AD Pharmacy
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AD Pharmacy, Ukhia Cox's Bazar, Cox's Bazar.
07/12/2025
বাচ্চাদের বিভিন্ন সমস্যার বিভিন্ন ঔষধ :-
১| আপনার বাচ্চার কৃমি হলে কী ওষুধ দিবেন:-
-১ বছর বয়স পূর্ণ হলেই বাচ্চাদের ক্রিমির ওষুধ দেয়া যায়।
-৩ মাস পরপর বাচ্চাদের ক্রিমির ওষুধ দিতে হয় যদি ঘন ঘন সমস্যা হয়।
-১ বছর থেকে ২ বছর বয়সঃ
Syp. Melphin: ১ চামচ ১ বার, ৭ দিন পর আবার ১ চামচ।
অথবা
Syp. Alben: ১ চামচ ১ বার, ৭ দিন পর আবার ১ চামচ।
-২ বছর বা তার বেশি বয়সঃ
Syp. Solas: ১ চামচ সকালে এবং রাতে, এভাবে ৩ দিন।
অথবা
Syp. Alben: ২ চামচ ১ বার, ৭ দিন পর আবার ২ চামচ।
২| ডায়রিয়া হলে কী করবেন:-
-খাবারঃ ORS, ডাবের পানি, খিচুড়ি, চিড়ার পানি, ভাতের মাড়, আলু ও কলা ভর্তা ভাত।
- ORS খাওয়ানোর নিয়মঃ ৬ মাসের আগে খাবার স্যালাইন দিবেন না।
< ২ বছর: প্রতিবার পায়খানার পর ১০-২০ চামচ।
> ২ বছর: প্রতিবার পায়খানার পর ২০-৪০ চামচ।
- Syp. Zinc/Xinc/Nid:
< ৬ মাস: হাফ চামচ দিনে ২ বার (১৪ দিন)।
> ৬ মাস: ১ চামচ দিনে ২ বার (১৪ দিন)।
- Probiotics/Enterogermina Sachet:
১ প্যাকেট পানি বা দুধের সঙ্গে মিশিয়ে দিনে ১ বার (৫ দিন)।
৩| বাচ্চাদের রুচি বাড়ানোর জন্য:-
- Syp. Xinc/Zesup/Nid:
ওজন < ১০ কেজি: হাফ চামচ ২ বেলা (৭ দিন)।
ওজন ১০-৩০ কেজি: ১-১.৫ চামচ ২ বেলা (৭ দিন)।
- Syp. Pogo/Vitagrow/Dorakid:
৭-১২ মাস: হাফ চামচ ১ বেলা (১০ দিন)।
১-৪ বছর: ১ চামচ ১ বেলা (১০ দিন)।
৪ বছরের বেশি: ১.৫ চামচ ১ বেলা (১০ দিন)।
৪| বাচ্চাদের কাশি ও বাঁশির মতো শব্দ হলে:-
- Ambrox Pediatric Drop:
০-৩ মাস: ৫ ফোটা, ৩ বার (৭ দিন)।
৩-৬ মাস: ১০ ফোটা, ৩ বার (৭ দিন)।
৬ মাস-১ বছর: ১ মিলি, ৩ বার (৭ দিন)।
১-২ বছর: ২ মিলি, ৩ বার (৭ দিন)।
> ২ বছর: Syrp. Ambrox - ১ চামচ, ৩ বার (৭ দিন)।
- Syrp. Levostar (১mg/৫ml):
৬ মাস-১ বছর: ১.৫ মিলি, ৩ বার (৭ দিন)।
১-৩ বছর: ২.৫ মিলি, ৩ বার (৭ দিন)।
৩. নাক বন্ধ থাকলে:
-Solo Nasal Drop: ১ ফোটা, ৩ বার (১৫ দিন)।
৫| বাচ্চাদের পেটে ব্যাথা হলে কি ওষুধ দিবেন:-
- SYP. ALGIN
বয়স অনুযায়ী সঠিক ডোজ:
৬ মাস - ২ বছর: হাফ চামচ, দিনে ৩ বার (ভরা পেটে)
২ - ৬ বছর: ১ চামচ, দিনে ৩ বার (ভরা পেটে)
৬ - ১০ বছর: ১.৫ চামচ, দিনে ৩ বার (ভরা পেটে)
চিকিৎসার মেয়াদ: ৩-৫ দিন
৬| আপনার বাচ্চার জ্বর হলে কিভাবে ওষুধ দিবেন?
- Syrup Napa (120mg/5ml):
পরিমাণ: ১৫mg প্রতি কেজি ওজন অনুযায়ী।
খাওয়ানোর নিয়ম: দিনে ৩-৪ বার, ৩-৫ দিন পর্যন্ত।
-Napa Pediatric Drop:
পরিমাণ: ৭-১০ ফোঁটা (১ml = ১৫ ফোঁটা)।
খাওয়ানোর নিয়ম: দিনে ৩ বার।
হিসাব: প্রতি কেজি ওজন অনুযায়ী ১৫mg।
শিশুর বয়স অনুযায়ী ওষুধ বাছাই করুন
✅৩-৬ মাস বয়সী শিশুকে Napa Pediatric Drop।
✅এর পর সিরাপ ব্যবহার করুন।
➡️ জ্বর ১০১°F এর বেশি হলে:
Suppository ব্যবহার করুন।
৭| বাচ্চাদের scabies এর চিকিৎসা:
Elimate plus lotion/Lorix cream
রাতের বেলা গোসলের পর মুখ ও মাথা বাদে সারা শরীরে এই লোশন লাগাবেন।
৮-১২ ঘন্টা পর সকাল বেলা হালকা গরম পানি দিয়ে গোসল করবেন।
পরিবারের সকল সদস্য একসাথে একই নিয়মে বাব্যহার করবেন।
ব্যবহার্য সকল কাপড় চোপড় ভালো করে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন।
লেপ তোষক রোদে দিবেন। একই নিয়মে ৭ দিন পর এই লোশন ব্যবহার করবেন।
ডোজ কি?
1-5 years: টিউবের চার ভাগের এক ভাগ
6-12 years: টিউবের অর্ধেক
>12 years : পুরা টিউব
৮| বাচ্চাদের শুস্ক কাশিতে magic এর মতো কাজ করা একটা ওষুধ হলো-
Butamirate citrate যা বাজারে Syrup Bukof / Mirakof ইত্যাদি নামে পাওয়া যায়।
প্রতি ১০ কেজিতে হাফ চামুচ করে ০৩ বেলা--০৫/০৭ দিন
অর্থাৎ আপনার বাচ্চার ওজন যদি ২০ কেজি হয় তবে ১ চামুচ করে ০৩ বেলা-০৫/০৭ দিন
সঠিক সময়ে সঠিক ঔষধ নির্বাচনে চিকিৎসক এর পরামর্শ নিন।
22/11/2025
প্রতি তিন মাস পর পর বাচ্চাদের কৃমির ঔষধ সেবন করানো জরুরী।
পরিবারের সকল সদস্য একসঙ্গে সেবন করতে হবে।
21/11/2025
ছোট্ট সোনামণির নাক বন্ধ? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? 😟
শিশুদের ঠান্ডা লাগলে বা সর্দি হলে নাক বন্ধ হয়ে যাওয়াটা খুব সাধারণ একটা সমস্যা। এতে তারা রাতে ঘুমাতে পারে না, খেতে পারে না, আর মা-বাবার দুশ্চিন্তাও বেড়ে যায়!
✨ সমাধান: N Sol ন্যাজাল ড্রপ!
N Sol ন্যাজাল ড্রপ আপনার ছোট্ট সোনামণির বন্ধ নাক পরিষ্কার করতে এবং আরাম দিতে সবচেয়ে নিরাপদ উপায়। এটি শুধুমাত্র লবণ ও জলের একটি সলিউশন (০.৬৫% সোডিয়াম ক্লোরাইড), যা:
নাকের ভেতরের শুকনো কফ বা শ্লেষ্মা নরম করে বের করে আনতে সাহায্য করে।
নাক পরিষ্কার রাখে এবং শ্বাস-প্রশ্বাস সহজ করে।
কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই নিরাপদে ব্যবহার করা যায়।
বিশেষ করে নবজাতক ও ছোট শিশুদের জন্য আদর্শ।
👶 আপনার শিশু যেন শ্বাস নেয় স্বস্তিতে, হাসে নিশ্চিন্তে!
ব্যবহারবিধি: সাধারণত প্রতিটি নাকে ১-২ ফোঁটা করে দেওয়া হয়, প্রয়োজন অনুযায়ী। ব্যবহারের পূর্বে প্যাকেজিং-এর নির্দেশাবলী দেখে নিন।
N Sol ন্যাজাল ড্রপ – শিশুদের বন্ধ নাকের নিশ্চিন্ত সমাধান! 👃💧
#নাকবন্ধ #শিশুদেরস্বাস্থ্য #শিশুদেরযত্ন #সর্দি #নাকেরড্রপ #নবজাতকেরযত্ন #স্বাস্থ্যকরশ্বাস
21/11/2025
ত্বকের প্রদাহ ও সংক্রমণ নিয়ে ভুগছেন? 😩
ত্বকে লালচে র্যাশ, চুলকানি, ফুসকুড়ি বা প্রদাহের সাথে যদি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণও থাকে, তবে তা দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে। এসব সমস্যায় দ্রুত এবং কার্যকর সমাধান প্রয়োজন।
✨ পরিচয় করিয়ে দিচ্ছি: Neobet (নিওবেট) ক্রিম
ACME Laboratories-এর এই বিশেষ ক্রিমটিতে আছে বেটামিথাসোন ভ্যালেরেট (প্রদাহ কমাতে) এবং নিওমাইসিন সালফেট (ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করতে)। এই দুটি উপাদান একযোগে কাজ করে ত্বকের জটিল সমস্যায় স্বস্তি এনে দেয়।
Neobet কেন আপনার প্রয়োজন?
একজিমা, ডার্মাটাইটিস বা সোরিয়াসিসের মতো প্রদাহজনিত চর্মরোগে কার্যকর।
ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে।
লালচে ভাব, চুলকানি ও অস্বস্তি কমাতে সাহায্য করে।
⚠️ গুরুত্বপূর্ণ পরামর্শ: Neobet একটি শক্তিশালী ওষুধ। চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা যাবে না। আপনার ত্বকের ধরন এবং সমস্যার তীব্রতা বুঝে সঠিক নির্দেশনা কেবলমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকই দিতে পারেন।
ত্বকের যত্নে সঠিক সিদ্ধান্ত নিন। আজই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন!
#ত্বকেরপ্রদাহ #চর্মরোগ #ত্বকেরযত্ন #সংক্রমণ #স্বাস্থ্যসচেতনতা #চিকিৎসকেরপরামর্শ
20/11/2025
জ্বর-ঠোসা (Cold Sore) বা ঠোঁটের ফোসকা নিয়ে চিন্তিত? 😔
হঠাৎ ঠোঁটে জ্বালা, চুলকানি বা ছোট ফোসকা দেখা দিলে আপনার আত্মবিশ্বাস হারিয়ে যায়, তাই না? এটি হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের কারণে হয়, যা পরিচিত জ্বর-ঠোসা (Cold Sore) নামে।
✨ সমাধান: Virax (ভাইরাক্স) ক্রিম - যার মূল উপাদান হলো Acyclovir (অ্যাসাইক্লোভির)।
কার্যকারিতা:
এটি ভাইরাসটির বৃদ্ধি থামিয়ে দেয় এবং নিরাময় প্রক্রিয়াকে দ্রুত করে।
প্রথম উপসর্গ (যেমন - জ্বালাপোড়া) শুরু হওয়ার সাথে সাথেই ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যায়।
ঘা বা ফোসকার স্থায়িত্ব ও তীব্রতা কমাতে সাহায্য করে।
🔑 ব্যবহারের গুরুত্বপূর্ণ পরামর্শ: Virax একটি অ্যান্টিভাইরাল ওষুধ। তাই ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন এবং নির্দেশিকা অনুসরণ করুন।
আর নয় অস্বস্তি! দ্রুত নিরাময় এবং আত্মবিশ্বাসের জন্য Virax ক্রিম আপনার ভরসা
: #ফার্মাসিউটিক্যাল #জ্বরঠোসা #ঠোঁটেরযত্ন #ত্বকেরসমস্যা #স্বাস্থ্যপরামর্শ
20/11/2025
এরকম আরো টিপস পেতে AD Pharmacy পেজে লাইক দিয়ে রাখুন।
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Ukhia Cox's Bazar
Cox's Bazar
