Natural Saffron BD

Natural Saffron BD

Share

It's a page where you will find original Irani saffron's (জাফরান)

21/11/2022

Saffron in polao🤤😍😇💖

09/10/2022

লাস্ট ১০ গ্রাম ছিল স্টকে। আজকে স্টক শেষ। নতুন স্টক আসলে আপডেট জানানো হবে। সুপার নেগিন গ্রেড ১ 💖

24/08/2022

See how they make saffron water💖

Super negin saffron
Grade 1

10/08/2022

Irani saffron grade 1 ( super negin jafran)
3 gram box 💖

24/07/2022

আমরা কি আপনাদেরকে জাফরান নিতে বাধ্য করি ?? কখনো কি জোর করে কাউকে জাফরান কিনতে বলেছি?? তাহলে আপনারা কেনো অর্ডার দিয়ে পার্সেল রিসিভ করেন না? সমস্যা কি? আপনারা কি এতই মূর্খ? আপনারা কি জানেন না ডেলিভারি কোম্পানি কে আমাদের পে করতে হয় তাদের কাজের জন্য? তারা কি আমাকে ফ্রী ফ্রী সার্ভিস দেয়?? আপনি যে ডেলিভারি লোকের কল ধরলেন না, পার্সেল নিলেন না, এখন সেই চার্জ কে দিবে? অবশ্যই আমি না? কিন্তু আমাকেই দিতে হচ্ছে কেনো ? আপনার কাজের ক্ষতিপূরণ আমি কেনো দিবো ?? আমাকে কেনো দিতে হবে? আমি কি এখানে বিজনেস করতে বসছি নাকি ক্ষতিপূরণ দিতে বসছি?? এরকম অনেক মানুষই করেন। আপনাদের বিবেক নষ্ট হয়ে গেলে বা আপনাদের বিকৃত মস্তিষ্ক নিয়ে প্লিজ আমার কাছে জাফরান অর্ডার দিতে আসবেন না। নোংরা মন মানসিকতা। মেসেজ ও সিন করেন না পরে। কি আজব মানুষ ! শিক্ষিত নাকি?

Photos from Natural Saffron BD's post 07/07/2022

আসসালামু আলাইকুম।

কয়েকজন মানুষ আমাকে জিজ্ঞেস করে জাফরানের দাম এতো বেশি কেন। এর থেকে কম দামে জাফরান পাওয়া যায়। আমি দোকান থেকেই কিনতে পারি। বাজার থেকেই কিনতে পারি। আমি বেশি দাম রাখি।( আসলে জাফরান তো পাওয়া যায়ই কম দামে। কিন্তু সেটা আসল নাকি নকল? গ্রেড ১ নাকি গ্রেড ৪ ?? আমারটার সাথে যখন তুলনা করেন। তখন অবশ্যই আপনাদের উচিত কোন জায়গায় গ্রেড ১ পাইসেন কমদামে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া। গ্রেড ৪ এর সাথে তো গ্রেড ১ এর তুলনা করলে হবে না। তাই না??) প্রথম ছবিটা ফেইসবুকে পেলাম। কোন পেজ সেটা বলবোনা। কিন্তু তারা এই জাফরান ১ গ্রাম ৩৫০ করে বিক্রি করে। জাফরান টা দেখসেন? কেমন দেখতে??
আর আমি!!! গ্রেড ১ জাফরান ১ গ্রাম ৩৬০ টাকা করে বিক্রি করি। জাফরানের পার্থক্য দেখতেছেন ?? আপনারা কি কিনতেছেন সেটা একটু বুঝে কিনবেন। সব অনলাইন পেজ ব্যবসায়ী খারাপ হয় না।
আমি পাইকারি দামে জাফরান বিক্রি করি। যেটা খুচরা ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি করে ১ গ্রাম। জাফরান ৪ ধরনের হয়। আমার জাফরান গ্রেড ১। এর থেকে দামি এবং ভালো জাফরান আর হয় না। নাহলে আমি ওইটাও আনার ট্রাই করতাম। মানুষ ৪ নম্বর জাফরান বিক্রি করে ৩৫০ টাকায়। আর আমি ১ নম্বর বিক্রি করি ৩৬০ টাকায়। তাহলে বলেন দাম কারটা বেশি? আপনারা বেশি লাভবান হচ্ছেন কারটা কিনে? আপনারা কিনেন এরকম জাফরান। পরে বলেন অরিজিনালটা পাই না। সবাই ঠকায় দেয়। মানুষ কমদামী জাফরান বেশি দামে বিক্রি করতেসে। আমি ১ নম্বর টা পাইকারি দামে বিক্রি করতেসি। তারপরেও অনেক জনের কাছে কোনো খুশি নেই। এর পরে কখনো আপনারা আমাকে দাম নিয়ে কিছু বইলেন না দয়া করে😊 নূন্যতম লাভে আমার থেকে জাফরান কিনতে পারছেন। কম দামের আশায় নকল জিনিস কিনেন। যারা চিনেন না তাদেরকে মানুষ একটা ধরায় দেয় সুন্দর মত। আমার পেজে কাস্টমারদের রিভিউ সহ পোস্ট করা আছে। জাফরান পানিতে ভিজিয়ে ডলা দিয়েও ভিডিও করা আছে। আমার জাফরান যে আসল তাতে কোনো সন্দেহ রাখি নাই।

গ্রেড ১ জাফরান এর পাপড়িগুলো একদম সোজা হয়। কোঁকড়ানো হয়না। একদম লাল হয়। শুকনা থাকে। কোনো ভিজা ভিজা থাকে না। কোনো হলুদ অংশ থাকে না। পানিতে ভিজলে পানি সাথে সাথে কমলা হয়ে যায় না। আস্তে আস্তে হলুদ হয়। এর ঘ্রাণ মারাত্মক সুন্দর হয়।

আসলে মানুষকে কখনো সন্তুষ্ট করা যায় না 😊 যারা ভালো করতে চায় মানুষের তাদের মুখেই সিল মেরে দিতে চান খারাপ নামের। আর আমি পোস্ট দিয়ে দাম লুকাই না। দাম লুকানোর কিছু নাই। ইনবক্সে বলার কারণ মানুষের অনেক প্রশ্ন থাকে। আমিতো কমেন্ট বক্সে চ্যাট করা শুরু করে দিবো না। যাইহোক ! জাফরান নিয়ে একদম ডিটেইলস বলা হয়েছে। বুঝে নিয়েন আপনাদেরটা।

07/07/2022

আসসালামু আলাইকুম ❤️
১ গ্রাম জাফরানের নতুন বক্স। নতুন প্যাকেজিং 😍

ঈদের আগে আজকে জুলাই ৭ তারিখ ২ টা পর্যন্ত অর্ডার কনফার্ম করার লাস্ট সময় ঢাকার বাইরের জন্য।

ঢাকার মধ্যে কালকে জুলাই ৮ তারিখ ১২ টা পর্যন্ত অর্ডার কনফার্ম করার লাস্ট ডেট।

ইরানি জাফরান গ্রেড ১
সুপার নেগীন 💖

03/07/2022

আসসালামু আলাইকুম।
সামনে কুরবানীর ঈদ 😍 সবাইকে ঈদ উল আযহার অনেক অনেক শুভেচ্ছা 💖

আপনারা যারা জাফরান অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন। ঈদের ২ দিন আগে সকল অর্ডার নেওয়া বন্ধ করা হবে। আবার ঈদের পর থেকে অর্ডার নেওয়া হবে।

ঢাকার মধ্যে অর্ডার করার ৪৮ ঘণ্টা পর ডেলিভারি পাবেন। ঢাকার বাইরে ৩/৪ দিন সময় লাগবে। তাই সেই অনুযায়ী আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা দ্রুত অর্ডার করুন।

কাস্টমারের তোলা ছবি💖
ইরানি জাফরান 😍
গ্রেড ১
সুপার নেগিন 🔥❤️

15/06/2022

New shipment ‼️‼️

New Saffron 😍😍

Stock limited !

Irani saffron grade 1 (super negin)💖

12/06/2022

Saffron water test

Photos from Natural Saffron BD's post 11/05/2022

আজকে হাজির হলাম কাস্টমারদের এত্তো এত্তো রিভিউ নিয়ে।😍

🥳 আলহামদুলিল্লাহ ❤️ আলহামদুলিল্লাহ ❤️ আলহামদুলিল্লাহ ❤️

আরো কিছু রিভিউ ছিলো ব্যাস্ততার মধ্যে খুজে দেখার সময় হয়ে উঠেনি। সব রিভিউ ডিলিট করে দিয়েছিলাম ফেসবুক থেকে। এক অসাধু ব্যাবসায়ী আমার পেজ থেকে ছবি চুরি করে নিয়ে নিজের পেজে ছেড়ে নিজের বলে চালায় দিচ্ছিল 🙂💔 যার কারণে সব ছবি, রিভিউ ডিলিট করতে বাধ্য হয়েছিলাম। খুবই কষ্ট লেগেছিল আমার এতো পরিশ্রম এতো কষ্টের কাজ কে এভাবে চুরি করে নিজের ব্যাবসা চালায় মানুষকে ধোঁকা দিচ্ছে। এখন ছবিতে পেজের নাম দিয়ে আবার পোস্ট করলাম অনেক মাস পর। খুবই ভালো লাগছে সবাই খুব পছন্দ করেছে দেখে। এখান পর্যন্ত আসার জার্নি মোটেই সহজ ছিলো না। এই দামে জাফরান অরিজিনাল হবে নাকি কেউই বিশ্বাস করতো না। আর কিছু অসাধু ব্যবসায়ী তো আছেই। এক ছবি দেখায় অন্য কিছু সেল করে। অনেকে রং মিশায় ফুলের পাঁপড়ি তে। যাদের জন্য ক্রেতারা সবসময় আতংকে থাকে নকল জিনিস কিনে ফেলার ভয়ে। ভালোই পরিশ্রম করতে হয়েছে ক্রেতাদের ভরসা দিতে। তারপরও তারা অনেক ভয়ে ভয়ে জাফরান কিনেছে। দিন শেষে তারা অনেক খুশি। আমাদের থেকে অনেক গর্ভবতী মহিলা জাফরান ক্রয় করেছে। আলহামদুলিল্লাহ । তারা এখন আমাদের রিপিটেড কাস্টমার 🙂। চেষ্টা করেছি কম দামে ভালো জিনিস দিয়ে আপনাদের মাঝে জায়গা করে নিতে। সহজলভ্য না হলে সবারই নাগালের বাইরে হয়ে যায়। খুবই সীমিত লাভে চেষ্টা করছি আপনাদেরকে বেস্ট টা দিয়ে যেতে। আশা করছি আপনারা এভাবে পাশে থেকে সাপোর্ট দিয়ে যাবেন। আমিও আপনাদের ভরসা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে 😊

11/05/2022

কাস্টমারের তোলা ছবি 😍😍

Irani saffron 😍
Grade 1
Super negin saffron ❤️

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Mohammadpur
Dhaka