় খুশকি।
ডিমে থাকা প্রাকৃতিক প্রোটিন চুলের গোড়া শক্ত করে ও চুল পড়া কমায়।
দইয়ে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান খুশকির জন্য দায়ী জীবাণু দূর করে চুল খুশকিমুক্ত রাখে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Chittagong
4000
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |
