Ananna collection
শতভাগ চুলের যত্নে আমাদের নিজস্ব তৈরি সিক্রেট হেয়ার অয়েল। যা চুলের জন্য ১০০% কাজ করে।
24/01/2022
শুধুমাত্র একটিভ থাকতে না পারার কারনে,১ বছর ধরে গড়ে তোলা বিজনেস টা ৬/৭ মাসেই কেমন হয়ে গিয়েছে।
যদিও আল্লাহ তার বিনিময়ে আমাকে আরো বড় কিছু দান করছেন,তাই ভরসা আল্লাহর কাছেই যে তিনি আবার সব ঠিক করে দিবেন।
শুধু অপেক্ষা সময়ের।
16/12/2021
শীত আর রুক্ষতা হাত ধরাধরি করে চলে। তাই এই সময়ে বিশেষ যত্নআত্তি একান্ত প্রয়োজনীয়, তা না হলেই ত্বক আর্দ্রতা হারাতে আরম্ভ করবে এবং সেই সঙ্গে বাড়বে সময়ের আগেই বলিরেখা পড়ার আশঙ্কা। বিশেষ করে যাঁদের দিনের বেশিরভাগটাই শীতাতপনিয়ন্ত্রিত অফিসে কাটে, তাঁদের ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে সামান্য কারণেই। তাই সময় থাকতেই সাবধান হওয়া উচিত। শীতের দিনে সাবান যতটা সম্ভব কম ব্যবহার করতে পারলে ভালো হয়। ফেস ওয়াশ বা সাবানের মান যতই ভালো হোক না কেন, তার মধ্যে ক্ষার তো থাকবেই। আর ক্ষার ত্বকের আর্দ্রতা কেড়ে নেয় খুব তাড়াতাড়ি। জানেন কি, স্কিনের পিএইচ ব্যালান্স ঠিক রেখে তার যত্ন নিতে পারে নানা ঘরোয়া উপাদান।
16/12/2021
রিভিউয়ের সাথে ৮ টি অর্ডার কনফার্ম করলেন কক্সবাজারের ফরিদ ভাইয়া।
ভাইয়া আমার রেগুলার কাস্টমার ❤️
এবার অর্ডার করেছেন তার রিলেটিভদের গিফট করার জন্য ❤️❤️
04/12/2021
♦ শোবার আগে চুল ভালো করে আঁচড়ে নিন। চুলের গোড়ায় রক্ত সঞ্চালন ভালো হবে। প্রথমে মোটা দাঁতের চিরুনি দিয়ে ভালো করে জট ছাড়িয়ে নিন।
সব চুল উল্টে পেছন থেকে সামনের দিকে কিছুক্ষণ আঁচড়ান। এরপর আবার সামনে সিঁথি করে আরেকবার আঁচড়ে নিন।
♦ অনেকের রাতে গোসলের অভ্যাস থাকে। সে ক্ষেত্রে ভেজা চুল ভালোভাবে শুকিয়ে তারপর বিছানায় যান।
♦ চুল শুকাতে ড্রায়ারের বা ফ্যানের ঠাণ্ডা বাতাস ব্যবহার করুন। গরম বাতাসে চুল শুকালে চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে যায়। ছোট বা বড় যেমনই হোক, চুল ছেড়ে ঘুমাবেন না। শুকনো চুলে হালকা করে পনিটেল বা বেণি করে তারপর ঘুমান।
♦ পরদিন শ্যাম্পু করলে রাতে চুলে হট অয়েল ম্যাসাজ করুন।
♦ হালকা করে চুল বেঁধে ঘুমাতে যান।
♦ রাতের দাওয়াতে চুলের সাজে জেল, স্প্রে, ক্লিপ ব্যবহার করতে হয়। বাসায় ফিরে প্রথমে চুলের সাজসরঞ্জাম খুলে চুল আঁচড়ে নিতে হবে। এরপর সম্ভব হলে চুলে শ্যাম্পু করে নেওয়া ভালো। না হলে অন্তত হট অয়েল ম্যাসাজ করলেও চুলের ক্ষতি কিছুটা কমানো যেতে পারে।
সুখবর সুখবর💁♀️
অসংখ্য পুরাতন কাস্টমারদের রিকুয়েষ্টএ অনন্যা সিক্রেট হেয়ার অয়েলের প্রাইজ ডিসেম্বর মাস পর্যন্ত আগের টাই থাকবে।🥰
04/12/2021
নতুন একটি রিভিউ।
৭ দিনের ম্যাজিক🥰
01/12/2021
তেল তো আমরা কম বেশি সবাই লাগাই। মাসাজ কিন্তু সবাই করিনা।
👉চুলের গোড়ায় তেল মাসাজ করাটা অনেক গুরুত্বপূর্ণ। যা আমরা বুঝিনা বা বুঝতে চাইনা।
❤❤❤❤আজ জানাবো চুলের গোড়ায় তেল মাসাজ করার গুরুত্বঃ
🌺🌺চুলের গোড়ায় তেল মাসাজ এর কারনে ব্রেইনের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়।
🌺🌺তেল মাসাজ চুল পড়া কমাতে সাহায্য করে।
🌺🌺রক্ত সঞ্চালনা বৃদ্ধির ফলে নতুন চুল গজায়।
🌺🌺চুলের গোড়া মজবুত হয়।
🌺🌺খুশকি রোধে সাহায্য করে।
🌺🌺মাসাজ এর ফলে চুলের ফলিকল গুলো আরাম পায়। চুলের ফ্যাকাসে ভাব দূর করে
🌺🌺দুশ্চিন্তা,কাজের চাপ,মানসিক অশান্তিতে বিপর্যস্ত মানসিক অবস্থায় আরাম পেতে মাথার ত্বকে তেল মাসাজ সাহায্য করে।
🌺🌺মাইগ্রেনে মাথা ব্যাথা,ঘুম কম হওয়ায় মাথার ত্বকে তেল মাসাজ বিশেষ আরাম পাওয়া যায়।
🌺🌺নিয়মিত তেল মাসাজ করায় ডিপ্রেশন এবং নার্ভাসনেস কমে।
🌺🌺তেল মাসাজ শরীরের তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
30/11/2021
তেল দেওয়া ছেড়ে দিলে কি আবার আগের নিয়মে চুল পড়বে❓
ধরুন যে আপনার অয়েল ব্যবহারের পর হেয়ার ফল কন্ট্রোলে এসেছে!
বা চুল পড়া বন্ধ হয়েছে।
তার মানে বুঝতে হবে আপনাকে উক্ত অয়েলটি স্যুট করেছে
আবার দেখলেন অয়েলটি ছেড়ে দেওয়ার পর আগের নিয়নেই চুল পড়ছে।
সেটি কেন হতে পারে!
কারণ তখন চুলকে বাহির থেকে প্রটেক্ট করার জন্য কেউ গার্ড করছে না।আর তখন চুল দূর্বল হয়ে পরে!!
তখন আপনার চুল হইতো পানি তে আয়রন থাকলে সেটা বেশ দ্রুত চুলের ওপর প্রভাব ফেলছে, আবার সিজন চেইঞ্জিং এর ক্ষেত্রেও প্রভাব পড়ছে চুলের ওপর,আবার দেখা গেল ময়লা জমার কারণে চুল পড়ছে,আবার হরমোন ব্যালেন্স নেই বলে চুল পড়ছে,আবার শ্যাম্পুর কারণেও চুল পড়তে পারে।
চুলের খাদ্য হলো তেল!
আমাদের স্বাভাবিক ভাবে একবেলা খাবার খেয়ে আরেক বেলা না খেলে ঐ বেলায় খিদে লাগবেই!!
ঠিক সেরকম চুলে তেল না দিলে চুলেরও খিদা লাগবে স্বাভাবিক।তাই চুলো তার খাদ্য খুঁজবে।
চুল তখনই হেলদি হবে যখন ওকে পুষ্টি সমৃদ্ধ খাদ্য খেতে দিবেন।ঐ খাদ্য টিই হলো তেল।
এর ফলে চুলের বাহিরের কোনো শত্রু চুলের ওপর কোনো খারাপ প্রভাব ফেলতে পারবে না! সেই শত্রু গুলোর ক্ষেত্রে ব্যপারটি কঠিন হয়ে দাঁড়াবে!!
30/11/2021
অয়েলের পাশাপাশি হেয়ার প্যাকটাও কি ইউজ করতে হয়?
—বলা হয় না!একতাই বল!এই ক্ষেত্রেও বাক্যটি প্রযোজ্য!
একটি মানসম্মত অর্গানিক অয়েল, হেয়ার প্যাক,শ্যাম্পু এবং ভালোমানের কন্ডিশনার ইউজ করাই হলো বাহির থেকে চুলের প্রপার কেয়ার।
এই ক্ষেত্রে অয়েলের পাশাপাশি প্যাক টা ইউজ করলে খুব দ্রুত রেজাল্ট আশা করতে পারি এবং চুলের প্রপার ট্রিটমেন্ট টি হবে। অর্থাৎ দুইটা দুইভাবে চুলকে প্রটেক্ট করবে।
হেয়ার ট্রিটমেন্ট প্যাকের কার্যকরিতা গুলো হলো—
🌻 পর্যাপ্ত পরিমাণ প্রোটিন সরবরাহ করে।
🌻 আমাদের চুলকে কোমল করে এবং সাইনি লুক দেয়। যাদের চুলের টেক্সচারে সমস্যা থাকে, তা রিপেয়ারে সাহায্য করে।
🌻 প্রতিদিন নানা কারণে চুল ড্যামেজ হয়। যেমন- বাহিরের ধুলাবালি ময়লা চুলকে নিষ্প্রাণ করে দেয়। হেয়ার মাস্ক ব্যবহারে এই সমস্যাগুলোর সমাধান হয়।
🌻 মাথার স্ক্যাল্প এর বিভিন্ন সমস্যা, যেমন- খুশকি এবং ইচিং জনিত সমস্যার সমাধান করে।
🌻 চুলকে স্মুথ এবং সফট করে তোলে।
220 ml Ananna secret hair oil
450 taka only
30/11/2021
খুব বেশি চুল পড়ছে?
চুল লম্বা হয়না?
মাথায় টাক পড়ে যাচ্ছে?
মাথায় খুসকি?
চুলের আগা ফাটা?
সব সমস্যার সমাধান পাবেন একটি মাত্র তেলের মাধ্যমে।
অনন্যা সিক্রেট হেয়ার অয়েল দিয়ে চুলের যেকোন সমস্যার সমাধান করতে পারবেন একদম ভেতর থেকে।
বিভিন্ন তেল ব্যবহার করেও যাদের কোন উপকারে আসেনি,তাদের জন্যও ১ম ব্যবহারের পর থেকেই কাজ শুরু করবে অনন্যা সিক্রেট হেয়ার অয়েল।
29/11/2021
আপনাকে নতুন চুল গজাতে হলে আপনার খাদ্যভাস পরিবর্তন করতে হবে।
বেদানার দানা, পাতা এবং খোসা এক সাথে বেটে নিন। এবার এতে সরিষার তেল দিয়ে হালকা আঁচে গরম করুন।
গরম করে তা ছেকে বোতলে রেখে দিন।
👉সপ্তাহে ২-৩ বার এই তেল মাথায় লাগালে চুল পড়া দূর হয়ে ও নতুন চুল গজাতে সাহায্য করবে।
👉 সবুজ ধনে পাতার রস নিয়মিত চুলের গোড়ায় লাগালে চুল মোলায়েম হয়,কালো হয়, চুলপড়া বন্ধ হয়, এমনকি টাকে নতুন চুল গজায়।
👉পাকা অথবা শুকনো আমলকীর চূর্ণকে নারকেলের তেলে ভালো করে মিশিয়ে নিনি। এবার ওই তেল মালিশ করুন। কিছুক্ষণ রেখে চুল ধুয়ে ফেলুন।
👉 কালোজিরা চুল পড়া বন্ধে এবং নতুন চুল গজানোর জন্যে সহায়ক। মাথায় কালোজিরার তেল ব্যবহার করা আর খাবারে কালোজিরা ব্যবহার আপনাকে স্বাস্থোজ্জল চুল দিতে পারে।
👉ডিম ও ভিটামিন-ই ক্যাপসুল এক সঙ্গে মিশিয়ে মাথায় মাখলেও উপকার পাওয়া যায়।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Lalbag, Urdu Road
Dhaka
