alahee.com

alahee.com

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from alahee.com, Dhaka.

23/02/2026

আর-রাহিকুল মাখতুম—আমাদের সময়ের ইতিহাসের সবচে বহুল প্রচলিত ও সর্বাধিক পঠিত সিরাত গ্রন্থ। আল কুরআন, সহিহ হাদিস ও বিশুদ্ধ ইতিহাসের আঙ্গিকে নবিজীবনীর এমন সুন্দর ও বিস্তারিত বর্ণনায় লিপিবদ্ধ করা হয়েছে সিরাতের এই গ্রন্থটি—পড়তে গিয়ে লাখো পাঠক অসম্ভব মুগ্ধ হয়েছেন।

আমরা প্রত্যেকেই নবিজীবনী পড়তে চাই, আবার শত শত সিরাতের বইও আমাদের চারপাশে; তাহলে কোনটা পড়ব! বিজ্ঞ আলেম ও পাঠকমাত্রই সন্ধান দেন—আর রাহিকুল মাখতুম। একবিংশ শতাব্দিতে আমাদের উপমহাদেশীয় অঞ্চলে সবচেয়ে বেশি মকবুলিয়্যত পাওয়া সিরাত গ্রন্থ ‘আর রাহিকুল মাখতুম’!

বাংলা ভাষাভাষী সবধরণের পাঠকের কথা বিবেচনা করে সহজ বাংলা গদ্য আর ঝরঝরে অনুবাদে ‘আর রাহিকুল মাখতুম’ প্রকাশ করেছে রাহনুমা প্রকাশনী। প্রাজ্ঞ অনুবাদক ও ভাষা সম্পাদকের টেবিলে দিনের পর দিন পরিচর্যা হয়ে, অনেক যত্ন নিয়ে ছাপার অক্ষরে মুদ্রিত হয়েছে এই গ্রন্থ।

চোখ বন্ধ করে বলা যায়, বাজারের অসংখ্য আর রাহিকুল মাখতুমের মধ্যে প্রথমসারির অনুবাদ ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে রাহনুমা প্রকাশিত বক্ষ্যমাণ এই অনুবাদ।

22/02/2026

বাশারের কসাইখানা
সাইদনায়া শুধু একটি কারাগার নয়, এটি একটি অভিশাপ। এই গ্রন্থ সেই অভিশাপের গল্প। এটি কোনো একক ব্যক্তি বা সম্প্রদায়ের কষ্টের গল্প নয়, বরং এটি বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের এক প্রতীক। এই বইয়ের প্রতিটি পাতা পাঠকের বিবেককে নাড়া দেবে। সাইদনায়া কারাগারের গল্প আমাদের ইতিহাসের অন্ধকারতম অধ্যায়গুলোর একটি। এই বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি পাতা মানবিক দায়বদ্ধতার এক অকুণ্ঠ স্মারক।
সাইদনায়া কারাগারে মানবতার সর্বনিম্ন সীমা অতিক্রান্ত হয়েছে। এর অঙ্গনে এমন কিছু অধ্যায় রচিত হয়, যা মনুষ্যত্বের বিরুদ্ধে পরিচালিত নৃশংসতম নির্মমতার মর্মন্তুদ দলিল। সাইদনায়া কারাগার : বাশারের কসাইখানা—গ্রন্থটি সেই নিষ্ঠুরতার এক ভয়ংকর প্রতিচ্ছবি।

মোল্লা ওমর ও তালেবান
সুপ্রাচীন কাল এবং বিংশ শতাব্দীরও অটল, অটুট ও জীবন্ময় আফগানিস্তানের ইতিহাস এবং মোল্লা ওমর ও তালেবানদের জীবন যে একই সুতোয় গাঁথা, এ যে বড় ক্যানভাসে এই জনগোষ্ঠীরই জীবনের দাস্তান—এ বই সে কথাই বলছে।

Photos from alahee.com's post 19/02/2026

সিলেটের ঐতিহ্যবাহী **মনিপুরী শাড়ি** মানেই শতভাগ খাঁটি সুতি, আরাম আর রুচিশীল সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণ। 🌿
রং ওঠার কোনো সম্ভাবনা নেই, পড়তে ভীষণ আরামদায়ক, আর দৃষ্টিনন্দন কারুকাজে প্রতিটি শাড়িই আলাদা মাত্রা পায়। সাধারণত শাড়ি যেখানে ১০ হাত লম্বা, সেখানে এই মনিপুরী শাড়ি **১৩ হাত লম্বা**—যা একে আরও বিশেষ করে তোলে। আলাদা ব্লাউজ পিস না থাকলেও অনেকেই এই ১৩ হাতের মধ্য থেকেই সুন্দরভাবে ব্লাউজের পিস বের করেন।
ঐতিহ্য, আরাম ও সৌন্দর্যের নিখুঁত সমন্বয়—মনিপুরী শাড়িতেই। ✨
সিলেটের ঐতিহ্যবাহী মনিপুরী শাড়ি আপনাকে আরও আধুনিক, অভিজাত ব্যক্তিত্বশীল ও রুচিশীল করে তুলবে।।

#মনিপুরী_শাড়ি
#সিলেটের_ঐতিহ্য
#হাতের_তাঁত
#খাঁটি_সুতি
#রুচিশীল_ফ্যাশন
#ঐতিহ্য_ও_আধুনিকতা
#বাংলার_সংস্কৃতি

19/02/2026
16/02/2026

শিশু-কিশোরদের বুদ্ধির বিকাশ

বইগুলো:
📘 বুদ্ধির গল্প
📗 বুদ্ধির জয়
📕 গুপ্তভাণ্ডারের উপত্যকা

এই বইগুলো শিশু-কিশোরদের মানসিক বিকাশ, সৃজনশীল চিন্তা এবং সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলতে বিশেষভাবে সহায়ক। গল্পের মাধ্যমে তারা শিখবে—কিভাবে বুদ্ধি খাটাতে হয়, ধৈর্য ধরতে হয় এবং কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে হয়।

এই প্যাকেজটি শুধু বিনোদন নয়—এটি শিশুর মেধা, চরিত্র ও আত্মবিশ্বাস গঠনের এক চমৎকার সহচর। নিয়মিত পড়লে শিশুদের যুক্তিবোধ, মনোযোগ ও সৃজনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। 🌟📚

16/02/2026

পবিত্র সম্পর্কের প্রতিশ্রুতি, জান্নাতমুখী জীবনের প্রস্তুতি

এই সংকলন তরুণ হৃদয়ের জন্য এক আলোকিত দিকনির্দেশনা। এখানে রয়েছে যুবক-যুবতীদের চরিত্র ও ঈমান হেফাজতের শিক্ষা, আদর্শ নারীদের অনুপ্রেরণাময় জীবনী এবং বিবাহিত জীবনের প্রয়োজনীয় আহকাম ও মাসায়েল।

পবিত্র ভালোবাসা, দায়িত্বশীল সম্পর্ক ও দুনিয়া-আখিরাত সুন্দর করার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই বইগুলো সহায়ক। তরুণ সমাজ, মা-বোন ও পরিবার গঠনে সচেতন সবার জন্য এটি হতে পারে এক অনন্য উপহার।

09/02/2026

ইসলামের চার মহীয়সী নারীর জীবন নিয়ে লেখা—
হযরত আয়েশা (রা.), ফাতেমাতুয যাহরা (রা.), হযরত খাদিজা (রা.) ও হযরত আমেনা (রা.)
খুব চমৎকার বই !
✨ কেন আমাদের মা -বোনদের জন্য জরুরি?

জ্ঞান, শিক্ষা ও প্রজ্ঞার দৃষ্টান্ত (আয়েশা রা.)

সাহস, আত্মত্যাগ ও শক্তি (খাদিজা রা.)

ধৈর্য, নৈতিকতা ও দায়িত্ববোধ (ফাতেমা রা.)

ভালোবাসা, বিশ্বাস ও মানবিক মর্যাদা (আমেনা রা.)

🎁 এখনই নিতে পারো আমাদের কাছ থেকে উপহার হিসেবে দেওয়ার জন্য।

প্রতিটি গল্পই মেয়েদের আত্মবিশ্বাস ও চরিত্র গঠনে অনুপ্রেরণা দেবে।

#মেয়েদের_উন্নয়ন #নারী_শিক্ষা #উপহার #ইসলামিক_ইতিহাস #নারী_শক্তি #প্রেরণা #নারী_উন্নয়ন

08/02/2026

আল্লাহর পরিচয়’ বইটি বিশ্বব্যাপি দাওয়াত ও তাবলীগের কিংবদন্তি আলেম হযরত মাওলানা তারিক জামিলের বয়ান সংকলন। তার বয়ানের অসাধারণ সম্মোহনী শক্তি শ্রোতার সামনে আখেরাতকে করে তোলে জীবন্ত, ক্ষণস্থায়ী জীবনের ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য করে ব্যাকুল, জান্নাতী জীবন লাভের জন্য সর্বোচ্চ ত্যাগ ও কুরবানী দিতে তাকে করে অসম্ভব উৎসাহী।

‘আল্লাহর পরিচয়’ বইটিতে মহান আল্লাহর তাওহীদ ও তার পরিচিতির অসাধারণ বর্ণনা রয়েছে। ঈমানী চেতনাকে শাণিত করার জন্য, মহান আল্লাহর তাওহীদ সম্পর্কে বিস্তারিত জানার জন্য, তার পরিচয় সুন্দরভাবে জানার জন্য বইটি হবে অ দ্বিতীয় মাধ্যম।

সুখময় জীবনের সন্ধানে
আধুনিক পৃথিবী আমাদের জন্য প্রতিটা দিন আরও কঠিন মনোজাগতিক জটিলতা, আরও গভীর ডিপ্রেশন, আরও তীব্র হতাশা বয়ে আনছে! পুঁজিবাদ, বস্তুবাদ, অতিমাত্রার নাগরিক চাহিদা—আমাদের বেঁচে থাকাকে নিত্যই করে তুলছে কঠিন থেকে কঠিনতর! চারদিকে বাড়ছে সুইসাইড, মার্ডার, ডিপ্রেশনের মতো ভয়াবহ গল্প! আমরা প্রাণপনে এখন মুক্তি চাই আধুনিক জীবনের এইসব নানামুখী মনস্তাত্বিক জটিলতা থেকে! আমরা উপভোগ করতে চাই, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত—আমাদের অসীম সৌন্দর্যভরা এই জীবনটাকে।

আমরা হন্যে হয়ে পথ খুঁজছি মুক্তির! দিশা খুঁজছি সিরাতুল মুস্তাকিম—সহজ সুন্দর একটা পথের! কিন্তু একবার চোখ খুলে দেখছি না, নবিজির পূর্ণাঙ্গ পবিত্রতাভরা জীবন! যে জীবনের দিকে তাকালেই মিলে যায় আমাদের মুক্তি!

02/02/2026

চমৎকার প্রবন্ধ সমূহ একটি মননশীল ও হৃদয়স্পর্শী প্রবন্ধ সংকলন। এতে মাওলানা শরীফ মুহাম্মদ ইসলামী চিন্তা, সমাজ, নৈতিকতা ও মানবজীবনের বাস্তব দিকগুলোকে সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন। প্রতিটি প্রবন্ধ পাঠককে আত্মবিশ্লেষণ, চিন্তা ও আমলের দিকে আহ্বান করে।

এই গ্রন্থে লেখক কুরআন-সুন্নাহর আলোকে সমসাময়িক জীবন সমস্যা, চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেছেন। ভাষা সাবলীল হওয়ায় সাধারণ পাঠক থেকে শুরু করে জ্ঞানপিপাসু সকলের জন্যই বইটি উপকারী।

ইসলামী সাহিত্যপ্রেমী, ছাত্র, শিক্ষক ও সচেতন পাঠকদের জন্য এটি একটি মূল্যবান সংগ্রহ।

01/02/2026

মনে পড়ে কি, মদিনার সেই দীর্ঘ দুর্ভিক্ষের দিনগুলির কথা! যখন হঠাৎই খাদ্যবাহী কাফেলার কথা শুনে প্রায়সমস্ত মদিনাবাসী খাবারের সন্ধানে বের হয়ে গিয়েছিলেন অল্পকজন সাহাবি ছাড়া! যাদের প্রতি খুশি হয়ে আল্লাহর রাসুল নাম ধরে একে একে ঘোষণা করেছিলেন—ওরা জান্নাতি!
একবার ভাবুন তো, কেমন সৌভাগ্যবান ছিলেন সেই সাহাবিরা, যাদের দশজন দুনিয়াতে বেঁচে থাকতেই পেয়েছিলেন নবিজির পবিত্র মুখ থেকে জান্নাতের সুংসবাদ!
ক্ষুধা, দুর্ভিক্ষ—যাদের টলাতে পারেনি নবিজির বৈঠক থেকে; অনাহারে-অর্ধাহারে থেকেও ছেড়ে যাননি প্রিয় নবির সোহবত! অগণিত ত্যাগ আর তিতিক্ষায় জীবদ্দশাতেই নিজের নামে সাথে যুক্ত করেছিলে ‘জান্নাতি’ সার্টিফিকেট!
কিশোর মননের উপযোগী করে প্রখ্যাত কিশোরসাহিত্যিক ইয়াহইয়া ইউসুফ নদভী রচনা করেছেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এই দশজন সাহাবায়ে কেরামের জীবন ও জীবনের গল্প—আশারায়ে মুবাশশারা সিরিজ!
মোট দশটি বইয়ে থাকছে দশজন আশারায়ে মুবাশশারার জীবনগাথা। আমাদের কিশোরদের জন্য বইগুলো চিরদিনের, চিরজীবনের!

01/02/2026

মানুষের জীবনের বাঁকে বাঁকে অসংখ্য গল্প থাকে। কোনোটা রহস্যময়, কোনোটা আপেক্ষিক, আবার কোনোটা মানুষে মানুষে মিলেমিশে একাকার। কিন্তু জীবনের গল্প যেমনই হোক না কেন, তার তাল ও লয় আছে, আছে জয় ও ক্ষয়। জীবনের গল্পরা এইসব জয় ও ক্ষয়ের ভিতর দিয়েই জীবনকে প্রবাহিত করে তার ডালপালা ছড়াতে ছড়াতে। বিস্তৃত করে মানুষের সাথে মানুষের প্রাত্যহিক জীবনের সম্পর্ক। সেরকমই আমাদের রোজকার জীবনে ঘটে যাওয়া কিছু গল্প ও গল্পের তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে মাসিক আল কাউসারে ‘ফিলহাল’ শিরোনামে প্রকাশিত হতো যেসব লেখা, তারই একমলাটে সংকলন হচ্ছে ক্ষয় ও জয়ের গল্প বইটি।

প্রাজ্ঞ লেখক শরীফ মুহাম্মদের গল্প বলার নিজস্ব এক ধরন আছে। যেখানে গল্পের সাথে হাজির থাকে দ্বীন ও ঈমানের নিরিখে একান্ত দার্শনিক বয়ান। একজন মুমিন ও মুসলিম হিসেবে জীবনের সব কিছুই যেহেতু আমরা ইসলামের একটা নিক্তিতে দেখে থাকি, সেজন্য এই পরিভাষাটাও আমাদের জানা খুব জরুরি। ক্ষয় ও জয়ের গল্পে আছে বাংলাদের সমাজের সামগ্রিক এক চিত্র। যেখানে মুমিন ও কমিনার যে চেহারা, তাকে তার মতো করেই আরও স্পষ্ট করা হয়েছে প্রতিটি গল্পে। নিজেকে আবারও।আয়নায় দেখে নেয়ার মতো করে প্রতিটি গল্পকে এখানে কাচের প্রতিবিম্বের মতো অক্ষরের আলোয় ফোটানো হয়েছে সযত্নে।

পত্রিকার ভাষা আর জীবনের বাস্তব সত্যে থেকে যায় অনেক তফাত। তবু এইসব ভুল নিয়েই আমাদের বেঁচে থাকতে হয়। কেননা এখনো এর বিকল্প সত্যের হাতিয়ার মানুষের হাতে নেই; অদৃশ্য এক মাফিয়াচক্রের কাছে আমাদের জীবনের সত্য গল্পেরা হয় বন্দি, নয়তো ফিল্টারিং হয়েই সমাজে তা প্রচারিত হয়। বক্ষ্যমাণ গ্রন্থে সাধ্য অনুযায়ী ঠিক এর বিপরীতটাই করা হয়েছে; অর্থাৎ জীবনের সত্য গল্পকে মানুষের কাছেই ফিরিয়ে দেবার এক সুনিপুণ আয়োজন!

ছোট ছোট ৪৩টি গল্পকে পত্রিকার মেজাজে সাজানো হয়েছে এমনভাবে, যেখানে উঠে এসেছে লেখকের নিজস্ব এক আত্মউপলব্ধির নিরিখে আমাদের জীবন ও জীবনের গল্পের নির্মোহ এক আত্মবিশ্লেষণ। এখানে আমাদের ক্ষয় ও জয়েরা অক্ষরের আলোয় উদ্ভাসিত।

বরেণ্য লেখক ও সম্পাদক শরীফ মুহাম্মদ বিভিন্ন পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বহু বছর। সেইসব লব্ধ অভিজ্ঞতাকে পুঞ্জিভূত করে ‘ফিলহাল’-এ মানুষের জীবনের নানান ভাবনা নিয়ে লিখেছিলেন দীর্ঘ দিন। বক্ষ্যমান গ্রন্থটি সেই সুবিখ্যাত ‘ফিলহাল’ সিরিজেরই একটি কলাম সংকলন। বইটি পড়তে পড়তেই খেয়াল করবেন পাঠক নিজেকে, মিলিয়ে নিবেন আপনার পাশে ঘটমান সমস্ত গল্প ও ঘটনার দিক-বিদিকের সাথে আপনার ভাবনাকেও।

জীবনের ক্ষয় ও জয়ের গল্পে আপনাকে স্বাগতম। মূল্যবান এই বইটি আপনার পাঠের অংশ হোক এই কামনা করি

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address


Dhaka