Kazi Sumiya

Kazi Sumiya

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazi Sumiya, Health/Beauty, Badda, Dhaka.

14/07/2025

আসসালামু আলাইকুম।

10/04/2025
10/04/2025

জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান ও আজকের বাংলাদেশে তাজউদ্দীন আহমদের প্রাসঙ্গিকতা || রচনা প্রতিযোগিতা ২০২৫ || ঢাকা বিশ্ববিদ্যালয়
by Admin | Apr 7, 2025 | News & Events |

রচনার বিষয়: জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান ও আজকের বাংলাদেশে তাজউদ্দীন আহমদের প্রাসঙ্গিকতা

রচনার ধরন: রচনাটি হতে হবে সম্পূর্ণ মৌলিক।

রচনা বাংলা ইউনিকোড, অভ্র অথবা সুতন্নি ফন্টে টাইপ করে PDF ফরম্যাটে ইমেইলে পাঠাতে হবে।

ইমেইল: [email protected]

একটি প্রিন্ট কপিও নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
রচনার কাঠামো:
পৃষ্ঠা: A4 সাইজ
ফন্ট সাইজ: ১২
লাইনের দূরত্ব: ডাবল স্পেস
শব্দসংখ্যা: ন্যূনতম ২০০০ শব্দ

রচনায় লেখকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, বিভাগ এবং বর্ষ উল্লেখ করা আবশ্যক।

তথ্যসূত্র সংক্রান্ত নির্দেশনা:

রচনায় ন্যূনতম ৫টি বই এবং ৩টি ইন্টারনেট সূত্র উল্লেখ করতে হবে।

প্রদত্ত তালিকা থেকে উৎস নেওয়া বাধ্যতামূলক হলেও এর বাইরে থেকে প্রাসঙ্গিক উৎসও ব্যবহার করা যাবে।

তাজউদ্দীন আহমদ সম্পর্কিত বই ও তথ্য সংগ্রহের উৎস:

১. Tajuddin Ahmad Peace Library, শান্তি ও সংঘর্ষ শিক্ষা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

২. পাঠক সমাবেশ, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।

৩. অনলাইন অর্ডার লিংক: https://www.rokomari.com
রেফারেন্স বইয়ের তালিকা (যেখান থেকে কমপক্ষে ৫টি নির্বাচন করতে হবে):

1. তাজউদ্দীন আহমদের ডায়েরি ১৯৪৭–৪৮, প্রথমা প্রকাশন
2. তাজউদ্দীন আহমদের ডায়েরি ১৯৫২, প্রথমা প্রকাশন

3. মূলধারা ৭১ – মইদুল হাসান, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ১৯৯২

4. তাজউদ্দীন আহমদ: ইতিহাসের পাতা থেকে – সম্পাদনা: সিমিন হোসেন রিমি, প্রতিভাস, বৈশাখ ১৪০৭

5. তাজউদ্দীন আহমদের চিঠি – সম্পাদনা ও গ্রন্থনা: সিমিন হোসেন রিমি, প্রতিভাস, ২০১৪

6.তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা – শারমিন আহমদ, ঐতিহ্য, ২০১৪

7. মুক্তির কাণ্ডারি: তাজউদ্দীনের কন্যার অভিবাদন – শারমিন আহমদ, ঐতিহ্য, ২০১৭

8. ৩ নভেম্বর: জেলহত্যার পূর্বাপর – শারমিন আহমদ, ঐতিহ্য, ২০১৪

9. মুক্তিযুদ্ধের স্মৃতি – ব্যারিস্টার আমীর-উল ইসলাম, কাগজ প্রকাশনা, ১৯৯১

10. বাংলাদেশ সরকার ১৯৭১ – এইচ টি ইমাম, আগামী প্রকাশনী, ২০০৪

11. তাজউদ্দীন আহমদ: বাংলাদেশের অভ্যুদয় এবং তারপর – কামাল হোসেন, অংকুর প্রকাশনী, ২০০৮

12. সাক্ষী ছিল শিরস্ত্রাণ – সুহান রিজওয়ান, বাতিঘর, ২০২৩

13. তাজউদ্দীন আহমদ ও প্রথম বাংলাদেশ সরকার – আবুল কাসেম ফজলুল হক, জাগৃতি প্রকাশনা, ২০১৫

ইন্টারনেট সূত্র (ন্যূনতম ৩টি):

1. ওয়েবসাইট:
Home – Tajuddin Ahmad

2. ডকুমেন্টারি:
Tajuddin Ahmad: An Unsung Hero – পরিচালনায় তানভীর মোকাম্মেল, Kino-Eye Films (Official)

3. ইউটিউব ডকুমেন্টারি:
মুজিবনগর: বাংলাদেশ মুক্তিযুদ্ধের সরকার – পরিচালনায় Muktijuddho 71 ও Bangladesh Film Institute

The Formation of the First Government of Bangladesh – মুক্তিযুদ্ধের গল্প সিরিজ ৪ (YouTube)

27/12/2024

শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই

আরটিভি নিউজ: ২৭/১২/২০২৪

মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থপাচারের প্রমাণ পেয়েছে।

সম্প্রতি নিজেদের লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাটি।

জানা গেছে, স্পেশাল এজেন্ট লা প্রিভোটের সঙ্গে যোগাযোগ করেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস। তিনি দেখতে পান বাংলাদেশ থেকে বিভিন্ন মার্কিন ব্যাংক অ্যাকাউন্টে ৩০০ মিলিয়ন ডলার পাচার হয়েছে। গত মাসের ৯ তারিখে এফবিআই’র একটি প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মানিলন্ডারিং অ্যান্ড লিগ্যাল ইউনিটের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিপুল পরিমাণ দলিল বাংলাদেশের কাছে হস্তান্তর করে এফবিআইয়ের প্রতিনিধি দলটি।

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, গত মাসের ১ তারিখে বাংলাদেশে ইইউ ডেলিগেশনের হেড অব কো-অপারেশন মাইকেল ক্রেজার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তৎকালীন দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎতে পাচার হওয়া তহবিল প্রত্যাবাসন ও কমিশনের পরিচালন সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন।

তারা আরও জানায়, ২০১৪ সালে ‘যুক্তরাষ্ট্র বনাম রিজভী আহমেদের মামলায়’ সজীব ওয়াজেদ জয়ের নাম প্রথম নজরে আসে। এফবিআইয়ের তদন্তে জয়ের গুরুতর আর্থিক অসদাচরণের বিষয়টি উঠে আসে। বিশেষত জয়ের নামে হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য সামনে এসেছে।

এ বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী ও বিচার বিভাগের একজন বিশেষ এজেন্ট জানিয়েছেন, কেম্যান আইল্যান্ড ও হংকংয়ের শেল কোম্পানির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশ থেকে ৩০ কোটি ডলার জমা হয়েছে।

দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনা অনেকাংশেই সত্য। আমরা ভবিষ্যতে আরও সুনির্দিষ্ট তথ্য পেতে পারি। এ বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলব।’

এদিকে যুক্তরাষ্ট্রে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। এ অভিযোগ অধিকতর তদন্তের জন্য দুদকের মহাপরিচালক (বিশেষ তদন্ত) বরাবর পাঠানো হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে বেপজা ও বেজার আওতাধীন ৯টি অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা, জয়, হাসিনার বোন শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ অন্যদের বিরুদ্ধে ওঠা ৭০০ কোটি ডলার আত্মসাতের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, আশ্রয়ণসহ আরও কিছু প্রকল্প।

অভিযোগ আছে, শুধুমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ৭০০ কোটি ডলারের মধ্যে ৫০০ কোটি ডলার আত্মসাৎ করা হয়েছে। এ বিষয়ে তদন্তে ব্রিটিশ অর্থমন্ত্রী টিউলিপ সিদ্দিকসহ তার পরিবারের নামও রয়েছে। আরও অভিযোগ আছে, ২০১৩ সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও অস্ত্র সরবরাহের একটি চুক্তির মধ্যস্থতা করছিলেন টিউলিপ। সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছিল।

সম্প্রতি দেশের অর্থনীতির অবস্থা নিয়ে প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের অধীনে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ বার্ষিক ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে।

আরটিভি/এসএপি-টি

Photos from পাশে আছি Initiative's post 25/03/2023
27/02/2023
03/09/2022
Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Badda
Dhaka