Pure Organic Care
Beauty, Cosmetics and Personal Care All type of organic beauty, cosmetics and personal care products.
16/08/2023
Ruth Years Essential oil ❤️💐🌹🌷🌺🌸🏵️🌻🌼
Key features👉👉👉
🌸Stops hair loss.
🌸Reduces joint pains.
🌸Solves insomnia problem.
🌸Diminishes hypertension and stress because of having linalool in the oil.
🌸Solves eczema problem.
🌸Apply on the skin like chest, back and neck for the remedy of the diseases such as cold and cough.
🔖অর্ডার এর জন্য পরিমান, আপনার নাম, ফোন নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা সহ আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।
বিঃদ্রঃ- আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি দিয়ে থাকি।
13/12/2022
Congratulations Argentina 🇦🇷 to reach the final….. wow!!! Congratulations Argentine Fans. Messi deserve the fifa world cup 2022
08/09/2022
মোটা হয়ে যাচ্ছেন❓নাকি পেট বেড়ে যাচ্ছে ❓
সহজ সমাধান হলো "চিয়া সীড"
চিয়া বীজের পুষ্টিগুন 🌿
চিয়া সিড হচ্ছে পৃথিবীর সুপার ফুড গুলোর মধ্যে অন্যতম । পৃথিবীর পুষ্টিকর খাবারগুলোর মধ্যে চিয়া সিড অন্যতম। অ্যাজটেক জাতির লকজন মনে করতো এইত তাদের সক্তি ও সাহস জোগাবে। তারা একে সোনার চেয়েও মুল্যবান মনে করতো। এতে রয়েছে ওমেগা-৩, ফাইবার, ম্যাংগানিজ, ফসফরাস, প্রোটিন, ফ্যাট, কার্বো হাইড্রেট। পাশাপাশি এতে রয়েছে, ভিটামিন বি, থায়ামিন, নিয়াসিন আয়রন, দস্তা, ক্যাফিক এসিড, ম্যাগনেসিয়াম।
চিয়া সিড আপনি কেন খাবেন? 🌿
চিয়া সিড বা বীজের কথা অনেকেই শুনে থাকবেন। বিশেষ করে শরীর একটু শুকনা হলেই মুরব্বীদের অনেককেই বলতে শুনবেন চিয়া খাওয়া শুরু কর। কিন্তু আমাদের অনেকেই চিয়া বীজ বা চিয়া সিড সম্পর্কে ভালো ভাবে জানি না। জানি না এর পুষ্টিগুণ সম্পর্কে।
চিয়া সিড বা বীজ কি? 🌿
Chia Seeds বা চিয়া বীজ হচ্ছে সালভিয়া হিস্পানিকা নামক মিনট প্রজাতির উদ্ভিদের বীজ। চিয়া সিডস মুলত মধ্য আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে বেশি জন্মায়। প্রাচীন অ্যাজটেক জাতির খাদ্য তালিকায় এটি অন্তর্ভুক্ত বলে বিশেষজ্ঞরা দাবি করে থাকে। এগুলো দেখতে অনেকটা তোকমা দানার মতো।
খাওয়ার নিয়ম: 🍂
Chia seed এক গ্লাস পানিতে ২০ মিনিট ভিজানোর পর লেবুর রস বা আধা চামচ মধু মিশ্রড করে খাবেন।
চিয়া বীজ খাওয়ার উপকারিতা 🌿
বিশেষজ্ঞদের মতে প্রতি ২৮ গ্রাম চিয়া সিডে রয়েছে ১১ গ্রাম ফাইবার, ৪ গ্রাম প্রোটিন, ফ্যাট ৯ গ্রাম (যার ৫ গ্রাম ওমেগা ৩)। এছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাংগানিজ, ম্যাগনেসিয়াম, ফসফরাস,, জিঙ্ক, ভিটামিন-বি, পটাশিয়াম, ভিটামিন বি-১, ভিটামিন বি-২।
চলুন এ পর্যায়ে Chia seeds বা বীজ খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক- 📢
🌹প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট
চিয়া সিডস এ রয়েছে প্রচুর পরিমান অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার স্বাস্থ্যের জন্য ইতিবাচক প্রভাব নিয়ে আসবে। যদিও অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে গবেষকদের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে।
🌹প্রোটিন চাহিদা পূরণ
এতে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন। যা আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী। আমরা সাধারণত মাছ মাংস থেকে প্রোটিন আহরন করে থাকি। আজকাল বাজারে ভেজাল পন্যের ছড়াছড়ি। আপনার শরীরের প্রোটিনের চাহিদা মেটাতে চিয়া হতে পারে একটি দারুন সমাধান। প্রতি ২৮ গ্রাম পরিমান চিয়া সিডে প্রায় ৪ গ্রাম প্রোটিন পাওয়া যায়।
🌹 হাড়ের সুস্থতা
হাড়ের সু্থতার জন্য প্রোটিনের পাশাপাশি পর্যাপ্ত ক্যালসিয়ামও প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে প্রোটিনের পাশাপাশি Chia seeds এ রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস যা হাড়ের সুস্থতা নিশ্চিতে সাহায্য করে।
🌹ফ্যাটি অ্যাসিডের উৎস
গবেষকরা দাবি করেন Chia seeds এ স্যালমন মাছের চেয়েও বেশি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা আপনার হার্ট সুস্থ রাখতে সহায়তা করে।
🌹ওজন কমাতে সাহায্য করে
প্রোটিনের পাশাপাশি এতে রয়েছে উচ্চ মাত্রায় ফাইবার। ফাইবার প্রচুর পরিমান পানি শোষণ করে। এতে আপনার পেট ভরা ভরা মনে হবে। আর এই কারনের আপনার ক্ষুদা কম মনে হবে। বা অল্প খেলেই পেট ভরে গেছে বলে মনে হয়। যা আপনাকে কম ক্যালরি গ্রহনে তথা ওজন কমাতে সাহায্য করে।
🛍️ অর্ডার এর জন্য পরিমান, আপনার নাম, ফোন নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা সহ আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।
📣 বিঃদ্রঃ- আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি দিয়ে থাকি।
15/08/2022
ঈদ-উল-ফিতর আমাদের সকলের জন্য রহমত, বরকত ও কল্যাণ বয়ে আনুক।
ঈদ মোবারক!
01/09/2021
ব্রণের গর্ত হলে কি করবেন? 🍂🍂
ব্রণ!!! অনেকের কাছেই এটি বিশাল আতঙ্কের নাম। এমনকি ব্রণ সেরে উঠার পরও থেকে যায় এদের অবাঞ্ছিত দাগ। ব্রণের গর্তের দাগ ত্বকের সৌন্দর্য কমিয়ে দেয় অনেকটাই। অনেকেরই ব্রণের কাল দাগ চলে গেলেও রয়ে যায় অসুন্দর গর্তের দাগগুলো এবং সহজে যেতেও চায় না। আবার ত্বকের ক্ষতির কথা চিন্তা করে কেমিক্যাল জাতীয় প্রসাধনী ব্যবহার করাও সমীচীন নয়। তাই আসুন জেনে নেই একদম প্রাকৃতিক উপায়ে কেমন করে ব্রণের গর্ত নির্মূল করা যায়।
ব্রণের গর্ত সারাতে কিছু প্রাকৃতিক উপায় 🌿🌿
১. ভিটামিন ই তেল
ব্রনের গর্তের দাগ সারানোর জন্য সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হচ্ছে ভিটামিন ই তেল। এটি ব্রণের গর্তে যাদুর মত কাজ করে। প্রতিদিন অল্প পরিমাণে ভিটামিন ই তেলের ব্যবহারে আপনার মুখমন্ডল হয়ে উঠবে দাগহীন ও উজ্জ্বল। এটি ব্রণের কালো দাগ সারাতেও সাহায্য করে। ভিটামিন ই তেল বাজারে কিনতে পাওয়া যায়। আর না পেলে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন।
ভিটামিন ই তেল ব্যবহারের নিয়ম-
প্রথমে সমস্ত মুখমন্ডল তেলমুক্ত ফেইস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। তারপর একটা পরিষ্কার পিন বা সূঁচের সাহায্যে ক্যাপসুলটি ফুটো করে তেল নিঃসরণ করুন। তারপর পরিষ্কার হাত দিয়ে মুখে লাগিয়ে নিন। খুব বেশি তৈলাক্ত ত্বক হলে লাগানোর আধ ঘণ্টা পর টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত তেল চেপে চেপে তুলে নিন। নয়তো সারারাত লাগিয়ে রাখতে পারেন। সমস্যা খুব বেশি না হলে সপ্তাহে ২-৩ বার এভাবে করুন।
২. লেবু
লেবু সাইট্রিক এসিডের খুব ভালো উৎস। সাইট্রাস এসিড স্কার বা দাগ সারাতে অনবদ্য। কয়েক গ্লাস লেবুর শরবত পান করলে তার সাইট্রিক উপাদান আপনার দেহের ভেতর থেকে মরা কোষ সারিয়ে ত্বকের রঙ হালকা করতে সাহায্য করে।
লেবুর রস ব্যবহারের নিয়ম-
একটি মাঝারি আকারের লেবুর রস সমপরিমাণ পানির সাথে মিশিয়ে মুখে ঘষুন এতে গর্তের দাগ হালকা হবে। সময়ের সাথে সাথে আপনি পাবেন দাগ মুক্ত ত্বক।
৩. অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল প্রকৃতির আশীর্বাদস্বরূপ। এই একটা উপাদান ত্বকের নানা রকম সমস্যা থেকে মু্ক্তি দেয়। টাটকা অ্যালোভেরা জেল ব্যবহার করুন। এখন বিভিন্ন সুপার শপগুলোতে অ্যালোভেরা পাওয়া যায়। সেখান থেকে কাঁচা অ্যালোভেরা কিনে জেল বের করে নিতে হবে। বাইরে থেকে কিনতে না চাইলে নিজের টবেও লাগাতে পারেন অ্যালোভেরা।
অ্যালোভেরা জেল ব্যবহারের নিয়ম-
প্রথমেই একটি আস্ত অ্যালোভেরা নিয়ে সেটিকে ছুঁরির সাহায্যে যে কোন এক দিক থেকে কাটুন। কাটলেই দেখবেন ভেতরে স্বচ্ছ জ়েলীর মত উপাদান, এটি ব্যবহার করুন। দিনে যতবার ইচ্ছা ব্যবহার করতে পারেন। এটি আপনাকে দেবে বিরক্তিকর ব্রণের গর্তের দাগ থেকে মুক্তি।
৪. টমেটো
টমেটোতে আছে ভিটামিন এ, যা সেবামের (sebum) অতিরিক্ত ক্রিয়া বন্ধ করতে সক্রিয় ভূ্মিকা রাখে এবং ব্রণ ও ব্রণের দাগ দুটোই সারিয়ে তোলে। তাছাড়া এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের ক্ষয়-ক্ষতি সারিয়ে তুলতেও সাহায্য করে।
দুই গালে টমেটো ব্যবহারের নিয়ম-
মাঝারি আকারের টাটকা টমেটো নিন। একে সমান ২ ভাগে ভাগ করুন। এবার দুই গালে প্রথমে ঘড়ির কাঁটার দিকে এবং তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ম্যাসাজ করুন। এতে যেমন গর্তের দাগ হালকা হবে, তদুপুরি রোদে পোড়া ভাবও কমবে। তাছাড়া এটি অনেক ভালো মেকআপ রিমুভারের কাজও করে থাকে।
৫. অলিভ অয়েল
অলিভ অয়েল একটি জাদুকরী উপাদান। এটি শুধু খাদ্যদ্রব্যই সুস্বাদু করে না, এটি ত্বক পরিচর্যায় ও কার্যকরী ভূমিকা রাখে। এক্সট্রা ভারজিন অলিভ অয়েল দ্রুত ব্রণের গর্ত সারাতে সাহায্য করে। অলিভ অয়েল-এর ময়েশ্চারাইজিং গুণাগুণের কারণে এটি দ্রুত ত্বকের সাথে মিশে যায় এবং গর্ত সারাতে সাহায্য করে।
অলিভ অয়েল ব্যবহারের নিয়ম-
অল্প পরিমাণে অলিভ অয়েল নিয়ে মুখ মন্ডলে মালিশ করুন এবং ভালো ফল পেতে ঘুম যাওয়ার আগে ব্যবহার করুন । ব্রণের গর্ত সারিয়ে নিতে এটি বেশ কার্যকরী।
৬. মধু
মধু একটি পরিচিত প্রাকৃতিক প্রসাধনী। প্রাচীনকাল থেকেই রূপচর্চার জন্য মধুর ব্যবহার প্রচলিত। মধুর মিষ্টতা খাবার হিসাবেও খুব ভালো। ফ্যাট কম থাকায় এটি আপনাকে ফিট থাকতে যেমন সাহায্য করে তেমনি নিয়মিত ব্যবহারে সারিয়ে তোলে ব্রণের গর্তের দাগ।
৭. বরফ কুচি
বরফ কুচির ব্যবহারে ব্রণের গর্ত হালকা হওয়াটা অনেকটা পরীক্ষিত। অনেকেই আছে ঘরে বসে স্কার সারানোর জন্য বরফ কুচি ব্যবহার করে থাকে।
বরফ কুচি ব্যবহারের নিয়ম-
পাতলা কাপড় বা তুলোতে একটা বরফের টু্করো নিয়ে গর্তের জায়গায় ১৫-২০ মিনিট ঘষে লাগান। এতে ত্বকে আরামদায়ক অনুভূতির পাশাপাশি সারিয়ে দেবে গর্তের দাগ।
৮. ফেইস প্যাক
ব্রণের গর্ত সারাতে আপনার ফেইস প্যাক-এ মেশান বেসন, টকদই ও শসার রস। এটি আপনার ত্বককে রাখবে দাগহীন, উজ্জ্বল ও প্রাণবন্ত।
ব্রণ ও ব্রণের গর্ত সারাতে সবার আগে খেয়াল রাখতে হবে খাওয়া-দাওয়া এবং জীবনযাত্রা যেন সুস্থ ও পরিকল্পিত হয়। সঠিক ঘুম, খাওয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতাই পারে ব্রণ মুক্ত রাখতে। এতে ত্বকের অন্য্যন্য সমস্যা থেকেও পরিত্রাণ মেলে।
🔖অর্ডার এর জন্য পরিমান, আপনার নাম, ফোন নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা সহ আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।
বিঃদ্রঃ- আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি দিয়ে থাকি।
01/09/2021
ব্রণ হলে ৫টি কাজ মোটেও করা যাবে না 🍂🍂
ব্রণ শব্দটা খুবই বিরক্ত ও আতঙ্কের যেকোনো মেয়ের কাছে। কারণ একটা ব্রণ পুরো মুখের সৌন্দর্যটাই নষ্ট করে দেয়। বিষিয়ে দেয় জীবন। শারীরিক সমস্যার কারণে অনেক সময় মুখে ব্রণ হয়ে থাকে। তবে তা দূর করারও অনেক উপায় রয়েছে।
এক ঝলকে দেখে নিন কি সেই উপায়-
*মুখ পরিষ্কার রাখার জন্য ঠাণ্ডা জল দিয়ে মুখ ধোয়ার মত বিকল্প আর কিছু নেই। দিনে অন্তত দুবার করে মুখ ধুয়ে পরিষ্কার করুন। তবে মুখে ব্রণ হলে দিনে একবার করে মুখ পরিষ্কার করতে হবে। অতিরিক্ত মুখ ধোয়া ত্বক শুষ্ক করে দেয়। শুষ্ক ত্বকে তেল বেশি উৎপন্ন হয়। যা ব্রণ হওয়ার প্রবণতা বৃদ্ধি করে।
*ব্রণ দূর করার জন্য অ্যান্টিবায়োটিক ক্রিম ব্যাবহার করুন। বাড়িতে যে পেস্ট আপনি ব্যাবহার করেন তা লাগাতে পারেন ব্রনের স্থানে। তবে ব্রণের স্থানে একাধিক ক্রিম ব্যবহার করলে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
*ব্রন হলে মেকআপ করা থেকে বিরত থাকুন। বেশি মেকআপ ব্যাবহার করলে ব্রন আরও স্থায়ী হতে পারে।
*ব্রণ হলে কখনই তাতে নখ দিয়ে খোঁচাবেন না। তাহলে ওই জায়গায় দাগ হয়ে যেতে পারে। ব্রণের জায়গায় নখ দেওয়া বা চুলকানো থেকে দূরে থাকুন। তাহলে গর্ত হয়ে যাবে।
*খুশকি থেকে অনেক সময় ব্রণ দেখা দেয়। নিয়মিত চুল পরিষ্কার রাখুন। চুলে খুশকি দেখা দিলে তা দূর করার ব্যবস্থা করুন।
* শারীরিক পরিশ্রম করুন। প্রচুর পরিমাণে পানি পান করুন।
* ফেস সব সময় ডাবল ক্লিনজিং করুন।
* ব্রন দূর করতে প্রাকৃতিক ফেসিয়াল, ফেস প্যাক ব্যবহার করতে পারেন।
🔖অর্ডার এর জন্য পরিমান, আপনার নাম, ফোন নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা সহ আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।
বিঃদ্রঃ- আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি দিয়ে থাকি।
01/09/2021
চুল গজাতে অ্যালোভেরার তেল তৈরির উপায় 🍂🍂
প্রথমেই বলে নিচ্ছি চুল লম্বা করতে ও ঘন করতে ১ থেকে ২ বছর ধৈর্য্য ধরতে হবে। তাই প্রতি সপ্তাহে অন্তত দুবার এই তেল ব্যবহার করবেন।
অ্যালোভেরার তেল চুল গজাতে উপকারী।
চুল পড়া বর্তমানে একটি অতি প্রচলিত সমস্যা। তবে দিনে ১০০ থেকে ১৫০টি চুল পড়া স্বাভাবিক। এর থেকে বেশি পড়লেই সমস্যা।
যাঁদের চুল পড়ার সমস্যা রয়েছে বা চুল পাতলা, তাঁরা অ্যালোভেরার তেল ব্যবহার করতে পারেন। এই তেল চুল গজাতে বেশ সাহায্য করে।
অ্যালোভেরার তেল তৈরির উপায়:
উপাদান...
১. অ্যালোভেরার পাতা
২. তিন থেকে চার টেবিল চামচ নারকেল তেল
যেভাবে তৈরি করবেন
প্রথমে অ্যালোভেরা কুচি কুচি করে কেটে নিন অথবা ভিতরের জেল ব্লেন্ড করে নিন । এগুলো একটি কাচের বোলের মধ্যে রাখুন। এবার একটি প্যানের মধ্যে পানি নিয়ে সেদ্ধ করুন। প্যান চুলায় থাকা অবস্থায় কাচের বোলটি এর ওপর রাখুন। এবার এর মধ্যে চার টেবিল চামচ নারকেল তেল দিন। একে ভালোভাবে নাড়ুন। কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে ঠাণ্ডা করুন।
এবার আরেকটি বোল নিন। এর পর এর মধ্যে তেলটি ছেঁকে নিন। তেলটি স্কাল্প ও চুলে মাখুন। ৪০ মিনিট থেকে এক ঘণ্টা এভাবে রাখার পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ।
🔖অর্ডার এর জন্য পরিমান, আপনার নাম, ফোন নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা সহ আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।
বিঃদ্রঃ- আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি দিয়ে থাকি।
27/08/2021
বিশেষ দিনে চুলের যত্ন: 🍂🍂
আজকে কি আপনার বিশেষ দিন? তাহলে এই হেয়ার প্যাক টি আপনার জন্য।
উপকরণ
এক/দুই টেবিল চামচ মেথি গুঁড়া
মধু এক চামচ
লেবুর রস এক চামচ
এসেনশিয়াল অয়েল দশ ফোটা
এক টেবিল চামচ অলিভ অয়েল
দুই টেবিল চামচ এলোভেরা জেল
ডিম - ১ টি
মেথি-অয়েল হেয়ার মাস্ক দূর করবে চুলের রুক্ষতা ও শুষ্কতা । মেথি চুল পড়া বন্ধ করে এবং এলোভেরা নতুন চুল গজাতে সাহায্য করে। ৯৯% ইনস্ট্যান্ট চুল পড়া বন্ধ হবে। চুলের হারানো জেল্লা ফিরিয়ে আনবে। চুলে ভলিউম আসবে। আপনি চুলে যে ধরনের হেয়ার স্টাইল ই করেন না কেন চুলের ক্ষতি রোধ করবে। বেস্ট হেয়ার প্যাক।
প্রণালী
হাফ কাপ পানি তে মেথি , ডিম, তেল , লেবুর রস, মধু যোগ করুন। এই হেয়ার মাস্ক মাথার ত্বকে ও চুলের প্রান্তে প্রয়োগ করুন ও ৬০ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলুন।
এই প্যাকটি ব্যবহার করলে দুইবার শ্যাম্পু করলে পুরো চুল পরিষ্কার হয়ে যাবে। তারপর চুলের আগার দিকে ভাল মানের কন্ডিশনার ব্যবহার করুন। চুল ৯০% শুকিয়ে গেলে তিন থেকে চার ফোঁটা হেয়ার সিরাম ব্যবহার করুন চুলের আগার দিকে। এবার চুল শুকিয়ে গেলে ভালো করে আঁচড়ে নিন। এবার আপনার পছন্দ অনুযায়ী যে কোন ধরনের হেয়ার স্টাইল করতে পারেন। সে ক্ষেত্রে চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলে ভালো হয়।
যেকোনো ধরনের হেয়ার প্যাক অথবা হেয়ার অয়েল ব্যবহার করার আগে চুলে শ্যাম্পু করে চুল পরিষ্কার করে নিবেন তাহলে চুল পড়া কমবে। ময়না চুলে পেট অথবা হেয়ার অয়েল ব্যবহার করবেন না।
🔖অর্ডার এর জন্য পরিমান, আপনার নাম, ফোন নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা সহ আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।
বিঃদ্রঃ- আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি দিয়ে থাকি।
24/08/2021
ধরে রাখুন তারুণ্য 🍂🍂
বৃদ্ধ হতে চায় না কেউ। যৌবনটা যেন চিরজীবন থেকে যায় মনে মনে সেই ইচ্ছা নিয়েই আয়নার সামেন দাড়ায় প্রতিটি মানুষ।
এমন কাউকেই পাওয়া যাবে না যে, যৌবন রেখে বার্ধক্যকে পছন্দ করে। বার্ধক্য একটি প্রাকৃতিক প্রক্রিয়া। তবে দেখা গেছে কেউ কেউ তুলনামূলক দ্রুত বুড়িয়ে যান। আবার কারও চেহারা দেখে বয়স বোঝার উপায় থাকে না। বয়সের তুলনায় চেহারায় তারুণ্যের ছাপ দেখা যায়।
বিশেষজ্ঞরা বলছেন, চেষ্টা করলে অর্থাৎ কিছু নিয়ম মেনে চললে নিজের তারুণ্য ধরে রাখা যায়।
অন্যভাবে বলতে গেলে, সেসব নিয়মের মধ্যে চললে বয়স বাড়ার প্রক্রিয়ার কারণে শরীরে যেসব পরিবর্তন হয়, সেগুলো ধীর গতির করতে সক্ষম।
এ বিষয়ে তারুণ্য ধরে রাখতে কয়েকটি পরামর্শ জানিয়েছে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।
তাদের দেয়া ১০টি টিপস উল্লেখ করা গেল-🌿🌿
১। ত্বকের তারুণ্য ধরে রাখতে প্রথমেই যা প্রয়োজন তা হলো পর্যাপ্ত ঘুম। সেক্ষেত্রে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘণ্টা ঘুমাতে বলা হয়েছে।
২। ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকতে বলা হয়েছে। তারুণ্যকে দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দিতে এদের জুড়ি নেই।
৩।. তারুণ্য ধরে রাখতে মানসিক চাপ অবশ্যই কমাতে। আমাদের দেশে বিভিন্নরকম মানসিক চাপে পড়েই কম বয়সে বুড়িয়ে যান অনেকে। তাই মানসিক চাপ কমাতে ধ্যান, ব্যায়াম, যোগব্যায়াম ইত্যাদি করা যেতে পারে। কোনো মতেই টেনশন করা যাবে না। মন উদ্বিগ্ন থাকলে মানুষ দ্রুত বুড়িয়ে যায়।
৪। মূলত তারুণ্যের ঘাটতি আর বার্ধক্যে পরিণত হওয়ার ছোঁয়া প্রথমেই ত্বকের ওপর পড়ে। টানটান ত্বক কুঁচকে যেতে থাকা মানেই আপনি দিনদিন বুড়িয়ে যাচ্ছেন।
সেজন্য বিশেষজ্ঞরা বলছেন, ভালোভাবে ত্বকের যত্ন নিতে। এ ক্ষেত্রে একটি ভালো মানের ক্লিনজার দিয়ে সকাল ও রাতে ত্বক পরিষ্কার করতে বলছেন তারা। আর ক্লিনজার কেনার সময় এতে যেন উচ্চমানের অ্যালকোহোল ও ড্রাইয়িং অ্যাজেন্ট না থাকে সে বিষয়টি দেখে কিনতে বলা হয়েছে ।
৫। এবার ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে বলেছেন বিশেষজ্ঞরা। কমপক্ষে দিনে দুইবার। কেবল মুখ নয়, ঘাড় ও হাতেও এটি লাগাতে হবে।
৬। ত্বকের মৃত কোষ দূর করতে সপ্তাহে অন্তত একবার স্ক্রাব ব্যবহার করলে ত্বক থাকবে উজ্জ্বল ও চকচকে।
৭। বার্ধক্যকে রুখতে সবচেয়ে বড় উপায় স্বাস্থ্যকর খাবার খাওয়া। অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার, ফল, সবজি বেশি খেলে দেহ সতেজ থাকে ও তারুণ্যকে ধরে রাখতে কাজ করে।
৮। অতিরিক্ত প্রসাধনী ব্যবহারে বরাবরই অনীহা দেখিয়েছেন ত্বক বিশ্লেষকরা। অতিরিক্ত কসমেটিক বা প্রসাধনী ব্যবহারকে কৃত্রিমতা বলছেন তারা। আর বিভিন্ন কসমেটিকের রাসায়নিক পদার্থ বাহ্যিক সুদর্শন করে তুললেও পরে দেখা যায় ওই প্রসাধনী ত্বকের জন্য মোটেই ভালো ছিল না। এছাড়া প্রসাধনী নির্বাচনের ক্ষেত্রে সেটি যেন ভালো মানের হয় এবং নির্দিষ্ট ত্বকের জন্য উপযোগী সেই বিষয়ে পরীক্ষার ব্যবহার করতে বলা হয়েছে।
৯। ত্বককে ক্ষতিকর বেগুনি রস্মি থেকে রক্ষা করে সানস্ক্রিন। বিশেষকরে গরমপ্রধান দেশে সানস্ক্রিন ব্যভহার অতীব জরুরী। যারা বাইরে বেশি হন, যাদের ত্বকে সূর্যের আলো বেশি পড়ে তাকে অবশ্যই বাইরে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহার কতে বলেছেন বিশেষজ্ঞরা। শীত, বর্ষা, গ্রীষ্ম সব ঋতুতেই সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন তারা।
১০। সবশেষে প্রতিদিন নিয়মিত ব্যায়াম আপনার তারুণ্যকে উজ্জীবিত রাখতে সাহায্য করে। জিমে গিয়ে ব্যায়াম না করতে পারলে প্রতিদিন অন্তত আধা ঘণ্টা হাঁটতে বলা হয়েছে। ব্যায়াম না করলে বা ছেড়ে দিলে দেহে আলসেমি চলে আসে আর স্থুলকায় হয়ে মানুষ তার তারুণ্য হারাতে থাকে।
🔖অর্ডার এর জন্য পরিমান, আপনার নাম, ফোন নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা সহ আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।
বিঃদ্রঃ- আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি দিয়ে থাকি।
23/08/2021
ভ্রু গজানোর উপায় 🍂🍂
চেহারার মধ্যে চোখের ভ্রু হলো অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। একে সঠিক ভাবে, সঠিক শেইপে না রাখলে পুরো চেহারায় ভ্রু ২টি হয়ে উঠে বেমানান আর যতই সৌন্দর্য চর্চা করিনা কেন ভ্রু আকর্ষণীয় না হলে পুরো সাজটাই নষ্ট। সাধারণত হরমোনের ভারসাম্যহীনতা, পুস্টির অভাব এবং অতিরিক্ত পরিমাণে চিকণ করে ভ্রু প্লাক করার কারণে আমাদের মধ্যে অনেকেরই ভ্রু পাতলা হতে দেখা যায়। চিকণ করে ভ্রু প্লাক করলে সাধারণত সেটা ঠিক পর্যায়ে আসতে ৬ থেকে ৮ মাস পর্যন্ত সময় লাগে। ঘরে বসে একটু যত্ন নিতে পারলেই কিন্তু অনেক দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যায়। তাই ঘরে বসেই কিভাবে আপনার রান্নাঘরের জিনিস দিয়ে আপনি এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন তা দেখে নিন নীচে –
০১. ক্যাস্টর অয়েলঃ 🌿
ক্যাস্টর অয়েলে এমন কিছু অসাধারণ রাসায়নিক মিশ্রণ আছে যা অন্যান্য বীজ ও তেলে খুব কমই লক্ষ্য করা যায়। ক্যাস্টর অয়েল আঙ্গুলে মাখিয়ে আলতো করে ম্যাসাজ করুন ভ্রুতে এবং কিছুক্ষনের জন্য রেখে দিন। ৩০ মিনিট পরে ঈষদুষ্ণ পানি দিয়ে এবং ফেইস ক্লিনজার দিয়ে ধুয়ে ফেলুন এবং পরপর কয়েকদিন এই প্রসেসটা চালিয়ে যান, ভাল ফল পাবেন তবে ইরিটেশন হলে বন্ধ করে দিবেন।
০২. নারকেল-লেবুর মিশ্রনঃ 🌿
চার ভাগের ১ ভাগ নারকেল তেলের সাথে খোসা ছাড়ানো পাতলা করে কাটা লেবুর স্লাইস একটা পরিষ্কার পাত্রে রেখে দিন সারা রাত। এই মিশ্রণটি তুলোয় লাগিয়ে ব্যবহার করতে পারেন রাতে ঘুমানোর আগে তবে সূর্যের আলোতে কখনই নয়।
০৩. (Aloe Vera) ঘৃত কুমারীঃ 🌿
যদি আপনার ভ্রু বেশি প্লাক করার কারণে পাতলা হয়ে গিয়ে থাকে তাহলে ঘৃত কুমারীর রস আপনার ভ্রু গজাতে সাহায্য করবে। ঘৃত কুমারীর পাতা ছেঁচে সেটার রস লাগান ভ্রুর উপরে। এর ভেষজ প্রভাব আপনার ভ্রু গজাতে সাহায্য করবে।
০৪. পেঁয়াজঃ 🌿
পেয়াজের ঝাঁঝালো উপাদানটাই কিন্তু আপনার ভ্রু গজানোতে অনেক দ্রুত সাহায্য করবে। পেঁয়াজ ছেঁচে এর রস ভ্রু এর নীচে তুলো দিয়ে লাগিয়ে নিন এবং শুকাতে দিন। শুকিয়ে গেলে আরও কয়েক প্রলেপ দিন।
০৫. মেথিঃ 🌿
কয়েকদানা মেথি পেস্ট করে লাগাতে পারেন। সেক্ষেত্রে মেথির সাথে almond oil মিশিয়ে পেস্ট তৈরি করুন তাতে আপনার স্কিন আর্দ্রতা পাবে। এই মিশ্রণ লাগাবেন রাতে ঘুমের আগে এবং সকালে ধুয়ে ফেলবেন।
০৬. দুধঃ 🌿
দুধ এমন একটি জিনিস যার পুষ্টি ও উপকারিতার শেষ নেই। দুধে তুলোর বল ডুবিয়ে ম্যাসাজ করুন ভ্রুতে। এর প্রাকৃতিক উপাদান আপনার ভ্রু এর চুলের গোঁড়া পর্যন্ত গিয়ে একে পুষ্টি যোগাবে এবং সেই সাথে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে।
এই ৬ টি পদ্ধতির সবগুলোই যে একসাথে ট্রাই করতে হবে এমন কোন কথা নেই, আপনি আপনার সুবিধা মত একটি একটি করে ট্রাই করে দেখেন কোনটি আপনার ভ্রু এর বৃদ্ধিতে সবচেয়ে বেশি কার্যকর, কারণ একেক জনের ত্বক একেক রকম হবার কারণে একেকটা জিনিসের প্রভাব একেকভাবে পড়ে। আপনার ত্বক আপনার চেয়ে ভাল কেউ বুঝবেনা তাই নিজের ত্বক বুঝে যত্ন নিন- আপনার জন্য শুভকামনা।
🔖অর্ডার এর জন্য পরিমান, আপনার নাম, ফোন নাম্বার ও সম্পূর্ণ ঠিকানা সহ আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।
বিঃদ্রঃ- আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে পণ্য ডেলিভারি দিয়ে থাকি।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
