Mahi's Day

Mahi's Day

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahi's Day, Health/Beauty, Dhaka.

17/05/2023

হে মুমিন,
এখনো সময় আছে, 🕰️
রবের নিকট ফিরে আসো।🕋

17/05/2023

At this moment, a woman proves to be the most powerful creature on Earth 🤰 🤱

15/05/2023

কি দেখছেন? মরুভূমিতে জাহাজ পড়ে আছে?

ছবিটি কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর (হ্রদ) ছিলো, নাম অ্যারাল সাগর (বিশালতার কারণে সাগর বলা হতো)। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত মরুভূমি।

আমরা যারা নিজের অবস্থান নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিটি প্রতীকী।

সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়। সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণি আছে যারা দেখতে স্মার্ট, সুন্দর ও ভদ্র কিন্তু অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠে। কখনো কখনো দল বেঁধে নামে। ধরেই নেয় তাদের বিনাশ নেই, ভেবেই নেয় কে পারবে তার বা তাদের সাথে। সব দখল করে, সব। সমাজের উচ্চে বসে হুংকার দেয় প্রচন্ড দাম্ভিকতায়। উদ্দাম নাচে, গলা ছেড়ে গায় প্রচন্ড নিশ্চিন্ত অহংকারের শক্তিতে বলীয়ান হয়ে।

তাদেরও মনে রাখা প্রয়োজন যে, তাদেরও সময় ফুরিয়ে আসবে এক সময়। আসতে হয়, আসতেই হয় …

কুড়ায় পাওয়া লেখা 🌿

10/05/2023

রঙ ভরা যৌবন ❤️
যম ধরে শেষ 🖤
হে মুমিন, যৌবনের অহংকার কীভাবে করো? 🥀

06/05/2023

# বেসনের ব্যবহার আপনার ত্বককে প্রাকৃতিক ফর্সা ভাব আনতে সাহায্য করে। পাচ চামচ বেসন এবং এক চামচ হলুদ গুঁড়ো কে একসাথে মিশিয়ে নিন। এখন এই পেস্ট কে ত্বকের উপর ভালো ভাবে লাগান এবং কুড়ি মিনিটের জন্য এভাবেই রেখে দিন তারপর ত্বককে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে দিন। বেসনের ব্যবহার প্রত্যেকদিন স্নান করার আগে করতে পারেন।

20/04/2023

Health News: লো ব্লাড প্রেশারের সমস্যা? হঠাৎ কমে গেলে এই নিয়মগুলি মেনে চলুন
লো ব্লাড প্রেশার বা নিম্ন রক্তচাপের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। নিম্ন রক্তচাপের উপসর্গ অনুযায়ী চিকিৎসার প্রয়োজন পড়ে। যদি শরীরে পানিশূন্যতা ও ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতার কারণে নিম্ন রক্তচাপ হয়, তাহলে শুধু খাবার স্যালাইন মুখে খেলেই লো প্রেশার ঠিক হয়ে যায়।
নিজস্ব প্রতিবেদন: রোজকার ব্যস্ত জীবনে নানান বেনিয়মের ফলে শরীরে রক্তচাপের (Blood Pressure) ওঠানামায় প্রভাব পড়ে। অনেকেই মনে করেন উচ্চ রক্তচাপের (High Pressure) থেকে নিম্ন রক্তচাপ (Low Pressure) কম ভয়ের। কিন্তু তা একেবারেই নয়। চিকিৎসকদের মতে, লো ব্লাড প্রেশার বা হঠাৎ প্রেশার কমে যাওয়াতেও বিপদ রয়েছে। লো ব্লাড প্রেশারের ফলে হৃৎপিণ্ডে, মস্তিষ্কে ও শরীরের অন্যান্য অংশে রক্ত সঞ্চালনের (Blood Circulation) পরিমাণ কমে যায়। যার ফলে মাথা ঘোরা, দুর্বলতা এমনকী বমি বমি ভাব বেড়ে যায়।
# আবার হঠাৎ প্রেশার কমে গেলেও বিপদ। শুয়ে বসে থাকা অবস্থা থেকে হঠাৎ জেগে উঠলে রক্তচাপে ব্যাঘাত ঘটে। এর ফলে স্ট্রোকের সম্ভাবনাও বাড়ে। ব্লাড প্রেশারের হঠাৎ কমে যাওয়ার ফলে শরীর ভারী লাগতে পারে। এই অবস্থায় স্বাভাবিকত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। জেনে নিন হঠাৎ ব্লাড প্রেশার কমে গেলে কী করবেন।
* স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হঠাৎ ব্লাড প্রেশার কমে গেলে চা অথবা কফি পান করতে হবে। কফিতে থাকা ক্যাফিন সাময়িকভাবে ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, এর ফলে ক্লান্ত ভাবও কিছুক্ষণের জন্য দূর হবে।
বেশি করে জল খান
* লো ব্লাড প্রেশারের রোগীদের ক্ষেত্রে ডায়েটে অবশ্যই পানীয় বেশি করে রাখা উচিত। প্রতিদিন দুই থেকে তিন লিটার জল খেতে পরামর্শ চিকিৎসকদের। এছাড়াও প্রতিদিনের খাবারে নারকেলের জল-সহ অন্যান্য পুষ্টিকর ফলের রস, স্যুপজাতীয় খাবার রাখা বাধ্যতামূলক। উক্ত ডায়েটের ফলে শরীরে জলের মাত্রা বজায় রাখতে প্রয়োজনীয় ইলেকট্রোলাইটের ঘাটতি মেটানো যাবে। জেনে রাখা ভালো, লো ব্লাড প্রেশারের অন্যতম কারণ হল ডিহাইড্রেশন।
* ডায়েটিশানদের পরামর্শ অনুযায়ী, লো ব্লাড প্রেশারের রোগীদের রোজ সকালে উঠে কমপক্ষে পাঁছ থেকে সাতটি তুলসী পাতা চিবোনো শরীরের পক্ষে ভালো। তুলসী পাতার মধ্যে উচ্চমাত্রায় পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ভিটামিন সি রয়েছে যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রিত রাখে। এছাড়াও তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ইউজিনোল নামের অ্যান্টিঅক্সিডেন্ট। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি কোলস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করে এটি।
* লো ব্লাড প্রেশারের রোগীদের জন্য সময়মতো খাওয়াদাওয়া করা অত্যন্ত জরুরি। ভারী খাবারের মাঝে স্বাস্থ্যকর মুখরোচক খাবার খেতে হবে। বিশেষজ্ঞদের মতে, দিনে ৩ বার ভারী খাবার খাওয়ার থেকে পাঁচবার অল্প অল্প করে খাওয়া বেশি উপকারী। এর ফলে ব্লাড প্রেশারও হঠাৎ কমে যাওয়া আটকানো সম্ভব।

19/04/2023

Bad Habits For Brain: এই ৫ বদঅভ্যাস সময়ের আগেই মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়, তাই এখনই সাবধানখেলেই মাথা বয়সের আগে কমজোরি হয়ে পড়বে
মন হল আমাদের শরীরের পাওয়ার হাউস। কথায় বলে, মুখ হল মনের আয়না। শরীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে মনের উপরেই। আর তাই ‘মাথা’ সুস্থ রাখা সবচেয়ে বেশি জরুরি। আমাদের রোজকারের কিছু অভ্যাস অজান্তেই মস্তিষ্কের উপর প্রভাব ফেলে। আর তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সব অভ্যাস দূর করতে পারলেই সবচাইতে ভাল। কারণ খারাপ এই অভ্যাস তাড়াতাড়ি মন থেকে বুড়ো করে দেয়। সেই সঙ্গে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। মস্তিষ্কের কার্যকলাপ কমে যায় সেই সঙ্গে মস্তিষ্ক নতুন কোনও কিছু আর শিখতে পারে না। তাই মস্তিষ্ক সচল রাখতে আজ থেকেই একেবারে বাদ দিন এই সব খাবার। তাহলে ৯০ বছর বয়সেও ঘোড়ার মত ছুটবে মস্তিষ্ক…

আলু- ভারতীয় যে কোনও খাবারে আলু থাকবেই। এই আলু আমাদের সকলেরই খুব পছন্দের সবজি। মাছের ঝোলে আলু, পোস্তু তে আলু, মাংসের ঝোলে আলু, আলু সিদ্ধ, আলু ভাজা, আলু ভর্তা… আলু মানেই কার্বোহাইড্রেট। এর মধ্যে শর্করা আর চর্বি প্রচুর পরিমাণে থাকে। মুখরোচক যে কোনও জাঙ্ক ফুডের মধ্যেই উপাদান হিসেবে থাকে আলু। প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয় আলু। যদি প্রতিদিন আলু খাওয়ার অভ্যাস থাকে তাহলে অ্যালঝাইমার্স বা পার্কিনসনের মত রোগ তাড়াতাড়ি জাঁকিয়ে বসে।

আমাদের যা জীবনযাত্রা, কর্মজীবন তাতে দিনের মধ্যে অধিকাংশ সময়ই কেটে যায় এসির মধ্যে। মানুষকে রোদে বেশি বেরোতে হয় না। ফলে শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা দেয়। নিয়মিত ভাবে ভিটামিন ডি কম হতে থাকলে তখন মস্তিষ্কের উপর প্রভাব পড়ে। স্মৃতিশক্তিও কমে যায়। বিষন্নতা, ডিমনেশিয়া, অটিজম, সিজোফ্রেনিয়ার মত রোগ জাঁকিয়ে বসে।

যে কোনও রকম নেশাই মস্তিষ্কের জন্য ক্ষতিকারক। তা সে হোক মদের নেশা বা চা-এর নেশা। অ্যালকোহল মস্তিষ্কের কোষে প্রদাহ সৃষ্টি করে

google-news-icon
Brain HealthBrain Health CareHealthy Food For Brain

03/01/2023

চিপস খাওয়া থেকে সাবধানঃ☠️

কথায় আছে- "এক প্যাকেট চিপস কেনা মানে টাকা দিয়ে বাতাস কেনা" ।
গ্যাস দিয়ে চিপসের প্যাকেট ফুলিয়ে রাখাকে Slack Filling বলে। আর ভিতরে নাইট্রোজেন গ্যাস দেয়া হয় দুইটি কারনে-
১. বাইরের প্রেশারে যেন চিপস না ভেঙে যায়।
২. নাইট্রোজেন গ্যাস চিপ্স কে দীর্ঘদিন মচমচা রাখে।
আসুন এবার স্বাদের জিনিসে বিস্বাদের গল্প শুনাই।।

বাচ্চারা কাঁন্দে, তাই তাঁর হাতে চিপস দিলেন। বাচ্চা ঠান্ডা! কিন্তু এইটা দিয়ে যে বাচ্চার ভবিষ্যত শেষ করে দিলেন । সেটা থেকে যায় অজানায়। ১৯৯০ সালের দিকে বাংলাদেশে প্রথম আলুর চিপস বানানো শুরু করে। মাত্র ৩০ বছরের ইতিহাসে এই আলুর চিপস বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছে।। যদিও আমেরিকা আলু চিপস আবিষ্কৃত হয় ১৮৫৩ সালে এক্সিডেন্টাল ভাবে।

আসুন জেনে নেই - এই চিপস কিভাবে সব পাল্টায় দিলো। বাংলাদেশের ৩০ বছরের উপরে ৩০% মানুষের উচ্চ রক্তচাপ আছে।। আর ৫০ বছরের উপরে প্রায় ৬৫% মানুষের উচ্চ রক্তচাপ আছে। এই হিসেবে বাংলাদেশে কয়েক কোটি প্রেশারের রোগী আছে। যদিও ডায়াগনোসিস হয় বা হইছে ১০% এর কম। এতো প্রেশার কই থেকে আসল দেশে। আর এতো অল্প বয়সে প্রেশারে কেমনে ধরে?

আমরা জানি চিপসের প্রতি এক আউন্সে সোডিয়াম থাকে প্রায় ২০০ মিলিগ্রাম। তাও ভালো আয়ন পিউর সোডিয়াম ক্লোরাইড না। মনোসোডিয়াম গ্লুটামেট, বা টেস্টিং সল্ট। খাইতে খুব মজা লাগে। কিন্তু প্রতিদিন উচ্চ ডোজে শরীরে লবণ প্রবেশ করছে। এই লবন জীবনের শুরু থেকেই আপনার Renin Angiotensin system কে উত্তেজনার সিগনাল দিয়ে যায়। সে তখন Aldoesterone সাথে পাল্লা দিয়া শরীরের ফ্লুইড ভলিউম বাড়িয়ে রাখে।
সাথে সাথে Hyperosmolarity এর জন্য ADH release হতে থাকে। শুরু হয়ে যায় অল্প বয়সেই হাই প্রেশার। চিপস এ যেহেতু হাই ক্যালরি আলু কার্বোহাইড্রেট থাকে। তাই তারা শরীরে সহজেই জমা হতে পারে। সেই জমার ফলে খুব দ্রুত ওজন বাড়তে থাকে। সাথে বাড়ে চর্বিও। সেই চর্বি জমা হয় রক্তনালীতে। রক্তনালী হার্টে বন্ধ হলে হার্ট এটাক। আর ব্রেইনে বন্ধ হলে স্ট্রোক অবধারিত (Ischemic stroke).. আর আগেই সৃষ্ট হাই প্রেশারে রক্তনালী ছিড়ে যেতে পারে। তাতে হবে Hemorrhagic stroke... হাই ক্যালরি influence এ বার বার ইনসুলিনের বেটা সেল ধ্বংসের পায়তারাও চলে পাশাপাশি।

এক সময় ধরা পড়ে ডায়াবেটিস। এছাড়াও মনোসোডিয়াম গ্লুটামেট শরীরে ক্যান্সার তৈরির রিস্ক ফ্যাক্টর!

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Dhaka