Glamgirl Alfee
Satisfaction is a rating
Loyalty is a brand
23/08/2025
"কেয়া আর তার নিষ্পাপ বাচ্চাগুলোকে হয়তো আমরা ভুলে যাবো"
কেয়া আর নেই, কিন্তু তার চলে যাবার পেছনে ছিল দীর্ঘদিনের কষ্ট, নীরব সহ্য করা, আর এক অসুস্থ সম্পর্কের যন্ত্রণা।
আমরা প্রায়ই ভুলে যাই, একজন পুরুষ কখনো বাবা, কখনো ভাই, কখনো স্বামী। প্রতিটি ভূমিকায় আলাদা দায়িত্ব থাকে।
কিন্তু যদি সেই দায়িত্বের জায়গায় বোঝাপড়া ও ভালোবাসার বদলে আসে প্রতিযোগিতা, হিংস্রতা আর দোষারোপ, তাহলে সম্পর্ক ভেঙে যায়, জীবন থেমে যায়।
আমাদের চারপাশেই অনেক “কেয়া” আছেন, যারা প্রতিদিন কষ্ট পাচ্ছেন, অথচ পরিবারের কাছ থেকে প্রয়োজনীয় সাপোর্ট পাচ্ছেন না।
তাই বাবা, ভাই বা স্বামী হিসেবে দায়িত্ব শুধু অর্থনৈতিক দায় পূরণ নয়, বরং মানসিকভাবে পাশে থাকা, বোঝা, আর সমাধান খোঁজা।
একইভাবে- একজন নারী কখনো মেয়ে, কখনো স্ত্রী, কখনো মা কিংবা শাশুড়ির ভূমিকায় থাকেন। প্রতিটি অবস্থানেই ভিন্ন ভিন্ন দায়িত্ব ও অনুভূতির জায়গা রয়েছে।
যদি আমরা প্রত্যেকে নিজের ভূমিকায় অন্যের দৃষ্টিকোণ থেকে ভাবতে শিখি, তাহলে বোঝাপড়ার জায়গা আরও মজবুত হতো।
সম্পর্ক অসুস্থ হয়ে উঠলে চুপ করে সহ্য করার চেয়ে সাহায্য চাওয়া বা সম্মানের সঙ্গে বের হয়ে আসাও জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, সেই সাহস এবং সাপোর্ট আমাদের থাকা দরকার।
প্রশ্ন রয়ে যায়, কেন আমরা চোখের পানির দাম দিতে চাই না? কেন ভয় বা লজ্জা পাই?
সৃষ্টিকর্তা মানুষ হিসেবে শুধুমাত্র আমাদেরই ক্ষমতা দিয়েছেন সহানুভূতি ও সমবেদনা দেখানোর। তাই নিজের প্রতি বা প্রিয়জনদের প্রতি অবিচার না করে আসুন পাশে দাঁড়াই, কথা বলি, সমাধান খুঁজি।
আমরা যে মানুষ, সেটা অনেকসময় আমরা ভুলে যাই।
How it feels??
30/03/2025
I thought I was healing………
but here I am again…..
crying
and searching for answers.
What's wrong with me?
Why must I suffer like this?🌻🖤
💔💔💔💔💔💔💔
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka

11/04/2025
26/03/2025