Mobile Beauty Parlor Home Service

Mobile Beauty Parlor Home Service

Share

বিউটি পার্লারের সকল ধরনের সেবা.

07/01/2022
07/08/2021

শোকাবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। ইতিহাসের কলঙ্কিত কালো দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল এ কলঙ্কিত অধ্যায়। ৪৬ বছর আগে এ দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। বাঙালির মুক্তির মহানায়ক স্বাধীনতা সংগ্রাম শেষে যখন ক্ষত-বিক্ষত অবস্থা থেকে দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চেয়েছিলেন তখনই ঘটানো হয় ইতিহাসের নির্মম এ ঘটনা। সেই নির্মম ঘটনার বর্ণনায় কবি রফিক আজাদ তার ‘এই সিঁড়ি’ কবিতায় লিখেছেন- ‘সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে-/ স্বপ্নের স্বদেশ ব্যেপে/ সবুজ শস্যের মাঠ বেয়ে/ অমল রক্তের ধারা ব’য়ে গেছে বঙ্গোপসাগরে॥’
-আমরা নতুন প্রজন্ম! ইতিহাসের পাতায় মানচিত্রে যে নামে স্বাধীনতার স্থপতি তাকে কি ভুলা যায় ?
হে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমার প্রতি অজস্র শ্ৰদ্ধাঞ্জলি ভালোবাসা। - নুসরাত নেহা, নির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতির পিতা পরিষদ।

13/10/2020
24/11/2019

বিউটিশিয়ান প্রয়োজন?
বিউটি পার্লারে চাকুরী খুঁজছেন? এবং আপনার এলাকায় বিউটিফিকেশন অনলাইনে কাজ করে আয় করতে চান?
আপনার অভিজ্ঞতা ও চাহিদা অনুযায়ী কাজ আমরাই ব্যবস্থা করে দেব।
আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশে অনলাইন মার্কেটিং সেবা।
এই পেইজে জোয়েন্ট করুন এবং ইনবক্সে করুন।
১.আপনার নাম
২. ১ কপি ছবি
৩.শিক্ষাগত যোগ্যতা
৪.সিনিয়র / জুনিয়র
৫.আগে চাকরির অভিজ্ঞতা আছে কিনা? ৬.কোন লোকেশনে চাকরী করতে চান?৭.ফোন নাম্বার পাঠিয়ে দিন
অথবা কল করুন ✆ 01308684004

আমরা আপনাদের পছন্দের লোকেশানে চাকরি দিয়ে দিব।ইনশাআল্লাহ।
বিঃদ্রঃ চাকরির জন্য আমাদের অফিসে আসতে হয় না। ধন্যবাদ

Photos from Mobile Beauty Parlor Home Service's post 23/11/2019

#কনসিলারের_ব্যবহার #১০টি_টিপস_জেনে_মেকআপ_রাখুন_পারফেক্ট!

কনসিলার কী শুধুই মুখের দাগ, চোখের ডার্ক সার্কেল ঢাকার জন্য? একদমই না। কনসিলারের আরো কিছু ব্যবহার রয়েছে, যা আমরা অনেকেই হয়ত জানি না। এই ব্যবহারগুলো জানা থাকলে মেকআপ অনেক সহজ করার সাথে সাথে করে তুলবে আরও নিখুঁত ও সুন্দর। চলুন জেনে নেওয়া যাক, কনসিলারের ব্যবহার সম্পর্কে বিস্তারিত।

কনসিলারের ব্যবহার
(১) আই প্রাইমার নেই? কোনো চিন্তা নেই। চোখের পাতায় কনসিলার লাগিয়ে নিন এবং ব্রাশ/ আঙ্গুলের সাহায্যে ব্লেন্ড করে নিন পুরো চোখের পাতা জুড়ে। এটি আপনার চোখের পাতায় আই প্রাইমারের কাজ করবে এবং আই মেকাপে বেস হিসেবে কাজ করবে।

(২) আই লাইনার/ আইশ্যাডো দেওয়ার সময় বাইরের দিকে ছড়িয়ে গেছে? একটু কনসিলার নিয়ে ছোট একটি ব্রাশের সাহায্যে যেখানে লাইনার/ শ্যাডো ছড়িয়ে গেছে সেখানে লাগিয়ে নিন এবং ব্লেন্ড করে নিন। ব্যাস, লাইনার/শ্যাডো বাইরের দিকে অনেক শার্প লাগবে এবং ক্যাট আই লুক পাবেন।

(৩) ফাউন্ডেশন দেয়ার পরও চোখের নিচ ক্লান্ত লাগছে/আই মেকাপ ভালোভাবে ফুটে উঠছে না? নিজের স্কিনের শেডের থেকে ২-৩ শেড লাইট কনসিলার চোখের নিচে V শেপ এ লাগিয়ে নিন। পুরো ফেস-এ সামঞ্জস্য আনার জন্য কপালে নাকের উপরে থুতনিতেও লাগিয়ে নিতে পারেন। এটিকে ক্রিম হাইলাইটিং বলে। কনসিলারটি ভালোভাবে ব্লেন্ড করতে ভুলবেন না।

(৪) ফাউন্ডেশন ব্যবহারের পরেও ফেইস এর কালো দাগ, রেডনেস বোঝা যাচ্ছে? বেছে নিন কালার কারেক্টিং কনসিলার।

ফাউন্ডেশন লাগানোর আগে অরেঞ্জ কালার কনসিলার ব্যবহার করুন কালো দাগের উপর। চাইলে পিচ কালার ও ব্যবহার করতে পারেন, যদি আপনার স্কিন শেড লাইট হয়। গ্রিন কালার কনসিলার ব্যবহার করুন রেডনেস এর উপরে। এগুলো চাইলে নিজেও বানিয়ে নিতে পারেন। অরেঞ্জ/ পিচ কালার কনসিলারের জন্য আপনার কনসিলারের সাথে পিচ/ অরেঞ্জ কালার লিপস্টিক মিক্স করে বানিয়ে নিন।

– গ্রিন কনসিলারের জন্য গ্রিন কালারের আইশ্যাডো নিয়ে কনসিলারের সাথে মিক্স করে বানিয়ে নিন।
– কিছু কালার কারেক্টিং কনসিলারের নাম – এল.এ. গার্ল কালার কারেক্টিং কনসিলার, এন.ওয়াই.এক্স কারেক্টর।

(৫) লিপস্টিক ব্যবহারের পর লিপ এর চারদিকে কনসিলার লাগিয়ে ব্লেন্ড করে নিন। এতে লিপ অনেক শার্প মনে হবে, লিপস্টিক ছড়িয়ে যাবে না এবং লিপস ফুলার মনে হবে।

(৬) প্রতিদিন মেকআপ এ ফাউন্ডেশন ব্যবহার করতে চান না অথচ, মুখের দাগ, ডার্ক সার্কেল, রেডনেস নিয়ে বাইরে যেতে ও মন চাইছে না? এমন একটি কনসিলার নিন যেটা ফুল কভারেজ দেবে এবং সেটি আপনার স্কিনের শেডের সাথে ম্যাচ করে। কনসিলারটি লাগিয়ে নিন আপনার ফেইস এর দাগ, ডার্ক সার্কেল এর উপরে এবং ব্লেন্ড করে নিন। পুরো ফেইস এ পাউডার লাগিয়ে নিন। ব্যাস, আপনি রেডি বাইরে যাওয়ার জন্যে।

(৭) আইব্রো আঁকতে গিয়ে বেশী মোটা হয়ে গেছে / ছড়িয়ে গেছে? চিন্তা নেই! ছোট ব্রাশে কনসিলার নিয়ে যেখানে আইব্রো মোটা হয়ে গেছে / ছড়িয়ে গেছে সেখানে লাগিয়ে ব্লেন্ড করে নিন। চাইলে আইব্রো এর চারদিকে লাগিয়ে নিতে পারেন, এতে আইব্রো হাইলাইট হবে এবং আইব্রো অনেক শার্প মনে হবে।

(৮) কনসিলার দিয়ে কন্টুরিং ও করে নিতে পারেন। এজন্য ফেইস এর থেকে ৪-৫ শেড ডার্ক একটি কনসিলার বেছে নিন। এই কনসিলারটি কন্টুরিং এরিয়াতে (চোয়ালের নিচে, হেয়ার লাইনে, নাকের দুই পাশে) লাগিয়ে নিন এবং ব্লেন্ড করে নিন। এর পরে কন্টুরিং পাউডার দিয়ে সেট করে নিবেন।

(৯) একটি কটনবাডে লিকুইড কনসিলার নিন। এটি আপনার চোখের পাপড়িতে লাগিয়ে নিন। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর মাশকারা লাগিয়ে নিন। এতে করে আপনার চোখের পাপড়িগুলো অনেক ঘন মনে হবে।

(১০) লিপস্টিক এর রঙ ঠোঁটে ঠিকমত ফুটে উঠছে না? পুরো ঠোঁটে অল্প একটু কনসিলার লাগিয়ে নিন।একটু পরে লিপস্টিক লাগান। দেখবেন, লিপস্টিক এর আসল রঙটি ফুটে উঠেছে।

Photos from Mobile Beauty Parlor Home Service's post 23/11/2019

বিউটিশিয়ান সেবা
মেহেদি, ব্রাইডাল মেইকআপ, পার্টি মেইকআপ, বডি শাইনিং ম্যাসাজ , হেয়ার স্পা, নরমাল ম্যাসাজ, হেয়ার রিবন্ডিংয়, হেয়ার কাট, হেয়ার ট্রিটমেন্ট স্পা, শ্যাম্পু ওয়াশ, ফেইস ওয়াশ, হেয়ার স্ট্রেইট , হেয়ার ট্রিটমেন্ট, পেডিকিউর, মেনিকিউর, বডি ম্যাসাজ সহ সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি ঘরে বসেই পেয়ে যাবেন সবচেয়ে ভালো মানের সেবা। পেইজে গেলেই ‘Beauty Services’ দেখবেন, ফেশিয়াল, মেনিকিউর, পেডিকিউর, হেয়ার ট্রিটমেন্ট, ওয়াক্সিং, স্পা, হেয়ার কালারিং, হেয়ার রিবন্ডিং সহ বিভিন্ন ধরনের সার্ভিসের সেবা সেইসাথে বিয়ে কিংবা মেহেদি উৎসবের বিশেষ সাজের জন্যও দেখবেন বিশেষ প্যাকেজ সেবা। এই বিশেষ টিমটি "মোবাইল বিউটি পার্লার হোম সার্ভিস" গড়ে তুলেছে দক্ষ সব সার্ভিস প্রোভাইডারদের নিয়ে, যাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করে থাকে নিজেরাই। এই ট্রেনিংপ্রাপ্ত সেবাদাতারা আপনাকে বাসায় এসেই দেবে সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন সার্ভিসের নিশ্চয়তা।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


248/2/A Jatrabari
Dhaka
1232

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00