Good Health
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Good Health, Health/Beauty, Dhaka.
04/11/2024
বেশ খানিকটা তেঁতুল জলে ভিজিয়ে রাখুন। তেঁতুল নরম হয়ে গেলে ক্বাথ বের করে নিন। এবার একটি গ্লাসে দু'চামচ তেঁতুলের ক্বাথ, ভাজা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো, বিটনুন, গোলমরিচের গুঁড়ো আর এক চামচ মধু ভাল করে মিশিয়ে ঠাণ্ডা জল দিয়ে নিন। বরফ আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন তেঁতুলের শরবত।
27/10/2024
Food supplement 💖
19/09/2024
কালোজিরা ও মধু খালি পেটে রোজ, এক সপ্তাহ খেয়ে দেখুন! উপকার পাবেন...
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে কালোজিরা। ...
বাতের ব্যাথায় আরাম পেতে ...
সর্দি-কাশিতে আরাম পেতে ...
ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ ...
রক্ত সঞ্চালন ...
কালিজিরার বিশেষত্ব ...
হৃদরোগজনিত সমস্যার আশঙ্কা কমায়
17/09/2024
প্রতিদিন একমুঠো চিনা বাদাম খেলে আপনি আপনার শরীরকে বিভিন্ন রোগ থেকে দূরে রাখতে পারবেন।রোজ সকালে খালি পেটে ভেজানো বাদাম খেলে শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।কাচা বাদামে রয়েছে ক্যালোরি,প্রোটিন,ফ্যাট,ফাইবার,ভিটামিন ই,ফসফরাস, কপার আরও উপকারী উপাদান।
11/09/2024
আদার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যাপকভাবে সাহায্য করে। বেশ কিছু গবেষণায় উঠে এসেছে যে আদা আর্থারাইটিসের উপসর্গ কমিয়ে দেয়। বিশেষ করে যাঁদের হাঁটুতে আর্থারাইটিস দেখা দেয়। লোয়ার ব্লাড সুগারের মাত্রা কমায় আদা এবং টাইপ ২ ডায়াবেটিস রোগীদের একাধিক হৃদরোগের ঝুঁকি কমায়।
07/09/2024
ডুমুর ত্বক এবং চুল এবং নখ ভালো রাখতে সাহায্য করে। ডুমুরের পেস্ট মুখের ওপর মাখলে তা ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে: পর্যাপ্ত ও নিয়মিত পরিমাণ ডুমুর ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। ডুমুর ফাইবারে সমৃদ্ধ অতএব ভাজা খাবার থেকে দূরে থাকার এটি ভালো উপায়।
03/09/2024
সাজনা পাতার উপকারিতা
১. প্রদাহ নাশক (Anti-inflammatory) এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ...
২. রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ...
৩. লিভারকে সুস্থ রাখে ...
৪. রক্তে কোলেস্টেরল কমায় ...
৫. হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে ...
৬. আর্সেনিক পয়জনিং কমায় ...
৭. রাতকানা রোগ প্রতিরোধ করে ...
৮. প্রোটিনের ঘাটতি পূরণ করে
02/09/2024
ডিসইনফেকট্যান্ট, ডিটক্সিফাইং বা বিষাক্ততা রোধকারী, অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকার কারণে এরা বিভিন্ন স্কিন ডিজঅর্ডার বা ত্বকের অসুস্থতা (একজিমা, ত্বকের শুষ্কতা এবং ফাঙ্গাল ইনফেকশন) সারাতে সাহায্য করে। ত্বক সুস্থ ও সতেজ রাখতে তাই ধনে পাতার উপকারিতা অনেক।
27/08/2024
রূপচর্চায় চন্দন
ব্রণ, র্যাশ, জ্বালাপোড়া—গরমে ত্বকের নিত্যসঙ্গী। তৈলাক্ত ত্বক যাঁদের, তাঁরা হাড়ে হাড়ে টের পান এ সময়ের যন্ত্রণা। গরমের এ সময়টাতে একটু বাড়তি রূপচর্চা দরকার হয়ে থাকে। রূপচর্চা করার উপাদানগুলোতে শীতল ভাব থাকলে তা যেন বাড়তি পাওনা। চন্দন ওপরের সব বিষয়েই আপনাকে সহায়তা করবে। ত্বকের অতিরিক্ত তেলও শুষে নেবে। অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করবে। একসময় তো বিয়ের কনেকেও সাজানো হতো চন্দন দিয়ে। বিয়ের আসরে কনের কপালে ফুটে থাকত চন্দনের ফোঁটা। ত্বকে চন্দনের স্পর্শকে শুভ হিসেবেই বিচার করা হতো। রূপচর্চায় চন্দনের ব্যবহার করা হলে পরবর্তীকালে ত্বক ঠান্ডা পরশও পায়। রূপবিশেষজ্ঞরা এটিকে সব গুণে গুণান্বিত একটি উপাদান হিসেবেই দেখে থাকেন।
চন্দনগাছের কাঠ শুকিয়ে গুঁড়া করে পাওয়া যায় চন্দনগুঁড়া বা স্যান্ডেলউড পাউডার। ত্বক পরিষ্কার করা, উজ্জ্বল করা, রোদে পোড়া ভাব দূর করা, ত্বককে সজীব করে তোলা ছাড়াও অসংখ্য গুণ আছে এই উপকরণটির। জেনে নেওয়া যাক একঝলকে:
* ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
* ত্বকের ক্লান্তিভাব দূর করে।
* ব্রণ বা ত্বকের দাগ দূর করে।
* ত্বকের ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে।
* চন্দনের সঠিক ব্যবহার ত্বকে কোমলতা এনে দেয়।
* যাদের ত্বক বয়সের কারণে ঝুলে গেছে, তাদের জন্য চন্দন বেশ উপকারী। কারণ, এটি ত্বককে
* যাদের ত্বক বয়সের কারণে ঝুলে গেছে, তাদের জন্য চন্দন বেশ উপকারী। কারণ, এটি ত্বককে টানটান রাখে।
তবে রূপচর্চা থেকে সঠিক ফল পেতে হলে অবশ্যই সঠিক উপায়ে কাজটি করা প্রয়োজন। এমন বক্তব্য হারমনি স্পার আয়ুর্বেদিক রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানার। তিনি বলেন, ‘সাধারণত ত্বকের কয়েকটি শ্রেণি থাকে। শুষ্ক ত্বক, তৈলাক্ত ত্বক ও সংবেদনশীল ত্বক—এই তিন ধরনের ত্বকের জন্য চন্দনকে ভিন্নভাবে ব্যবহার করতে হবে।’
চন্দন
শুষ্ক ত্বকে চন্দনের ব্যবহার
শুষ্ক ত্বকের জন্য বাড়তি ময়েশ্চারাইজার দরকার হয়। চন্দন ত্বককে হালকা টানটান করে দেয়। তাই শুষ্ক ত্বকের জন্য চন্দনের সঙ্গে মধু ও দুধ ব্যবহার করা ভালো। দুধে আছে ল্যাকটোজেন ও মধুতে অ্যান্টিবায়োটিক। চন্দনের সঙ্গে এই দুটি উপাদান মিশিয়ে মুখ, হাত ও পায়ের ত্বকে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।
তৈলাক্ত ত্বকে চন্দনের ব্যবহার
তৈলাক্ত ত্বকের জন্য চন্দনের সঙ্গে গোলাপজল মিশিয়ে হাতে, পায়ে, মুখে ব্যবহার করা যায়। চন্দনের মধ্যে এমন আয়ুর্বেদিক গুণ আছে, যেটি ত্বককে আরও গভীরে গিয়ে পরিষ্কার করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
26/08/2024
কালো জিরা উপকারিতা
কালো জিরা একটি স্বাস্থ্যকর খাদ্য যা মূলত মধুর উপর ভিত্তি করে তৈরি হয়। জিরার কালো পরিমাণ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং ডায়বেটিস রোগীদের জন্য উপকারী। এছাড়াও এটি শ্বাসতন্ত্রের সমস্যা সমাধান করতে সহায়তা করতে পারে এবং একটি প্রাকৃতিক বলি বিষাক্ত সংক্রমণ প্রতিরোধে কার্যকর। তাই কালো জিরা প্রতিদিনের খাবারে যোগ করা উচিত।
18/08/2024
পরিমাণমতো এক ঘণ্টা অন্তর অন্তর পানি পান করুন। পানি আপনার শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে আপনার ওজন কমাতে সাহায্য করে। এ ছাড়া পানি আমাদের ত্বক ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত পানি রাখুন এবং নিয়ম মেনে তা পান করুন।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
4370
