NAIM ISLAM SANTO
আমার শরীর থেকে আমি লাশের গন্ধ পাই..!
দেহ বেঁচে থাকলেও মন বেঁচে নেই...!
ইয়া রব হয়তো ধৈর্য দিও নয়তো সুন্দর একটা বিদায় দিও..!
কথা হোক বা না হোক আমি তোমাকে নিয়ে সারাক্ষণ ভাবি আর ভাবতে আমার ভীষণ ভালো লাগে।
মির্জা গালিব বলছিলেন এ দুনিয়া স্বার্থ ছাড়া ভরা গালিব!
বইয়ের পাতায় স্বপ্ন জমা....!!
অন্তরে বিচ্ছেদের ছায়া.....!!
!! শখের মানুষ নিজেও জানে না....!!
'কত টা ভয়ংকর তার মায়া....
বিশ্বাস হারালে হয় বিচ্ছেদ... আর নিশ্বাস হারালে হয় মৃত্যু...! তাই কারো অনুভূতি নিয়ে মজা করো'না..কারন বিচ্ছেদের যন্ত্রণা হয় খুবই ভয়ঙ্কর আর বড়ই অদ্ভুত...|||
25/04/2026
বুঝলা গালিব
25/04/2026
এটাই আমাদের শেষ সমঝোতা! 🌻
25/04/2026
মনে রেখো, তুমি আমার ভীষণ প্রিয়।
প্রিয় জিনিসের প্রতি মানুষের যেমন টান থাকে, মায়া থাকে, ভালোবাসা—যত্ন থাকে, হারানোর ভয় থাকে; তেমন করেই তুমি আমার কাছে প্রিয়।
মনে রেখো, তুমি আমার কাছে ভীষণ দামী।
আরও দামী তোমার হাসি মুখ, কাজল চোখ, টলমল সেই চোখে গভীর প্রেমের ভাষা, যে ভাষা আমি ছাড়া আর কেউ পড়তে জানে না।
ভালোবাসি বলেই তো প্রেম এত মধুর মনে হয়।
তোমার অবয়ব ভয়ঙ্করদর্শনে নিজেকে খুবই তুচ্ছ মনে হয়। তোমার কাজল চোখে ডুবে যেতে যেতে বিরহ বেদনা, প্রেমহীন জেগে থাকা নির্ঘুম রাত, নিদারুণ অবহেলা ভুলে যাই।
মনে রেখো, তুমি আমার পরম সাধনার।
তোমাকে পাওয়া, না পাওয়ার হিসাব কষতে গিয়ে, আমি বরাবরই অংকে ভুল করি! মানুষ তো। এত হিসাব কষে ভালোবাসা যায়? তাই আমি বেহিসাবি হয়ে যাই। তোমায় ভালোবাসতে বাসতে আমিও ভালোবাসার সম্পাদ্য—উপপাদ্য প্রমান করতে মরিয়া। অবশেষে আমি সাধনা করি, তোমাকে কাছে পাওয়ার।
মনে রেখো, আমার সব অসুখের পথ্য তুমি।
তোমার চোখে তাকালে আমার কোনো দুঃখ থাকে না। তুমি পাশে থাকলে পৃথিবীর সব জাগতিক দুশ্চিন্তা, হতাশা দৌড়ে পালায়। মাইগ্রেন, একাকিত্ব মূহুর্তেই নাই হয়ে যায়। তুমি কাছাকাছি থাকলে, পাশে থাকলে, হাত শক্ত করে জড়িয়ে থাকলে নিজেকে কখনো ভীরু মনে হয় না। দুঃসাহসিক হয়ে আমিও পা বাড়াই তোমাকে জয় করে নিতে।
মনে রেখো, তুমি আমার কাছে ভীষণ প্রিয়, ভীষণ দামী। তাই ভালোবাসা নিও, নিজের যত্ন নিও।
লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼
25/04/2026
24/04/2026
তুমি ঠিক গল্পের মতন
শুরুটা ভীষণ আকর্ষণীয় ও সুন্দর,
আর শেষটা
শেষটা ভয়ের মতনই ভয়ংকর।
তুমি ঠিক অঙ্কের মতন,
শুরুতে সব হিসাব মেলানো গেলেও
শেষে সুদে আসলে কিছুই মেলানো গেলো না।
তুমি ঠিক কবিতার মতন
শুরুতে কতো ছন্দোময়, প্রেমময়—
আর শেষে
শেষে ঝড়ের মতন কান্নার, বৃষ্টির মতন বেদনার।
তুমি ঠিক জীবনের মতন,
শুরুতে কি ঝলমলে আলো
শেষে প্রবল অন্ধকার, চতুর্দিকে বন্ধ দুয়ার।
তুমি ঠিক সুখেরই মতন
শুরুতে কি আসা-যাওয়া,
আর শেষে
শেষে দুঃখের চেয়েও প্রবল দুঃখ হওয়া।
~ আরিফ খন্দকার
#আরিফ_খন্দকারের_কবিতা
24/04/2026
মানুষের জীবনটা একটা অদ্ভুত মঞ্চ,
যেখানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে
আমাদের একটা নতুন মুখোশ পরতে হয়।
আমরা হাসতে হাসতে এমনভাবে কথা বলি,
যেন ভেতরে কোনো ক্ষত নেই,
যেন সবকিছু ঠিকঠাক চলছে।
অথচ বুকের বাঁ পাশে জমে থাকা কষ্টগুলো
কেউ দেখতে পায় না, আমরাও দেখাতে চাই না।
একটা সময় ছিল,
ছোট ছোট আঘাতে কেঁদে ভেসে যেতাম,
আর এখন পাহাড় সমান কষ্ট নিয়ে
স্বাভাবিক থাকার নিখুঁত অভিনয় করে যাই।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো,
এই অভিনয়টাই এখন অভ্যাস হয়ে গেছে-
আমরা নিজেরাও বুঝতে পারি না
কোনটা আসল, আর কোনটা নকল।
• ❐ বেঁচে থাকার অভিনয়
• লেখক: মাহবুব সরদার সবুজ
#মাহবুব_সরদার_সবুজের_কবিতা #ইচ্ছে_কাব্য
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Dhaka.Bangladesh
Dhaka
8330
