Timir's Mart
Timir's Mart - দৈনন্দিন জীবনের চাহিদা পূরনে মা
09/11/2022
আমরা ক্রিম পর্যাপ্ত জ্বালিয়ে থাকি, তাতে ঘি এর মান ও স্থায়িত্ব বৃদ্ধি পায়। অনেকে অধিক মুনাফার আশায় হালকা জাল দিয়ে বেশি পরিমাণে ঘি তৈরি করে।
আমাদের ঘি ফ্রিজে রাখতে হয় না। যদি আপনি কাঁচের বয়ামে সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করেন, তাহলে দীর্ঘদিন এর মান ভালো থাকবে। ঘি উঠানোর সময় শুকনা চামুচ ব্যবহার করবেন।
♥ তিমির'স মার্ট- খাঁটি মানের নিশ্চয়তা।
Timir's Mart One Stop Online Shopping..
#খাঁটি
#ঘি
♥♥ খাঁটির প্রয়োজনে আমাদের ইনবক্স করুন, অথবা কল করুন 01712-510043 এই নাম্বারে।
♥আমাদের ফলো করতে পারেন ইনস্টাগ্রামে: timirs_mart অথবা ফেসবুকে: TimirsMartBD https://www.facebook.com/TimirsMartBD.
অথবা ভিজিট করুন: www.timirsmart.com
17/10/2022
মধুর উপকারিতা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। মধুকে সকল রোগের মহৌষধ বলা হয়ে থাকে।
মধুর উপকারিতা
🌸শক্তি প্রদায়ী : মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য। তাপ ও শক্তির ভালো উৎস। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে।
🌸হজমে সহায়তা: এতে যে শর্করা থাকে, তা সহজেই হজম হয়। কারণ, এতে যে ডেক্সট্রিন থাকে, তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে। পেটরোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী।
🌸কোষ্ঠকাঠিন্য দূর করে: মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে। ১ চা–চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠবদ্ধতা এবং অম্লত্ব দূর হয়।
🌸রক্তশূন্যতায়: মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক। কারণ, এতে থাকে খুব বেশি পরিমাণে কপার, লৌহ ও ম্যাঙ্গানিজ।
🌸অনিদ্রায়: মধু অনিদ্রার ভালো ওষুধ। রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা–চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে।
🌸প্রশান্তিদায়ক পানীয়: হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয়।
🌸পাকস্থলীর সুস্থতায়: মধু পাকস্থলীর কাজকে জোরালো করে এবং হজমের গোলমাল দূর করে। এর ব্যবহার হাইড্রোক্রলিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমিভাব, বুকজ্বালা এগুলো দূর করা সম্ভব হয়।
🌸পানিশূন্যতায়: ডায়রিয়া হলে এক লিটার পানিতে ৫০ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানিশূন্যতা রোধ করা যায়।
🌸দৃষ্টিশক্তি বাড়াতে: চোখের জন্য ভালো। গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে।
🌸রূপচর্চায়: মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্যও মধু ব্যবহৃত হয়।
🌸ওজন কমাতে: মধুতে নেই কোনো চর্বি। পেট পরিষ্কার করে, চর্বি কমায়, ফলে ওজন কমে।
🌸হজমে সহায়তা: মধু প্রাকৃতিকভাবেই মিষ্টি। তাই মধু সহজে হজম হয় এবং হজমে সহায়তা করে।
🌸গলার স্বর: গলার স্বর সুন্দর ও মধুর করে।
🌸তারুণ্য বজায় রাখতে: তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য। এটি অ্যান্টি–অক্সিডেন্ট, যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে। ত্বকের ভাঁজ পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে। শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায়।
🌸রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে: এতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স, যা রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে।
🌸উচ্চ রক্তচাপ কমায়: দুই চামচ মধুর সঙ্গে এক চামচ রসুনের রস মেশান। সকাল-সন্ধ্যা দুইবার এই মিশ্রণ খান। প্রতিনিয়ত এটার ব্যবহার উচ্চ রক্তচাপ কমায়। প্রতিদিন সকালে খাওয়ার এক ঘণ্টা আগে খাওয়া উচিত।
♥তিমির'স মার্ট- সবসময় আপনার পাশে!
♥♥ খাঁটি মধুর প্রয়োজনে আমাদের ইনবক্স করুন, অথবা কল করুন 01712-510043 এই নাম্বারে।
♥আমাদের ফলো করতে পারেন ইনস্টাগ্রামে: timirs_mart অথবা ফেসবুকে: TimirsMartBD https://www.facebook.com/TimirsMartBD.
অথবা ভিজিট করুন: www.timirsmart.com
16/10/2022
🍯জেনে নিন ঘি-এর ১০ উপকারিতা : 🍯🍯
১। স্ফুটনাঙ্ক- ঘি-এর স্ফুটনাঙ্ক খুব বেশি। ২৫০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ঘি গরম করা যায়। অধিকাংশ তেলই এই তাপমাত্রায় গরম করলে ক্ষতিকারক হয়ে যায়।
২। নষ্ট হয় না- ঘি সহজে নষ্ট হয় না। প্রায় ১০০ বছর পর্যন্ত ঠিক থাকে ঘি।
৩। স্বাদ- সুন্দর গন্ধ ও স্বাদ অথচ অধিকাংশ দুগ্ধজাত দ্রব্যের মতো ঘি থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই।
৪। ভিটামিন- ভিটামিন এ ও ই থাকায় ঘি পুষ্টিগুণে ভরপুর।
৫। কনজুগেটেড লিনোলেক অ্যাসিড- এই অ্যান্টিঅক্সিড্যান্টের অ্যান্টি-ভাইরাল গুণ রয়েছে। যা ক্ষত সারাতে সাহায্য করে। ডেলিভারির পর নতুন মায়েদের ঘি খাওয়ানো হয় এই কারণেই।
৬। ওজন ও এনার্জি- ঘিয়ের মধ্যে থাকা মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড খুব এনার্জি বাড়ায়। অধিকাংশ অ্যাথলিট দৌড়নোর আগে ঘি খান। এর ফলে ওজনও কমে।
৭। হজম ক্ষমতা- ঘিয়ের মধ্যে রয়েছে বাটাইরিক অ্যাসিড। এই অ্যাসিড হজম ক্ষমতা বাড়ায়।
৮। রোগ প্রতিরোধ- বাটইরিক অ্যাসিড শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৯। খিদে বাড়ায়- হজম ক্ষমতা বাড়ানোর কারণে ঘি খিদে বাড়ায়।
১০। পজিটিভ ফুড- বহু প্রাচীন কাল থেকেই ঘি পজিটিভ ফুড হিসেবে পরিচিত। আধুনিক গবেষণাও বলছে ঘি খেলে পজিটিভিটি বাড়ে। কনশাসনেস উন্নত হয়।
#খাঁটি
#ঘি
♥♥ খাঁটির প্রয়োজনে আমাদের ইনবক্স করুন, অথবা কল করুন 01712-510043 এই নাম্বারে।
♥আমাদের ফলো করতে পারেন ইনস্টাগ্রামে: timirs_mart অথবা ফেসবুকে: TimirsMartBD https://www.facebook.com/TimirsMartBD.
অথবা ভিজিট করুন: www.timirsmart.com
Timir's Mart - One Stop Online Shopping..
11/09/2022
♥♥ তিমির'স মার্ট সবসময় আপনার পাশে।
♥♥ তিমির'স মার্ট সবসময় বিশ্বস্ততায় প্রতিটি পন্য।
♦♦আমাদের পন্যসমূহ:
♣ গ্রিনটি,ব্ল্যাকটি
♦ খাঁটি গাওয়া ঘি
♦ সুন্দরবনের খাঁটি মধু
♣ সরিষা ফুলের মধু
♦ লিচু ফুলের মধু
♥ কালিজিরা ফুলের মধু
♣ সরিষার তেল
♣ হলুদের গুড়া
♦ মরিচের গুড়া
♣ জিরা গুড়া
♦ধনিয়া গুড়া
♣ মেয়োনিজ
♦ হানি মাস্টার্ড সস
♣ ফ্রোজেন ফুড
♣ ঘড় সাজানোর শোপিস
♦ জামা,শাড়িসহ ছেলেদের পোশাক।
#খাঁটি
#ঘি
♥♥ খাঁটির প্রয়োজনে আমাদের ইনবক্স করুন, অথবা কল করুন 01712-510043 এই নাম্বারে।
♥আমাদের ফলো করতে পারেন ইনস্টাগ্রামে: timirs_mart অথবা ফেসবুকে: TimirsMartBD https://www.facebook.com/TimirsMartBD.
অথবা ভিজিট করুন: www.timirsmart.com
03/09/2022
#পানির মত পরিস্কার সমাধান..
আপনার জীবনকে সহজ করে তুলতে এলো তিমির'স মার্ট।
#বাজারে ঘুরার ঝামেলা নেই, নেই ধাক্কাধাক্কি, অন্যের ঘামের ফোটা বা গন্ধ, নেই বৃষ্টিতে ভেজা কিংবা কাদায় মাখামাখি, নেই পণ্য পরিবহনের ঝামেলা, রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে বাকবিতন্ডা, নেই পন্যের ভারে মাজা বা হাতের বারোটা বাজানো, নেই চড়া দামে ভেজাল পন্য ঘরে এনে রোগকে স্বাগতম জানানোর ভয়।
#এখন, ঘরে বসেই দিন বা রাত যে কোন সময় তিমির'স মার্টে অর্ডার করুন আপনার দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য, সাশ্রয়ী দামে। আর ঘরে বসে বুঝে নিন ডেলিভারি।
#তিমির'স মার্ট । পানির মত পরিস্কার সমাধান..
#সাশ্রয়ী_সমাধান
♥ তিমির'স মার্ট- খাঁটি মানের নিশ্চয়তা।
Timir's Mart -One Stop Online Shopping..
#খাঁটি
#ঘি
♥♥ খাঁটির প্রয়োজনে আমাদের ইনবক্স করুন, অথবা কল করুন 01712-510043 এই নাম্বারে।
♥আমাদের ফলো করতে পারেন ইনস্টাগ্রামে: timirs_mart অথবা ফেসবুকে: TimirsMartBD https://www.facebook.com/TimirsMartBD.
অথবা ভিজিট করুন: www.timirsmart.com
31/08/2022
♦♣কালোজিরা ফুলের মধু...
👉 কালোজিরা ফুলের মধু কি?
এক কথায় কালোজিরা ফুলের মৌসুমে, মৌমাছি কালোজিরার ফুল থেকে যেই নেকটার সংগ্রহ করে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে যেই মধু বানাই আমরা তাকেই কালোজিরা ফুলের মধু বলি।
♥কালোজিরা ফুলের মধুর বৈশিষ্ট্য :
মধুর বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে আপনি যে মধু কিনছেন তা খাঁটি না ভেজাল তা বুঝতে পারবেন না। তাই মধুর বৈশিষ্ট্য জানা খুবিই দরকার।
♣আমাদের মনে রাখতে হবে যে, একেক ফুলের মধুর একেক রকম বৈশিষ্ট্য থাকে। যেমনঃ স্বাদ, গন্ধ, রং ও ঘনত্ব এর বেশ পরিবর্তন থাকে। যেমনঃ লিচু ফুলের মধু, সরিষা ফুলের মধু, সুন্দরবনের মধু ইত্যাদি। সব ফুলের মধুরই আছে ভিন্ন ভিন্ন গুণাগুণ ও বৈশিষ্ট্য। তাই কালোজিরা ফুলের মধুরও আছে ইউনিক কিছু বৈশিষ্ট্য।
♥স্বাদ :- আপনারা অনেকেই খেজুরের গুড় খেয়েছেন আশাকরি। এই কথাটি বলার কারণ হলো আপনি যদি কালোজিরা ফুলের মধু খান তাহলে বলবেন যে, গুড় এবং এই মধুর মাঝে কোনই পার্থক্য নাই। অর্থাৎ কালোজিরা ফুলের মধুর স্বাদ একদম খেজুরের গুড়ের মতো। তবে ভুলে গেলে চলবে না, মধু তো মধুই। সেটা কখনোই গুড় নই।
♣গন্ধ :- স্বাদ যেহেতু অনেকটা গুড়ের মতো তবে গন্ধ কিন্তু গুড়ের মতো না। বেশ আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। আরেকটি জিনিষ মনে রাখতে হবে, আমাদের অনেকেই বলে থাকেন যে মধু খুব মিষ্টি। তাদের উদ্দেশে বলছি, জি ভাই মধু খুব মিষ্টি। কারণ মধু চিনির থেকে ২৫ গুন বেশি মিষ্টি।
♥রং :- কালোজিরা ফুলের মধুর স্বাদ প্রায় গুড়ের মতো এবং দেখতে কালার ও কিন্তু গুড়ের মতোই প্রায়। কালো কালো টাইপ এর।
♣ঘনত্ব :- এইটি স্পেসিফিক ভাবে বলা কঠিন। মধুর ঘনত্ব ডিপেন্ড করে পারিপার্শ্বিক আবহাওয়া, তাপমাত্রা, মধু পরিপক্ব কি না এবং মৌচাষির উপরে। তবে আমাদের দেশে যে মধু বিক্রি হয় তা সাধারণত ১৮% থেকে ২৫% পর্যন্ত জলীয় উপাদান থাকে। অনেক সময় কিছু কম বেশ হয়। জলীয় উপাদান যত কম হবে মধু তত ঘন হবে।
👍 কালোজিরা ফুলের মধুর উপকারিতা অন্যান্য মধুর তুলনাই সবচেয়ে বেশি। বিবাহিত পুরুষদের জন্য কালোজিরা ফুলের মধু একটি আদর্শ খাবার এবং খুবই প্রয়োজনীয় ও উপকারি।
♥♥ খাঁটি মধুর প্রয়োজনে আমাদের ইনবক্স করুন, অথবা কল করুন 01712-510043 এই নাম্বারে।
♥আমাদের ফলো করতে পারেন ইনস্টাগ্রামে: timirs_mart অথবা ফেসবুকে: TimirsMartBD https://www.facebook.com/TimirsMartBD.
অথবা ভিজিট করুন: www.timirsmart.com
♥♥ তিমির'স মার্ট সবসময় আপনার পাশে।
♥♥ তিমির'স মার্ট সবসময় বিশ্বস্ততায় প্রতিটি পন্য।
♦♦আমাদের পন্যসমূহ:
♣ গ্রিনটি,ব্ল্যাকটি
♦ খাঁটি গাওয়া ঘি
♦ সুন্দরবনের খাঁটি মধু
♣ সরিষা ফুলের মধু
♦ লিচু ফুলের মধু
♥ কালিজিরা ফুলের মধু
♣ সরিষার তেল
♣ হলুদের গুড়া
♦ মরিচের গুড়া
♣ জিরা গুড়া
♦ধনিয়া গুড়া
♣ মেয়োনিজ
♦ হানি মাস্টার্ড সস
♣ ফ্রোজেন ফুড
♣ ঘড় সাজানোর শোপিস
♦ জামা,শাড়িসহ ছেলেদের পোশাক।
#খাঁটি
#ঘি
♥♥ খাঁটির প্রয়োজনে আমাদের ইনবক্স করুন, অথবা কল করুন 01712-510043 এই নাম্বারে।
♥আমাদের ফলো করতে পারেন ইনস্টাগ্রামে: timirs_mart অথবা ফেসবুকে: TimirsMartBD https://www.facebook.com/TimirsMartBD.
অথবা ভিজিট করুন: www.timirsmart.com
30/08/2022
♥♦♥সরিষার তেল আমাদের ঐতিহ্যের সঙ্গেই যেন মিশে আছে । একসময় গ্রামবাংলার একমাত্র ভোজ্যতেল ছিল সরিষার তেল । এর ওষুধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই তেল । সরিষার তেল যেমন প্রয়োজনীয় তেমন উপকারীও । ভারতীয় উপমহাদেশে খ্রিষ্টপূর্ব ৩০০০ থেকে সরিষার ব্যবহার হয়ে আসছে । সরিষার তেল উদ্দীপক হিসেবে পরিচিত । অন্ত্রে পাচকরস উৎপাদনে সাহায্য করায় হজমপ্রক্রিয়া দ্রুত হয় । এ ছাড়া একই প্রক্রিয়ায় ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে । সর্বজনীনভাবে সরিষার তেলের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে । তবে এই তেলের গুণাগুণ সম্পর্কে যাঁরা অবগত আছেন, তাঁরা নিয়মিতই ব্যবহার করে চলেছেন সরিষার তেল ।
♥ সরিষাবীজ থেকে তৈরি হয় সরিষার তেল । এটি গাঢ় হলুদ বর্ণের এবং বাদামের মতো সামান্য কটু স্বাদ ও শক্তিশালী সুবাসযুক্ত তেল। ওমেগা আলফা ৩ ও ওমেগা আলফা ৬ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস হওয়ায় সরিষার তেলকে স্বাস্থ্যকর তেল বলা হয় । বিভিন্ন ভোজ্য তেলের ওপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায়, সরিষার তেল ৭০ শতাংশ হৃৎপিণ্ড–সংক্রান্ত রোগের ঝুঁকি কমায় । সরিষার তেল ব্যবহারে শরীরে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়, যা হৃদ্রোগের আশঙ্কা কমিয়ে দেয় ।
♥এ ছাড়া সরিষা তেল ঠান্ডা ও কাশি উপশমে সহায়ক প্রমাণিত হয়েছে । যখন বুকে প্রয়োগ বা তার দৃঢ় সুবাস নিশ্বাসের মাধ্যমে নেওয়া হয়, এটা শ্বাসযন্ত্রের নালির থেকে কফ অপসারণেও সাহায্য করে । শুধু খাওয়ার জন্যই নয়, সরিষার তেল চুল ও ত্বকের যত্নেও কাজে লাগে ।
♥♥সরিষার তেলের উপকারিতা :
♦ত্বকের তামাটে ভাব দূর কর:
সরিষার তেল ত্বকের তামাটে ভাব ও দাগ দূর করে এবং ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে পারে । এ জন্য বেসন, দই, সরিষার তেল ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি আপনার ত্বকে লাগান । ১০-১৫ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন । ভালো ফল পেতে সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন ।
♦প্রাকৃতিক সানস্ক্রিন :
সরিষার তেল খুব ঘন হয় এবং এতে উচ্চমাত্রার ভিটামিন ই থাকে । এই তেল ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে এবং অন্যান্য দূষিত পদার্থ থেকে ত্বককে সুরক্ষা করে । তাই এটি ত্বকের ক্যানসারও প্রতিরোধ করতে পারে । ভিটামিন ই বলিরেখা ও বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে । তাই সানস্ক্রিন লোশনের মতোই ব্যবহার করতে পারেন এই সরিষার তেল । তবে এই তেল যেহেতু ঘন, তাই ত্বকে লাগানোর পর ভালোভাবে ঘষে নিতে হবে, যেন অতিরিক্ত তেল লেগে না থাকে । অন্যথায় অতিরিক্ত ধুলাবালু জমা হয়ে ত্বকের ভালোর চেয়ে খারাপই হতে পারে বেশি ।
♦চুলের বৃদ্ধিতে সহায়ক:
সরিষার তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে । অকালে চুল সাদা হওয়া রোধ করে ও চুল পড়া কমায় । সরিষার তেলে প্রচুর ভিটামিন ও খনিজ থাকে । বিশেষ করে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন থাকে এতে। বিটা ক্যারোটিন ভিটামিন-এতে রূপান্তরিত হয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে ।
এ ছাড়া এতে আয়রন, ক্যালসিয়াম, ফ্যাটি অ্যাসিড ও ম্যাগনেশিয়াম থাকে, যা চুলের বৃদ্ধিতে অনেক সাহায্য করে । এ ছাড়া প্রতি রাতে চুলে সরিষার তেল মালিশ করে লাগালে চুল কালো হয় ।
♦উদ্দীপক হিসেবে কাজ করে :
সরিষার তেল পরিপাক, রক্ত সংবহন ও রেচনতন্ত্রের শক্তিশালী উদ্দীপক হিসেবে কাজ করে । এ ছাড়া খাওয়ার পাশাপাশি বাহ্যিকভাবে শরীরে মালিশ করলে শরীরের রক্ত সঞ্চালন এবং ঘর্মগ্রন্থি উদ্দীপিত হয় এবং শরীরের তাপমাত্রা কমে ।
♦ক্যানসারের ঝুঁকি কমায় :
সরিষার তেলে গ্লুকোসিনোলেট নামক উপাদান থাকে, যা অ্যান্টিকারসিনোজেনিক উপাদান হিসেবে পরিচিত । তাই এটি ক্যানসারজনিত টিউমারের গঠন প্রতিরোধে সাহায্য করে । এর ফাইটোনিউট্রিয়েন্ট কোলোরেক্টাল ও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যানসার থেকে সুরক্ষাও প্রদান করে ।
♦চুল পাকা রোধ করতে :
সরিষা তেলের পুষ্টি উপাদান, ভিটামিন, মিনারেল চুলের অকালপক্বতা রোধ করে থাকে । প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই তেল মালিশ করুন চুল এবং মাথার তালুতে যা আপনার চুল পাকা রোধ করবে ।
♦ঠোঁটফাটা রোধ করে :
ঠোঁট ফাটা খুব সাধারণ একটি সমস্যা। অনেকের এই সমস্যা এত বেশি হয়ে থাকে যে লিপবাম কাজ করে না । অল্প একটু সরিষার তেল নিয়ে ঠোঁটে লাগান । এই প্রাকৃতিক ময়েশ্চারাইজার ঠোঁটফাটা রোধ করে ঠোঁট নরম কোমল করে তোলে । শুষ্ক ঠোঁটের যত্নে সরিষার তেল ভালো কাজ করে । লিপবাম বা চ্যাপস্টিক—এগুলোর পরিবর্তে সরিষার তেল ব্যবহার করতে পারেন ।
♦কার্ডিওভাসকুলার উপকারিতা :
সরিষার তেল মনোস্যাচুরেটেড ও পলিস্যাচুরেটেড ফ্যাটে সমৃদ্ধ বলে কোলেস্টেরলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে । এর ফলে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমে ।
♥♥সতর্কতা :
সরিষা তেল ব্যবহারের আগে অবশ্যই নিশ্চিত হয়ে জেনে নিতে হবে যে আপনার সরিষার তেল খাঁটি কি না ? নকল বা ভেজাল সরিষার তেল ব্যবহারের ফলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বেশি । নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের স্বাস্থ্যসুরক্ষায় সরিষার তেল কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে । কিন্তু যেকোনো সরিষার তেল কি আমাদের জন্য উপকার বয়ে আনবে? মোটেও তা নয়। দোকানের খোলা সরিষার তেলে ভেজাল মিশ্রিত থাকে, যা ব্যবহার করলে নানা রকম অসুখ–বিসুখ হওয়ার আশঙ্কা রয়েছে । তাই খাঁটি সরিষার কেনার ক্ষেত্রে সাবধান হতে হবে ।
#খাঁটি
#সরিষার
#তেল
#ঘানি
#ভাঙ্গা
♥♥ খাঁটির প্রয়োজনে আমাদের ইনবক্স করুন, অথবা কল করুন 01712-510043 এই নাম্বারে।
♥আমাদের ফলো করতে পারেন ইনস্টাগ্রামে: timirs_mart অথবা ফেসবুকে: TimirsMartBD https://www.facebook.com/TimirsMartBD.
অথবা ভিজিট করুন: www.timirsmart.com
28/08/2022
👉কীভাবে ঘি দিয়ে রান্না করবেন ?
🔷মাখনের তুলনায় ঘি উচ্চ-তাপ রান্নার জন্য ভাল কারণ এটি সাধারণ মাখনের জন্য প্রায় 302 ডিগ্রি ফারেন্থের তুলনায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড (392 ডিগ্রি ফারেনহাইট) এবং 250 ডিগ্রি সেন্টিগ্রেড (482 ডিগ্রি ফারেনহাইট) এর মধ্যে ধোঁয়া পয়েন্ট রয়েছে।
দেশী ঘি সাধারণত ভারতীয় খাবার রান্না করতে ব্যবহৃত হয় এবং যখনই বেশিরভাগ রেসিপিগুলিতে মাখন বা তেল ব্যবহার করা হয় তখনই এটি ব্যবহার করা যেতে পারে। আমাদের বাংলাদেশে বর্তমানে ঘি এর ব্যবহার চোখে পড়ার মত বিশেষত ঈদে ঘি এর প্রচুর ব্যবহার করে থাকেন আমাদের মা বোনেরা।
🔷কেবল দেশি ঘি গলে তারপরে স্বাদযুক্ত নাস্তার জন্য রুটির উপরে ছড়িয়ে দিন বা ভাজানোর আগে শাকসব্জির উপর দিয়ে গুঁড়ি গুঁড়ি দিয়ে দিন।
🍁বিরিয়ানী, পোলাও এর উপর ঘি ছরিয়ে দিলে তার অন্য রকম আকর্শনীয় হয়ে ওঠে।
🔷মুড়ি, চিনি এবং ঘি মিক্স্ড করে নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন।
🍁নিরামিশ রান্নায় তেলের বিকল্প হিসেবে ঘি ব্যবহার করা যেতে পারে।
🔷বেকড পণ্য তৈরির সময় দেশি ঘি উদ্ভিজ্জ তেল বা নারকেল তেলের জন্যও বদলানো যেতে পারে।
🍞ঘিয়ে ভাজা বিস্কিট ও লাচ্চাসেমাই এর চাহিদা অনেক।
👉স্টোর কেনা মাখনের মতো ঘি তেমন স্বাদ না পেলেও এর মজাদার স্বাদ এবং মসৃণ মান রয়েছে। এমনকি কেউ কেউ এটিকে উচ্চতর হিসাবে বিবেচনা করে এবং ঘি এর স্বাদ এবং উপকারগুলি অভিজ্ঞতার পরে নিয়মিত মাখনে ফিরে আসতে চান না!
♥ তিমির'স মার্ট- খাঁটি মানের নিশ্চয়তা।
Timir's Mart One Stop Online Shopping..
#খাঁটি
#ঘি
♥♥ খাঁটি ঘিয়ের প্রয়োজনে আমাদের ইনবক্স করুন, অথবা কল করুন 01712-510043 এই নাম্বারে।
♥আমাদের ফলো করতে পারেন ইনস্টাগ্রামে: timirs_mart অথবা ফেসবুকে: TimirsMartBD https://www.facebook.com/TimirsMartBD.
অথবা ভিজিট করুন: www.timirsmart.com
Click here to claim your Sponsored Listing.
Telephone
Website
Address
Dhaka
