Listen Doctor Advice
Health Consultation
Good Afternoon!
উচ্চ রক্তচাপের রোগীরা দিনে কয়েক ধরনের ফল খেতে পারেন, কারন ফলে তুলনামূলক বেশী পটাশিয়াম থাকে যা রক্ত চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। খেজুর, কলা, কমলা, আম এবং গাজরেও প্রচুর পরিমানে পটাশিয়াম রয়েছে যা আপনার খাদ্য তালিকায় কম বেশী নিয়মিত রাখুন।
যারা দীর্ঘসময় ধরে ডেস্কে বসে কাজ করেন, তাদের জীবন চলায় কিছুটা পরিবর্তন নিয়ে আসুন।কাজের ফাঁকে কিছু সময় হাঁটার অভ্যাস করুন এতে করে আপনার পেশীগুলো নড়াচড়া করবে এবং নমনীয় হবে।
সুযোগ থাকলে অফিসের কাজের পর জিমনেসিয়ামে যেতে পারেন।
সব সময় ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখুন দেখবেন ধীরে ধীরে কৃতজ্ঞতা বোধ গড়ে উঠবে।এতে করে সহানুভূতি বাড়বে, আগ্রাসন হ্রাস পাবে এবং মানসিক শক্তির বৃদ্ধি ঘটবে।
আপনার খাদ্য তালিকায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার রাখুন।দুধ, ডিম এবং পনির থেকেও ওমেগা-3 পাওয়া যায়, যা আপনার কার্ডিওভাসকুলার রোগ এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি কমাতে সাহায্য করে।
কম-বেশি সকলেই ব্যাস্ততার মধ্যে জীবন যাপন পার করছি, তাই যতটুকু সম্ভব সিম্পল রান্না-বান্না করে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, এতে করে আপনার সময় ও বাঁচবে এবং সুস্বাস্থ্য বজায় থাকবে।
শরীরের সুস্থতা বজায় রাখতে ওজন নিয়ন্ত্রণে রাখুন। ব্যাক্তি ভেদে শরীরের আকার, আয়তন, ওজন এক নয়, তবে আপনার শরীরের ওজন ঠিক আছে কিনা সেটা জানার সহজ উপায় হচ্ছে Body Mass Index সংক্ষেপে BMI, ওজন কমানোর অনেক ঊপায় আছে তবে একজন ভালো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে সঠিক উপায়টি জেনে নেওয়া জরুরি।
পানির অপর নাম জীবন, জীবন এর জন্য পানির প্রয়োজনীয়তা অপরিসীম।
শরীর কে সুস্থ রাখতে হলে পর্যাপ্ত পরিমাণে পানি বা জল খেতে হবে।
> পানি বা জল ডিটক্সিফাই করে, হজমে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ।আপনাকে ডিহাইড্রেটেড হতে বাধা দেয়।
> পানি বা জল শরীরের টিস্যু রক্ষা করে, শরীরের বর্জ্য অপসারণ করতে সহায়তা করে।
> পানি বা জল মস্তিষ্কের কার্যক্ষমতা সচল রাখে। আপনার কার্ডিওভাসকুলার সিস্টেম কে সুস্থ রাখে।
প্রতিদিনের খাদ্য তালিকায় চার থেকে পাঁচ ধরনের সবজি রাখুন এতে করে ফুসফুস, কোলন, স্তন, জরায়ু, খাদ্যনালী, পাকস্থলী, মূত্রাশয়, অগ্ন্যাশয় এবং ডিম্বাশয়ের ক্যানসার হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যাবে।
মেডিটেশন হচ্ছে এক ধরনের ধ্যান যা কিনা মননশীলতার একটি অনুশীলন। মেডিটেশন নির্দিষ্ট বস্তুর উপর মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে। মেডিটেশন মানসিক চাপ দূর করে মনে প্রশান্তি দেয়। শারীরিক ভারসাম্যের অনুভূতি প্রদান করে।
Good Evening!
প্রতি সপ্তাহে নিয়ম করে অন্ততো চার থেকে পাঁচ দিন হাঁটুন এবং ক পা হাঁটলেন প্রয়োজনে মুঠোফোনে রেকর্ড রাখতে পারেন এতে করে শরীর অনেক ভালো থাকবে। অনেক রোগ-ব্যাধি থেকে রেহাই পাওয়া যাবে।
শরীর কে সুস্থ রাখতে হলে নিয়মিত ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে শরীরে এন্ডোরফিন (Endorphins) রিলিজ হয়, যা শারীরিক ও মানসিক সুস্হতা বাড়ায় এবং সেই সাথে বিষন্নতা, উদ্বেগ এবং মানসিক অসুস্থতার ঝুঁকি কমে।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Mohammadpur
Dhaka
1207
Opening Hours
| 09:00 - 17:00 |
