Treeoflifemed

Treeoflifemed

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Treeoflifemed, Health/Beauty, Shop No:147 (2nd floor), Rangpur Sadar, Chittagong.

18/06/2025

হাতে হাত রাখলেন নাহিদ-সালাহউদ্দিন-তাহের
#নাহিদ #সালাহউদ্দিন #তাহের

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হাতে হাত রেখে পরস্পর সৌহার্দের বার্তা দিয়েছেন।
সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে বিরতির সময় হাতে হাত রেখে ছবি তোলেন তারা।
বুধবার (১৮ জুন) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের বৈঠকের বিরতির ফাঁকে এ চিত্র দেখা গেছে। পরে নাহিদ ইসলামকে বুকে টেনে নেন সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি জিজ্ঞেস করেন নাহিদ কেমন আছেন?
মঙ্গলবার অনুপস্থিত থাকলেও জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার অসমাপ্ত আলোচনায় আজ বুধবার অংশ নিয়েছে জামায়াতে ইসলামী।
সকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে অংশ নিয়েছে দলটি।
আরও উপস্থিত আছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ। দ্বিতীয় দফার এ আলোচনায় সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দল অংশগ্রহণ করেছেন এতে। যার মধ্যে দুটো হল জোট।

18/06/2025

লন্ডনের বৈঠক পছন্দ হয়নি বলেই আলোচনায় আসেনি একটি দল: ফখরুল
#লন্ডন #বৈঠকে #আলোচনা #ফখরুল

লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি। যে কারণে নারাজ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা হাজির হয়নি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৮ জুন) রাজধানীর উত্তরায় দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সংঘর্ষে না গিয়ে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রনায়ক সব সময় জনগণের শান্তির কথা চিন্তা করে কোনো বিভাজনে না গিয়ে আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। অনেকের পছন্দ হয়নি। কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নেই তাই তাদের অনেক গুরুত্ব। নির্বাচন হলে জনগণের ভালোবাসার দল ক্ষমতায় এলে তাদের গুরুত্ব কমে যাবে, এটা তারা জানে। যে কারণে ওরা নারাজ হয়েছে। এজন্য জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা হাজির হয়নি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা আওয়ামী লীগের মতো আচরণ করে, জোর করে অধিকার হরণ করে, চাঁদাবাজি করে- তারা তো আওয়ামী লীগের মতো হয়ে যাবে। এগুলো করা যাবে না। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আওয়ামী লীগের আগের মতো দুঃশাসন চাই না।

18/06/2025

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২১২


সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
বুধবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়ে, হাসপাতালে নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১১০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৩ জন, খুলনা বিভাগে ১২ জন ও ময়মনসিংহ বিভাগে ১ জন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬ হাজার ৬৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৩০ জন।

18/06/2025

শক্তভাবে ইরানের পাশে নেই আরব বিশ্বের কোনো দেশ

ইরান-ইসরায়েল সংঘাতে তেহরানের পক্ষে এখনও শক্তভাবে দাঁড়ায়নি আরব বিশ্বের কোনো দেশ। যুদ্ধক্ষেত্রে সরাসরি সহায়তা প্রদান তো দূরের কথা, কিছু দেশ দিয়েছে নিরপেক্ষ বিবৃতি। জর্ডান, কাতারসহ কয়েকটি আরব দেশ অবশ্য ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে।

ইরানে ইসরায়েলের হামলার পর থেকেই প্রশ্ন ওঠে আরব বিশ্বের অবস্থান নিয়ে। শুরুতে নিশ্চুপ থাকলেও ধীরে ধীরে মুখ খোলে বিভিন্ন আরব দেশ, জানান দেয় নিজেদের অবস্থান।

এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়মিতই নিজেদের আকাশসীমায় ভূপাতিত করছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ জর্ডান। ইরানে হামলায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়ারও অভিযোগ উঠেছে দেশটির বিরুদ্ধডই

তবে, মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টে এ সংঘাত নিয়ে মুখ খুললেন জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ দ্বিতীয়। কিছুটা দ্বিমুখি অবস্থান নিলেও জানান ইরানে ইসরায়েলি হামলার নিন্দা।

তিনি বলেন, ইসরায়েল তার আক্রমণের পরিসর ইরান পর্যন্ত সম্প্রসারিত করেছে। এই যুদ্ধক্ষেত্রের সীমানা কোথায় গিয়ে থামবে তা বলা কঠিন। এটা সারা বিশ্বের মানুষের জন্য হুমকি।

অন্যদিকে, ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে কাতার নিয়মিত যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সরাসরি ইরানের পক্ষে অবস্থান না নিলেও দেশটির পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন তিনি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, এ বিষয়ে আমাদের স্পষ্টভাবে নিন্দা জানাতে হবে। আর আন্তর্জাতিক সম্প্রদায়েরও পরিষ্কার করে জানিয়ে দেয়া উচিৎ যে, এই অঞ্চলের পারমাণবিক বা জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হলে তার ফলাফল হতে পারে কল্পনারও বাইরে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ সতর্ক করে বলেন, যেকোনও ‘অপরিকল্পিত এবং বেপড়োয়া’ পদক্ষেপের কারণে ইরান ও ইসরায়েলের সীমানার বাইরে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। সংকট নিরসনে দু’ পক্ষের সাথেই যোগাযোগ রক্ষা করছে তারা। তবে, ইরান-ইসরায়েল সংকটে এখনও মুখ খোলেনি সিরিয়া।

এরআগে সোমবার একটি যৌথ বিবৃতিতে ইরানে ইসরায়েলি আক্রমণের কঠোর নিন্দা জানায় ২১টি আরব ও মুসলিম দেশ।

18/06/2025

স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জামায়াত


স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জামায়াতে ইসলামী। বুধবার (১৮ জুন) ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইউনিয়ন মেম্বার পর্যন্ত প্রায় ৭০ হাজার ইলেক্টরাল বডি তৈরি হবে। তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে কমিশন প্রস্তাব করেছে। অতীতে দেখেছি যেই সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হয় তারাই সেই নির্বাচনে জয়ী হয়। এমনটা হলে ৭০ হাজার ইলেক্টরাল কোনও কাজে দেবে না। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হতে হবে। এতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মেম্বার নির্বাচিত হবে।

এ সময় জুলাই চার্টার্ডে সবাই সাক্ষর করবে এবং যারা সরকার গঠন করবে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করবে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকের শুরুতে নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রতীকী প্রতিবাদ হিসেবে গতকালের বৈঠকে আমরা আসিনি। পরে প্রধান উপদেষ্টা জামায়াত আমীরের সাথে যোগাযোগ করে নিরপেক্ষতার বিষয়ে আশ্বস্ত করেছেন।

তিনি আরও বলেন, লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠককে স্বাগত জানিয়েছে জামায়াত। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়েও আপত্তি ছিল না। আলোচনার মাধ্যমে তা পরিবর্তন হতে পারতো। কিন্তু উনি (প্রধান উপদেষ্টা) একটি দলের সাথে যৌথ বিবৃতি দিয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এতে অন্যান্য রাজনৈতিক দলও বিব্রত হয়েছে। বিএনপিকে নিয়ে নয়, যৌথ বিবৃতি ও বিফ্রিং নিয়েই জামায়াতের আপত্তি।

এছাড়া, দুই-একটি দল ছাড়া প্রায় সকল রাজনৈতিক দলই জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনে পক্ষে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত গতকাল মঙ্গলবার জামায়াত ইসলামীর প্রতিনিধির জন্য আধা ঘণ্টা অপেক্ষা করার পর ঐকমত্য কমিশনের বৈঠকটি শুরু হয়। পরে দলটিকে ছাড়াই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

18/06/2025

কুড়িগ্রামের সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক বিএনপি নেতা
কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আলমগীর বসুনিয়া (৫৮) নামে এক সাবেক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) দুপুরে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠিয়ে দিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান।

জানা গেছে, আলমগীর বসুনিয়া থেতরাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক থাকাকালীন ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ আব্দুল জলিলের নৌকা মার্কার নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেন। এমনকি ২০২৪ সালের জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার নৌকা মার্কার প্রচার-প্রচারণা ও ভোট কেন্দ্রে আওয়ামী লীগের দায়িত্ব পালন করেন আলমগীর বসুনিয়া।

চলতি বছরের ২৬ মে থেতরাই ইউনিয়ন বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠনের সময় তাকে সদস্য সচিব করা হলে, স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নৌকার পক্ষে তার ভিডিও বার্তা ভাইরাল হয়।

এ ঘটনায় ১ জুন উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা স্বাক্ষরিত চিঠির মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলমগীর বসুনিয়ার পদ স্থগিত করা হয়।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে থেতরাই ইউনিয়নে অভিযান চালিয়ে থেতরাই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেছেন, ‘তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

18/06/2025

মারধরের ঘটনায় হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে ক্ষমা চাইলেন জামায়াত নেতা
#হিসাবরক্ষণ #কর্মকর্তা #মারধর #ক্ষমা #জামায়াত #নেতা

কুড়িগ্রামের রৌমারীতে অবসরকালীন ভাতার কাগজে সই না দেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাত ধরে ক্ষমা চাইলেন জামায়াত নেতা আনোয়ার হোসেন। গতকাল মঙ্গলবার (১৭ জুন) বিকেলে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে প্রকাশ্যে হাত ধরে ক্ষমা চান তিনি। পরে সেই কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন জামায়াত নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলী, সাবেক জামায়াতের আমির মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, রৌমারী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন, জামায়াতের কর্মী কাদের মোল্লাহ, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মীরা।

জানা গেছে, গত মঙ্গলবার (১৭ জুন) রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা আতুয়ারা খাতুনের স্বামী কাদের মোল্লা উপজেলার একজন জামায়াত কর্মী। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার দলের নেতাকর্মীদের নিয়ে স্ত্রীর অবসরকালীন ভাতার কাগজপত্র নিয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে যান উপজেলা জামায়াতের আমির মো. হায়দার আলী, সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

আলোচনার একপর্যায়ে উত্তেজিত হয়ে জামায়াতের রৌমারী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেনসহ কয়েকজন নেতাকর্মী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানকে মারধর করেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার রাজা মিয়া আহত হন।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান বলেন, সিনিয়র স্টাফ নার্স আতুয়ারা খাতুন অবসরের ইনক্রিমেন্টের বিলের জন্য চাপ দিচ্ছিলেন। তবে তার কিছু কাগজ ভুল থাকায় বিলে সাক্ষর করা হয়নি। জামায়াতের নেতারা আমাকে বিলে সাক্ষর নেওয়ার জন্য চাপ দিলে আমি অস্বীকৃতি জানাই। এ সময় তারা আমাকে মারধর করে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে আমার অফিসে এসে উপস্থিত সবার সামনে আমার হাত ধরে ক্ষমা চান জামায়াত নেতা।

রৌমারী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন জানান, 'আমার এক জামায়াতের কর্মী কাদের মোল্লার স্ত্রীর কাগজপত্র নিয়ে কালক্ষেপণ করছিল, পরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরে তার অফিসে গিয়ে আমি তার হাত ধরে ক্ষমা চেয়েছি এবং কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেছি। তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন।'

রৌমারী উপজেলা জামায়াতের আমির হায়দার আলী জানান, 'ওই নার্সের স্বামী আমাদের দলের একজন কর্মী। তার স্ত্রীকে বিল প্রদান না করে ওই কর্মকর্তা হয়রানি করছিলেন। এ জন্য আমাদের দলের কয়েকজন নেতাকর্মী সেখানে যায়। আলোচনার একপর্যায়ে হাতাহাতি হয়। পরে আমি উপস্থিত থেকে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।'

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Shop No:147 (2nd Floor), Rangpur Sadar
Chittagong
5460