ZARAM
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ZARAM, Dhaka.
I'm a new mom sharing my love for cooking through Zaram — your digital heaven for delicious recipes 🍲 and inspired lifestyle ✨ From kitchen creativity 🍳 to everyday elegance 🌿, Zaram share creations that feed both body and soul ❤️
06/08/2025
ভাতের দানা, তরকারির ঝোল, একটা বিস্কিট, এক টুকরো রুটি প্রত্যেকটা খাবার খুভ ভালোভাবে দেখেন। বুঝার চেষ্টা করেন এই জিনিসটার কত মূল্য। এইটুকু খাবারও পেটে গেলে বাঁচতে পারত ফিলিস্তিনের মানুষগুলো। বাচ্চার হাতে দেওয়ার আগে তাকেও মূল্য বুঝান। একসাথে এতগুলো ভাত মেখে কোনোরকম ৪/৫ লোকমা খাইয়ে বাকিটা ফেলে দিতে ১০বার ভাবুন। পুরো একটা জাতি শেষ হয়ে যাচ্ছে না খেতে পেয়ে।
একবার এক শায়েখকে প্রশ্ন করা হয়েছিলো, আল্লাহ তো অনেক দয়ালু তারপরও কেন আফ্রিকানরা না খেয়ে কষ্ট পাচ্ছে বা মারা যাচ্ছে? উত্তরে তিনি বলেছিলেন, পৃথিবীর আরেক কোনে কেউ না কেউ খাবার নষ্ট করছে এজন্য তার ভাগেরটা পৌঁছাতে পারছেনা। আল্লাহ তো সবার জন্যই রিজিকের ব্যবস্থা করেন।
একটা বিস্কুটের টুকরো, আধ খাওয়া ফল, অবশিষ্ট মাখানো ভাত ফেলার আগে একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো! আমার আপনার অপচয়ের কারণে দুনিয়ার কোনায় কোনায় কত ক্ষুধার্ত মানুষের কাছে খাবার পৌঁছাতে পারছেনা।
খারাপ লাগছেনা? কষ্ট হচ্ছেনা?
গাযযার ধ্বংসস্তূপে বসে হাজারো শিশুর ক্ষুধার্ত চোখ। দিনের পর দিন খাবারের অভাবে শুকিয়ে যাওয়া শরীর। রাতে ঘুমানোর আগে শুধু একটুখানি রুটি কিংবা পরিষ্কার পানির স্বপ্নে বিভোর ছোট্ট প্রাণ। একটা শুকনো রুটি কিভাবে একটা পরিবার ভাগাভাগি করে খাচ্ছে। আপনার বাচ্চার প্লেটে যে খাবারটা অবহেলায় পড়ে থাকল, সেটা যদি ওখানে পৌঁছাত, তাহলে হয়তো কারো একদিনের পুষ্টির জোগান হতো।
30/07/2025
গা'জার একজন বাবা ছবিটা পোস্ট দিয়ে লেখেন: দেখো রুটিগুলো বালিশের নিচে লুকিয়ে রেখেছি যেন বাচ্চারা ভাগের অতিরিক্ত খেয়ে না ফেলে।
যুদ্ধের আগে বাচ্চারা না খেতে চাইলে রাগ করতাম, মারতাম এখন খেতে চাইলে মারি!
ওহে বিশ্ববাসী, তোমরা কেউ বাবা হয়েছো? তোমরা কী জানো সন্তানের মুখের খাবার ছিনিয়ে নেয়ার যন্ত্রণা কেমন হয়!
27/07/2025
হে উম্মাহ'র শাসক গোষ্ঠী সেদিন কোন অজুহাত দেখাবে? যেদিন এই দুটি পা সাক্ষী দেবে!
21/07/2025
নিজে একজন মা হিসেবে এটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।
হে আল্লাহ, তুমি সব হারানো ছোট্ট প্রাণগুলোকে জান্নাতের সর্বোচ্চ দরজায় জায়গায় স্থান দিও।
আর সে ছোট্ট পাখিগুলোর বাবা-মা কে ধৈর্য দাও💔
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
“আমরা আল্লাহর, তাঁর কাছেই আমাদের ফিরে যেতে হবে।”
14/07/2025
সুস্বাদু খিচুড়ি রান্নার জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস।
খিচুড়ির জন্য চিনিগুড়া চাল বা যেকোনো সুগন্ধি ছোট দানার চাল ব্যবহার করলে স্বাদ ভালো আসে।
ডালের ক্ষেত্রে মুগ ডাল, মসুর ডাল বা দুটো মিশিয়ে ব্যবহার করতে পারেন।
চাল ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এতে চাল দ্রুত সেদ্ধ হবে এবং খিচুড়ি ঝরঝরে হবে।
চাল ও ডালের মোট পরিমাণের দেড় থেকে দুই গুণ পানি দিবেন।
পুরাতন চালের খিচুড়ির স্বাদ ভালো হয়।
কাচা জিরার গুড়া না দিয়ে ভাজা জিরার গুড়া দিবেন।
ধনিয়া গুড়া খুব সামান্য দিতে হবে।
আদা রসুন এর পরিমান হবে রসুন বেশি আদা কম।
খিচুড়ি রান্নায় হলুদ গুড়া অল্প দিবেন পরিমানের থেকে।
রান্নার শেষে কাচামরিচ দিবেন।
ঘি আর গরম মশলার গুড়ো ছড়িয়ে দিবেন শেষে।
এই নিয়ম জেনে খিচুড়ি রান্না করলে স্বাদ ভালো আসবে।
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Dhaka
1000
