Dolly N Dolls
Your trusted beauty partner...
06/02/2022
এখন থেকে ফার্নিচার কাভারের নির্ভরযোগ্য ব্র্যান্ড গৃহশ্রীর সবধরনের ফার্নিচার কাভার পাওয়া যাচ্ছে আমাদের কাছে।
20/04/2021
🔲 বাড়িঘর সুন্দর করে সাজিয়ে রাখার শখ সকলেরই থাকে। কিন্তু এই জন্যে গৃহসজ্জার কাজে ব্যবহৃত কাপড়গুলো পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই এই কাজে সাহায্যের জন্য কিছু টিপ্স গৃ্হশ্রীর পক্ষ হতে জনস্বার্থে প্রচারের জন্য নিম্নে দেয়া হলো :
✔️ কুশন কভার পরিষ্কার করার জন্য ড্রাই ক্লিনিং বা ওয়াশিং মেশিনের শরণাপন্ন না হওয়াই উত্তম। কেননা এর কারণে কভার এর কাপড়, সেলাই এবং ব্যাকিং এর ক্ষতি হতে পারে।
✔️ দাগ পড়ার সাথে সাথেই তা দূর করার উদ্যোগ নেয়া ভালো। দাগ পড়ার পরপরই ব্লটিং এর মাধ্যমে যতোটুকু সম্ভব দাগ তুলে ফেলতে হবে। কোনোক্রমেই এই সময় ঘষাঘষি করা যাবে না।
✔️ দাগকে ব্লটিং করার জন্য পরিষ্কার,শুকনো ও সাদা কাপড় ব্যবহার করা উচিত। বাহিরের কম দাগ লাগা অংশ থেকে ব্লটিং করতে করতে বেশি দাগ লাগা স্থানের দিকে যেতে হবে।
✔️ অল্প পরিমাণ করে ক্লিনার প্রয়োগ করতে থাকুন এবং যতক্ষণ না পর্যন্ত দাগটি পুরোপুরিভাবে কাপড়ের থেকে দূর না হয় ততক্ষণ পর্যন্ত ব্লটিং করতে থাকুন । কাজটি সফলভাবে সম্পন্ন করতে বেশ কয়েকটি প্রচেষ্টা নিতে পারে। আপনি যতটা সম্ভব দাগ সরিয়ে ফেলুন। এরপর কাপড়ে লেগে থাকা অতিরিক্ত ক্লিনারটুকুও ব্লটিং করে তুলে ফেলুন।
✔️ আপনার স্পট ক্লিনার যদি জল দিয়ে জায়গাটি ধুয়ে নেয়ার পরামর্শ দেয় তবে দাগযুক্ত জায়গায় অল্প পরিমাণে পাতিত জল প্রয়োগ করুন এবং তা মুছতে পুনরায় ব্লটিং করুন। ট্যাপের পানি তার খনিজ উপাদানগুলির কারণে কাপড় ধোয়ার সময় কাপড়ে দাগ ফেলতে পারে বা কাপড়কে বিবর্ণ করতে পারে।
✔️ সমানভাবে কাপড়টি শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করা উত্তম। পানি দ্রুত শুকানোর পর যে দাগ পড়ে তা থেকে বাঁচার জন্য হেয়ার ড্রাইয়ারের জন্য উত্তাপের সবচেয়ে কম সেটিংসটি র্নিবাচন করাই ভালো হবে।
পরিষ্কার-পরিচ্ছন্নতা দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই বিষয়ে আরো জানতে গৃহশ্রী-এর সাথেই থাকুন।
09/04/2021
আসুন জেনে নেই ত্বকের যত্নে অ্যালোভেরার কিছু কার্যকরি প্রয়োগ।
🌲মুখের দাগ দূর করতে:
ত্বকের যেসব জায়গায় দাগ আছে, এলোভেরার শাস বা জেল সেখানে সরাসরি প্রয়োগ করতে পারেন। রাতে ঘুমাবার আগে ত্বকের দাগগুলোতে জেলের মতো করে এলোভেরার শাস লাগান। সকালে উঠে যে কোন ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
🌲ত্বকের বলিরেখা কমাতে:
অ্যালোভেরা ত্বকের বলিরেখা দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে। অ্যালোভেরার সাথে মধু মিশিয়ে লাগালে ত্বকের অবাঞ্ছিত দাগ সহ বলিরেখা দূর হয়ে যায়।
🌲মেছতা দূর করতে:
মেছতা দূর করার আরেকটি উপাদান হলো এলোভেরা বা ঘৃতকুমারী পাতার জেল। এই জেলের রয়েছে ত্বকের যাবতীয় সমস্যা দূর করার ক্ষমতা। আক্রান্ত স্খানে আঙুলের ডগার সাহায্যে ধীরে ধীরে জেল ঘষে লাগাতে হবে এবং সারা রাত লাগিয়ে রাখতে হবে। এভাবে কয়েক সপ্তাহ লাগালে আশানুরূপ ফল পাওয়া যাবে। এ ছাড়া অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন ই এবং প্রিমরোজ অয়েল মিশ্রিত করে লাগালে এক সপ্তাহের মধ্যে উল্লেখযোগ্য ফল পাওয়া যাবে।
🌲চুলের যত্নে এলোভেরা
চুল: খুশকি দূর করতে মেহেদিপাতার সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে লাগাতে পারেন চুলে। মাথা যদি সব সময় গরম থাকে তাহলে পাতার শাঁস প্রতিদিন একবার তালুতে নিয়ম করে লাগালে মাথা ঠাণ্ডা হয়। অ্যালোভেরার রস মাথার তালুতে ঘষে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে।
শ্যাম্পু করার আগে আধা ঘণ্টা অ্যালোভেরার রস পুরো চুলে লাগিয়ে রাখুন। শ্যাম্পু করার পর চুল থেকে হাত সরাতেই মন চাইবে না। ঘৃতকুমারী শরীরের ভীতরে যেমন কাজ করে তেমনী শরীরের উপরে ও ত্বক লাবন্যের রুপ চর্জায় বিশেষ কাজ করে। চুলের রুক্ষতা দূর করতে ঘৃতকুমারী।
©
11/02/2021
🍋🍋মুখের দাগ দূর করতে ব্যবহার করুণ লেবু।, লেবু প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। তবে লেবু এই রূপচর্চাটি কেবল রাতের বেলায় করতে হবে এই কারণে যে সূর্যের আলো আপনার ত্বকে রিঅ্যাকশন করতে পারে। রাতের বেলায় রূপচর্চাটি করলে সূর্যের আলো বা গরমে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং ত্বক সম্পূর্ণ ৮-১০ ঘণ্টা পাচ্ছে দাগ দূর করার জন্য।🍋🍋
🍋পদ্ধতি: প্রথমে মুখ খুব ভালো করে পরিষ্কার করে নিন। ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন।
🍋1)এরপর যদি আপনার ত্বক স্বাভাবিক বা তৈলাক্ত হয়, তাহলে তাজা পাকা লেবুর রস (যে লেবু পেকে হলদে হয়ে গেছে, অর্থাৎ লেমন) সরাসরি মুখের কালো দাগে লাগিয়ে নিন। লেবুর রসের সাথে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। তারপর শুকাতে দিন। এবং লেবুর রস মুখে নিয়েই ঘুমিয়ে যান। স্বাভাবিক বা তৈলাক্ত ত্বকে কোন সমস্যা হবে না। সকালে ঠাণ্ডা পানি দিয়ে মুখ মুছে নিন।
🍋2)আর যদি শুষ্ক বা সেনসিটিভ ত্বক হয়, তাহলে পাকা লেবুর রসের সাথে মুলতানি মাটি ও মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ধোয়া মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ মিলিয়ে যাবে।
🍋তবে মনে রাখতে হবে যে, ত্বকে লেবুর রস দেয়ার পর যদি কোন রকম অস্বস্তি অনুভব করেন, তাহলে অবিলম্বে মুখে ধুয়ে ফেলুন এবং পুনরায় ব্যবহার করবেন না। এভাবে রাতেরবেলায় কিছুটা সময় খরচ করে ছোট্ট এই রুপচর্চাটি করে দেখুন দেখবেন আপনার মুখের কালো দাগ চিরতরে হারিয়ে গেছে। আপনি ফিরে পাবেন আপনার হারানো সৌন্দর্য।🥰🥰🥰
06/02/2021
চুলে মেহেদি লাগানোর আগে সঠিক ব্যবহার পদ্ধতি – চুলের যত্নে মেহেদি প্রায় প্রতিটি মানুষই ব্যবহার করে থাকেন। আগের দিনে চুলের যত্নে বা চুলের রং করতে মেহেদিকে ব্যবহার করা হত। চুলের গোড়া মজবুত করা, চুলের রুক্ষতা দূর করা নতুন চুল গজানো থেকে শুরু করে চুলের নানা সম্যসা দূর করে থাকে মেহেদি।
কিন্তু মেহেদি লাগানোর আগে কিছু নিয়ম আছে যা অবশ্যই পালনীয়।অনেক সময় এই নিয়ম না মানার কারণে মেহেদির সঠিক ফল পাওয়া সম্ভব হয় না। আসুন জেনে নিই চুলে মেহেদি লাগানোর কিছু টিপস –
১। মাথার তালুতে কোন ইনফেকশন থাকলে: মাথার তালুতে কোন ইনফেকশন
থাকলে বা অন্যকোন সমস্যা থাকলে মেহেদি লাগাবেন না। মেহেদি তালুর ইনফেকশন আরও বাড়িয়ে দিতে পারে। তাই এক দুই সপ্তাহ অপেক্ষা করুন। ইনফেকশন ভাল হলে তারপর মেহেদি লাগান।
২। চুল কালার করা থাকলে: আপনি যদি চুল রং করে থাকেন, তবে মেহেদি লাগাবেন না। কেমিকাল রং এবং মেহেদি রং দুটি মিশে আপনার চুলের ক্ষতি করতে পারে। এমনকি চুল পড়া বেড়ে যেতে পারে। চুলে রং লাগানোর ৬ মাস পর মেহেদি লাগাবেন।
৩। ভ্যাসলিনের ব্যবহার: চুলে মেহেদি লাগানোর সময় কপাল, কানের আশেপাশে মেহেদি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কপালে, কানের আশেপাশে ভ্যাসলিন লাগিয়ে নিন। এতে করে এই অংশগুলোতে মেহেদি রং লাগবে না।
৪। লেবুর রসের ব্যবহার: অনেকেই মেহেদির প্যাকে লেবুর রস ব্যবহার করে থাকে। কিন্তু মেহেদিতে লেবুর রস ব্যবহার করা উচিত নয়। লেবুর রসে অ্যাসিড আছে যা চুলকে শুষ্ক করে দেয়। লেবুর রসের পরিবর্তে আপনি চায়ের লিকার বা কফি ব্যবহার করতে পারেন। এটি মেহেদির রং আরও গাঢ় করবে।
৫। সময় দিন: মেহেদি লাগিয়ে সাথে সাথে চুল ধুয়ে ফেলবেন না। কমপক্ষে ২ ঘন্টা অপেক্ষা করুন। এতে মেহেদির রং চুলে ভালভাবে বসবে। তাই হাতে সময় নিয়ে চুলে মেহেদি লাগান।
৬। চুল রুক্ষ করে তোলে: অনেকেই বলে মেহেদি চুল রুক্ষ করে থাকে। হ্যাঁ আপনার মাথার তালু রুক্ষ হলে মেহেদি চুল রুক্ষ করে তুলবে। তাই মেহেদির প্যাকের সাথে তেল, টকদই ব্যবহার করুন। কিংবা মেহেদি লাগিয়ে শ্যাম্পু করে মাথায় তেল লাগান।
🥰🥰🥰
30/01/2021
🌺Skin Care Tips Before You Start
Three Main Steps
Think of your skin-care routine as consisting of three main steps:
Cleansing🌺 — Washing your face.
Toning🌺 — Balancing the skin.
Moisturizing🌺 — Hydrating and softening the skin.
The goal of any skin-care routine is to tune up your complexion so it’s functioning at its best, and also troubleshoot or target any areas you want to work on. “Beauty routines are an opportunity to notice changes within yourself,” says the San Francisco skin-care specialist Kristina Holey. As your skin needs shifts with age, so will your products. Still, she adds, “it’s not about creating perfection.” Allow these three steps to become your daily ritual that fortifies your skin and grounds your day.
Give it Time
The science behind skin-care products has come a long way but there’s still no such thing as an instant fix — you need time to reap the benefits, says Dr. Rachel Nazarian, a Manhattan dermatologist at Schweiger Dermatology Group. “Results are only seen through consistent use,” she explains. Generally, aim to use a product over at least six weeks, once or twice daily, to notice a difference.
Tip: With any skin-care product, apply in order of consistency — from thinnest to thickest. For example, cleanser, toner (if you use it), serum, and then moisturizer.
SOURCE: Internet.
24/01/2021
বসার ঘর অথবা লিভিং রুমে খুব বেশি সাজসরঞ্জাম রাখার প্রয়োজন নেই। বসার ঘরটি যতটা খোলা থাকবে দেখতে ভালো লাগবে। বসার ঘরটিতে বসার জন্য সোফা রাখুন। সোফাটি ভালো দেখে নির্বাচন করবেন। বাজেটের মধ্যে একটি সোফা ক্রয় করুন। বাজারে এখন নিত্যনতুন ডিজাইনের সোফা পাওয়া যায়। গৃহশ্রী থেকে কাভার নিয়ে পুরাতন সোফাগুলি বেশ ইউনিক করতে পারেন। বসার ঘরটি আরও উজ্জ্বল করে তুলতে সোফার দুই সাইডে কুশন ব্যবহার করতে পারেন। এবং বসার ঘরে অবশ্যই টিভি রাখতে ভুলবেন না।
এবার বসার ঘরটি একটু ইউনিক ভাবে সাজান। পুরনো আসবাসপত্র সরিয়ে ফেলুন। দেওয়ালে রঙিন ছবি টানতে পারেন অথবা সবথেকে ভালো উপায় যদি নিজস্ব হাতে আঁকা টানতে পারেন। এছাড়াও ফুলদানিতে রঙিন ফুল রাখুন। এতে ঘরের সৌন্দর্যতা বৃদ্ধি পাবে...
গৃহশ্রী আপনার ঘরের শ্রী বৃদ্ধিতে বদ্ধপরিকর।
গৃহশ্রীর সাথেই থাকুন, ফার্নিচার কাভার মানেই গৃহশ্রী।।
13/01/2021
শুভ জন্মদিন প্রিয় Rezwana Chowdhury Bannya...
শুভ হোক আপনার আগামী দিনগুলো...
ভালবাসা নিবেন।
- গৃহশ্রী পরিবার
04/01/2021
Hello Dears...😍😍
Good Morning 😊😊
Have a Nice Day 🥰🥰🥰
31/12/2020
🤩🤩wishing you a happy new year 2021😍😍 with new expectations and Endowments🤩🤩
14/12/2020
Hello Ladies....🥰🥰
Try to avoied comical products and always try to use authentic products...🥰🥰
Be happy Always....💗💗💗
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Uttara
Dhaka
1230
