Cup & Canvas
° Coffee | Daily Dose of Happiness | Chocolate °
Your journey to buy instant coffee and the finest chocolates starts here!
10/06/2026
কিছু কফি আছে যেগুলো খুব জোরে নিজের উপস্থিতি জানান দেয়। আবার কিছু কফি আছে, যেগুলো ধীরে ধীরে মন জয় করে নেয়।
🇳🇴 Friele Instant Gull আসলে দুইটা দলেরই। মুখে নেবার সময় থেকে কাপের কফি শেষ হবার পরেও আবেশটা ধরে রাখে।
Friele হলো নরওয়ের অন্যতম জনপ্রিয় কফি ব্র্যান্ড, যা বর্তমানে বিশ্বের বৃহৎ কফি কোম্পানিগুলোর একটি Jacobs Douwe Egberts (JDE) পরিবারের অংশ। JDE এর কফি মানেই 🔥
Arabica-এর মৃদু সুগন্ধ আর Robusta-এর গভীরতা মিলিয়ে এমন এক কাপ কফি তৈরি হয়, যা তীব্র তিতা নয়, আবার একেবারে হালকাও নয়। মসৃণ, ভারসাম্যপূর্ণ আবার মিডিয়াম রোস্টের কড়ার ধাচটাও টের পাবেন। আফটারটেস্ট ভুলতে পারবেন না 👌
সকালের প্রথম কাপ, বিকেলের ছোট্ট বিরতি, কিংবা রাত জেগে কোনো বই বা কাজে ডুবে থাকা—Friele Gull সঙ্গ দিতে জানে।
প্রস্তুত করাও সহজ:
☕ ১–২ চা চামচ কফি, সাথে সামান্য নরমাল তাপমাত্রার পানি
💧 এখন যোগ করুন ১০০-১৫০ মি.লি. গরম পানি (৯০-৯৫°C)
🥄 নেড়ে নিন, আর উপভোগ করুন
📦 200g জার
☕ প্রায় 110 কাপ
📅 মেয়াদ: 09/06/2027
🇳🇴 Made in Norway
কখনও কখনও ভালো কফির জন্য খুব বেশি কিছু লাগে না। শুধু একটা কাপ, একটু সময়, আর Friele Gull। ☕✨
Davidoff Espresso57 100g স্টক শেষ। 90g পাবেন শুধু। তবে Rich Aroma 100g লাগলে একদুই দিন আগে জানায়েন। 🤎☕
10/06/2026
ঘটনা হচ্ছে - আমাদের সব প্রোডাক্টে ইমপোর্টারের সিল, স্টিকার, হলোগ্রাম এসব থাকে না। অনেক সময় স্টিকার যুক্ত পাই, অনেক সময় হলোগ্রাম আর স্টিকার দুইটাই থাকে। কফির জার যেভাবে ৬ পিসের বান্ডেল হয়ে আসে, যদি কাউকে স্টিকার মারতে হয় তাহলে সেগুলা খুলে প্রতিটার গায়ে স্টিকার বসাতে হবে। এই কাজটা ইমপোর্টারের অবশ্যই করা উচিত। তারা করেন না কারণ তাদের কাছ থেকে পাইকারি কেনে তারা জানে জিনিস আসল। আবার স্টিকার মারার সময় থাকে না, অনেক সময় মাল হিসাব করে সেই পরিমাণ স্টিকার দিয়ে দেওয়া হয়।
আর ফ্রিজ ড্রাইড কফি (যেগুলো আমরা গোল্ড কফি হিসেবে চিনি) এখন পর্যন্ত ভেজাল/নকল হতে দেখি নাই। স্টিকার ছাড়া ইমপোর্টেড কসমেটিকস কিনবেন না। যদিও স্টিকারে লেখা থাকে না যে প্রোডাক্ট চায়নার না কোরিয়ার!
কফি যেখান থেকেই কিনেন, Nescafe Original 210g, Nescafe Classic এর ছোট বড় সব জার, Nescafe Gold এর 190g জার কেনার সময় সাবধানতা অবলম্বন করবেন। এগুলার নকল, লেবেল পালটানো, মেয়াদ চেঞ্জ করা প্রোডাক্ট আছে। আমরাই ধরেন একটা জার কিনি ৭২০ টাকায়, সেটা আপনারে ৬০০ টাকায় দিয়ে দিচ্ছে একজন, ঘটনা তো কিছু একটা আছেই!!!
10/06/2026
☕ সকালে ঘুম থেকে উঠেই কফি পান করবেন না! ৯০-১২০ মিনিট অপেক্ষা করুন – কেন? ☀️
আমাদের অনেকেই ঘুম থেকে উঠেই কফি পান করি। কিন্তু জানেন কি, ৯০-১২০ মিনিট অপেক্ষা করলে আপনার কফির প্রভাব আরও ভালোভাবে কাজ করবে? আসুন, এর বৈজ্ঞানিক কারণ জেনে নেই!
🧠 কর্টিসল: আপনার প্রাকৃতিক অ্যালার্ম ঘড়ি
সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর কর্টিসল নামের একটি হরমোন নিঃসরণ করে, যা আমাদের স্বাভাবিকভাবেই সজাগ রাখে।
এই কর্টিসলের মাত্রা ৩০-৪৫ মিনিটের মধ্যে সর্বোচ্চ হয়, তারপর ধীরে ধীরে কমে যায়।
যদি আপনি খুব তাড়াতাড়ি কফি পান করেন, তখন ক্যাফেইনের প্রভাব কমে যায় এবং ভবিষ্যতে এর উপর নির্ভরতা বাড়তে পারে!
☕ ক্যাফেইন ও অ্যাডেনোসিন: এনার্জি ক্র্যাশের কারণ
ক্যাফেইন অ্যাডেনোসিন নামক একটি উপাদান ব্লক করে, যা আমাদের ক্লান্তি অনুভব করায়।
সকালে খুব দ্রুত কফি খেলে অ্যাডেনোসিন দ্রুত জমা হয়, ফলে দুপুরের দিকে হঠাৎ ক্লান্তি এসে যায়!
৯০-১২০ মিনিট অপেক্ষা করলে, ক্যাফেইনের প্রভাব দীর্ঘস্থায়ী হয় এবং এনার্জি অনেকক্ষণ ধরে বজায় থাকে!
🌞 কফি পান করার আগে যেভাবে স্বাভাবিকভাবে সজাগ থাকবেন:
✅ এক গ্লাস পানি পান করুন 💧চাইলে আরো বেশি।
✅ সূর্যের আলোতে কিছুক্ষণ থাকুন ☀️
✅ শরীরকে একটু নড়াচড়া করান (স্ট্রেচিং বা হালকা হাঁটা) 🚶♂️
✅ সবচেয়ে ভালো হয় সকালের নাস্তা করে নিলে।
✅ এখন ঘুম ভাঙার ৯০-১২০ মিনিট পরে কফির স্বাদ উপভোগ করুন ☕
✅ সকালে অফিসে বা কাজে বের হন তাদের জন্য বলব আপনার সুবিধামত এই ৯০-১২০ মিনিটের নিয়ম কিছুদিন ট্রাই করে দেখুন, পরিবর্তন টা বুঝতে পারবেন।
এক সপ্তাহ এই নিয়ম মেনে চলুন, দেখবেন আপনি আরও সজাগ, কম নার্ভাস এবং দীর্ঘ সময় ধরে এনার্জি অনুভব করছেন! 🔥
একজন কফি প্রেমীকে ট্যাগ করুন, যিনি এটা জানলে উপকৃত হবেন! 👇🏼
10/06/2026
You’re not lazy. You’re not unmotivated. You’re not stuck. 🤞
When you’ve been in survival mode for too long, exhaustion feels like failure.
But it’s not. You just need rest. And maybe... a good cup of instant coffee. ☕💭
Take a break. Breathe. Sip. You’ve earned it.
And if you don't know, now you know, n***a
এই সংবাদ টা আবার আপলোড করেছে আগের ভার্সন বাদ দিয়ে। কার নাম কেটে দিছে জানি। বর্তমানে সব মিডিয়ারই এজেন্ডা আছে। এদেশে সাংবাদিকতা মারা গেছে অনেক আগেই যখন বড় বড় সাংবাদিক গেছে তেল আনতে। আইসা দেখে ঘর আন্ধার, এলাকা আন্ধার। আফসোস, জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করল একদল আর সেটার কাটপিস বানিয়ে দিল ম্যানেজমেন্টের লোকজন 😢😢😢
পুরাতন অর্ডার সব ক্লিয়ার। সন্ধ্যা থেকে মেসেজ পেয়ে যাবেন সবাই।
আজ অর্ডার নেওয়া অফ। অসুস্থ থাকায় বেশ কিছু অর্ডার জমে আছে। নতুন কফি আনার পরে পোস্ট ও দিতে পারছি না।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
