Lima's Creation

Lima's Creation

Share

The house of quality products

06/01/2026

ফিস বারবিকিউ

29/11/2025

আমি কাউকে আনফ্রেন্ড, আনকাজিন, আনকো-ওয়ার্কার, আনফ্যামিলি যা কিছুই হোক না কেন এখন খুব দ্রুত করে ফেলতে পারি, যদি তার উপস্থিতি আমার মানসিক শান্তি কেড়ে নেয়, আগে পারতাম না। বয়সের সাথে মনে হয় নাটক সিনেমা দেখার অভ‍্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে ।

কারো টাইটেল আমার কাছে কোনো বিষয় নয়। যদি তার উপস্থিতি আমার মানসিক শান্তির দাম হয়ে যায়, তাহলে তিনি চলে যেতে পারেন। আমি আর অপরাধবোধ, পুরনো সম্পর্ক বা দায়িত্ববোধের কারণে কাউকে জীবনে ধরে রাখি না।

যদি আপনি সবকিছু নিজের নিয়ে ঘোরান…
যদি আপনার এনার্জি প্রতিবার রুমে ঢুকলেই ভারী হয়ে যায়…
যদি আপনার সঙ্গে কথা বলার পর আমি সমর্থন না পেয়ে বরং ক্লান্ত হই…
তাহলে বুঝে নিন, আপনি আমার মানুষ নন।

রক্তের সম্পর্ক মানেই না যে আপনার আমার জীবনে প্রবেশাধিকার থাকবে। বন্ধুত্ব মানেই এটা না, যে সেটা আজীবন চলবে। আর লয়ালটি মানে কখনোই এই না যে আমি আমার সীমারেখা ভাঙতে দেব,বার বার।

আমি জীবনে অনেকদিন নিজের চাওয়া-পাওয়াকে বিসর্জন দিয়েছি। কিন্তু এখন?
আমি peace বেছে নিচ্ছি।
আমি Improvement বেছে নিচ্ছি।
আমি নিজেকে বেছে নিচ্ছি।

Because at the end of the day, protecting your peace is not selfish, it’s survival. And I choose to survive with dignity, clarity, and peace.

28/11/2025

এত অসৎ মানুষের মাঝে যে একটা দেশ টিকে আছে এটাই অনেক বড় ব‍্যাপার! খাবারে ভেজাল, মানুষেও ভেজাল!

24/07/2025

♥️♥️

13/07/2025

স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য কি জানেন,, স্ত্রী তার স্বামীকে ছাড়া কাউকে বিশ্বাস করে না। আর স্বামী তার স্ত্রীকে বাদে সবাইকে বিশ্বাস করে 🤣🤣🫣

08/07/2025

📌পুরুষরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে থাকে, সেই জায়গাটাকেই আগে ধ্বংস করে। আর সেটা হচ্ছে তার নিজের স্ত্রীর মন।
একটা তীব্র, তীক্ষ্ণ সত্য। যে সত্যটা অজস্র সংসারের গোপন কান্না। সমাজ যেটা দেখে না, শুনে না, কিন্তু প্রতিদিন একটা একটা করে ভেঙে যায় অগণিত নারীর ভেতরটা।

সংসার চালানো আর মন বোঝা এক জিনিস না।

সংসার চালানো মানে শুধু বাজার করা, বিল দেয়া নয়।
একটা মেয়ের ভেতরের ক্লান্তি, অব্যক্ত কথা, মনের খাঁজে জমে থাকা হতাশাগুলো বুঝে ফেলা — সেটাই প্রকৃত যত্ন।

যুগ বদলেছে, মানুষ বদলেছে, চাওয়া-পাওয়াগুলোও বদলেছে।

একটা স্ত্রীকে শুধুই দায়িত্ব পালনের মেশিন মনে করলে, তার মন একদিন ধ্বংস হবেই।
শুধু বেঁচে থাকলেই তো বেঁচে থাকা হয় না।

স্ত্রীর মনটা হচ্ছে শিশুর মতো
একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে জীবন দেয়, তখন সে শুধু সংসার করতে চায় না — সে চায় পাশে থেকে বোঝা হোক, তার দুর্বলতাগুলো আলিঙ্গন করা হোক, আর তার কষ্টগুলো ভাগ করে নেওয়া হোক।

কিন্তু কষ্টের কথা বললেই যদি তাকে বলা হয় “তুমি ড্রামা করো”, “তুমি অতিসেন্সিটিভ”, “তুমি বোঝো না”— তখন ধীরে ধীরে সে নিঃশব্দ হয়ে যায়।

কি করা উচিত?
• শুনুন, বোঝার চেষ্টা করুন: স্ত্রী কাঁদছে মানে সে শুধু কাঁদছে না, তার একটা মন আছে যা হয়তো বলার ভাষা হারিয়ে ফেলেছে।
• তুলনা বন্ধ করুন: নিজের মা, বোন, বা অন্য কারো সাথে স্ত্রীকে তুলনা করা মানে তাকে অপমান করা।
• সময় দিন: ফোনের স্ক্রিনে চোখ রেখে নয়, তার চোখের ভাষা পড়ার চেষ্টা করুন।
• স্বীকৃতি দিন: ছোট ছোট কৃতজ্ঞতাগুলো বলুন — “তুমি যা করো, তা আমি দেখি”, “তোমার জন্যই আমার দিনটা সহজ হয়”।

সবচেয়ে মজবুত সম্পর্কগুলো ধ্বংস হয় ‘নিরব অবহেলা’ দিয়ে।
পুরুষেরা সত্যিই যত্ন করে, কিন্তু সেই যত্ন যদি বোঝার অভাবে আঘাত হয়ে যায়, তবে স্ত্রী নামের নারীর মনটা সবচেয়ে বড় ধ্বংসস্তূপে পরিণত হয়।

জানি না সবাই বুঝবে কিনা, কিন্তু একজন স্বামী যদি একটিবার স্ত্রীর চোখে নিজের প্রতিচ্ছবি দেখে — সে বুঝবে, কতটা মনোযোগ আর মমতা চেয়েছিল সেই মনটা, যেটাকে সে নিজের ভাবত।
©️

06/07/2025

আপনার সন্তানকে সব সময় অভাবের কথা বলবেন না। তাকে সব সময় পজিটিভ কথা বলবেন, মন বড় করতে শিখাবেন, অভাবের মাঝে তাকে আটকে রাখবেন না। তাকে মন ও মানসিকতা বড়ো হতে শেখান। তাকে সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারেন,দামী জিনিসপত্র কিনে দেন। এডগার এলেন পো কিংবা আইজ্যাক বশেভিস সিঙ্গারের বই জন্মদিনে গিফট করেন।

তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন। 'মানুষ তার স্বপ্নের সমান বড়ো হয়', এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন।

তাকে বলেন, যেকোন কাজ সন্মানের। শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে, পিএইচডি করেও কোন ফায়দা নেই। নিজের বিবেকের কাছে তাকে সৎ থাকার শিক্ষা দেন।

তাকে বলেন, এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ না। পৃথিবীতে আরো অনেক বড়ো বড়ো দেশ, জাতি, মানুষ, সভ্যতা আছে। প্রচুর ভ্রমণকাহিনী পড়তে দেন। দশ, বারো বছর বয়স হলেই যেন তার ভিতর সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোন সকাল দেখার স্পৃহা তৈরি হয়।

বাচ্চাদের অভাব শিখাবেন না। অভাবী মানুষ পৃথিবীকে কিছু দিতে পারে না। এদের জীবন কাটে ধুঁকে ধুঁকে। খরকুটোর মতো বেঁচে থাকা আসলে কোন 'জীবন' না। টাকায় দরিদ্র হওয়া কোন অপরাধ না। অপরাধ হলো, নিজের চিন্তা ভাবনাকে 'গরীব' করে রাখা।

যারা আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে, তারা হতাশাগ্রস্ত লোক। এদের কাছ থেকে ৫০০ হাত দূরে থাকুন।

- সংগৃহীত
#জীবন_চক্র

05/02/2025

মায়াবতী হেরে যায় রূপবতীর কাছে।আর রূপবতী হেরে যায় ভাগ্যবতীর কাছে।।
আপনি কোনটা?

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Shop#554, Level-5, Tokyo Square Shopping Complex, Japan Garden City, Block-C, Mohammadpur
Dhaka
1207