Dr.Moyeenul Islam

Dr.Moyeenul Islam

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Moyeenul Islam, Health/Beauty, Cumilla.

05/12/2024
17/06/2024

আজ ঈদের দিন
প্রতিটি ঈদের মতো এই ঈদটিও ব্যতিক্রম হয়নি ।
বাড়িতে কোরবানির গরু জবাই চলছে, হয়তো বইছে আনন্দের ফোয়ারা।
এদিকে আমি দূর সফরে ঢাকায় ঈদ কাটাচ্ছি।
তা কেবল কিছু ব্যক্তির অধিক মহাব্বত এবংভালোবাসার দরুন।
বাড়ি থেকে সফরের প্রাক্কালে যখন মায়ের কাছে অনুমতি চাচ্ছিলাম তখন যেন মায়ের চোখে লক্ষ কোটি আবেগ দেখাচ্ছিল।
যাই হোক আল্লাহর অসীম মেহেরবানী এবং কৃপায় প্রায় রাত দশটাবাজে এসে পৌছালাম গন্তব্যে।
অন্যান বারের চেয়ে এবার একটু ভিন্ন রকম ঈদ কাটালাম। কারণ, কিছুদিন আগে মায়ের এক্সিডেন্ট, অপারেশন, এখনো অনেক অসুস্থ "মা"।
বিছানায় শোয়া, উঠে বসতেও পারছেন না।
তথাপিও কিছু আবেগী প্রাণপ্রিয় মানুষের কথা; ওস্তাদজি আপনি যদি না আসেন , ঈদের নামাজ না পড়ান, আমরা কিন্তু ঈদগাহে যাব না ।
আচ্ছা কি করব বলুন তো ? এ বুদ্ধিজীবী, জ্ঞানি পাগলদের পাগলামির কারণে সকল কষ্ট ক্লেশ ও ক্লান্তিকে ভালোবাসায় রূপ দিয়ে গতকাল এসে গেলাম নারায়ণগঞ্জ বন্দর এর বাড়ি খালি "জামিয়া দারুল কোরআন মাদ্রাসা ঈদগাহ" প্রান্তরে ।
কেন যেন গতরাত বেশি একটা ঘুম হয়নি ।
ভাবলাম সকালে একটু ঘুমিয়ে নিই।
ঘুমানোর উদ্দেশ্যে শুলাম কিন্তু ঘুম আসছে না, সামান্য সময় হয়তো চোখে ঘুম আসলো।
ইতিমধ্যে বক্তার মধুর কন্ঠ ভেসে উঠে আমার কর্ণকুহরে।
ঘুম থেকে উঠে জলদি করে গোসলের উদ্দেশ্যে রওনা দিলাম, গোসল করলাম ।
আগে ঈদের সময়ে দেখতাম
সুবহে সাদেকের সময় মায়ের ফোনকল; আব্বু উঠেছো? একটু ঘুমাইছনি আব্বু?

সবহে সাদিকের পর মায়ের কল; আব্বু ফজরের নামাজের সময় হয়েছেতো, উঠেছ?

ফজরের পর মায়ের কল; আব্বু কিছু খেয়েছো কি? তোমার ওখানে ঈদের নামাজ কয়টায়?

ঈদের নামাজে যাওয়ার আগে মায়ের কল; আব্বু ;দোয়া করি সুন্দর মত নামাজ পড়াও ।

ঈদের নামাজ শেষে মায়ের কল; আব্বু নামাজ কি শেষ করেছো? কিছু খেয়েছো? বাড়িতে কখন আসবা?

যখন আরো কিছুটা সময় অতিক্রম হতো, মায়ের কল; আজকে কি তুমি গরু জবাই করেছ বাড়িতে কখন আসবা আব্বু?

জলদি করে চলে আসো । আল্লাহ আমার জাদুটাকে সহীহ সালামতে রাখেন , সুস্থ রাখেন, আমার মানিটাকে আমার কোলে ফিরিয়ে আনেন।
আরো কত কি দোয়া! দোয়া করা যেন বন্ধই হযতো না ।

মনে হয় এই প্রথম ,
গতকাল বাড়ি থেকে আশার পরএখন পর্যন্ত আমার মায়ের একটি কলও আসেনি।

ভাবলাম , আজ না হয় আমিই কলটা দিই।
আমি কল দিলাম।কল দেওয়ার পর দুইটি রিংটোন বাজলো, রিসিভ হলো, শব্দগুলো শোনা যাচ্ছিল না মিটিমিটি আওয়াজ ভেসে আসলো, আব্বু ও আব্বু ?
ভালো মতো খেয়াল করে দেখলাম "মা" অঝোরে কাঁদছেন।

আমি : কি হয়েছে মা? কেন কাঁদছেনগো মা?

মা : আব্বুগো... আমি তো আজ তোমার কোন খোঁজ নিতে পারিনিগো আব্বু।
কান্না.........
তোমার মা তো আজ তোমাকে কল দিয়ে খোঁজ নিতে পারেনি।
কান্না......
তোমার মায়ের শক্তি নেই। সব শেষ হয়ে গেছেগো আব্বু ।
তুমি কিছু খাইছ নি গো আব্বু? বাড়িতে কখন আসবা ?একটু তাড়াতাড়ি চলে আসো । আমার তো আর সহ্য হচ্ছে না। অনেক কষ্ট হয়। আর কিছু বলতে পারছি না।

আমিও কান্না ছাড়া কোন ভাষা খুঁজে পাচ্ছিলাম না....
মনে হচ্ছে বাবাকে হারিয়ে যা ব্যথা পেয়েছি, মায়ের অসুস্থতায় তেমনি ব্যথা অনুভব করছি।
হে আল্লাহ ,
আমি জানিনা তোমার বন্ধু হতে পেরেছি কিনা।
জানিনা তোমাকে প্রকৃত ভালোবাসতে পেরেছি কিনা ।
কিন্তু এতটুকু বিশ্বাস করি যে, আমরা তো তোমার বান্দা ।তোমার বান্দা যতই অপরাধী হোক না কেন, তোমাকে নাইবা বাসুক ভালো, তুমি কিন্তু ভালোবাসো তাঁকে।
তুমি তো পবিত্র কোরআনে বলেছ, বান্দা তুই আমাকে ডাক। আমি অবশ্যই তোরে ডাকে সাড়া দিব।
যদি এমনই হয় তাইলে আমি তোমার ভালোবাসার কসম দিয়ে বলছি আমার মাকে সুস্থ করে দাও ।
আগের মত আমার মায়ের ফোন কল করার তৌফিক দাও।
ভালোবাসতে দাও একজন মা তার সন্তানকে।
তাওফিক দাও সে মা এবং সন্তানকে, যেন মৃত্যু পর্যন্ত তোমাকে ভালোবেসে যেতে পারে কারণ তোমার ভালোবাসা চির সত্য.......

10/06/2024

আমার "মা" অপারেশন থিয়েটারে আছেন । তার শরীর অত্যন্ত দুর্বল। তার পরেও রিস্ক নিয়ে অপারেশন করতে হচ্ছে। সকলের কাছে দোয়া চাই ।।

03/02/2024

আমার কলিজার টুকরা ভাতিজা ,বংশের আলোক প্রদীপ মুফতি. আহমাদ হানজালা কিছুক্ষণ পূর্বে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে।।

17/01/2023

"Happiness lives in simplicity "
সহজ জীবন যাত্রার মধ্যে লুকিয়ে আছে আনন্দ।।
সুখ সরলতায় বাস করে।।

17/10/2022

হোমিওপ্যাথিতে ❝চোখ উঠা❞ (conjunctivitis)চিকিৎসা …
ডা.মুঈনুল ইসলাম। 01977177678 # তাওয়াক্কুল হোমিও রিসার্চ সেন্টার। সুয়াগঞ্জ বাজার, সদর দক্ষিণ, কুমিল্লা।

15/10/2022

আমরা গভীর শোকাহত....
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও তানজিম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর অধ্যক্ষ জনাব অধ্যাপক ডাঃ কামারুজ্জামান ভূঞা স্যার"

আজ( ১৪/১০/২০২২ ইং) শুক্রবার রাত ৯ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।( ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। ও শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ও শোক সহ্য করার শক্তি দান করুন।
ডাঃ মুঈনুল ইসলাম

Want your business to be the top-listed Beauty Salon in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Cumilla