Sundorjer Kotha By Masuma Afrin
Hi, I am Masuma Afrin.this is my page about herbal skin and hair care.
13/02/2023
14/03/2022
এই ধরনের ফাংগাল বাম্প বা র্যাশ গুলোর জন্য প্রয়োজন ভেতর থেকে ডেটোক্সিফাই করা৷ হার্বাল প্রডাক্ট আপনি মুখে এপ্লাই করার চেয়ে সাপ্লিমেন্ট হিসেবে খেলে এর কার্যকারীতা অনেক অনেক বেশি৷
এর জন্য বেস্ট অপশন হলো হলুদ। 🍠
হলুদ খাওয়া খুব ই ভালো বিশেষ করে এই ধরনের বাম্পি স্কিন এর জন্য৷ হলুদ ভেতর থেকে টক্সিন দূর করে, ব্যাক্টিরিয়াল একনে বা বাম্পস দূর করতে সাহায্য করে কেননা এতে থাকা ব্যাকটেরিয়া নিরোধী গুণাবলির জন্য ত্বক ব্যাকটেরিয়ার আক্রমণ হতে রক্ষা পেয়ে থাকে।
কিন্তু কাচা হলুদ চিবিয়ে বা রস করে খাওয়া কষ্টসাধ্য। হলদু বড়ি আপনি ট্যাবলেট এর মত দিনে ১ বার খাবেন। ১ টি বড়ি রাতে ঘুমানোর ঠিক আধা ঘন্টা আগে। ❤️❤️
স্কিন শুধু ক্লিন ই না বরং উজ্জ্বল করবে। ❤️🍠
12/01/2022
18/08/2021
চুলের যত্নে জবা ফুল🌺🌺
_______________________
আজকে আমি আপনাদের সামনে অনেক কার্যকরি একটা প্যাক নিয়ে আসছি। আমরা অনেকেই হয়তো জানি না জবা ফুল বা পাতা আমাদের চুলের জন্য কতটা গুরুত্বপূর্ণ । আমাদের চুলে কিছু সমস্যা আছে যা কম বেশি সবারি হয় যেমন চুল ঝরে পরা, খুশকি,চুল রুক্ষ আর এই সমস্যাগুলোর সমাধান এই প্যাকটায় পাবেন।
সপ্তাহে ১ দিন জবা ফুল এবং পাতা একসাথে মিক্স করে চুলে ৩০ মিনিট লাগিয়ে রাখবে এবং সেম্পু করার পর অবশ্যই কন্ডিশনার লাগাতে ভুলবেন না।
ব্যবহার করে কেমন বেনিফিট পেলেন অবশ্যই কমেন্টে জানাবেন।
স্কিন ভালো রাখতে হলে, পর্যাপ্ত পরিমান পানি পান করতে হবে এবং রাতে সঠিক সময়ে ঘুমাতে হবে, তাহলে আমাদে স্কিনে সহজে বলিরেখা আর চোখের চারপাশে ডার্কসার্কেল পরবে না।
11/08/2021
10/08/2021
গ্লোয়িং স্কিনের ২টি উপায় নিয়ে যত কথা
লেবু কিভাবে কাজ করে?
মনে আছে, ছোটবেলায় কোথাও কেটে গেলে বেশি করে লেবু খেতে বলতো মা? কেন বলুনতো? কারণ লেবুতে আছে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও রোগ নিরাময় ক্ষমতা বাড়িয়ে দেয়। স্বাস্থ্যের জন্য এটা যেমন উপকারী ঠিক তেমনি স্কিনে পিম্পল, বাম্পস বা কোন প্রব্লেম হলেও কিন্তু ভিটামিন সি খুব দ্রুত সেটা নিরাময় করতে সাহায্য করে। প্রতিদিন রোদে পুড়ে স্কিনে তৈরি হয় প্রচুর ফ্রি র্যাডিকেল। আস্তে আস্তে আমাদের স্কিন বা ত্বক বুড়িয়ে দিচ্ছে। লেবুর রসে আছে প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিডেন্ট, যা এই ফ্রি র্যাডিকেল থেকে আমাদের ত্বককে রক্ষা করে। তাই লেবুর রস আমাদের স্কিনের রিঙ্কলস, ফাইন লাইন্স বা বলিরেখার সাথে ফাইট করে স্কিনকে রাখে প্লাম্প আর হেলদি লুকিং।
গ্লোয়িং স্কিনের জন্য ২টি প্যাক
১) আলু ও লেবুর রস
একটি আলুর অর্ধেক গ্রেট করে নিন। একটা পাতলা গজ কাপড়ে কুঁচিয়ে নেয়া আলু চিপড়ে নিয়ে রস বের করে নিন। এর সাথে মিশিয়ে নিন ৩/৪ ফোঁটা লেবুর রস। এবার এই মিশ্রনটি পুরো মুখে অ্যাপ্লাই করে ফেলুন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। শুনে থাকবেন আলু ডার্ক সার্কেল দূর করতে হেল্প করে। স্কিনের অন্যান্য প্রব্লেম যেমন- ব্রন, হাইপার পিগমেন্টেশন, কালচে দাগ এগুলো দূর করতেও কিন্তু আলুর জুড়ি নেই!
২) টমেটো ও লেবুর রস
একটা টমেটো ব্লেন্ডারে ক্রাশ করে পিউরি বানিয়ে নিন। এর সাথে মিক্স করুন ২চা চামচ লেবুর রস। এই মাস্কটি মুখ, গলা এমনকি হাত পায়ে ও অ্যাপ্লাই করতে পারেন। টমেটো কিন্তু প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। তাই এটি আপনার রোদে পোড়া স্কিনকে খুব সহজেই সাধারণ স্কিন টোনে ফিরিয়ে আনতে হেল্প করবে। আর সেই সাথে স্কিনে এনে দিবে একটা হেলদি গ্লো।
তাহলে দেখলেন তো হেলদি স্কিন পেতে কিন্তু খুব বেশি কিছু প্রয়োজন নেই। দরকার একটু যত্ন আর একটা হেলদি ডায়েট। বলে রাখি ত্বকের টেক্সচার আর গ্লো ঠিক রাখতে প্রতিদিন হালকা ব্যায়াম আর প্রচুর পরিমানে পানি খাওয়া কিন্তু খুব জরুরি!
আপনার যদি লেবুতে বা টমেটোতে স্কিন অ্যালার্জির প্রবলেম থাকে, তবে আপনি এই প্যাক ব্যবহার করা থেকে বিরত থাকুন।
07/08/2021
ডার্কসার্কেল দূর করার ৫ টি ঘরোয়া উপায়..
রাতে না ঘুমানোর পাশাপাশি অতিরিক্ত কম্পিউটার ও মোবাইল ব্যবহারের কারণেও চোখের আশেপাশের অংশ কালো হয়ে যেতে পারে। আবার মানসিক চাপের ফলেও দেখা দেয় ডার্ক সার্কেল। নিয়মিত ৮ ঘণ্টা ঘুমের পাশাপাশি মেনে চলুন স্বাস্থ্যকর জীবনযাপন পদ্ধতি। কাজে লাগাতে পারেন কিছু ঘরোয়া উপায়ও।
গাজর পেস্ট করে ডিমের সাদা অংশ ও অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের নিচে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
গ্রিন টি, ব্ল্যাক টি এবং অন্যান্য ভেষজ চা ডার্ক সার্কেল দূর করতে সক্ষম। কিছু ব্যবহৃত টি ব্যাগ নিয়ে ৫-১০ মিনিট ফ্রিজে রেখে দিন। এরপর চোখ বন্ধ করে ওই ঠাণ্ডা টি ব্যাগগুলো চোখের উপরে রাখুন। ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
কয়েক ফোঁটা নারকেল তেল চোখের নীচে ম্যাসাজ করুন। প্রতিদিন ব্যবহার করলে ফল মিলবে দ্রুত।
কফি পাউডার, সামান্য মধু এবং ১ চা চামচ আলুর রস ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর তুলার সাহায্যে মিশ্রণটি চোখের চারপাশে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
রাতে ঘুমানোর আগে দুধের সর লাগান চোখের আশেপাশের ত্বকে। কিছুক্ষণ ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
Welcome to my page
Thank you so much for like my page
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Mymensingh
Dhaka
2200
