PPRC BD
Address : 49 South bishil, road no - 10, Mirpur-1, Dhaka-1216.
23/05/2024
PPRC CLUB চলমান কাজ
ভালো কিছুর প্রত্যশায় আমরা আছি আপনাদের পাশ্বে।
23/09/2022
15/03/2022
সুন্দর বন ভ্রমন সার্থক খুব কাজ থেকে দেখা
20/10/2021
যাদে অক্লান্ত পরিশ্রমে PPRC জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখছেন
12/10/2021
জমি ক্রয়ের আগে ক্রেতার করণীয়:
এডভোকেট মোঃ সুমন আকন জজকোর্ট, ঢাকা ,শরীয়তপুরও ট্যাক্সেস বার ঢাকা
মোবাইলঃ 01743272250
১। নাবালকের সম্পত্তি কিনা অবশ্যই যাচাই করে নিন। নাবালকের সম্পত্তি মা হলে আদালতের অনুমতি পত্র ছাড়া ক্রয় করলে ভবিষ্যতে নাবালক যদি মামলা করে তাহলে আপনি জমি হারাবেন।
২। সম্পত্তিতে বিক্রেতার দখল আছে কি না নির্ণয় করার জন্য আশেপাশের জমি ওয়ালাদের কাছে খবর নিন যে, এই জমির প্রকৃত দখলদার কে ?
৩। হাল রেকর্ড অনুযায়ী খতিয়ান ও দাগ নম্বর সঠিক আছে কি না ভালো করে দেখে নিন।
৪। হাল রেকর্ড ও সাবেক রেকর্ড এর মধ্যে মিল রয়েছে কি না ভালো করে যাচাই করুন।
৫। হিস্যা মোতাবেক বিক্রেতার প্রাপ্য অংশ সঠিক আছে কি না যাচাই করে নিন তা না হলে ভবিষ্যতে মামলা-মোকদ্দমার সম্মুখীন হতে পারেন।
৬। রেন্ট সার্টিফিকেট মামলায় জড়িত সম্পত্তি কি না যাচাই করে নিন।
৭। হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ আছে কি না যাচাই করে নিন।
৮। বিক্রেতার নামে নামজারি করা আছে কি না যাচাই করে নিন।
৯। অর্পিত/পরিত্যক্ত/অধিগ্রহণকৃত সম্পত্তি কি না যাচাই করে নিন।
১০। সরকারি কোন প্রতিষ্ঠানের সম্পত্তি কি না যাচাই করে নিন।
১১। নৃ-তাত্ত্বিক জাতি গোষ্ঠীর সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে জেলা প্রশাসক মহোদয়ের “বিক্রয় অনুমতিপত্র” আছে কি না যাচাই করে নিন।
১২। খাস জমি কি না যাচাই করে নিন।
১৩। বিক্রিত জমিতে সরকারি কোন স্বার্থ জড়িত আছে কি না যাচাই করে নিন।
১৪। সর্বসাধারণের ব্যবহার্য বা পাবলিক ইজমেন্ট সম্পত্তি কি না যাচাই করে নিন।
১৫। বিক্রেতার মালিকানা সঠিক আছে কি না
নির্ণয় করতে হবে। দলিল নাম্বার নিয়ে ভূমি অফিস অথবা তহসিল অফিসে খবর নিলে প্রকৃত মালিক জানতে পারবেন। জমির আশেপাশে যাদের জমি আছে তাদেরকে জিজ্ঞাসা করলে জমির মালিকানা বিষয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে।
১৬। নাবালকের সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে আইনগত অভিভাবক বা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবক নির্ধারণ করা আছে কি না যাচাই করে নিন।
১৭। বিক্রেতা সম্পত্তি উত্তরাধিকারসূত্রে প্রাপ্য হইলে নিবন্ধিত বণ্টননামা দলিল আছে কি না যাচাই করে নিন।
১৮। হিন্দু কন্যা সন্তান/বিধবা স্ত্রী এর “জীবন স্বত্ব” শর্তে প্রাপ্য সম্পত্তি কি না?
১৯। সম্পত্তি বিক্রয়/হস্তান্তর এর ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা আছে কি না?
২০। সমর্পিত বা বিক্রেতার ৬০/১০০ বিঘা সিলিং বহির্ভূত সম্পত্তি কি না?
14/04/2021
PPRC BD এর নিয়মিত গরিব রোগীদের বিনামূল্যে অটিজম শিশু,প্যারালাইসিস,ফিজিও চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।
01/04/2021
আগামীকাল ২ এপ্রিল ২০২১ - বিশ্ব অটিজম সচেতনতা দিবস
*************************
অটিজম হচ্ছে মস্তিষ্কের বিন্যাসগত সমস্যা । অটিজম শিশুদের মস্তিষ্ক বিকাশে এক ধরনের প্রতিবন্ধকতা থাকে, যার ফলে শিশু শুধুমাত্র নিজের মধ্যে আচ্ছন্ন থাকে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে । শিশু যখন শুধু নিজের মধ্যে আচ্ছন্ন থাকে তখন তার অন্যদের সাথে যোগাযোগ, সামাজিকতা, কথা বলা, আচরণ ও শেখা বাধাপ্রাপ্ত হয়।
হেনরি মোস্লে
ইদানিং অটিজম নিয়ে মানুষ কিছুটা জানলেও এ রোগটি আগে থেকেই ছিল। শনাক্তকরণ সম্ভব হয়নি বলেই রোগটিকে নতুন মনে হচ্ছে। এ ব্যাপারে প্রথম ধারণা দেন হেনরি মোস্লে নামে একজন ব্রিটিশ সাইকিয়াট্রিস্ট ১৮৬৭ সালে। তিনিই প্রথম লক্ষ্য করেন যে কিছু কিছু শিশুর সামাজিক ও শারিরীক আচার-আচরণ এবং বুদ্ধিমত্তা অন্যন্য বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের থেকে আলাদা ।
লিও ক্যানার
পরবর্তীতে লিও ক্যানার, একজন আমেরিকান সাইকিয়াট্রিস্ট, ১৯৪৩ সলে এই অসুখের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন এবং এর নাম দেন ইনফেনটাইল অটিজম ।
অটিজম শিশুদের মস্তিষ্কের বিকাশের একটি প্রতিবন্ধকতা যার লক্ষন সাধারণত শিশুর জন্মের ৩ বছরের ভিতরে প্রকাশ পায় ।অটিজম বলতে শুধুমাত্র একটি অসুখকে বুঝায় না, আসলে এটি কয়েকটি অসুখের সমষ্টি । যাকে বলে অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার (Autism Spectrum disorder/ASD) । অটিজম আক্রান্ত শিশুদের ভিতরে সামাজিক আচার-আচরণ, যোগাযোগ ও ব্যবহারজনিত সামান্য সমস্যা থেকে শুরু করে প্রচন্ড সমস্যাগুলো ও এই স্পেকট্রাম এ অন্তর্ভুক্ত, যার ফলে সামান্য সমস্যা থেকে শুরু করে অধিক সমস্যাগ্রস্ত শিশুরা এর আওতায় চলে আসে।
অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডার (Autism Spectrum disorder/ASD) এর মধ্যে আছে-
১ - ইনফেনটাইল অটিজম (Infantile Autism) - এইধরনের শিশুদের সামাজিক আচরণ, মৌখিক ও অমৌখিক যোগাযোগ (Verbal and Non Verbal Communication) ও ত্রিুয়াকলাপের সমস্যা এবং পুনারবৃত্তিমূলক আচরণ থাকে ।
২ - রেটস সিনড্রম (Rett’s syndrome)- এই রোগ শুধু মেয়েদের হয়ে থাকে। এক বছর পর্যন্ত শিশুর বৃদ্ধি স্বাভাবিক থাকে । তারপর তার সামাজিক ও মানসিক বৃদ্ধি বন্ধ হয়ে যায় । এরা কথা বলতে পারে না, এ রোগে আক্রান্ত শিশুরা প্রচন্ড রকমভাবে বুদ্ধি প্রতিবন্ধি হয়ে থাকে। এরা হাত-পা ও ঠিক ভাবে নড়াচড়া করতে পারে না ।
৩ - এ্যাজপার্গার সিনড্রোম (Aspergar syndrome) - এ রোগ সাধারনত ছেলেদের হয় । এদেরকে অটিস্টিক সাইকোপ্যাথ বলা হয় । এরা কিছু কিছু কাজ বা আচরণ বার বার করতে থাকে । তবে কথা ঠিকমত বলতে পারে । যদিও কথা বলার ধরন এবং গলার স্বর একটু ভিন্ন রকম হয় । এরা একাকী এবং আলাদা থাকে । তবে কিছু কিছু ছোট ব্যাপারে এদের মধ্যে অধিক আগ্রহ দেখা যায় ।
৪ - চাইল্ডহুড ডিজইনটেগ্রেটিভ ডিজঅর্ডার(Childhood Disintegrative Disorder)- এর আরেক নাম হেলারস্ ডিজিস। এদের সাধারণত দুই বছর পর্যন্ত স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ঘটে । পরবর্তীতে এদের সামাজিক আচরণের সমস্যা দেখা যায় । এদের সাধারনত Neurological problem প্রকট থাকে । এরা হাত পা সঠিকভাবে নাড়াচড়া করতে পারে না এবং নিজের প্রসাব-পায়খানার কথা বলতে পারে না ।
৫ - এটিপিক্যাল অটিজম (Atypical Autism)
৬ - অন্যান্য । (Pervasive Developmental Disorder - Not Otherwise Specified)
শিশুটি অটিস্টিক কিনা বুঝবেন কিভাবে ?
অন্য সকল শিশুর মতোই প্রত্যেক অটিজম আত্রুান্ত শিশু আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী । তাই একজন অটিস্টিক শিশুর মধ্যে যে বৈশিষ্ট্য থাকবে অন্য আরেকজন অটিস্টিক শিশুর মধ্যে সেই একই বৈশিষ্ট্য বা লক্ষণ নাও থাকতে পারে ।
তবে যে প্রধান তিনটি সমস্যা সকল অটিস্টিক শিশুর মধ্যে দেখা যায় তা হল ---
১ - স্বাভাবিক সামজিকগত আচরণ সমস্যা (Social impairment)
২ - মৌখিক ও অমৌখিক যোগাযোগ সমস্যা (Verbal and Non Verbal Communication Impairment)
৩ - পুনরাবৃত্তিমূলক আচরণ এবং ত্রিুয়াকলাপ সমস্যা (Restricted & Repetitive activity & interest)
১ - স্বাভাবিক সামজিক আচরণ সমস্যা (Social impairment)
• এরা সাধারনত একা একা থাকে ।
• অন্যদের সাথে মিশতে, খেলতে এবং কথা বলতে চায় না ।
• কথা বললেও অটিস্টিক শিশুরা অন্যের চোখে চোখ রেখে কথা বলতে চায় না।
• মানুষের প্রতি আগ্রহ কম প্রদর্শন করে।
• কিছু ক্ষেত্রে সামাজিক আচার আচরণের উন্নতি হলেও সামাজিক দায়িত্ব, ভাববিনিময় ও অপরের প্রতি সহানুভুতির সমস্যা রয়ে যায় ।
• অটিস্টিক শিশুদের আদর-ভালবাসার প্রতি আকর্ষন কম । যেমনঃ তাকে কোলে নেওয়া বা আদর করা সে পছন্দ করে না । তবে অনেক অটিস্টিক শিশু তার প্রতি বাবা মার স্নেহ-মমতা বুঝে ।
• বন্ধু বান্ধবের সাথে খুব কম মিশে ।
• অকারণে হাসে, কাঁদে বা ভয় পায় ।
• প্রথাগত শিক্ষার প্রতি আগ্রহ কম কিন্তু ছোট ছোট বস্তুর প্রতি আগ্রহ বেশি।
• বিপদ সম্পর্কে অসচেতন।
• যে কোন বিষয় কেউ কেউ অতিমাত্রায় সতর্ক আবার কেউ কেউ মোটেই সতর্ক নয়।
• অনেক বেশি শব্দ অপছন্দ করে।@😍ডাঃফারজানা আমিন লিজা পিটি,০১৭১৬৯৩৯৮৭৪
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Address : 49 South Bishil, Road No/10, Mirpur-1, Dhaka-1216
Dhaka
