Hidden Beauty Shop

Hidden Beauty Shop

Share

“Hidden Beauty Shop” is an online shop. You will find your necessary clothing that you need. This shop has various products for female.

22/11/2025

নারীদের পোশাকের একটি অপরিহার্য অংশ হলো ব্রা। Good Bra এটি শুধু ফ্যাশন নয়, বরং স্বাস্থ্য, আরাম, এবং দৈনন্দিন জীবনের কর্মক্ষমতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ব্রা পরা কেবল আরামদায়ক নয়, এটি একজন নারীর শরীরের গঠন এবং আত্মবিশ্বাস বাড়াতেও সহায়ক। আজ আমরা আলোচনা করবো কেন ভাল ব্রা পরা উচিত এবং এটি কীভাবে একজন নারীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

ভাল ব্রা Good Bra পরার কারণ

১. সঠিক সাপোর্ট প্রদান করে
ভাল মানের ব্রা স্তনকে সঠিক সাপোর্ট দেয়। বিশেষ করে বড় বা ভারী স্তনের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সাপোর্ট ছাড়া চলাফেরার সময় অস্বস্তি বা পিঠে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। একটি ভাল ব্রা শরীরের ভঙ্গি (posture) সঠিক রাখতে সাহায্য করে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য উপকারী।

২. আরাম নিশ্চিত করে
সঠিক মাপের এবং ভাল মানের ব্রা সারা দিন আরামদায়ক অনুভূতি প্রদান করে। একটি ভাল ব্রা পরলে কাঁধে চাপ পড়ে না এবং স্তন সঠিকভাবে ধরে রাখে, যা কাজ করার সময় বা দীর্ঘক্ষণ বসে থাকার সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

৩. স্তনের আকৃতি ধরে রাখে
ভুল মাপের ব্রা স্তনের প্রাকৃতিক আকৃতি নষ্ট করতে পারে। দীর্ঘ সময় ভুল মাপের ব্রা পরার ফলে স্তনের ঝুলে যাওয়ার আশঙ্কা থাকে। ভাল মানের এবং সঠিক মাপের ব্রা স্তনের প্রাকৃতিক আকৃতি ধরে রাখতে সহায়ক।

৪. আত্মবিশ্বাস বাড়ায়
সঠিক ব্রা পোশাকের নিচে একটি সুন্দর ফিট এবং আকৃতি নিশ্চিত করে। এটি নারীর আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। একটি সুন্দর ফিটিং ব্রা আপনাকে প্রতিদিন আরও আত্মবিশ্বাসী এবং উজ্জ্বল অনুভব করাবে।

৫. স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমায়
ভুল ব্রা ব্যবহারের ফলে ঘাড় ব্যথা, পিঠে টান, এবং কাঁধে দাগের মতো সমস্যা দেখা দিতে পারে। ভাল মানের ব্রা এই ধরনের সমস্যা থেকে মুক্তি দেয় এবং স্তনের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করে।

৬. পোশাকের সঙ্গে মানানসই ফিট
সঠিক ব্রা আপনার পোশাকের ফিনিশিং এবং আকৃতিকে সুন্দর করে তোলে। উদাহরণস্বরূপ, টি-শার্ট ব্রা আপনাকে মসৃণ এবং নিখুঁত লুক দেয়, আবার বালকনি ব্রা ডিপ-নেক পোশাকের সঙ্গে মানানসই।

৭. কাজের গতি বাড়ায়
ভাল ব্রা Good Bra চলাফেরা এবং দৈনন্দিন কাজকর্ম সহজ করে তোলে। এটি স্তনের সঠিক সাপোর্ট দিয়ে শরীরের চাপ কমায়, ফলে আপনি স্বাচ্ছন্দ্যে যেকোনো কাজ করতে পারবেন।

১. সঠিক মাপ নির্ধারণ করুন:
ভুল মাপের ব্রা পরার কারণে অনেক সমস্যার সৃষ্টি হয়। তাই প্রফেশনালভাবে মাপ জেনে ব্রা কিনুন।

২. উপযুক্ত স্টাইল বেছে নিন:
আপনার পোশাক এবং প্রয়োজনের ভিত্তিতে ব্রার স্টাইল নির্বাচন করুন। যেমন, টি-শার্ট ব্রা, পুশ-আপ ব্রা, বা স্পোর্টস ব্রা।

৩. গুণগত মান নিশ্চিত করুন:
মানসম্পন্ন ফ্যাব্রিক এবং টেকসই ডিজাইনের ব্রা ব্যবহার করুন, যা দীর্ঘস্থায়ী আরাম প্রদান করে।

ভাল ব্রা পরা শুধুমাত্র ফ্যাশনের জন্য নয়, এটি নারীর স্বাস্থ্যের জন্য অপরিহার্য। এটি আপনার আরাম, সাপোর্ট এবং আত্মবিশ্বাস নিশ্চিত করে, যা দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। তাই সঠিক মাপ এবং মানসম্পন্ন ব্রা ব্যবহার করুন এবং প্রতিদিনের জীবনকে আরামদায়ক এবং স্বাস্থ্যকর করে তুলুন।

আপনার শরীর এবং আরামের জন্য সঠিক ব্রা নির্বাচন করুন এবং দিন শুরু করুন আত্মবিশ্বাসের সঙ্গে!

14/11/2025

মহিলাদের অন্তর্বাস নিয়ে কিছু গোপন তথ্য-
অন্তর্বাসের রকমফেরেই মহিলাদের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়। প্রতিটি পোশাকের সঙ্গে মানাচ্ছে এমন অন্তর্বাস প্রতিটি মহিলারই প্রয়োজন । তবে শুধু সৌন্দর্য নয়, ব্রা পরার ওপর মহিলাদের শরীর-স্বাস্থ্যও নির্ভর করে । তাই ব্রা কেনা ও পরারা বিষয়ে কয়েকটি গোপন বিষয় জেনে রাখা ভালো সব মহিলাদেরই ।
অনেকেই আছেন যে বেশী আরাম খুঁজতে গিয়ে একেবারে ঢিলেঢালা ব্রা পরেন। বিশেষজ্ঞরা বলছেন এই কাজটি মোটেও করবেন না। মনে রাখবেন, ব্রা পোশাকটির কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে আপনার স্তনের সুরক্ষা, স্তনের আকার-আকৃতি ঠিক রাখতে সহায়তা করা এবং পোশাক পরার পর আপনাকে সুন্দর ও আকর্ষণীয় দেখানো।
একটি ব্রা ৮ থেকে ৯ মাস পর আর না পরাই ভালো। ব্রা প্রস্তুত কারক সংস্থার মতে, তা মহিলাদের স্বাস্থ্য ও স্তনের পক্ষেও ভালো নয়।
যে ব্রাতে সামনের দিকে কাপ-এ নিকেলজাতীয় পদার্থ দিয়ে শক্ত করা থাকে, তা পরিত্যাগ করা ভালো। এতে চুলকানী সমেত নানা রোগের প্রাদুর্ভাব হয়।
খুব টাইট ব্রা চুলকানির উপশম। এতে ত্বক লাল হয়ে যেতে পারে। এর থেকে অনেক সময়ে ঘারে বা কাঁধ যন্ত্রণাও শুরু হতে পারে।
টাইট ব্রা পরা যেমন প্রয়োজন, তেমনই বেশি টাইট কিছু পরাটা ঠিক নয়। কারণ টাইট ব্রা থেকে স্তন ক্যানসার বা ব্রেস্ট ক্যানসার হয়ে থাকে ,কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে।
২ দিন একই ব্রা পরা উচিত নয়। এতে সংক্রমণের পাশাপাশি স্বাস্থ্যের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে।

#ব্রা

Photos from Hidden Beauty Shop's post 16/02/2020

আমরা মেয়েরা যে পোশাকটি সব সময় ব্যবহার করে থাকি সে পোশাকটি সম্পর্কে কতটুকুই বা জানি আর জানি না বলেই আমরা ব্রা কেনার সময় সঠিক ভাবে কিনতে পারি না। কারন আমরা এখনও লজ্জা ও সংকীর্ণতা থেকে বের হতে পারিনি।।

07/02/2020

#ব্রা_এবং_স্তনের_কাপ_সাইজের_সঠিক_মাপ_নির্ধারণ..!!

আমাদের দেশের মেয়েরা প্রায়শ ভুল সাইজের ব্রা(অন্তর্বাস) পরিধান করে । ফলে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। কিন্তু সঠিক মাপের ব্রা পরিধান করলে একদিকে যেমন সমস্যা থেকে মুক্ত থাকা যায় অন্যদিকে নিজেকে আরও আকর্ষনীয় ভাবে উপস্থাপন করা যায়।
ব্রা এবং স্তনের কাপ সাইজের সঠিক মাপ নির্ধারণের জন্য নিচের ধাপগুলো অনুসরন করুণঃ-

ধাপ # ১: ব্যাণ্ডের সাইজের মাপ নির্ধারণ:
ব্রা’য়ের মাপ নেওয়া সহজ ব্যাপার নয়। এ জন্য ব্যান্ড সাইজ এবং কাপ সাইজ বুঝতে হবে। বক্ষ অনাবৃত অবস্থায় একটি ফিতে নিয়ে আপনার স্তনের ঠিক নীচ বরাবর শরীরের চারপাশে ঘুরিয়ে ইঞ্চির মাপে মাপ নিন। একে ঘের বলে। ফিতেটি যেন নীচে না ঝুলে যায় বা উপরে উঠে না যায়, তা খেয়াল রাখতে হবে। খুব টাইট করে ফিতেটি ধরবেন না। দশমিক সংখ্যা এলে তার কাছাকাছি পূর্ণ সংখ্যা ধরবেন। যেমন ২৮.৫ ইঞ্চি বা তার কম হলে ২৮ ইঞ্চি ধরবেন। ২৮.৬ ইঞ্চি বা বেশি হলে ২৯ ইঞ্চি ধরবেন। যদি আপনার নেওয়া মাপ কোনও বিজোড় সংখ্যায় হয়, তা হলে তার সঙ্গে ৫(পাঁচ) যোগ করবেন আর জোড় সংখ্যা হলে ৪(চার) যোগ করতে হবে। যেমন, ২৮ ইঞ্চি হলে তার সঙ্গে চার যোগ করুন অর্থাৎ (২৮+৪=৩২), মানে আপনার ব্যান্ড সাইজ ৩২।

ধাপ # ২: কাপের সাইজের মাপ নির্ধারণ:
এবার আপনাকে কাপ সাইজ জানতে হবে। এবার স্তনের নীচে নয়, স্তনের উপর বরাবর শরীরের চারপাশে ফিতে ঘুরিয়ে ইঞ্চির মাপে মাপ নিন। ফিতেটি যেন নীচে না ঝুলে যায় বা উপরে উঠে না যায়, তা খেয়াল রাখতে হবে। খুব টাইট করে ফিতেটি ধরবেন না। দশমিক সংখ্যা এলে তার কাছাকাছি পূর্ণ সংখ্যা ধরবেন। যেমন, ৩৪.৫ ইঞ্চি বা তার সামান্য কম হলে ৩৪ ইঞ্চি ধরবেন। ৩৪.৬ বা তার বেশি হলে ৩৫ ইঞ্চি ধরবেন। ধরা যাক, আপনার মাপ এল ৩৫ ইঞ্চি। তার মানে আপনার কাপ সাইজ ৩৫ ইঞ্চি।

ধাপ #৩: ব্রা-এর সাইজের মাপ নির্ধারণ:
এবার এখান থেকে আপনার ব্রা’য়ের সাইজ বের করতে হবে। কাপের সাইজের মাপ (ধাপ #২) থেকে ব্যাণ্ডের সাইজের মাপ (ধাপ #১) বিয়োগ দিন। অর্থাৎ আপনার কাপ সাইজ ৩৫ ইঞ্চি আর ব্যান্ড সাইজ ৩২ ইঞ্চি। তার মানে আপনার কাপ সাইজ হবে (৩৫-৩২=৩)/সি। (বিয়োগ ফল=১ হলে এ/A, ২ হলে বি/B, ৩ হলে সি/C, ৪ হলে ডি/D, ৫ হলে ডাবল ডি/DD ইত্যাদি)।

উদাহরণ:
স্টেপ #১: ব্যাণ্ডের সাইজের মাপ (২৮+৪=) ৩২
স্টেপ #২: কাপের সাইজের মাপ ৩৫
স্টেপ #৩: ৩৫-৩২=৩, অর্থাৎ “সি”
তাহলে, স্তন বা ব্রা’র সাইজ হবে “৩২সি”(32C)

28/01/2020
27/01/2020

অন্তর্বাস (ব্রা) কেনা সহজ নয়! জেনে নিন, কী কী বিষয়ে লক্ষ রাখতে হবে..!!

অন্তর্বাস/ব্রা মেয়েদের সাজসজ্জার অবিচ্ছেদ্য অংশ। ভাল ব্রা পরলে যেমন বক্ষ-সৌন্দর্য বৃদ্ধি পায়, তেমনি খারাপ ব্রা পরলে বড্ড দৃষ্টিকটু লাগে। তাই বুঝেশুনে ব্রা কেনা উচিত।
=>নিজে বেছে কিনুনঃ— অনেক মেয়েই মা, বোন কিংবা অন্য কোনও আত্মীয়াকে বলে দেন বাজার থেকে ব্রা আনতে। এটা ঠিক নয়। কারণ, ফিটিংস, রং ইত্যাদি একান্তই নিজস্ব পছন্দের বিষয়। তাই নিজের ব্রা নিজেই পছন্দ করে কেনা উচিত।
=>অনলাইনে কিনতে পারেনঃ— আজকাল সবই অনলাইনে পাওয়া যায়। অনেকেই মার্কেটে গিয়ে এসব প্রয়োজনীয় পোশাক কিনতে ইতস্থত/লজ্জা অনুভব করেন। তাই অনলাইনে সঠিক মাপসহ সঠিক ব্রা কিনতে পারেন।
=>যখনই কিনবেন, তখনই মাপ নিনঃ— ব্রা যখন কিনবেন, তখনই মাপ নিন। দু’বছর আগে আপনার কোন মাপ লাগত, তার ভিত্তিতে এখন ব্রা কিনতে যাবেন না। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে বুকের মাপ বদলায়। এটাই স্বাভাবিক।
=>সঠিক সাইজ নির্ধারন করুনঃ—ব্রা কেনার সময় সঠিক সাইজের ব্রা কিনা এবং সাইজমত ব্রা ব্যাবহার করা অত্যন্ত জরুরি। তাই সাইজ নির্ধারনে নিজেই সঠিক মাপ নিন। #কিভাবে_ব্রা_বা_অন্তর্বাস_এর_সঠিক_মাপ_নেবেন_তা_জানতে_উক্ত_পেজে_লাইক_দিয়ে_সাথে_থাকুন : http://bit.do/Hidden-Beauty-Shop
=>স্তন ছোট হলে নিন প্যাডেড ব্রাঃ— যদি স্তনের আকার ছোট হয়, তা হলে প্যাডেড ব্রা বেছে নিন। এর ফলে স্তনের আকার আপাত দৃষ্টিতে বড় দেখাবে।
=>স্তন বড় হলে পরুন ফুল কাপ ব্রাঃ— স্তন যদি বেশি বড় হয়, তা হলে ফুল কাপ ব্রা কিনুন। তাতে ভাল সাপোর্ট পাওয়া যায়।
+.স্ট্র্যাপলেস ব্রাঃ— যদি হলটারনেক ফ্রক বা পিঠখোলা ব্লাউজ পরার শখ হয়, তা হলে অবশ্যই স্ট্র্যাপলেস ব্রা কিনুন।

26/01/2020

আমরা মুসলমানেরা কম বেশি হিজাব ব্যবহার করি,কেউ এটা ষ্টাইলের জন্য ব্যবহার করি আবার কেউ এটা পর্দার জন্য ব্যবহার করি।।তাই আমাদের সবার এর যথাযথ ব্যবহার জানা উচিত যাতে আমাদের সৌন্দর্য্য ও মর্যাদা উভয়ই বজায় থাকে।।

23/01/2020

মহিলারা কেন অন্তর্বাস (ব্রা) পরেন ?
অন্তর্বাস মেয়েদের একটি ভীষণ গুরুত্বপূর্ণ পোশাক, যেটা ছাড়া বলা যায় জীবন অচল। যেটা রোজ দরকার পড়ে। কিন্তু মহিলাদের ব্রা এতটা অপরিহার্য কেন ? কেনই বা পরেন ? কিংবা আদৌ কি সবসময় ব্রা পরা উচিত ?
=>স্তনকে সুরক্ষিত রাখতেঃ ব্রা স্তনকে সুরক্ষিত রাখে। বাইরের যেকোনো আঘাত থেকে স্তনকে সুরক্ষিত রাখে। এছাড়াও নানারকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় নারীদের। অনেক সময় ঝুঁকে নীচু হয়েও নানারকম কাজও করতে হয়। সেক্ষেত্রে নানারকম অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে ব্রা পরা দরকার।
=>স্তনকে সঠিক সাপোর্ট দিতেঃ দৌড়-ঝাঁপ বা সাধারণ ভাবে হাঁটলেও, স্তনের অনিচ্ছাকৃত মুভমেন্ট, বা নীচের দিকে ঝুলে থাকা যেগুলো খুবই অস্বস্তিকর। এছাড়াও শরীরচর্চা বা খেলার সময় ব্রা না পরলে স্তনের অনিচ্ছাকৃত নানারকম মুভমেন্ট অতিরিক্ত হয়, ফলে স্তনে ব্যথাও হয়। তাই ব্রা স্তনকে সঠিক সাপোর্টে রাখে।
=>পোশাকের সাথে মানিয়ে নিতেঃ পোশাকের সাথে ব্রা না পরলে দেখতে বেশ দৃষ্টিকটু লাগে।তাই ব্রা পরলে দেখতে ভালো লাগে। যতই সুন্দর পোশাক পরুন না কেন, ব্রা না পরলে দেখতে মোটেই ভালো লাগবে না।
=>স্তনের ওজনকে ধরে রাখেঃ ব্রা স্তনের ওজন ধরে রাখে। ব্রা স্তনের ওজনকে ব্রেস্ট লাইন ও কাঁধের মধ্যে ভাগ করে দেয়। তার মধ্যে ব্রা প্রায় ৮০% ওয়েট বহন করে। বাকি ২০% বহন করে কাঁধ। তাই সঠিক মাপের ব্রা পরা খুব দরকার।

23/01/2020

মহিলাদের অন্তর্বাস নিয়ে কিছু গোপন তথ্য-
অন্তর্বাসের রকমফেরেই মহিলাদের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়। প্রতিটি পোশাকের সঙ্গে মানাচ্ছে এমন অন্তর্বাস প্রতিটি মহিলারই প্রয়োজন । তবে শুধু সৌন্দর্য নয়, ব্রা পরার ওপর মহিলাদের শরীর-স্বাস্থ্যও নির্ভর করে । তাই ব্রা কেনা ও পরারা বিষয়ে কয়েকটি গোপন বিষয় জেনে রাখা ভালো সব মহিলাদেরই ।
অনেকেই আছেন যে বেশী আরাম খুঁজতে গিয়ে একেবারে ঢিলেঢালা ব্রা পরেন। বিশেষজ্ঞরা বলছেন এই কাজটি মোটেও করবেন না। মনে রাখবেন, ব্রা পোশাকটির কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে আপনার স্তনের সুরক্ষা, স্তনের আকার-আকৃতি ঠিক রাখতে সহায়তা করা এবং পোশাক পরার পর আপনাকে সুন্দর ও আকর্ষণীয় দেখানো।
একটি ব্রা ৮ থেকে ৯ মাস পর আর না পরাই ভালো। ব্রা প্রস্তুত কারক সংস্থার মতে, তা মহিলাদের স্বাস্থ্য ও স্তনের পক্ষেও ভালো নয়।
যে ব্রাতে সামনের দিকে কাপ-এ নিকেলজাতীয় পদার্থ দিয়ে শক্ত করা থাকে, তা পরিত্যাগ করা ভালো। এতে চুলকানী সমেত নানা রোগের প্রাদুর্ভাব হয়।
খুব টাইট ব্রা চুলকানির উপশম। এতে ত্বক লাল হয়ে যেতে পারে। এর থেকে অনেক সময়ে ঘারে বা কাঁধ যন্ত্রণাও শুরু হতে পারে।
টাইট ব্রা পরা যেমন প্রয়োজন, তেমনই বেশি টাইট কিছু পরাটা ঠিক নয়। কারণ টাইট ব্রা থেকে স্তন ক্যানসার বা ব্রেস্ট ক্যানসার হয়ে থাকে ,কিছু ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে।
২ দিন একই ব্রা পরা উচিত নয়। এতে সংক্রমণের পাশাপাশি স্বাস্থ্যের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে।

23/01/2020

Every girls dream ❤❤❤❤

Photos from Hidden Beauty Shop's post 22/01/2020

শীতকাল মানেই নানা রকম শাক- সবজিতে ভরপুর।আর এসব সবজিী পুষ্টিগুণের কোন তুলনা হয় না। শীতের শিশিরে সবজি তাকে টাটকা।।
আমাদের শরীরকে সুস্থ ও রোগ মুক্ত রাখতে এসব টাটকা সবজি বেশি করে খেতে হবে।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


15, Paltan Line
Dhaka
1000