Natural Life bd

Natural Life bd

Share

এলিটে আপনাকে স্বাগতম..!

30/04/2023

মুখরোচক ফলের মধ্যে আম অন্যতম। কাঁচা কিংবা পাকা আমপ্রেমীদের কাছে আম মানেই প্রিয় একটি ফল। এ মূলত গ্রীষ্মকালীন ফল। স্বাদের দিক থেকে সাধারণত কাঁচা অবস্থায় টক আর পাকা অবস্থায় আম মিষ্টি হয়ে থাকে।

গরমের এ ফলটি যেমন শরবত হিসাবে পান করা যায় তেমনি মরিচ, চিনি লবণ দিয়ে কাঁচা আমের ভর্তাও লোভনীয় একটি খাবার। অনেকেই সারা বছর আমের স্বাদ নেওয়ার জন্য নানাভাবে আমের আচার করে থাকেন। এতে করে আম দীর্ঘ সময় পর্যন্ত সংরক্ষণ করা যায়। এ আমের আছে নানা গুণাবলি। পাকা অবস্থায় আমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, খনিজ লবণ, আঁশ এবং ক্যারোটিন। যা আপনার চোখের জন্য খুবই উপকারী। তাই মৌসুমের এই পাকা আম আপনার চোখের দৃষ্টিশক্তি যেমন বাড়ায় তেমনি এ সময়ের জ্বর কিংবা সর্দি কাশি থেকেও আপনাকে সুরক্ষিত রাখে। এ ছাড়া আমে আছে কার্বোহাইড্রেট যা আপনার শরীরে শক্তি জোগাতে সহায়তা করে এবং আপনাকে সারা দিন রাখে প্রাণবন্ত।

একটি পাকা আমে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আপনার শরীরের রক্ত স্বল্পতা দূর করতে এবং হার্ট সুস্থ রাখতে সহায়তা করে। তাই যাদের রক্তস্বল্পতা সমস্যা আছে তারা প্রতিদিন অল্প পরিমাণে হলেও আম খাওয়ার অভ্যাস করতে পারেন। অন্যদিকে যাদের হাড়ের সমস্যা আছে তাদের জন্যও আম বেশ উপকারী একটি ফল। আমে থাকা ক্যালসিয়ার আপনার হাড় মজবুত করতে সহায়তা করে। অন্যদিকে প্রোস্ট্রেট ক্যানসারের ক্ষেত্রেও আম বেশ কার্যকর। এর বাইরে যারা কলস্টেরল বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে পাকা আম হতে পারে আদর্শ একটি খাবার। প্রতিদিন আম খেলে আপনার কলস্টেরলের মাত্রা যেমন নিয়ন্ত্রণে আসবে তেমনি আপনিও থাকতে পারবেন সুস্থ।

30/04/2023

লেবুর গুনাগুন...

লেবু একটি টকজাতীয় জনপ্রিয় ফল। লেবুর ভিতর থেকে বাইরের খোসা পর্যন্ত পুরোটাই অনেক গুণে গুণান্বিত।
রক্তচাপ এবং দুশ্চিন্তা কমায় : লেবু পানি শরীরে এক ধরনের প্রশান্তির সৃষ্টি করে। ফলে এটা আপনাকে দুশ্চিন্তা, হতাশা থেকে মুক্ত রাখে। লেবু শুধু শরীরে সজীবতা আনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং আপনার রক্তচাপ নিয়ন্ত্রণেও লেবু কার্যকরী ভূমিকা পালন করে।

আপেল তাজা রাখতে : কাটা আপেল বা অ্যাভোকাডোকে বাদামি রং হয়ে যাওয়া থেকে রক্ষা করে লেবু। এজন্য কাটা অংশটিতে লেবু মাখিয়ে রাখতে পারেন।

লিভার সুস্থ রাখে এবং হজমে সাহায্য করে : লেবুর পানি লিভারে থাকা পরিপাক সংক্রান্ত এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে। ফলে খাবার সহজে হজম হয়। কোষ্ঠকাঠিন্য ও হজম সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা পেতে লেবুর উপকারিতা অনস্বীকার্য। লেবু রক্তের অক্সিজেন পরিবহনের মাত্রাও বাড়িয়ে দেয়।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক : ওজন নিয়ন্ত্রণে লেবুর উপকারিতা অনেক। সকালে উঠে কুসুম গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে খেলে শরীরের অতিরিক্ত ফ্যাট ধ্বংস হয়। নিয়মিত এ পানীয় খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে।

ক্যান্সার প্রতিরোধে সহায়ক : গবেষণায় পাওয়া গেছে লেবুর ভেতরে এমন অনেক উপাদান আছে যা শরীরে টিউমার তৈরি হতে বাধা দেয়। ক্যান্সার প্রতিরোধে লেবুর উপকারিতা সীমাহীন।

ত্বকের দাগ দূর করতে : ত্বকের যত্নেও লেবুর খোসা অতুলনীয়। লেবুর খোসায় অল্প মধু নিয়ে পুরো মুখে ভালো করে ঘষে নিন। হাত ও পায়েও ঘষে নিতে পারেন। এভাবে নিয়মিত ব্যবহার আপনার ত্বক উজ্জ্বল ও দাগ মুক্ত হবে।

দাঁত সাদা করে : এক টুকরো লেবুর খোসা নিয়ে এর ভেতরের অংশ দিয়ে ২ মিনিট দাঁত ঘষুন। এরপর কুলি করে ফেলুন। তাৎক্ষণিক ফলাফল দেখতে পাবেন।

স্বাস্থ্যরক্ষার পাশাপাশি লেবু ও লেবুর খোসার বেশ কয়েকটি অসাধারণ ব্যবহারও রয়েছে।

সিঙ্ক এবং বাথটাব পরিষ্কার করে : সিঙ্কে বেকিং সোডা ছিটিয়ে দিন এবার একটি লেবুর খোসা দিয়ে ভাল করে ঘষে পরিষ্কার করে নিন। এটি সিঙ্কের সব রকম দাগ চলে যাবে। এমনকি সিঙ্ক নতুনের মত চকচকে হয়ে উঠবে।

মশা তাড়াতে কার্যকর : শুনতে আজব লাগলেও মশা তাড়াতে বেশ কার্যকর লেবু। এজন্য লেবুকে দুইভাগ করে কেটে নিয়ে কাটা অংশে লবঙ্গ গেঁথে নিতে হবে। তারপর ঘরের একটি স্থানে রেখে দিন। মশার উপদ্রব থেকে দূরে থাকুন।

পিঁপড়া দূর করতে : কয়েক টুকরা লেবুর খোসা জানালার কোণে, দরজার কোনে, বিশেষ করে যেখান দিয়ে পিঁপড়া এবং অন্যান্য পোকা মাকড় আসে সেদিকে রেখে দিন। দেখবেন পিঁপড়া তেমন একটা আসছে না। কারণ পিঁপড়া এবং অন্যান্য পোকামাকড় লেবুর গন্ধ একদম সহ্য করতে পারে না।

ঘর ও ফ্রিজের পরিবেশ সতেজ রাখতে : রোজমেরি এবং ভ্যানিলার সঙ্গে লেবু মিশিয়ে সহজেই ঘরের পরিবেশকে সতেজ করে তুলতে পারেন। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে একটি বা দুটি লেবুর খোসা রেখে দিন। দেখবেন ফ্রিজের ভেতরে দুর্গন্ধ দূর হয়ে যাবে।

সিরামিকের থালাবাসন চকচকে করতে : লেবুতে রয়েছে সাইট্রিক এসিড আছে যা থালাবাসন চকচকে করতে সাহায্য করে। থালা বাসন পরিষ্কার করার সময় ডিশ ওয়াশারের সাথে লেবুর খোসা দিয়ে থালাবাসন ঘষুন। এটি আপনার থালাবাসনের দাগ দূর করে নতুনের মত করে তুলবে। এমনকি আপনি কাঁচের গ্লাস ও প্লেটও এভাবে পরিষ্কার করতে পারেন।

মাইক্রোওয়েভ পরিষ্কার করতে : একটি পাত্রে পানিতে লেবুর রস দিয়ে মাইক্রোওয়েভে ফুটাতে দিন। বলক আসা পর্যন্ত ফুটতে দেবেন। ওভেনের ভেতরে যেন পানি বলক আসে, তারপর একটি সুতি কাপড় দিয়ে মাইক্রোওয়েভের ভিতরটা পরিষ্কার করে ফেলুন। দেখবেন খুব সহজে ভিতরটা পরিষ্কার হয়ে গেছে।

কাপড় থেকে ঘামের দাগ দূর করতে : অনেক সময় জামা কাপড়ে ঘামের দাগ পড়ে যায়। এই দাগ উঠাতে একটি অর্ধেক রস বের করে নেয়া লেবু ঘষে নিন। এরপর দাগের উপর বেকিং সোডা ছিটিয়ে সারা রাত রেখে দিন। সকালে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। দেখবেন ঘামের দাগ একেবারে উধাও হয়ে যাবে।

30/04/2023

পেঁপে একটি সবজি বা ফল আমাদের শরীরের জন্য খুবই উপকারী । কাঁচা অবস্থায় পেঁপে সবজি আর পাকা অবস্থায় ফল। এই জন্য পেঁপেকে ফলের রাজা বলা হয়। পেঁপেতে প্রচুর পরিমাণ মিনারেল, অ্যানটিঅক্সিডেন্ট এবং ভিটামিন রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী। শুধু তাই নয়, পেঁপেকে ভিটামিনের স্টোর বলা হয়।জেনে নিন পেপের উপকারিতা গুলো।

১.ব্রণ ও কালো দাগ তুলতে

পাকা পেঁপে কালো দাগ দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। পাকা এক টুকরো পেঁপে নিয়ে আক্রান্ত স্থানে ভালো করে ঘষে দিন। আধা ঘণ্টা রাখুন, তারপর পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ৩/৪ বার এভাবে করতে থাকেন। পেঁপেতে থাকা প্যাপিন মরা কোষ দূর করে ত্বকের রঙ উজ্জ্বল করে তোলে।

Want your business to be the top-listed Beauty Salon in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Address


Cumilla
9343