Makeup 101 by JF
Welcome to the world of Art �
ফাগুন 🌻🌺🌷🌹
19/05/2025
এক বন্ধুর সাথে কথা হচ্ছিলো ব্যক্তিগত জীবন নিয়ে। কথায়-কথায় মেয়েটা বললো, "জানিস ওর কাছে আমার আর কোনো এক্সপেক্টশন্স নাই। সেজন্যই এখন আর দুঃখ-কষ্ট তেমন লাগেনা, ইমোশনগুলা আসলে নাম্ব হয়ে গেছে।"
আমি খুবই অবাক হলাম। আসলে পার্টনারের উপর একদমই এক্সপেক্টশন না রাখা তো ভয়াবহ কঠিন ব্যাপার, তাও একজন নারীর! যেখানে নারীদের দুনিয়া ঘোরে পার্টনারকে কেন্দ্র করে। ওকে জিজ্ঞেস করলাম বিস্তারিত, কেন এমন হলো! কীভাবে সম্ভব হলো নিজের পার্টনারের উপর এক্সপেক্টশন না রাখা।
ও আমাকে তখন একটা স্পেসিফিক ঘটনা বললো। শুনলে মনে হতে পারে সিলি, কিন্তু ওইযে থাকে পাঁচ মিনিটে আমাদের জীবন বদলে যায়, ওমন।
ওদের একটা ট্রিপ ছিলো পরদিন, এর আগেরদিন রাতে বাসায় গেস্টও ছিলো। তো রান্না করতে গিয়ে অসাবধানতায় আমার বন্ধুটার হাত বেশ ভালোরকম পুড়ে যায়। বাসায় বার্নল টাইপ কিছু ছিলোনা, ও শুধু পেস্ট লাগিয়ে রাখে। কিন্তু এতে তেমন কোনো কাজ হয়না।
ওর হাজবেন্ড যখন বাসায় ফিরে দেখে এতোটা হাত পুড়ে গেছে , সে আর নিজে থেকে বাসার নিচের ফার্মাসিতে গিয়ে ওষুধ এনে দেয়নি। ও নিজেও আর বলেনি এনে দিতে। তারপর দিন সকাল হয়, ওর হাজবেন্ড এগারোটার দিকে ঘুম থেকে উঠে। ওষুধ আনতে নিচে যাওয়া তো দূরের কথা, সেই ব্যক্তি দেখতেও চায়নি তার স্ত্রীর হাতের কী অবস্থা!
ঘণ্টা দেড়েকে পর আমার বন্ধুটাই আবার গিয়ে ওর হাজবেন্ডকে বলে, ওষুধ তো এনে দিলানা, পোড়াটা দেখতেও চাইলানা! তখন ওই ব্যক্তি জানায়, তার খেয়াল নেই। আমার বন্ধুটা বলে, ওই মুহূর্তে ওর মনে হয়েছিলো এরচে তো ম/রে যাওয়াও ভালো!
তারপর সারাদিন ও এই পোড়া হাত নিয়ে কাজ করেছে, ব্যাগেজ প্যাক করেছে। ওর হাজবেন্ড একদম হেল্প করেনি তা না, তবে ওই আরকি দশটা কাজের মধ্যে দুটো। এবং শেষে বের হতে দেরি হচ্ছিলো দেখে বউয়ের সাথে খারাপ ব্যবহারও করেছে।
মেয়েটা পুরোটা ঘটনা যন্ত্রের মতো বলে গেলো। তারপর শেষ করে একটা দীর্ঘনিশ্বাস ফেলে শুধু বললো, "দেখ এই মানুষটা আমার পোড়া হাতের মিনিমাম যত্ন করেনাই দায়িত্ব নিয়ে। এই মানুষটা আমার পোড়া মনের দায়িত্ব নিবে, এইটা আমি আর বিশ্বাস করিনা। এইজন্যই বোধহয় এখন আর এক্সপেক্টশন নাই।"
এই আমরা এতো ভাবি এক্সপেকটেশন ছাড়া বাঁচা যায় কীভাবে কিন্তু ভেবে কূল-কিনারা পাইনা, কিন্তু ব্যাপারটা বোধহয় অতোটাই সহজ....
27/04/2025
And just like every night, I lay in bed telling myself, it will pass.....
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Chittagong
