Health Tv
1st lifestyle based health media
15/07/2026
15/07/2026
আমাদের নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় স্টিভেন রড্রিগেস।
27/06/2026
পরবর্তীতে এই পদে যে/যারা আসবে তাঁর/তাঁদের ভবিষ্যত কি?
ভূতাপেক্ষ পদোন্নতি প্রাপ্তদের কি ভবিষ্যতে বেতন ফেরত দিতে হবে?
SSMC
1998-1999
27/06/2026
ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন বাংলাদেশের সাবেক এমপি ডা. প্রাণ গোপাল
27/06/2026
কম নাম্বার পেয়ে বিভাগীয় মেডিকেল আর বেশি নবার পেয়েও জেলা/ সদর হাসপাতাল দেওয়া এমন প্রহসনমূলক ও বিতর্কিত অটোমেশন সিস্টেম প্রত্যাখ্যান করলাম।
অনতিবিলম্বে তা বাতিল করতে হবে।
Loud & clear
Session: 16-17
26/06/2026
কী জীবন মানুষের,আহা!
একটা জ্যান্ত মানুষ, তিন দিন ধরে নিজ কক্ষে, টেবিলের ওপর মাথা নুয়ে পড়ে, মরে আছে। লাশে পচন ধরেছে। কক্ষ থেকে দুর্গন্ধ বেরুচ্ছে। আর সেই দুর্গন্ধের সূত্র ধরেই মিলল তার মরদেহের খোঁজ।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার সার্জারি বিভাগের চিকিৎসক ফারা ফেরদৌসের এভাবে মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই মনটা খুব অস্থির লাগছে। আহা, মানুষের কী জীবন!
বয়স ২৭ বছর। ‘ফেজ বি রেসিডেন্ট’ প্রশিক্ষণার্থী। তার এক বোনও চিকিৎসক। আলাদা থাকতেন।
নিশ্চয় ফারার অনেক বন্ধু ছিল। সহপাঠী ছিল। তিনি শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের যে কক্ষে থাকতেন, সে কক্ষও নিশ্চয় অনেকেই চিনতেন। অথচ তিন দিন ধরে মেয়েটার কোন খোঁজখবর নেই। কাউকে ফোন দেন না। ক্লাসে যান না। একা একটি কক্ষে মরে দেহে পচন ধরেছে। কেউ একটিবারের জন্যও খোঁজ নিলেন না। দরজার এসে কড়া নেড়ে ডাকলেন না। কেউ একটিবারের জন্য মনেও করলো না- ফারা কোথায়? কেন তাকে দেখা যাচ্ছে না? মেয়েটি হুট করে উধাও হয়ে গেল?
এই ব্যস্ত শহরে, এভাবে একা মরে পড়ে থাকা, নিরবে অবহেলায় চলে যাওয়া- এর চেয়ে বেদনার আর কী হতে পারে!
সংবাদটি শোনার পর থেকে মনটা ভীষন ভারী ভারী লাগছে। কত কথা মনে পড়ছে- নিজের, বন্ধুদের, স্বজনদের মুখ মনে পড়ছে। কে কোথায় কোন যন্ত্রনায় একা একা পুড়ছে, আমরা তার খোঁজ রাখি না।
ফারার বাড়ি খুলনার ফুলতলা উপজেলায়। বাবা আব্দুর রশিদ, মা ফেরদৌসি রশিদ।৩৯তম বিসিএসের মাধ্যমে তিনি সহকারী সার্জন হিসেবে যোগ দেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগের রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। তিনি ‘ফেজ বি রেসিডেন্ট’ প্রশিক্ষণার্থী ছিলেন।
২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাস করেন।
অবিবাহিত ফারা সেই ফ্ল্যাটে একাই থাকতেন। কাউকে কিছু জানতে না দিয়ে একাই চলে গেলেন।
ভালো মন্দ জানি না। কিন্তু জীবন যে কত অনিশ্চিত, মানুষ যে কত অসহায়, চারপাশের নানা হিসেবে নিকেশের মধ্যেও মানুষ যে কত একা- ফারা তা বুঝিয়ে দিয়ে গেল।
ওপারে ভালো থেকেন ফারা। নিশ্চয় আপনার মৃত্যুর কারণ জানতে পারবো। কিন্তু আপনাকে তো আর পাবে না কেউ। এত সুন্দর একটি জীবন, কত কষ্ট করে লেখাপড়া শিখে আপনি ডাক্তার হয়েছিলেন। কত স্বপ্ন ছিল আপনার। সে সবই এখন মৃত্যুর কালো রেখায় বেদনার চিহ্ন হয়ে রইলো আমাদের মনে!
লেখক- প্রতীক ইজাজ
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Mohammadpur
Dhaka
