Tahazzot Hossain

Tahazzot Hossain

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tahazzot Hossain, Health/Beauty, Dhaka.

14/10/2025

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বাজার দর আনুমানিক (২০-৩০) হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর (১৫-২০) হাজার টাকা।

অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।

কিন্তু আপনি ভাত খান ২৫০-৩৫০ গ্রাম!

তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...

আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা কথা শুনে না, আপনার অনেক দুশ্চিন্তা।

বাঘ কি চিন্তা করে আজকে কি খাবো!

আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….?

আল্লাহ সবার রিযিকের ব্যবস্থা করে রেখেছেন, অথচ তারপরও মানুষ টেনশন করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে!

আপনার কি মনে হয়,,,? কথায় কি ভুল আছে???

আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।

আমিন।

08/09/2025

এটা গা*যা- র আপনার আমার সন্তানের হাত 💔

06/09/2025

নোবেল প্রাইজ শয়তানের সৃষ্টি!
=====================
বিখ্যাত আইরিশ চিন্তাবিদ ও সাহিত্যিক জর্জ বার্নার্ড শ বলেছিলেন, আমি ডিনামাইট তৈরির জন্য আলফ্রেড নোবেলকে ক্ষমা করতে পারি, কিন্তু নোবেল পুরস্কারের প্রবর্তনকারীকে ক্ষমা করতে পারি না, কারণ একমাত্র মানুষরূপী শয়তানই এমন পুরস্কার প্রবর্তন করতে পারে। সূত্র : ইন্টারনেট।

আজ থেকে ৮৭ বছর আগে ১৯২৬ সালের এই দিনে নোবেল পুরস্কারের অর্থ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে তিনি এসব কথা বলেছিলেন।

সুইডিশ রসায়ন বিজ্ঞানী আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কারের পর 'মৃত্যুর সওদাগর' হিসেবে নিন্দিত হওয়ায় নোবেল পুরস্কার প্রথা চালু করেছিলেন। কিন্তু এই প্রথা চালু হওয়ার পর বেশি দিন না যেতেই পুরস্কারটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকে পাশ্চাত্য। কেবল তাই নয় এই পুরস্কারকে ব্যবহার করা হয় পাশ্চাত্যের আধিপত্যকামী, বিভেদকামী, শোষণকামী ও হত্যাযজ্ঞের নীতি জোরদারের হাতিয়ার হিসেবে।

তাই স্পষ্টভাষী সাহিত্যিক ও চিন্তাবিদ জর্জ বার্নার্ড শ (১৮৫৬-১৯৫০) এই পুরস্কারের তীব্র সমালোচনা করতে বাধ্য হয়েছিলেন।

পবিত্র ধর্ম ইসলাম ও বিশ্বনবী (সা.) সম্পর্কে নিজের গভীর শ্রদ্ধাবোধের জন্যও খ্যাতি অর্জন করেছেন এই সুনাম-ধন্য মনীষী। তিনি বলেছেন, আগামী একশ’ বছরের মধ্যে যদি কোনো ধর্ম ব্রিটেন, এমনকি গোটা ইউরোপের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, তা হলে সেটা হবে ইসলাম।

শ আরো বলেছেন, আমি মুহাম্মাদ (সা.) এর ধর্মকে সব সময়ই গভীর শ্রদ্ধার চোখে দেখি, কারণ এর রয়েছে বিস্ময়কর গতিশীলতা বা শক্তি। আমার দৃষ্টিতে এটা হচ্ছে একমাত্র ধর্ম যার রয়েছে অস্তিত্বের জগতের পরিবর্তশীলতার সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার বা খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা, আর এ কারণে ইসলাম প্রত্যেক যুগেই মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে সক্ষম।

তিনি বলেন, আমি মুহাম্মাদকে (সা.) কে অধ্যয়ন করেছি, তিনি ছিলেন একজন বিস্ময়কর মানুষ এবং আমার মতে খ্রিস্ট বা ঈসা (আ.) এর বিরোধী হওয়ার ধারে কাছেও তিনি ছিলেন না, মুহাম্মাদ (সা.) কে অবশ্যই মানবতার ত্রাণকর্তা বলা উচিত।

জর্জ বার্নার্ড বলেন, আমি মুহাম্মাদ (সা.) এর ধর্ম সম্পর্কে এ ভবিষ্যদ্বাণী করছি যে, এই ধর্ম আগামী দিনের ইউরোপে গৃহীত হবে এবং এই ধর্মকে সাদরে বরণ করে নেয়া এখনই শুরু হয়েছে।

27/08/2025

একজন নারী আমাকে লিখেছিলেন যে, 'আপনি কি ব্যাখ্যা করতে পারবেন আমার স্বামীর মৃ'ত্যুটা কি ভালো মৃ'ত্যু ছিলো নাকি খা'রাপ মৃ'ত্যু?'

তিনি লিখেছেন, একদিন আমি আর আমার স্বামী সোফায় বসে ফুটবল ম্যাচ দেখছিলাম। আমরা ফুটবল ম্যাচ দেখছিলাম কারণ আমার স্বামী ফুটবল খেলা খুব পছন্দ করত। এবং সে ছিলো Alaen Shearer এর একজন সাপোর্টার। সে Alaen Shearer কে ভালোবাসত। সে তার পোশাকে Alean Shearer এর অটোগ্রাফ রাখত, তার শোবার ঘরে সে Alean Shearer এর ছবি টানিয়ে রাখত, Alean Shearer এর কার্ড রাখত।

একদিন সন্ধ্যায় যখন আমি আর আমার স্বামী সোফায় বসেছিলাম তখন আমার স্বামী হঠাৎ বললেন, আমার কোমরে খুব ব্যথা হচ্ছে আর পা'দুটো খুব দুর্বল হয়ে যাচ্ছে। তিনি বলেন, তারপর আমি এম্বুলেন্সে কল করি, ২০ মিনিটের মধ্যে এম্বুলেন্স চলে আসে। তারা একটি স্ট্রেচার নিয়ে আসে আর আমার স্বামীকে স্ট্রেচারে ওঠায়। যখন তারা আমার স্বামীকে স্ট্রেচারে ওঠায় তখন আমার স্বামী আমার হাত চেপে ধরে। সে আমার হাত চেপে ধরে বলে, বাচ্চাদেরকে দেখে রেখো। আমি আমার স্বামীকে বলেছিলাম, ২০ মিনিটের মধ্যে তুমি হাসপাতালে পৌঁছুবে তারপর সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে আসবে।

তারপর তারা আমার স্বামীকে এম্বুলেমসে ওঠায়, যখন সে এম্বুলেন্সে ওঠে যায় তখন সে আমাদের বাড়ির দিকে তাকাচ্ছিল, এমনভাবে দেখছিল যেনো সে আর কখনোই এই বাড়িতে ফিরে আসবে না৷ তারপর আমরা এম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছি। ডাক্তাররা আমার স্বামীকে পরীক্ষা করে এবং জানতে পারে যে আমার স্বামী ক্যা*ন্সারে ধুকে ধুকে ম'রছে। আর ক্যা*ন্সারটা এতটাই গুরুতর যে সেটা তার মস্তিষ্ক অব্দি পৌঁছে গেছে।

নবিজি মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'তুমি সেভাবেই ম'রবে যেভাবে তুমি বাঁচো। যদি তুমি অবাধ্যতায় জীবন কাটাও, পা'পের জীবন কাটাও তাহলে সেভাবেই তোমার মৃ'ত্যু হবে। আর সেভাবেই তোমাকে পুনরুত্থিত করা হবে।' (বক্তা)

ঐ নারী বলেন, তারা আমার স্বামীর গায়ে বিভিন্ন মেশিন লাগিয়ে দেয় আর বলে, আপনার স্বামী আর মাত্র কিছুদিন বাঁচতে পারে, কিংবা আর মাত্র ২দিন কিংবা আর মাত্র কিছু ঘন্টা। তাই এই অল্প সময়টাকে উত্তমরূপে কাজে লাগান।

তিনি বলেন, আমি আমার স্বামীর হাত ধরে তার পাশে বসলাম এবং তাকে বললাম 'লা ইলাহা ইল্লাল্লাহ' বলার জন্য ৷ আমার স্বামী তখন জানালার দিকে তাকাতে শুরু করলো, এবং হঠাৎ করেই সে হাসতে শুরু করল।সে খুব উচ্চ শব্দে হাসতে লাগল। তার হাসির শব্দ এত বেশি ছিল যে নার্স আর ডাক্তারেরা দৌড়ে চলে এলো। তখন আমার স্বামীর শরীরের উপরের অংশ উদ্বেলিত হচ্ছিল, এবং সে চিৎকার করে বলতে লাগল, 'আমি Alean Shearer, আমি Alean Shearer.' তখনই মেশিন বন্ধ হয়ে গেলো, সে মা*রা গেলো।

নবিজি মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'তুমি সেভাবেই ম'রবে যেভাবে তুমি বাঁচো। যদি তুমি অবাধ্যতায় জীবন কাটাও, পা'পের জীবন কাটাও তাহলে সেভাবেই তোমার মৃ'ত্যু হবে। আর সেভাবেই তোমাকে পুনরুত্থিত করা হবে।'

আল্লাহ আমাদের রক্ষা করুন।

- শাইখ মুহাম্মাদ আব্দুল জাব্বার
- সংগৃহীত।
Islamic Guidance

31/07/2025

গ্রামে একটা চাকরি, সন্ধ্যায় বাড়ি, রাত অব্দি নিজস্ব একটা ছোট্ট ক্যাফে পরিচালনা, রাতে কবিতা উপন্যাস পড়ে ঘুম... 🖤

09/06/2025

সূর্য ডুবছে আগামীকাল ওঠার জন্য….

24/05/2025

🌟 “তুমি যদি খুব সাবধানে বাঁচো, যাতে ব্যর্থ না হও, তাহলে তোমার জীবন আসলে বাঁচাই হলো না, বরং তুমি স্বাভাবিকভাবেই ব্যর্থ হলে।” — জোয়ান ক্যাথলিন রাউলিং 🔰

🤔 আমরা সবাই জীবনে সফল হতে চাই। কিন্তু অনেকেই ব্যর্থতার ভয়ে কোনো উদ্যোগই নেই না। এমনকি আমরা ভাবি যে যদি হেরে যায়, যদি কিছু না হয়, সবাই হাসবে। তাই Harry Potter সিরিজের লেখিকা জোয়ান ক্যাথলিন রাউলিং, তার এই কথার মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছেন যে , জীবন মানেই চ্যালেঞ্জ আর ভুলের মধ্য দিয়ে শেখা যায়। তাই তিনি একসময় অনেক ব্যর্থতায় সম্পূর্ণ ভেঙে পড়ার পরেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চরিত্র, "Harry Potter" সৃষ্টি করেছেন! 🌟'

🔥 কেন ব্যর্থতা থেকে ভয় পাওয়া উচিত না?
✅ ব্যর্থতা মানেই আপনি চেষ্টা করেছেন।
✅ প্রতিটি ব্যর্থতা হলো নতুন কিছু শেখার সুযোগ।
✅ সফল ব্যক্তিরা সবাই কোনো না কোনো সময়ে ব্যর্থ হয়েছেন।
✅ ব্যর্থতার ভয়েই অনেক মানুষ নিজের স্বপ্ন পূরণ করতে পারে না।
✅ সাহসী হওয়ার মানেই জীবনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করা।

💡 কীভাবে ব্যর্থতাকে জয়ের পথে রূপান্তর করবেন?
▶️ নিজের ভুল স্বীকার করুন এবং শেখার মানসিকতা গড়ুন।
▶️ সবসময় নতুন কিছু শেখার জন্য প্রস্তুত থাকুন।
▶️ ভয় না পেয়ে চেষ্টা করে করুন। আজ না হোক, কাল সফল হবেনই।
▶️ নিজের স্বপ্নের প্রতি সৎ থাকুন, সব বাধা কাটিয়ে এগিয়ে যান।
▶️ সফলতা মানে কেবল গন্তব্য নয়, পথ চলাটাও গুরুত্বপূর্ণ।

💫 সবসময় মনে রাখবেন, সাহস করে সামনে না এগুলে আপনি কখনো জানতেই পারবেন না যে , আপনি কী করতে পারতেন। ব্যর্থ হওয়াটা লজ্জার নয়, বরং না চেষ্টা করাটাই সবচেয়ে বড় ব্যর্থতা।

Photos from Tahazzot Hossain's post 04/11/2024

সুস্থ থাকার চেষ্টা করছি।তিন মাস ধরে চলছে…..।উন্নতি কি চোখে পড়ে?

04/11/2024

“আমার মেয়ে কখনোই একজন গরিব মানুষের সঙ্গে বিয়ে করবে না!”

বিল গেটস ব্যাখ্যা করেন কেন তিনি তার মেয়েকে একজন গরিব মানুষের সঙ্গে বিয়ে দিতে নিষেধ করেন।

“কিছু বছর আগে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সম্মেলনে গিয়েছিলাম যা বিনিয়োগ এবং অর্থায়নের উপর ছিল। সেখানে একজন বক্তা ছিলেন বিল গেটস, এবং প্রশ্নোত্তরের সময় আমি এমন একটি প্রশ্ন করেছিলাম যা সবার মধ্যে হাস্যরস তৈরি করেছিল।

আমি জানতে চেয়েছিলাম, বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হিসেবে, তিনি কি তার মেয়ের একজন গরিব বা সাধারণ মানুষের সঙ্গে বিয়ে হতে দিতে পারেন। তার উত্তর আমার জীবনকে একেবারে পাল্টে দিল;

বিলের উত্তর ছিল এরকম:

প্রথমত, আপনাকে বুঝতে হবে যে সম্পদ মানে একটি বড় ব্যাংক অ্যাকাউন্ট থাকা নয়!

সম্পদ মূলত সম্পদ তৈরি করার ক্ষমতা।

উদাহরণস্বরূপ: একজন ব্যক্তি লটারি বা জ্যাকপট জিতলে। যদিও সে 100 মিলিয়ন ডলার জিতেছে, সে আসলে একজন ধনী মানুষ নয়: সে প্রচুর টাকা সহ একজন গরিব মানুষ, এবং এ কারণে 90% লটারি বিজেতা 5 বছরের মধ্যে আবার গরিব হয়ে যায়।

আপনার কাছে এমন ধনীরা আছে যারা টাকায় নিঃস্ব। উদাহরণস্বরূপ, অধিকাংশ উদ্যোক্তা।

তারা আসলে সম্পদের পথে আছেন, যদিও তাদের কাছে টাকা নেই, কারণ তারা তাদের আর্থিক বুদ্ধিমত্তা বিকাশ করছেন এবং সেটাই হলো সম্পদ।

ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য কি?

এটি আসলে এরকম: ধনীরা মারা যেতে পারে ধনী হওয়ার জন্য, যখন গরিবরা ধনী হওয়ার জন্য হত্যা করতে পারে।

যদি আপনি একটি যুবককে দেখেন যে স্নাতক হতে চায়, নতুন জিনিস শিখতে চায়, এবং সবসময় নিজেকে উন্নত করতে চায়, তবে জানবেন সে একজন ধনী ব্যক্তি।

যদি আপনি একটি যুবককে দেখেন যে বিশ্বাস করে সমস্যা সরকারের, এবং সব ধনী লোককে চোর মনে করে এবং তাদের প্রতি সমালোচনা করে, তবে জানবেন সে একজন গরিব, কারণ তার চিন্তাভাবনা গরিব!

ধনীরা বিশ্বাস করে যে তারা শুধু তথ্য এবং প্রশিক্ষণের প্রয়োজন উন্মোচন করার জন্য, যখন গরিবরা মনে করে অন্যদের তাদের জন্য টাকা দিতে হবে শুরু করার জন্য।

শেষে, যখন আমি বলি যে আমার মেয়ে গরিব মানুষের সঙ্গে বিয়ে করবে না, আমি টাকার কথা বলছি না। আমি ওই ব্যক্তির সম্পদ তৈরি করার ক্ষমতার কথা বলছি।

আমি যা বলব সে জন্য দুঃখিত, কিন্তু অধিকাংশ অপরাধী গরিব। যখন তারা প্রচুর টাকা সামনে পান, তারা তাদের মাথা হারিয়ে ফেলে, এবং এ কারণেই তারা চুরি করে, লুট করে ইত্যাদি…

তাদের জন্য, এটি একটি আশীর্বাদ, কারণ তারা জানে না তারা কিভাবে নিজেদের জন্য টাকা উপার্জন করতে পারে।

একদিন, একজন ব্যাংক নিরাপত্তারক্ষক একটি ব্যাগ ভর্তি টাকা পায়, এবং সে ব্যাগটি ব্যাংকের পরিচালকের কাছে দেয়।

মানুষজন এই ব্যক্তিকে বোকা মনে করেছিল, কিন্তু সে আসলে কেবল একজন ধনী ব্যক্তি ছিল যার কাছে টাকা নেই।

এক বছরের মধ্যে, ব্যাংক তার জন্য একজন রিসেপশনিস্টের পদ প্রস্তাব করে, এবং তিন বছরের মধ্যে সে গ্রাহক ব্যবস্থাপক হয়ে যায়, এবং দশ বছরের মধ্যে সে ওই ব্যাংকের আঞ্চলিক শাখা পরিচালনার দায়িত্বে আসে, যেখানে সে শতাধিক কর্মচারী পরিচালনা করে এবং তার বার্ষিক পুরস্কার সেই ব্যাগের মূল্যকে অতিক্রম করে!

সম্পদ প্রথমে একটি মানসিক অবস্থা, বন্ধু…”
সংগৃহীত

21/10/2024
17/10/2024

কোথায় ২ বছর আর কোথায় ৫৩ বছর 🤔

30/09/2024

আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীদের সালাম দিয়ে যাই। এই সালামের ফজিলত যে কত ব্যাপক তা আমাদের কারো কারো জানা থাকলেও সবার হয়ত জানা নেই।

আপনি রাস্তা দিয়ে একা বা কারো সাথে কথা বলতে বলতে হাটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন। হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেলো রাস্তার পাশের কোন কবর দেখে। মুখ দিয়ে বেরিয়ে এলো ''আসসালামু আ'লাইকুম ইয়া আহলাল কুবুর''

অর্থঃ হে কবরবাসী! আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।

ঠিক সেই সময়ে হয়ত সেই কবরবাসী ছিলো আযাবের ফেরেশতাদের অধীনে,আল্লাহর নির্দেশে যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিলো সেই কবরবাসীর দেহকে।

কি আশ্চর্য !!!
আপনার কয়েক সেকেন্ডর এই দুয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো তার শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষণ করার। সাথে সাথেই তার কবর আযাব বন্ধ হয়ে কিছু সময়ের জন্য তার ওপর শান্তি বর্ষিত হলো।

প্রতিটি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই অনেক বছর পর আজ আপনিও এখন অন্ধকার কবরের বাসিন্দা। হয়ত আপনার উপরেও চলছে এখন আযাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করেই তারা আঘাত করা বন্ধ করে দিলো। কিছু সময়ের জন্য আপনি শান্তি পেলেন।

আপনার মনে পড়ে গেলো ওই যে সেই দিনগুলোর কথা যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট্ট দুয়াটি করে যেতেন। আজ সেভাবেই কোনো এক পথিকের ও আপনার কবর দেখে মায়া হলো,আপনার মতো তিনিও সেই ছোট্ট দুয়াটি পড়ে আপনাকে কিছুক্ষণ এর জন্য আযাব থেকে মুক্তি দিলেন।

আপনি যে দুয়া করবেন তা আপনার জন্যও আল্লাহ ফিরিয়ে দিবেন। কেননা, আল্লাহ প্রতিটি ভালো কাজের জন্য উত্তম পুরস্কার দান করেন।

প্রতিদিন আমরা এভাবে কত কবর পার করি,অথচ ভুলেই যাই এরাও একদিন আমাদের মতো দুনিয়ায় বিচরণ করতো। দৈনিক রাস্তা পার হতে ততক্ষন কবর দেখে দুয়া করুন, যতক্ষন আপনি আপনার কবরের আযাব থেকে মুক্তি পেতে চান।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Website

Address


Dhaka
1216