Beauty Active
আপনার ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়াতে "Beauty Active" আছে আপনার পাশে, সাথেই থাকুন!
26/10/2022
🔥 কে না চায় স্লিম ফিটনেস 🔥
✅ Slimming PLUS+ Cocoa কফি
✴️ আসুন আমরা জেনে নেই এর উপকারিতাঃ
✅ সম্পূর্ণ হারবাল উপাদানে তৈরি তাই কোন সাইডএফেক্ট নেই
✅ ৬ থেকে ৮ কেজি পর্যন্ত ওজন কমাবে
✅ শরীরের মেদ কমিয়ে ফেলবে
✅ স্কিনকে সুন্দর ও টাইট করবে
✅ পেটের কোলন পরিষ্কার করবে
✅ এনার্জি লেভেল বুষ্ট করবে
✅ পেটের অ্যাসিডিটি কমাবে
✅ কোষ্ঠকাঠিন্য দূর করবে
✳️ এছাড়াও আরও অনেক উপকার রয়েছে।
🟧 এক বক্সে ১০ টি প্যাক থাকে, প্রত্যেকটি প্যাকে ১৫ গ্রাম কফি থাকবে।
অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে আমাদের কে ইনবক্স করুন।
25/10/2022
😍 24k Gold Soothing Gel 😍
✅ এটা এমন একটা সুথিং জেল যেটা ব্যবহার করলে আপনি এর ভক্ত হয়ে যাবেন।
✅ সুথিং জেল কেন ব্যবহার করবো?
আমাদের দৈনন্দিন কাজকর্মে, অযত্ন আর আবহাওয়া ইত্যাদি কারনে আমাদের স্কিনের গ্লো, ব্রাইটনেস, ময়েশ্চার সব কিছু নষ্ট হতে শুরু করে, যা সুথিং জেল ঠিক করে।
✅ চলুন তাহলে জেনে নেয়া যাক সুথিং জেল ব্যবহারের উপকারিতাঃ
১। ত্বক নরম ও মসৃণ করে।
২। ত্বক ময়েশ্চারাইজড রাখে।
৩। স্কিন ন্যাচারালি গ্লো করে।
৪। সহজেই স্কিন এর সাথে মিশে যায়।
৫। ত্বকের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে।
৬। ত্বকের বয়সের ছাপ দূর করে।
৭। ত্বক টানটান রাখে।
৮। নিয়মিত ব্যবহারে স্কিন উজ্জ্বল করে।
৯। স্কিন এর ব্রণ দূর করে।
১০। নিয়মিত ব্যবহারে স্কিন এর ব্রণ এর কালো দাগ দূর করে।
১১।স্কিন এর সানবার্ন রিমুভ করে।
১২।ত্বকের ছোট ছোট গর্ত দূর করে।
১৩। নিয়মিত ব্যবহারে ত্বকের বয়সের ছাপ দূর করে।
১৪। স্ক্রিনের ব্রাইটনেস খুব তাড়াতাড়ি বাড়ায়।
✅ গ্লোয়িং
✅ ব্রাইটিনিং
✅ এন্টি রিঙ্কেল এর কাজ করে ।
✅ ত্বক ময়েশ্চারাইজ রাখে।
অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে ইনবক্স করুন।
🔥 ম্যাজিক্যাল হোয়াইটেনিং ক্রিম, জাদুকরী ক্রিম‼
✅ কোন প্রকার সাইড ইফেক্ট ছাড়াই ত্বক ১০০℅ ফর্সা করবে
✅ ৫-৮ সেড ফর্সা করবে
✅ যে কোন কালো দাগ দূর করবে
✅ পোর টাইট করে স্কিনকে টানটান করে ফেলবে
✅ বয়সের ছাপ দূর করে
✅ এন্টি এজিং এর কাজ করে ত্বককে অনেক গ্লো করে
✅ স্কিন পাতলা করবে না
✅ ভাজ পরে যাওয়া ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে
✅ কোন রকম লোম গজাবে না
✅ স্কিন হবে নরম, তুলতুলে বাচ্চাদের মত।
✴️ ব্যবহারবিধিঃ রাতে ভাল ভাবে ফেইসওয়াস দিয়ে মুখ ধুয়ে আলতো করে ক্রিম লাগিয়ে ঘুমিয়ে থাকবেন। সকালে ফেসিয়াল সোপ বা ফেইসওয়াস দিয়ে ধুয়ে ফেলবেন।
✅ ৩ থেকে ৭ দিন ব্যবহারে আপনার স্কিনের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন!
❇️ অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে ইনবক্স করুন
✴️ রূপচর্চায় একটি অন্যতম সমস্যার নাম ব্রণ। সব বয়সী নারী-পুরুষই ব্রণ ও ব্রণের দাগ নিয়ে থাকে টেনশনে। চলুন জেনে নেয়া যাক ব্রণ কেন হয়? তাহলেই কেবল সঠিক প্রতিকার করা সম্ভব হবে।
🔶 ব্রণ কেন হয়?
ব্রণ হবার পেছনে বিভিন্ন কারন বিবেচনায় নিয়ে থাকেন বিশেষজ্ঞরা। যার মধ্যে অন্যতম হচ্ছে - ত্বকের সেবাসিয়াস গ্রন্থি থেকে সেবাম নামের এক ধরণের তেল বের হয়। মেকআপ বা নিত্যদিনের দূষণে ত্বকের পোরসে ময়লা জমে যায়। ফলে সেবাম অয়েল বের হতে পারে না, সেখানেই জমে ফুলে উঠে এবং ব্রণের সৃষ্টি করে। এমনকি ব্রণের কারণে ত্বকে জ্বালাপোড়া, চুলকানি বা লালচেভাবও দেখা দিতে পারে। এছাড়াও, হরমোনের পরিবর্তন, নিদ্রাহীনতা, ব্যাকটেরিয়া, যত্নের অভাব, না জেনেই ভুল পণ্য ব্যবহার করা ইত্যাদি কারণেও ত্বকে ব্রণ দেখা দেয়।
✅ ব্রণ দূর করার উপায়
ব্রণ খুব সহজেই দূর করা সম্ভব। কেননা, একমাত্র স্বাস্থ্যকর জীবনযাপনই ব্রণ থেকে ত্বককে সুরক্ষিত রাখার মূলমন্ত্র। স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত পরিমানে ঘুম, ত্বক সবসময় পরিষ্কার রাখা এবং ত্বকের যত্নে সঠিক পণ্য ব্যবহার করাই আপনাকে ব্রণের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে।
✅ আসুন, জেনে নেয়া যাক কিভাবে ঘরোয়া উপায়ে সহজে ব্রণ এবং ব্রণ থেকে হওয়া দাগ দূর করা যায়ঃ
🔰 লেবুর রস সরাসরি মুখের দাগযুক্ত অংশে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন। দিনে দু’বার এমনটা করুন। পরবর্তি ৫-৭ দিনে পরিবর্তন দেখতে পাবেন।
🔰এক চা চামচ মধুর সঙ্গে এক চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখের কালো দাগের উপর হালকা ভাবে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।
🔰 এছাড়াও, এক চা চামচ পাতিলেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন এক চা চামচ টম্যাটোর রস। সেই মিশ্রণে যদি এক চা চামচ ওটমিল দিয়ে নিতে পারেন তবে আরও ভাল ফল মিলবে। মুখে দাগের অংশে এই মিশ্রণ লাগিয়ে মিনিট ১৫ পরে সাদা জলে মুখ ধুয়ে ফেলুন। দিনে যদি সম্ভব হয় ২ বার এমনটা করলে দ্রুত ফল মিলবে।
06/10/2022
🍀 আমরা সবাই ফেইসের পাশাপাশি হাত ও পায়ের উজ্জলতা বাড়াতে চাই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই বডি প্যাকটি। চলুন তাহলে জেনে নেয়া যাক।
☘️ ত্বককে পরিষ্কার করে লাবণ্য ফিরিয়ে আনতে বেসনের জুড়ি নেই। বেসনের মাস্ক ব্যবহার করে সৌন্দর্য বাড়াতে পারেন হাত ও পায়ের।
✅ এটি তৈরি করতে প্রথমে ২ টেবিল চামচ বেসন, ১ চা-চামচ হলুদের গুঁড়া, ২ টেবিল চামচ কাঁচা দুধ বা গোলাপজল এবং তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এরপর হাত ও পায়ে লাগিয়ে নিন এবং ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন।
✴️ সপ্তাহে দুবার ব্যবহার করলে হাত-পায়ের কালো দাগ দূর হবে।
05/10/2022
🌿 ত্বক পরিষ্কারে ও উজ্জ্বলতা বৃদ্ধিতে স্ক্রাবিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে ঘরে বসেই স্ক্রাব তৈরি করতে পারবেন।
✅ একটি পাত্রে ১ চা-চামচ মধু, ১ চা-চামচ বেকিং সোডা, ১ চা-চামচ লেবুর রস ও কয়েক ফোটা অলিভ অয়েল মিশিয়ে নিন। উপাদানগুলো ভালো করে মিশ্রন করুন, যাতে পেস্ট তৈরি হয়। স্ক্রাব তৈরী হয়ে গেলে এবার ত্বকে দিয়ে ভালোভাবে মাসাজ করুন ৭ থেকে ১০ মিনিট (আপনার ফেইস টাইপ অনুযায়ী মাসাজের সময় নিন)। এরপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
🔸 এভাবে সপ্তাহে ২ বার ব্যবহার করলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হবে। এছাড়াও ত্বকের কালচে ছাপ গুলো কমতে থাকবে।
#বিউটি_অ্যাকটিভ
04/10/2022
🍀 চুলের যত্নে নারকেল তেল কমবেশি আমরা সবাই নির্দ্বিধায় ব্যবহার করে থাকি। নারকেল তেল কিন্তু ড্রাই স্কিনের জন্যও বেশ কাজে দেয়। মাঝে মাঝে ড্রাই স্কিনের জন্য অল্প করে হাতে-পায়েও দেয়া যেতে পারে, বিশেষ করে রাতের বেলা। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, খুব বেশি অথবা প্রতিদিন হাতে-পায়ে নারকেল তেল দিলে তেল চিটচিটে ভাব অথবা লোমকূপ বন্ধ হয়ে গিয়ে অন্যান্য সমস্যা হতে পারে।
✅ যাঁদের ড্রাই স্কিন, তাঁরা ত্বকের যত্নে সপ্তাহে ১দিন রাতের বেলা এ পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন। এতে আপনার স্কিনের ড্রাইনেস কমতে থাকবে।
🔸 অনেকের ভয় থাকে নারকেল তেলের কারণে স্কিন কালো হয়ে যাবে কিনা? সপ্তাহে একদিন এ পদ্ধতি অনুসরণ করলে স্কিন কালো হওয়ার কোন সম্ভাবনা নেই।
04/10/2022
🥒 যাদের ফেইসে কালো দাগ বা রোদে পোড়া ছাপ আছে, তারা স্কিনকেয়ারে ইনক্লুড করুন শসা! 🥒
🌿 বিশেষ করে সেনসিটিভ ও ব্রণ প্রবণ স্কিনে সব ন্যাচারাল উপাদান স্যুট করে না, তারাও কিন্তু এই উপাদানটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
✅ একটি ছোট শসা স্লাইস করে ব্লেন্ড করে নিন। তারপর ছোট মিক্সিং বোলে নিয়ে ১ টেবিল চামচ টকদই এতে মিশিয়ে নিন। ১৫ মিনিট ফেইসে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এভাবে কিছুদিন ব্যবহার করলেই আপনি পরিবর্তন বুঝতে পারবেন।
#বিউটি_অ্যাকটিভ
03/10/2022
☘️ রান্নায় ব্যবহৃত মশলা হলুদ হলেও ত্বকের যত্নেও হলুদের জুড়ি নেই। হলুদকে ‘গোল্ডেন স্পাইস অফ লাইফ’ বলা হয়। এছাড়া এর প্রাকৃতিক উপাদান ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে থাকে। আসুন আজ হলুদের ১টি কার্যকরী ফেসপ্যাকের কথা জেনে নেয়া যাক।
✅ হলুদ, মধু এবং দুধের প্যাক
🟩 ১/৪ চা-চামচ হলুদের গুঁড়ো, ১ চা-চমচ মধু, এবং ১ চা-চামচ কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এই প্যাকটি ত্বকে ব্যবহার করুন।
🟧 ব্যবহারবিধিঃ প্যাকটি ব্যবহারের আগে ত্বক ক্লেনজার দিয়ে পরিষ্কার করে নিন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর হলুদের প্যাক-টি ত্বকে ব্যবহার করুন। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। প্যাক শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার প্যাক-টি ব্যবহার করুন।
🔹 মধু ত্বক হাইড্রেট করে নরম-কোমল করে তোলে। এর অ্যান্টি-সেপটিক এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ব্যাকটেরিয়া দূর করে ব্রণ হওয়ার প্রবণতা হ্রাস করে।
🔹 দুধে প্রচুর পরিমাণ মিনারেল এবং ভিটামিন রয়েছে যা ত্বকের মৃত কোষ দূর করে ত্বক কোমল করে থাকে। এছাড়া ত্বকের রিংকেল দূর করতে সাহায্য করে।
02/10/2022
🍀 অ্যালোভেরা জেল চুল ও ত্বকের জন্য খুবই উপকারী। চাইলে নিজেই ঘরেই তৈরি করতে পারেন অ্যালোভেরা জেল।
☘️ অ্যালোভেরা হচ্ছে বাংলায় ঘৃতকুমারী। অ্যালোভেরা এখন বিভিন্নভাবে প্রসাধনী হিসেবে পাওয়া যায়, যার মধ্যে অন্যতম অ্যালোভেরা জেল। চুল সুন্দর করতে ও চুল পড়া বন্ধ করতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ব্যবহার করে আপনি পাবেন মজবুত ও ঝলমলে চুল।
✅ আসুন জেনে নেই স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে কীভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা জেল।
✴️ মধু, নারকেল তেল ও অ্যালোভেরা জেল
রুক্ষ চুলকে উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন মধু, নারকেল তেল ও অ্যালোভেরা জেল। শুষ্ক চুলে আর্দ্রতা ফেরাতে ও চুলের ডিপ কন্ডিশনিং করতে এই উপাদানগুলো ব্যবহার করতে পারেন।
🟢 ১ চা-চামচ মধু, ২ চা-চামচ নারকেল তেল ও ২ চা-চামচ অ্যালোভেরা নিয়ে মিশিয়ে জেলের মতো উপাদান তৈরি করুন। গোসলের ৩০ মিনিট আগে এই মিশ্রণ চুলে লাগিয়ে একটা শাওয়ার ক্যাপে ঢেকে দিন মাথা। পরে আধাঘণ্টা পর শ্যাম্পু করুন।
#বিউটি_অ্যাকটিভ
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhanmondi
Dhaka
1209
