Irha's Mammy

Irha's Mammy

Share

Waman Yatawakal Ealaa ALLAH Fahu Hasbuh❤️

28/07/2025

24/10/2023

✔️কিশমিশ ➡

ক্যালশিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসে সমৃদ্ধ কিশমিশ বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। কিশমিশ খেলে হাড় ও দাঁত মজবুত হয় এবং বাচ্চাদের শারীরিক বিকাশের গতি বাড়ে। শুধু তাই নয়, কিশমিশ বাচ্চাদের মস্তিষ্কেও পুষ্টি জোগায়। ছোট বাচ্চারা কিশমিশ খেলে শিশুদের শারীরিক বিকাশের গতি বাড়ে।

তাই বাচ্চাদের খাবারের মেনুতে কিশমিশ রাখুন❤️

10/10/2023

ঘুম কম,
কাজ গুলো করা লাগে তার উপর তিড়িং বিড়িং করা বাচ্চাকে সব সময় চোখের সামনে রাখা লাগে।
৩০ সেকেন্ড অন্য দিকে মনযোগ দিলে দেখা যাবে, কিছু ফেলে দিছে। শরীরে আঘাত পাইছে, রান্না ঘরে গিয়ে আগুনের পাশে খেলবে, গরম পানি ধরার চেষ্টা করবে, বাথরুমে গিয়ে ধপাস করে পড়ে যাবে, ট্যাপ ছেড়ে দিয়ে পানি নিয়ে খেলতে থাকবে।
ধারালো কিছু পেলে মুখে দিবে।
এই সব তখুনি করবে যখন দেখবে মা কোন কাজে ব্যস্ত। চুপ করে দৌড় দিয়ে করবে। এই জন্য মা'কে এ্যাক্টিভ থাকা লাগে বাবুর মতই।
তাও পারা যায় না ওর সাথে পাল্লা দিয়ে।

সব সময় টায়ার্ড লাগে😪
Collected

08/10/2023

শিশুর মানসিক বিকাশ প্রথম কয়েক বছর খুব দ্রুত হয়। বড় হওয়ার সাথে সাথে এ প্রক্রিয়াটি সম্পন্ন হয় ধীরে। সুষম জাতীয় খাবার মস্তিষ্কের সুস্থ বিকাশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন জেনে নেই এমন সব খাবার সম্পর্কে -
১. বুকের দুধ : মায়ের বুকের দুধ ৬ মাস বয়সী বাচ্চাদের জন্য একমাত্র সুষম খাদ্য। এতে রয়েছে সব ধরণের ভিটামিন, অ্যান্টিবডি, মিনারেল, ফ্যাট, প্রোটিন যা শিশুর সুস্থ বিকাশের জন্য অত্যন্ত জরুরি।
২ ওটস: ওটসে রয়েছে জিঙ্ক, ভিটামিন বি-কমপ্লেক্স এবং ভিটামিন ই। এছাড়া প্রচুর পরিমানে ফাইবার ও আছে। ওটস স্মৃতিশক্তি বাড়াতে‌ ভূমিকা রাখে। ওটস ঘনদুধের সাথে ক্ষীরের মতো রান্না দিলে শিশু খুব পছন্দ করবে।
৩.ছোলা : আঁশ ও আয়রন সমৃদ্ধ একটি খাবার হলো ছোলা। তবে শিশুর জন্য ছোলা রান্না করলে সাথে রসুন দিয়ে রান্না করুন। শিশুর যদি সমস্যা হয় তবে ৮ মাস বয়সের পরে ছোলা দিন।
৪. মাছ আর মাংস: মাংসে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক, আয়রন ও প্রোটিন যা শিশুর মস্তিষ্কের সুস্থতা নিশ্চিত করে। মাছ আর মাছের তেলে রয়েছে প্রোটিন ও ওমেগা থ্রি ফ্যাটি এসিড যা শিশুকে মানসিকভাবে এক্টিভ হতে সাহায্য করে।
৫.ডিম: ডিমের পুষ্টিগুন অতুলনীয়। ডিম প্রোটিনের উৎস হিসেবে পরিচিত হলেও, এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি এসিড ও লুটেইন। এছাড়া রয়েছে কোলিন যা ফুসফুসের জন্য ভালো, স্মৃতিশক্তি বাড়াতেও সহায়ক।
৬.দানাদার শস্য: তিল, কালিজিরা, , আদা, ময়দা, ভুট্টা এসব শিশুর মনোযোগ বাড়াতে সাহায্য করে। এই জাতীয় খাবার রক্তের গ্লুকোজ নিঃসরণকে স্থিতিশীল এবং ধীর করে, ফলে শিশু খুব সহজেই যেকোনো কাজে মনোযোগ ধরে রাখতে সক্ষম।
৭.ডাল জাতীয় শস্য: মসুর, মুগ, কলাই, খেসারি, সিমের বীজ এগুলোতে আছে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন। পাঁচমিশালি ডাল ও সবজি দিয়ে খিচুড়ি রান্না করে শিশুকে খাওয়ান।
৮.বাদাম: ত্বক ও ব্রেইনের জন্য বাদামের উপকারিতা অতুলনীয়।ওয়ালনাট, কাজুবাদাম, আলমন্ড, চীনাবাদাম, পেস্তাবাদাম- সব ধরণের বাদামই আপনার খাওয়ান শিশুকে।
৯.কলা: কলা একটি পটাশিয়ামে ভরপুর ফল। শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর জন্য কলা হলো সবচেয়ে নিরাপদ উৎস। কলায় পটাশিয়াম ছাড়াও রয়েছে আয়রন, ভিটামিন বি-৬, ভিটামিন সি ও ক্যালসিয়াম।
১০.শাক, লতা-পাতা: ব্রেইনের জন্য আয়রন খুব প্রয়োজনীয় ।লালশাক, পালংশাক, মুলাশাক, ডাটাশাক, সরিষাশাক, হেলেঞ্চাশাক, ধনেপাতা, পুদিনাপাতা, থানকুনি পাতা ইত্যাদিতেৎরয়েছে প্রচুর পরিমানে আয়রন, ফাইবার ও নানারকম ঔষধি গুন। যা শিশুর মানসিক বিকাশে সহায়তা করে।
©mysonamoni

(BLW)

03/10/2023

🔴চিয়া বীজ

চিয়া সিড মূলত মরুভূমিতে জন্মানো সালভিয়া উদ্ভিদের বীজ। এটি মধ্য আমেরিকার অনেক অংশে পাওয়া যায়। এটি সাধারণত শস্যের তালিকায় পড়লেও একে এক ধরণের ভেষজও বলা হয়। চিয়া সিড দেখতে অনেকটা তিলের দানার মতো।

পৃথিবীর পুষ্টিকর খাবারগুলোর মধ্যে চিয়া সিড অন্যতম।

বীজ জাতীয় যেকোনো খাবারই স্বাস্থ্যের জন্য উপকারী। চিয়া সিডে আছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি এসিড, কোয়েরসেটিন, কেম্পফেরল, ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক এসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ।
চিয়া বীজকে সুপারফুড বলা হয়।

☑️☑️তাই বাচ্চার খাবারের তালিকায় পরিমিত পরিমানে চিয়া বীজ রাখুন।

Photos from Irha's Mammy's post 03/10/2023

6th month+ বেবিদের জন্য কিছু পিউরি।
পর পর তিন দিন এক খাবার দিয়ে দেখতে পারেন বাচ্চার কোনো প্রব্লেম হচ্ছে কিনা।




#পিউরি

03/10/2023

ইরহা'র বলা কিছু Word-

এই
Allah
Orthi (উত্তু)/(অত্তু)
অফিস (অফিত্)
আমার (আমান)
ফুপি (বি বি)
দাদা (দাদা)
বাবা (বাবা)
আম্মা (আম্মাহ)(আম্মি)(মাম্মি)
নানু (নান)
ঠান্ডা (টান্ ডাহ)
নানা
মামা
মনি (মিমিহ)
টাটা (তাডা)
কি (তি /তিহ)
নোজ (নুন/নোন)
হাতি (আতি/হায়াতিহ)
হাত (আত)/(হাত)
ধান (দান)
টিকটিকি (তিকতিক)
টিথ (টিত)
নক (নুক)
off (অফ)
পা
কলা (লালা)
জুতা (পায়)
আংগুল (আয়াআংগুউল)
আংগুর (আআয়াংগুউর)
জামা (আনা)
আর না (আন্না)
ভাত (বাপ)
বিড়াল (মিউ)
Dog (ডুগ)
ঢাকা (ডাডা)
টাকা (টাডা)
আপি (আপি)
আপেল (আপা্)
টিভি (বি বিহ)
Duck (দাক)
ডিম (ডিড)
তেল (তু)
two (তু তু)
বল (বহ বহ)
বই (বহ বহ)
গাড়ি (পিপ পিপ)
পিপড়া (পিপ)
মাথা (মাতাহ)
boo boo (বো বো)
মাছ /মাংস/তারকারি (মাম)
বাদাম (তাম)
আম
Pasta (পাত্তাহ)
দই (দু দু)
মুরগী (টিটি)
কান (তান)
চোখ (আই)
টাং (তান)
লাল

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Dhaka