Al Amin Homeo Care

Al Amin Homeo Care

Share

B.S.S(B.U)
D.H.M.S.(B,H,M,E,C)DHAKA
D.U.M.S(B.B.U.A.S.M) DHAKA
চেম্বার-১.নরসিংদী, ২.মোহাম্মদপুর, ঢাকা

28/04/2026

ডাক্তার ও রোগীর কথোপকথন
​স্থান: ডাক্তারের চেম্বার
চরিত্র: ডাক্তার এবং রোগী (রহিম সাহেব)
​রোগী: আসসালামু আলাইকুম, ডাক্তার সাহেব। আসতে পারি?
​ডাক্তার: ওয়ালাইকুম আসসালাম। জি, আসুন। বসুন এখানে। আপনার নামটা কি জানতে পারি?
​রোগী: আমার নাম রহিম। আমি এই প্রথম আপনার কাছে আসলাম।
​ডাক্তার: আচ্ছা রহিম সাহেব। কোনো চিন্তা করবেন না। বলুন, আপনার শরীর এখন কেমন? কী সমস্যা নিয়ে এসেছেন?
​রোগী: ডাক্তার সাহেব, কয়েকদিন ধরে আমার খুব মাথাব্যথা আর সাথে হালকা জ্বর জ্বর ভাব হচ্ছে। কোনো কিছুতেই মন বসাতে পারছি না।
​ডাক্তার: আচ্ছা, আপনার এই সমস্যা কি হঠাৎ করেই শুরু হয়েছে, নাকি বেশ কয়েকদিন ধরে চলছে?
​রোগী: প্রায় চার-পাঁচ দিন হবে। প্রথমে ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু ব্যথাটা এখন আর কমছে না।
​ডাক্তার: আপনার কি খাবারের রুচি ঠিক আছে? আর ঘুম কেমন হচ্ছে?
​রোগী: খাবারে একদম রুচি নেই। আর মাথাব্যথার কারণে রাতে ঠিকমতো ঘুমাতেও পারছি না।
​ডাক্তার: বুঝতে পেরেছি। আপনি একদম দুশ্চিন্তা করবেন না। আমি আপনার প্রেশারটা একবার মেপে দেখছি। (প্রেশার চেক করার পর) আপনার প্রেশার কিছুটা কম আছে। হয়তো ঠিকমতো না খাওয়া বা বিশ্রামের অভাবেই এমনটা হচ্ছে।
​রোগী: এখন কী করতে হবে ডাক্তার সাহেব?
​ডাক্তার: আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি। এগুলো নিয়মিত খাবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনাকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে এবং ঠিকমতো বিশ্রাম নিতে হবে। ভয়ের কিছু নেই, নিয়ম মেনে চললে দু-তিন দিনেই ঠিক হয়ে যাবেন।
​রোগী: অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। আপনার ব্যবহার দেখে আমার অর্ধেক অসুখ এমনিতেই ভালো হয়ে গেছে।
​ডাক্তার: আপনাকেও ধন্যবাদ। সাত দিন পর এসে একবার দেখা করে যাবেন। ভালো থাকবেন।
​রোগী: আচ্ছা, আসসালামু আলাইকুম।
​ডাক্তার: ওয়ালাইকুম আসসালাম।
ডা.খন্দকার আল আমিন
আল আমিন হোমিও কেয়ার

28/04/2026

ডাক্তার ও রোগীর কথোপকথন
​রোগী: আসসালামু আলাইকুম, ডাক্তার সাহেব।
ডাক্তার: ওয়ালাইকুম আসসালাম। বসুন। আপনার কী সমস্যা হচ্ছে বলুন তো?
​রোগী: বেশ কয়েকদিন ধরে শরীরটা খুব ম্যাজম্যাজ করছে, আর হালকা জ্বরের সাথে কাশিও আছে।
ডাক্তার: আচ্ছা, আমি একটু চেকআপ করে নিচ্ছি। (কিছুক্ষণ পরীক্ষা করার পর) আপনার বুকে খুব সামান্য কফ জমেছে, তবে দুশ্চিন্তার কিছু নেই। আপনি কি ঠিকমতো ঘুমাচ্ছেন এবং খাওয়া-দাওয়া করছেন?
​রোগী: আসলে কাজের চাপে ঠিকমতো খাওয়া বা ঘুমানো হয় না।
ডাক্তার: দেখুন, ওষুধ তো আমি দিচ্ছি, কিন্তু ওষুধের চেয়েও জরুরি হলো আপনার জীবনযাপন ঠিক করা। শরীরের সঠিক যত্নের জন্য নিচের পরামর্শগুলো মেনে চলবেন:
​বিশ্রাম ও ঘুম: শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা গভীর ঘুম খুব প্রয়োজন। কাজ থাকবেই, কিন্তু শরীরকে বিশ্রাম না দিলে কোনো ওষুধই ঠিকমতো কাজ করবে না।
​পর্যাপ্ত পানি পান: দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করবেন। এটি শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে।
​খাদ্যাভ্যাস: বাইরের ভাজাপোড়া এবং তৈলাক্ত খাবার একদম বন্ধ রাখতে হবে। বেশি করে শাকসবজি এবং ফলমূল খাবেন।
​নিয়মিত হাঁটাচলা: প্রতিদিন সকালে অন্তত ২০-৩০ মিনিট হালকা ব্যায়াম বা হাঁটাচলা করবেন। এতে রক্ত সঞ্চালন ভালো থাকে।
​রোগী: জি ডাক্তার সাহেব, আমি চেষ্টা করবো এগুলো মেনে চলতে।
ডাক্তার: শুধু চেষ্টা নয়, সুস্থ থাকতে হলে এটা বাধ্যতামূলক। আমি প্রেসক্রিপশনে কিছু সাধারণ ভিটামিন আর কাশির ওষুধ লিখে দিচ্ছি। সাত দিন পর এসে আমাকে একবার দেখিয়ে যাবেন।
​রোগী: অনেক ধন্যবাদ আপনাকে।
ডাক্তার: ধন্যবাদ। সাবধানে থাকবেন।
​ডাক্তারের বিশেষ কিছু ছোট পরামর্শ (টিপস):
​মানসিক প্রশান্তি: মন ভালো থাকলে অর্ধেক অসুখ এমনিতে সেরে যায়। তাই শখের কাজ বা গান শোনার জন্য কিছুটা সময় রাখুন।
​পরিচ্ছন্নতা: খাওয়ার আগে হাত ধোয়া এবং চারপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলুন।
​আগের প্রেসক্রিপশন: সবসময় ডাক্তারের কাছে আসার সময় আপনার আগের রিপোর্ট বা ওষুধের নাম সাথে রাখবেন।
ডা. খন্দকার আল আমিন
আল আমিন হোমিও কেয়ার

28/12/2025

অতিরিক্ত লবণ গ্রহণ রক্তে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়, যা রক্তচাপ বৃদ্ধির প্রধান কারণ। দৈনিক জনপ্রতি ৫ গ্রাম করে ৪ জনের পরিবারে ১ কেজি লবণ ৫০ দিনের পূর্বে শেষ হয়ে গেলে লবণের ব্যবহার কমাতে হবে।
ডা. খন্দকার আল আমিন
আল আমিন হোমিও কেয়ার

12/12/2025

✊ টনসিলাইটিস কি❔

টনসিলাইটিস (Tonsillitis) হলো গলার ভেতরে থাকা টনসিল নামক দুটি ছোট গ্রন্থির প্রদাহ বা সংক্রমণ।
এই টনসিল আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার (immune system) অংশ, যা জীবাণুর আক্রমণ ঠেকাতে সাহায্য করে।

যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া টনসিলে সংক্রমণ ঘটায়, তখন সেটাকেই বলা হয় টনসিলাইটিস।

⏭️ টনসিলাইটিসের কারণ:❔

👉 ভাইরাসজনিত সংক্রমণ – যেমন ঠান্ডা, ফ্লু ইত্যাদি ভাইরাস।

👉 ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ – বিশেষ করে Streptococcus pyogenes ব্যাকটেরিয়া দ্বারা।
👉 সাইকেটিক মায়াজম ও স্ক্রুফোলার ধাতুর, ঠান্ডা লাগার প্রবনতার কারনে।
দাঁত এর সমস্যা ও জিহ্বা অপরিষ্কার এর কারনে

⏩ প্রধান লক্ষণসমূহ:❓
👉জ্বর
👉গলা ব্যথা ও গিলতে কষ্ট
👉গলা লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া।
👉টনসিলে সাদা দাগ বা পুঁজ দেখা
👉 মুখের দূর গন্ধ
👉কণ্ঠস্বর ভারী বা কর্কশ হয়ে যাওয়া
👉 ঘাড়ের গ্ল্যান্ড ফুলে যাওয়া
👉কান ব্যথা সহ বধিরতা।
টনসিল সহ আপনার যেকোনো ধরনের জটিল ও কঠিন রোগের সু চিকিৎসা নিতে যোগযোগ করুন।
ডা. খন্দকার আল আমিন
ডি,এইচ,এম,এস। ডি,ইউ,এম,এস (ঢাকা)
আল আমিন হোমিও কেয়ার
হাসনাবাদ বাজার, রায়পুরা, নরসিংদী
যোগাযোগ - 0750023977
👎খাবার বিধিনিষেধ ---
শুটকি মাছ সকল প্রকার,গরু ও হাঁসের মাংস, হাঁসের ডিম,কচু,সফট ড্রিংকস, ঠান্ডা খাবার না খাওয়া।
নরম, গরম, তরক সহজ প্রাচ্য খাবার খাওয়া।

10/12/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Burhan Uddin, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ, Safikul Islam, MD Alamin

10/12/2025

সকল ফেইসবুক বন্ধু দের শুভ দুপুর

01/12/2025

⚠️⚠️⚠️জন্মনিয়ন্ত্রন পিলের অপকারিতা ⚠️⚠️⚠️

বেশির ভাগ মেয়েই জন্মনিয়ন্ত্রন পিল খায়। জন্মনিয়ন্ত্রনের জন্য পিল খাওয়া মেয়েদের কাছে একটি সাধারন ব্যাপার, তাছাড়া মাসিক ঠিক করার জন্য ও অনেক সময় মেয়েরা পিল খায়। কিন্তু এই পিল সম্পর্কে মানুষের ধারণা খুব কম। একজন মেয়ের জন্য পিল কখনোই ভাল কিছু না বরং একটা মেয়ের জীবনকে ধিরে ধিরে শেষ করতে এই পিলই যথেষ্ট।
কি কি সমস্যা হতে পারে পিল খেলেঃ
১) হার্ট হ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। ৩৫ বছরের বেশি মহিলাদের কখনোই পিল খাওয়া উচিত না কারণ এতে হার্ট এট্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

২) পিলে লেভেনোগ্যাস্ট্রেল ও ৩০ মিলিগ্রাম ইস্ট্রোজেন থাকে, যেসব মেয়েদের মাইগ্রেন থাকে তারা যদি পিল কন্টিনিউ করে তাহলে তাঁদের স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে।
৩) উচ্চ রক্তচাপের একটি উল্লেখযোগ্য কারণ হল পিল সেবন।
৪) যারা বেশি পিল খায় তাদের ভেনাস থ্রোম্বোএম্বলিসম নামক রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
৫) বেশি মাথা ব্যথা হয়।
৬) হতাশার একটি কারণ ও হল অতিরিক্ত পিল খাওয়া।
৭) খিটখিটে মেজাজ ও দেখা যায় পিল খাওয়ার কারণে।
৮) বমি বমি ভাব এবং বমি হয়।
৯) ব্রেস্টে অনেক ব্যথা হয়।
১০) সাদা স্রাব হয়।
১১)যারা পিল খায় নিয়মিত তারা সেক্সের সময় তেমন আনন্দ পায় না।
১২) জরায়ু সিস্ট ও জরায়ু টিউমারও হতে পারে।
১৩) স্তন ও জরায়ুর বিভিন্ন সমস্যা হতে পারে।

১৪) পিল খাওয়ার কারণে ওজন বেড়ে যায়।
১৫) ১ বছরের বেশি পিল খেলে তাদের গ্লুকোমা হয়।
১৬) দীর্ঘদিন পিল খেলে ধীরে ধীরে একটি মেয়ে জটিল রোগের দিকে ধাবিত হয়।

সুতরাং যত কম পিল খাওয়া যায় একটা মেয়ের জন্য তা ততই মঙ্গলজনক। নিয়মিত না খেয়ে কিছুদিন গ্যাপ(দুই তিন মাস) রেখে রেখে খেতে পারেন।তবে না খাওয়াটাই উত্তম।
আল আমিন হোমিও কেয়ার
ডা. খন্দকার আল আমিন

30/07/2025

হাড়ক্ষয় জনিত সমস্যা, যা সাধারণত অস্টিওপোরোসিস নামে পরিচিত, একটি নীরব রোগ যা হাড়কে দুর্বল করে দেয় এবং সহজে ভেঙে যাওয়ার প্রবণতা তৈরি করে। এই রোগে হাড়ের ঘনত্ব কমে যায় এবং এটি ভঙ্গুর হয়ে পড়ে, যার ফলে সামান্য আঘাত বা দৈনন্দিন কাজকর্মের ফলেও হাড় ভেঙে যেতে পারে।
কারণ:
বয়স: বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ঘনত্ব কমতে থাকে, যা হাড়ক্ষয়ের ঝুঁকি বাড়ায়।
লিঙ্গ: নারীদের মেনোপজের পর হাড়ক্ষয়ের ঝুঁকি বাড়ে, কারণ এই সময় ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়, যা হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে।
অন্যান্য রোগ: কিছু রোগ যেমন থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা, কিডনি রোগ, এবং কিছু ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহার হাড়ক্ষয়ের কারণ হতে পারে।
হাড়ক্ষয় জনিত সমস্যা, যা সাধারণত অস্টিওপোরোসিস নামে পরিচিত, একটি নীরব রোগ যা হাড়কে দুর্বল করে দেয় এবং সহজে ভেঙে যাওয়ার প্রবণতা তৈরি করে। এই রোগে হাড়ের ঘনত্ব কমে যায় এবং এটি ভঙ্গুর হয়ে পড়ে, যার ফলে সামান্য আঘাত বা দৈনন্দিন কাজকর্মের ফলেও হাড় ভেঙে যেতে পারে।
কারণ:
বয়স: বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ঘনত্ব কমতে থাকে, যা হাড়ক্ষয়ের ঝুঁকি বাড়ায়।
লিঙ্গ: নারীদের মেনোপজের পর হাড়ক্ষয়ের ঝুঁকি বাড়ে, কারণ এই সময় ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যায়, যা হাড়ের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করে।
অন্যান্য রোগ: কিছু রোগ যেমন থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা, কিডনি রোগ, এবং কিছু ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহার হাড়ক্ষয়ের কারণ হতে পারে।
এর সঠিক চিকিৎসা পাওয়া জায়
আল আমিন হোমিও কেয়ার
ডাক্তার খন্দকার আল আমিন
যোগাযোগ করুন ইনবক্সে

22/07/2025
06/06/2025

🌙 ঈদুল আযহার শুভেচ্ছা 🕋
আল আমিন হোমিও কেয়ার -এর পক্ষ থেকে দেশ ও দেশর বাহিরে সকল কে এবং তাদের পরিবারকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, মনের মধ্যে ঘুমন্ত হিংসাদূর হোক, হোক শান্তি, সহমর্মিতা ও ভালোবাসার অনন্য প্রতিচ্ছবি।
আসুন, আমরা সবাই মিলে এই পবিত্র দিনে গরিব-দুঃখীদের পাশে দাঁড়াই, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করি।

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

✨ ঈদ মোবারক!
আল আমিন হোমিও কেয়ার

ডাঃ খন্দকার আল আমিন (Dr. KHANDAKAR ALAMIN)
BSS(B.U)
DHMS(B.H.M.E.C)DHAKA
DUMS(B.B.U.S.M)DHAKA
চেম্বারঃ আল আমিন হোমিও কেয়ার
রোগী দেখার সময়ঃ সকাল-৯টা হতে দুপুর-১টা পর্যন্ত ও বিকেল-৩টা হতে রাত্রি-৮ টা পর্যন্ত।
আমাদের ঠিকানাঃ⤵️
প্রাইমারী স্কুল রোড,হাসনাবাদ বাজার, রায়পুরা,নরসিংদী।
মোবাইলঃ০১৯১১-১৬৯৩২৭

Photos from Al Amin Homeo Care's post 06/06/2025

🌙 ঈদুল আযহার শুভেচ্ছা 🕋
আল আমিন হোমিও কেয়ার -এর পক্ষ থেকে দেশ ও দেশর বাহিরে সকল কে এবং তাদের পরিবারকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, মনের মধ্যে ঘুমন্ত হিংসাদূর হোক, হোক শান্তি, সহমর্মিতা ও ভালোবাসার অনন্য প্রতিচ্ছবি।
আসুন, আমরা সবাই মিলে এই পবিত্র দিনে গরিব-দুঃখীদের পাশে দাঁড়াই, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করি।

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

✨ ঈদ মোবারক!
আল আমিন হোমিও কেয়ার

ডাঃ খন্দকার আল আমিন (Dr. KHANDAKAR ALAMIN)
BSS(B.U)
DHMS(B.H.M.E.C)DHAKA
DUMS(B.B.U.S.M)DHAKA
চেম্বারঃ আল আমিন হোমিও কেয়ার
রোগী দেখার সময়ঃ সকাল-৯টা হতে দুপুর-১টা পর্যন্ত ও বিকেল-৩টা হতে রাত্রি-৮ টা পর্যন্ত।
আমাদের ঠিকানাঃ⤵️
প্রাইমারী স্কুল রোড,হাসনাবাদ বাজার, রায়পুরা,নরসিংদী।
মোবাইলঃ০১৯১১-১৬৯৩২৭

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka