Munmun Misty
This is my Personal vlogs page.,
Alhamdulliah for everything ♥️
সম্পর্কের আসল নাম—যোগাযোগ
ভালোবাসা যতই গভীর হোক না কেন,
যদি না থাকে যোগাযোগ, সবকিছু একসময় ফিকে হয়ে যায়।
একটা "কেমন আছো?"
একটা "খেয়েছো?"
একটু সময়, একটু মনোযোগ—
এই ছোট ছোট জিনিসগুলোতেই সম্পর্ক বেঁচে থাকে।
দূরত্ব কখনো সমস্যা নয়
সমস্যা হয়, যখন তুমি আর জানো না—
সে হাসছে না কাঁদছে,
সে তোমায় মিস করছে না ভুলে গেছে।
যে ভালোবাসে, সে খোঁজ নেয়।
সে সময় দেয়, কথা বলে, অনুভব করায়—
"তুমি এখনও আমার পৃথিবী"
কিন্তু যে চায় না,
সে দূরে যায়,
নিঃশব্দে সম্পর্কটা শেষ করে ফেলে।
ভালোবাসা শুধু মনে রাখলেই হয় না,
তাকে প্রকাশ করতে হয়—
নাহলে সে ধীরে ধীরে হারিয়ে যায়,
একটা সময় পর, ভালোবাসাটাও আর টেকে না।
তাই যদি সত্যিই ভালোবাসো,
তবে কথা বলো, সময় দাও, অনুভব করাও।
কারণ...
যোগাযোগহীনতায় সবচেয়ে আপন মানুষটাও একদিন অচেনা হয়ে যায়।
#সম্পর্ক #ভালোবাসা #মন #সময় #যোগাযোগ
প্রথমেই আমি ফরজ সালাত ত্যাগ করিনি। কোনো একদিন যোহরের ওয়াক্তে জায়নামাজে দাঁড়িয়ে খেয়াল এসেছিল—আজ নফল টা বাদ দেই।
প্রথমেই আমি যিকির বন্ধ করিনি। কোনো একদিন আসরের ওয়াক্তের পর মন বললো—আজ যিকিরের সংখ্যাটা কমিয়ে দেই।
প্রথমেই আমি কুরআনের সাথে সম্পর্ক নষ্ট করিনি। কোনো একদিন এশার ওয়াক্তের পর ভেবেছিলাম—আজ সূরা মূলক না পড়ি।
প্রথমেই আমি আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের অভ্যাস নষ্ট করিনি। তবে আযান কানে আসার পর কে যেন জানালো—অনলাইনের দাওয়াহ দেবার জন্য লেখাটুকু কমপ্লিট করে নেও।
প্রথমেই আমি নন মাহরামের ফিতনায় পড়িনি। কোনো একদিন লেখকের লেখা পড়া, লিস্টে নেওয়া অতঃপর ডে' তে রিপ্লাই করা। মন বললো—প্রয়োজনে কথা বলার ছাড় আছে।
আমি কোনো কিছুই প্রথমে করিনি। কেবল হিদায়েত ঘুড়ির সুতাকে কিছুটা ঢিল দিয়েছিলাম। আর আজ? সেই ঘুড়ি মুখ থুবড়ে মাটিতে পতিত হয়েছে। সেই যে নফল ছেড়ে আসলাম, ছেড়ে আসলাম যিকিরে মগ্ন থাকা, ছেড়ে আসলাম কুরআনকে—আজ তারাই আমাকে ছেড়ে দিয়েছে। আমি এখনও শুনতে পাই;
'হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাল ফালাহ'
তবে সাথে-সাথে সালাতে দাঁড়াতে পারিনা, পারিনা নফলের হক্ব আদায় করতে কিংবা ফরজের। পারিনা মন খুলে যিকির করতে কিংবা কুরআনের পাতায় মশগুল হতে। আমি প্রথমেই ছাড়িনি.. চাইনি ছাড়তে! অথচ আজ কতখানি দূরত্ব; আমি আঁকড়ে ধরতে চাই তবু পা পিছলে যাই। আমি আমার অতীতে সুখী ছিলাম না, না আছি বর্তমানে। আমি নিজের ধ্বংস নিজেই করেছি—হেদায়েতের সুমিষ্ট স্বাদ, রহমতের ছায়া থেকে নিজেই নিজেকে সরিয়েছি। আর দাঁড়িয়ে আছি আপন ধ্বংসস্তূপের উপর! নির্বিকার, নির্লিপ্ত বোধহীন...
লেখাঃ সংগৃহীত।
(ফরজ ছাড়তে না চাইলে আমার মতে নফল থেকেই একদম আকড়ে ধরে রাখা উচিত)……
21/11/2024
ধরুন আপনার বাড়িতে আজ আত্মীয় আসবে। নানা পদের মজার মজার খাবার রান্না হবে। সেদিন আপনার কিচেনের অবস্থাটা দেখবেন। এতোগুলো হাঁড়ি-পাতিল-কড়াই-ডেকচি, কিচেনে পা রাখার অবস্থা নেই। রান্নার সময় এখানে একটু তেল পড়েছে, বাড়াবাড়ির সময় ওখানে একটু ঝোল পড়েছে। হাঁড়ির তলাটা কালো হয়েছে, মশলার দাগ দেখা যায় কোথাও কোথাও, হয়তো হাতে একটু তেল ছিটকে এসে লেগেছে। কেমন অবিন্যস্ত, এলোমেলো, অনাকর্ষণীয়, মেসি সবকিছু।
আজ রাতে আপনার খুব আলসেমি পেয়েছে। পাউরুটি আছে বাসায়, শুধু একটা ডিম সেদ্ধ করবেন ভাবছেন। সেদিন দেখবেন খাওয়াদাওয়ার পরেও কিচেনটা এতো সুন্দর, এতো সাজানো--মন চাইবে আজ রাতে কিচেনেই ঘুমিয়ে পড়ি।
স্কুল জীবনের কথা মনে করুন। গণিত বইটি এতো বেশি ব্যবহৃত হয়ে এমন ম্যাড়ম্যাড়ে হয়েছে যে দুচারটা পৃষ্ঠা হারিয়ে যাবার জোগাড় ছমাস না পেরুতেই। অন্যদিকে কৃষিশিক্ষা বইটি ঝা তকতকে বছরশেষেও।
মানুষও তো ঠিক তেমনই। যে মানুষ যতো পরিশ্রম, যতো সাধনা, যতো চ্যালেঞ্জ, যতো গভীর চিন্তা, যতো দহন, যতো ঝামেলার মধ্য দিয়ে গিয়েছে তার জীবনেও এখানে-সেখানে তেল-ঝোল লেগে আছে, ততো বেশি ক্ষয়ে গেছে সে, ততো বেশি ক্লান্তির ছাপ তার মুখাবয়বে, ততোটা অবিন্যস্ত-এলোমেলো সে।
যার জীবন অতোটা চর্চিত হয়নি, বিকশিত হয়নি, চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি--সে যেন শুধু ডিম সেদ্ধ করা রান্নাঘর, সে যেন স্কুলজীবনের কৃষিশিক্ষা বই।
আপনার জীবনের তেল-ঝোলকে ঘৃণা করবেন না। ঐ ছেঁড়া পৃষ্ঠা প্রমাণ করে আপনি একটা পূর্ণাঙ্গ জীবন বয়ে বেড়াচ্ছেন। জীবনের ওজন কি কম, বলুন?
Collected
Some Basic Abbreviations for Bank Job
--------------------------------------------------
ADP: Annual Development Programme
AGM: Annual General Meeting
ACU: Asian Clearing Union
ABL: Agrani Bank Limited
BAMLCO: Branch Anti Money Laundering Compliance Officers.
BEFTN: Bangladesh Economic Fund Transfer Network.
BASIC: Bank of Small Industries and Commerce.
BDT: Bangladesh Taka.
BEA: Bangladesh Ecomomic Association.
BIA: Bangladesh Insurance Academy.
BKB: Bangladesh Krishi Bank.
BIBM: Bangladesh Institute of Bank Management.
BSEC: Bangladesh Securities and Exchange Commission.
BoI: Board of Investment.
BB: Bangladesh Bank.
CIB: Credit Information Bureau.
CSR: Corporate Social Responsibility.
CTR: Cash Transection Report.
CAG: Comptroler and Auditor General.
CDBL: Central Depository Bangladesh Limited.
CHIPS: Clearing House Inter-Bank Payments System.
DD: Demand Draft
ERM: Environmental Risk Management
ECNEC: Executive Committee of National Economic Council
EPS: Earning Per Share
FDI: Foreign Direct Investment
FIU: Financial Intelligence Unit
FoB: Fee of Board
FDR: Fixed Deposit Receipt
GBS: Global Banking System
GDI: Gross Domestic Income
GDP: Gross Domestic Product
GNP: Gross National Product
HBFC: House Building Finance Corporation
HRD: Human Resource Department
ICAB: Institute of Chartard Accountant of Bangladesh
ICB: Investment Corporation of Bangladesh
IPO: Initial Public Offering
Lb: pound
LIFO: Last In First Out
FIFO: First In First Out
JBL: Janata Bank Limited
MIS: Management Information System
MoU: Memorandum of Understanding
MICR: Magnatic Ink Character Reader
MFI: Micro Finance Institution
NBFI: Non Bank Financial Institution
NBR: National Board of Revenue
NRB: Non Resident Bangladeshi
PSEC: Pre-Shipment Export Credit
PCI: Per Capita Income
PLC: Public Limited Company
PRSP: Proverty Reduction Strategy Paper
RBL: Rupali Bank Limited
RR: Internal Rate of Return
SDR: Special Drawing Rights
STR: Suspicious Transection Report
SWIFT: Soceity for Worldwide Inter-bank Financial Telecommunication
SBL: Sonali Bank Limited
TICFA: Trade and Investment Cooperation Framework Agreement
TRN: Temporary Registration Number
VAT: Value Added Tax
16/11/2024
জীবন আপনাকে একবার ই সুযোগ দিবে, সেই সুযোগ এর সঠিক ব্যবহার করুন!❤️
08/11/2024
💔💔
হারিয়ে যাওয়া ক্লাস 6-10 এর স্মৃতিগুলো...
১) অনেক অনেক ভাল বন্ধু।
২) বিরক্তিকর সাদা ড্রেস।
৩) প্রতিদিন স্কুল পালানো।
৪) কারো সাথে ঝামেলা হলেই... স্কুলের পর বের হইস তর খবর আছে।
৫) স্যার-ম্যাডামদের সুন্দর সুন্দর নাম রাখা ও সেই নামে ডাকা।
৬) প্রতিদিন শেষ বেঞ্চিতে বসা।
৭) ক্লাসে বাড়ির কাজ না করে যাওয়া, এবং বলা স্যার বাসায় ভুলে ফেলে এসেছি।
৮) Assembly চলা কালিন ক্লাসের এক কোনে লুকিয়ে থাকা।
৯) রেগুলার শাস্তি।
১০) টিফিন টাইম এর অপেক্ষা।
১১) এস. এস. সি পরিক্ষার ছুটি।
১২) বার্ষিক পরিক্ষার ছুটি।
১৩) রিপোর্ট কার্ডের ভয়।
১৪) অভিবাবকের সাক্ষর নিজেই দেয়া।
১৫) স্যারদের অমিয় বানী সমূহ।
১৬) প্রথম প্রেম।
১৭) গ্রীষ্মের ছুটি।
১৮) বিদায় অনুষ্ঠান।
১৯) জীবনের এক পর্যায় সবাইকে হারিয়ে ফেলা।
31/10/2024
একজন দায়িত্বশীল পুরুষ!!! 💝
30/10/2024
আলহামদুলিল্লাহ সবগুলোই পারি!! 💝💖
30/10/2024
💔
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Chittagong

10/12/2024