Dr. Nurul Islam Akondo
স্বাস্থ্য সচেতনতা মূলক পরামর্শ ও চিকৎসা বিষয়ে আলোচনা করা হয়।
পাপকে ঘৃণা কর পাপীকে নয়, রোগকে ঘৃণা কর রোগীকে নয়।
20/02/2025
With Bd National Television – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉
30/10/2024
Big shout out to my newest top fans! 💎 বিডি ন্যাশনাল টেলিভিশন
08/09/2024
Big shout out to my newest top fans! 💎 বিডি ন্যাশনাল টেলিভিশন
04/08/2024
প্রিয় ফেসবুক বন্ধুগণ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতেহু , অন্যান্য ধর্মের জন্য রইলো, আদাব ও নমস্কার।
=================================
আমি ডাঃ নূরুল ইসলাম আকন্দ, ব্যক্তিগত জীবনে একজন স্বাধীনচেতা মানুষ এই জন্য জীবনে কখনো চাকুরী করি নাই। চাকুরীর জন্য আমি কখনো চেষ্টাও করি নাই। আমি জানি চাকুরী,চাকর শব্দ থেকে উৎপত্তি উর্দুতে নকরি বলা হয় নকর শব্দ থেকে উৎপত্তি। আপনি আপনার জীবনের মুল্যবান ৮ঘন্টা,সময় বিক্রি করলেন কিসের বিনিময়ে, অর্থের বিনিময়ে। ঐ সময় টুকু আপনি আপনার ব্যক্তিগত স্বাধীনতাটুকুও বিক্রি করেছেন। মন চাইলে যা'ইচ্ছা তাই করতে পারবেন না। কারণ, আপনি চাকুরী করেন। তাই বলে চাকুরী করাকে ঘৃণার চোখে দেখছি না, এটি একটি সন্মান জনক পেশা। এটি আমার নিতান্তই ব্যক্তিগত মতামত বা সিদ্ধান্ত।
বন্ধুগণ,
এই জন্য আমি কখনো জীবনে চাকুরীর পিছনে ছুটি নাই। আর চাকুরী করতে হলে ব্যক্তি-স্বাধীনতা বিক্রি করতে হবে। তাই আমি স্বাধীন জীবন যাপন করার জন্য চিকিৎসা পেশাকে বেছে নেই। এবং চিকিৎসা পেশার উপরই আমি আমার জীবন যাপন করছি । আমার ব্যক্তিগত স্বাধীনতার উপরে কেউ হস্তক্ষেপ করুক, আমার আত্মসম্মানে আঘাত দিয়ে কেউ কোন কথা বলুক, এটা কখনোই সহ্য করতে পারি না, কারন,আমি তো কারো চাকুরী করি না। আমি সব সময় এই চিন্তা চেতনা লালন বা বুকে ধারণ করে চলি।
ছোট বেলা থেকে বাবা- মার কাছে থেকে কখনো ধমক পর্যন্ত পাই নাই, কারণ তাদের কথার বাইরে কখনোই যাই নাই।
স্কুলে ১ম,শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ক্লাসে কখনো রোল এক থেকে দুই হয় নাই, স্যারদের হাতে বেতের বারি কখনো খেয়েছি কিনা, মনে পরে না।
ছাত্র জীবনে ফেল শব্দটির সঙ্গে কখনো পরিচিত না।
আমি কারো সঙ্গে খারাপ আচরণ করিনা,আমার সঙ্গে কেউ করলে তা'মেনে নিতে পারিনা। কাউকে বকা দেইনা, বিধায় আমাকে কেউ দিলে মেনে নিতে পারি না। আমি কাউকে ধমক দিয়ে কথা বলি না, আমাকে কেউ ধমক দিয়ে কথা বললে তা'মেনে নিতে পারিনা।
আপন জনে'রা আমার সঙ্গে এমন আচরণ করলে, তার নিকট থেকে দুরত্ব বজায় রাখার চেষ্টা করি।
অনেকেই আছে বলে,এটা কোন ব্যাপার না,তা'আমার নিকট পাহাড় সমান। যে, যেমন পরিবেশে ছোট থেকে বড় হয়েছে, তার মানসিকতা তেমন।
প্রিয় বন্ধুরা,
পরিশেষে একটি কথাই বলতে চাই,৷ কারো সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত হওয়ার আগে দেখা দরকার,লোকটির মন মানসিকতা কেমন,তার চিন্তা চেতনার সঙ্গে আপনার চিন্তা চেতনার কত টুকু মিল আছে, তার ব্যবহার কেমন,তার রুচি বোধের সঙ্গে আপনার রুচি বোধের কত টুকু মিল আছে।যদি না থাকে দূরত্ব বজায় রেখে চলুন। আপনি ভালো থাকবেন।
নতুবা একদিন তার কথার দ্বারা, তার আচরণের দ্বারা, এমন আঘাত পাবেন,জীবনে কোন দিন ভুলতে ও পারবেন না। নিজের থেকেই দুরে সরে যেতে বাধ্য হবেন। আপনি যাকে এত দিন অনেক আপন ভাবতেন তার, বিন্দু মাত্র অনুশোচনা বোধ কাজ করবে না। কারণ,তারা এমন আচরণ সব সময় করতে অভ্যস্ত। তাদের নিকট আপনার আত্মসন্মানের কানা কড়ি ও মুল্য নেই।
কাউকে উদ্দেশ্যে করে এই লেখা না, আমি আমার মন মানসিকতা, চিন্তা চেতনায়,রুচী,যা'লালন করি, ধারন করি তাই লিখলাম।
আমার মতের সঙ্গে করো দ্বি-মত থাকতেই পারে।
ডাঃ মোঃ নুরুল ইসলাম আকন্দ।
আদাবর,ঢাকা।
27/06/2024
With Habibur Rahman – I just got recognized as one of their top fans! 🎉
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Adabor, Road/01, Shamoli
Dhaka
1207

02/11/2024